00171917115 "আবদ' অসম পদ (জুষ") দ্বারা গঠিত এবং সরল বাহ-রগুলির মধ্যে “ওয়াফির' ও কামিল" (যাহাতে পর পর দুইটি হ্ুম্ব সিলেবলের কারণে ছন্দ অধিকতর পরিবর্তনশীল হইয়া থাকে), অন্যান্য সরল বাহ'র নয়। প্রকৃতপক্ষে ইহা নিম্নোক্ত সেই ফলাফলের সহিত একেবারে সঙ্গতিপূর্ণ যাহা “আরবী ভাষা ও সাহিত্যের বিভিন্ন পণ্ডিত দ্র. 10814101101), 10 191910+ ২৪৭, ২৪৯) বাহ'রগুলির জনপ্রিয়তা (25070০005) সম্পর্কে তাহাদের পরিসাখ্যিক অনুসন্ধানের মাধ্যমে লাভ করিয়াছিলেন । সকল কাণসীদার তিন-চতুর্থাংশ এই ৪ বাহ'রে রচিত হইয়াছে এবং তাহাদের মধ্যে “তাবীল”-এর স্থান সকলের শীর্ষে । এইরূপ প্রাচীন “আরবী বাহারগুলির বৈশিষ্ট্য এই বাস্তবতায় নিহিত যে, ইহারা প্রাচীন গ্রীক বাহ'রগুলির ন্যায়. একক সিলেবলসমূহ পরস্পর মিলিয়া গঠিত হয় না, বরং উর্্বগামী ছন্দের মূল এক জোড়া অবিচ্ছেদ্য সিলেবল হইতে গড়িয়া ওঠে । কেবল এই একটিমাত্র ছন্দরীতি “আরবী ছন্দশান্ত্রে রূপ লাভ করিয়াছে, কিন্তু এই রীতি সম্ভাব্য সকল বৈচিত্র্য ও পরিণতির ক্ষেত্রে মূলনীতি হিসাবে ব্যবহৃত হইয়াছে। কবিগণ কেন অজ্ঞাতসারে নিখুঁতভাবে এই একটিমাত্র রীতির বিকাশ ঘটাইয়াছিলেন তাহার কারণ কেবল এই বাস্তব তথ্যের সাহায্যে বিশ্লেষণ করা যায়, প্রাচীন “আরবী ভাষা ইহার ধ্বনি ও সিলেবলের গঠনে উর্ধ্বপামী ছন্দের আকারের সহিত সামঞ্জস্য বজায় রাখে এবং উক্ত ক্রমবিকাশকে স্বাগত জানায় । এই এক ছন্দই প্রাচীন “আরবী ছন্দশাস্ত্রকে প্রাচীন শরীক ছন্দশাস্ত্রের বহু ছন্দ হইতে মৌলিকভাবে পৃথক করিয়া থাকে যোহাতে বিভিন্ন ছন্দরূপ প্রকাশ পাইলেও কোনটিই 'আরবীর ন্যায় যথাযথভাবে চূড়ান্ত সম্ভাবনা পর্যন্ত বিকাশ লাভ করিত না)। যেহেতু কখনও কখনও “আরবী ছন্দ পদ্ধতিকে ভ্রান্তিবশত গ্রীক ছন্দ পদ্ধতির সমান গণ্য করা হইয়া থাকে, তাই দুই ছন্দপদ্ধতির মধ্যে আরও একটি মৌলিক পার্থক্য চিহিত করা প্রয়োজন । গ্রীক কবিতায় ছন্দ নির্ণয়ের একমাত্র উপাদান হইল ছন্দের মূল এককের পরিমাণ, যাহা নিয়মিত বিরতির পর বারবার আসিয়া থাকে এবং তাই ইহা একটি (তাল পরিমাপকারী) পরিমাণগত ছন্দের ব্যাপার । (গ্রীক পদ্ধতিতে) যদি ছন্দাঘাত (1029 £ শ্বাসাঘাতের শক্তির উপাদান) প্রকৃতই বিদ্যমান ছিল, তবে তাহার কাজ ছিল কেবল পরিমাণকে, যখন উহা কোন অল্পষ্ট (৪1206139) সিলেবল ছ্বারা বিঘ্বিত হয়, ঠিক করা। প্রাচীন আরবী ছন্দশাস্ত্রও মা্রিক প্রকৃতির (এই ভাষার প্রতিটি সিলেবলের বিস্তৃতি চূড়ান্তভাবে নির্দিষ্ট), কিন্তু কবিতার দীর্ঘ কিংবা তর নিরপেক্ষ (50081) সিলেবলের সংখ্যা এত বেশি যে, শুধু মাত্রাই ছন্দের জন্য চূড়ান্ত নিয়স্তা হইতে পারিত না। অতএব এই পরিমাণের সহিত আমরা কেবল ঠিক করিবার ক্ষেত্রেই নহে, বরং গঠন করিবার ক্ষেত্রেও চাপ দেখিতে পাই । এই দুই উপাদান একত্রে এক অবিভাজ্য ও অপরিবর্তনীয় উপাদানরূপে পদ ও বাহ'রসমূহের ছন্দমূল গঠন করিয়া থাকে । অধিকাংশ বায়তে ছন্দাঘাত ও শব্দের জোর একই দীর্ঘ সিলেবলে একত্রে পড়িবে, কিন্তু শব্দের জোর যখন কোন ছন্দাঘাতবিহীন সিলেবলে পতিত হয়, তখনও কোন বিরোধে সৃষ্টি হইবে না। বায়তে ছন্দ গঠনকারী উপাদান হিসাবে ছন্দাঘাত শব্দের জোর হইতে অধিক শক্তির সহিত কাজ করিয়া থাকে । কিন্তু প্রাটীন আরবীতে, যেখানে দীর্ঘ ও ভ্ুস্ব সিলেবলস-এর মধ্যে বৈপরীত্য রহিয়াছে, “সিলেবলস'-এর পরিমাণের উপর উহারা উভয়ে নির্ভরশীল এবং তাই উহারা শ্বাসাঘাতবিশিষ্ট ভাষাগুলির ন্যায় “আরবীতে তেমন শক্তিশালী নহে। ১১০ 'আরূদ প্রাচীন “আরবী কবিতায় ছন্দের বিশেষ গঠন-বৈশিষ্ট্যই ইহার প্রমাণ যে, “আরবী ছন্দ পদ্ধতি স্থানীয়ভাবে উৎপন্ন যাহা বাহির হইতে আমদানী করিয়া আরবে উপ্ত হয় নাই । আলোচনাটি পূর্ণ করিবার জন্য উল্লেখ করা প্রয়োজন যে, 71915010015 95101501060 06061561201708677 06] ০610] 769 47150015155, ১ম খণ্ড, ভিয়েনা ১৯২৮ খৃ., পৃ. ৯৯ প.) মনে করেন, “মরুভূমির অশিক্ষিত লোকেরা আরামীয়-খুশ্টায় সূত্রের মাধ্যমে গ্রীক ছন্দশান্ত্রের জ্ঞান লাত করিয়াছিল এবং তারপর তাহারা ইহার আরও উন্নতি সাধন করিয়াছিল। এই ধারণা অবশ্য খুব কমই মনোযোগ আকর্ষণ করিয়াছে এবং প্রমাণ না থাকার কারণে ইহা গৃহীত হয় নাই। | কাসীদা এবং ইহাতে ব্যবহৃত বাহ'রসমূহ সীমিত পরিধির মধ্যে হইলেও আজও প্রচলিত রহিয়াছে। এ সম্পর্কে ০০17)-এর [01501 8179 06091972101 (লাইপযিগ ১৯০১, গা, ১-৩)-এ যথেষ্ট উপাদান বিদ্যমান, যেইখানে (উক্ত বিষয়ের) প্রাচীনতর সাহিত্যেরও উল্লেখ রহিয়াছে (৩য় খণ্ড, ১প.)। কাসীদা ও তাহার প্রাচীন বাহ'রগুলি আজও বেদুঈনরা ব্যবহার করে, কিন্তু অন্য কবিরা কদাচিৎ ইহার ব্যবহার করিয়া থাকেন এবং তাহাও শুধু তখন, যখন তাহারা“সচেতনভাবে প্রাচীনপন্থী বলিয়া আত্মপ্রকাশ করিতে চাহেন। প্রথম সিলেবলের বিলুত্তিসহ তাবীল সচরাচর আধুনিক বেদুঈন কাসীদার বাহ'র, তবে 'রামাল', “বাসীত"", “রাজাষ' ও ওয়াফির' ছন্দগুলিও ব্যবহৃত হয় । আধুনিক কাসীদা যেহেতু বিষয়বস্তু, গঠন ও ভাষার দিক দিয়া প্রাচীন “আরবী কবিতারই এক্ প্রত্যক্ষ সংক্করণ, তাই ইহাতে “ইলমু'ল-“আরূদ'-এর নিয়মাবলী প্রযোজ্য । অবশ্য এই জাহিলী যুগেও বিদ্যমান ছিল এবং পরবর্তী শতাব্দীগুলিতেও যাহার ব্যাপক অনুশীলন হইয়াছিল । এই লোককাব্য (001756 79013019176) প্রাচীন কাসীদা হইতে ভিন্ন । তাহার কারণ, ইহাতে কাসীদাই সেই অন্তমিল নাই, যাহা গোটা কবিতায় বারবার আসিয়া থাকে এবং বিষয়বস্তু নির্বাচনে ইহা অধিকতর স্বাধীন, বিশেষ করিয়া সবচেয়ে বেশি এই কারণে যে, লোক-কাব্যের ভাষা দৈনন্দিন জীবনের ভাষা । তাহা ছাড়াও ইহার ধ্বনি কাঠামো প্রাচীন পুঁথিগত “আরবী ধ্বনি কাঠামো হইতে মৌলিকভাবে ভিন্ন। প্রবল শ্বাসাঘাত, যাহা কথ্য ভাষায় দেখা যায়, স্বরধ্বনি সংক্ষিপ্ত করিয়াছে এবং শব্দের শেষাংশের বিলুপ্তি ঘটাইয়াছে। ফলে পুঁথিগত “আরবীর প্রধান বৈশিষ্ট্য দীর্ঘ ও ত্রুষ্ব “সিলেবলস'-এর নিয়মিত পরম্পরা কিংবা 'সিলেবলস'-এর পরিমাণে নির্দিষ্ট সন্বদ্ধ আর দেখিতে পাওয়া যায় না। সিলেবলস'-এর এই নিয়মিত পরম্পরা ও উহাদের পরিমাণের এই সুনির্দিষ্ট সম্বন্ধ কবিতার ছন্দ নির্ধারণ করিত। এই কারণে লোককাব্যে আমরা সেইসব বাহর দেখিবার আশা করিতে পারি না যাহা প্রাটীন কবিগণ উদ্ভাবন করিয়াছিলেন এবং পুথিগত “আরবী ভাষার ধ্বনি কাঠামোর উপযোগী করিয়া লইয়াছিলেন। ইহাতে কথ্য ভাষার মতই শ্বাসাঘাত বিদ্যমান, এমনকি গানগুলি যখন আবৃত্তি করা হয় তখন ইহা আরও জোরদার হইয়া ওঠে। কেননা তখন বাদ্য কিংবা হাততালির সাহায্যে শ্বাসাঘাতবিশিষ্ট সিলেবলগুলিতে আরও জোর প্রদান করা হইয়া থাকে। অতএব বিভিন্ন প্রকার 'আরবী লোককাব্যের আলোচনা “আনুদ' নিবন্ধের আওতায় পড়ে না। এই নিবন্ধ শুধু প্রাচীন কবিতার বাহ'রগুলির সহিত সংশিষ্ট । ্রস্থপঞ্জী & €১) ইবন খাল্পিকান, 06 5191)6-এর অনুবাদ, ২খ-» . ৫৭৮; (২) আল-মাস“উদী, প্যারিস সংক্করণ, ৭খ., ৮৮, ৮খ.১ ৯২; (৩) ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।