001719115 আওরাস ফাস-এর শাসক নয় বৎসর বয়স্ক আলী ইব্ন মুহাম্মাদ-এর প্রতি আনুগত্য প্রকাশ করিয়া সেই গোলযোগ (২২১/৮৩৬) থামাইয়া দেয় এবং কিশোর ইমাম বয়ধপরাপ্ত না হওয়া পর্যন্ত তাহাকে সহযোগিতা প্রদানের নিশ্চয়তা দেয়। “আলী ১৩ বৎসর শান্তিপূর্ণভাবে রাজ্য শাসন করিবার পর মারা যান। এইবারে নূতন বিবাদে প্রতিদন্দ্রী শক্তিসমূহের মধ্যে মরক্কো বিভক্ত হইয়া যায় এবং শেষ পর্যন্ত ২৫১/৮৬৬ অন্দে আওরাবাগণ “আলীর চাচাত ভাই আওরাবাগণ তখন পর্যন্ত নুকুর দ্র.) রাজ্যের সংগে যোগাযোগ রক্ষা করিয়া চলিয়াছিল এবং মধ্যযুগে তাহাদেরকে আলজিরিয়া, নিকাওস ( £9,905) ও বোন (80186) অঞ্চলে দেখা যায়। কোন সময়েই তাহারা একেবারে অদৃশ্য হইয়া যায় নাই এবং এঁতিহাসিক প্রেক্ষাপটে বারংবার আবির্ভূত হয়, যেমন আল-মুওয়াহ্হিদূন-এর অধীনে । প্রথমে (৫৫৯/১১৬৪) তাহারা জনৈক বিদ্রোহীকে সমর্থন দান করিয়া আল-মুওয়াহ্হিদূন-এর বিরোধিতা করে, কিন্তু অতঃপর ৫৮০/১১৮৪ সালে স্পেনে গমন করিয়া যুদ্ধ করিবার জন্য পুনরায় তাহাদের সংগে যোগ দেয়। গিয়া ধর্মযুদ্ধ করিবার প্রসংগে বিশেষভাবে তাহাদের উল্লেখ দেখা যায় এবং তাহাদের মধ্যে একজন “ধর্মের জন্য স্বেচ্ছাসৈন্য' হিসাবে বিখ্যাত এক বাহিনীর সেনাপতি হন। ৭০৭/১৩০৮ অব্দে সিংহাসনের মিথ্যা দাবিদারের বিদ্রোহের সংগে জড়িত থাকিবার অভিযোগে সুলতান আবূ ছাবিত-এর আদেশে কয়েকজন আওরাবা সর্দারের প্রাণদণ্ড হয় এবং তাহাদের শুলবিদ্ধ মৃতদেহ মার্রাকুশের নগর প্রাকারের উপর ঝুলাইয়া রাখা হয়। বর্তমান কালে ইহাদের সাবেক গোত্রের কোন কোন দল (লাজায়াগণ, মায়াতাগণ ও রাগিওয়াগণ) যারহুনের উত্তরে ওয়াদী ওয়ার্গার তীরে বসবাস করিতেছে। রস্থপ্জী £ ৫১) আন্-নূসিরী, কিতাবুল ইসতিক্সা, নির্ঘ্ট; (২) “আবদুল্লাহ গান্ুন, আল-উমারা” ইদরীস, মাশাহির রিজালি+ল মাগ্রিব, নং ৩৩; €৩) এতদ্যতীত বারানী, বার্বার , ইদরীস ১ম ও ২য়, ইদরীসী, কুসায়লা, ওয়ালীলা, প্রসন্ধসমূহ দ্র. 01065570100 (7.].2)/হুমায়ুন খান আওরাদ দ্র. বির্দ) আওরেস দ্র, আওরাস) আওরাস (১ ১১1) £ আলজেরিয়ার নিবিড় সুউচ্চ পর্বতশ্রেণী । ইহা পূর্ব সাহারার আট্লাস পর্বতমালার একটি অংশ । আওরাস শব্দের অর্থ আজ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় নাই। (7.2) ১/৭৭০ আওরাস ৮০০০ বর্গ কিলোমিটার আয়তনের একটি ঘন পর্বতশ্রেণী। ইহা নিম্ন সমতল ভূমি হইতে আরম হইয়া বাত্না (38079) হইতে বিস্ক্রা (815109) -এর খেনচেলা (৫61501719) এবং দক্ষিণ কনস্টানটাইন (908%7)-এর উচ্চ সমতলভূমি ও যিবানের সাহারীয় খাদের মধ্যবর্তী ওয়াদিল “আরাব উপত্যকা পর্যন্ত বিস্তৃত। ইহার চূড়া (জিবাল চেলিয়া [11199] - ৯২ আওরাস 0176119) ২৩২৭ মিটার এবং কেফ মাহমেল ২৩২১ মিটার, আলজেরিয়ার সর্বোচ্চ চূড়া ও শৈলশ্রেণী “দক্ষিণ আরাসিয়ান (207551213)” খাদ হইতে প্রায় ১০০০ মিটার উচ্চ। পশ্চিম আওরাস দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পূর্বদিকে প্রসারিত তিনটি দীর্ঘ পর্বতশ্রেণীর সময়ে গঠিত। ইহা আবদি-র গভীর উপত্যকাসমূহ ও আল-আবিওর্দ-এর পার্বত্য ঝরনা দ্বারা পরস্পর বিচ্ছিন্ন এবং সরু গিরিখাত হইয়া সাহারা পর্যন্ত প্রসারিত। পূর্ব আওরাস+আরও প্রকাণ্ড। ইহার উচ্চতা ও আকৃতির পার্থক্য বিচিত্র জৈব-ভৌগোলিক অঞ্চলের সৃষ্টি করিয়াছে। উত্তর ও উত্তর-পশ্চিম ঢালসমূহ ছোট ও খাড়া। নিঃসন্দেহে এখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় এবং সেচ ছাড়াই চাষাবাদ করা যায়। এইগুলি চিরসবুজ ওক বৃক্ষের বনে আচ্ছাদিত এবং প্রায়ই চূড়াসমূহের উপর চিরহরিৎ বৃক্ষ ও পাহাড়ী ঘাসের বন বিদ্যমান। দক্ষিণের ঢালগুলি অনেক বেশী দীর্ঘ ও শুফ-_- ইহা তিনটি অঞ্চলে বিস্তৃত এইগুলির সমতলভূমিতে সেচের সাহায্যে ফসল উৎপন্ন করা হয় । ইহাদের একটি শীতল অঞ্চল ১৫০০ মিটার উচ্চ এবং ইহা প্রায়ই বরফে আচ্ছাদিত থাকে । ইহা চিরসবুজ ওক বৃক্ষের বন, চারণভূমি, গ্রীষ্মকালীন ফসল ও কাঠবাদাম গাছ দ্বারা বিশেষভাবে চিহিতি । মধ্যবর্তী অঞ্চল খুবই অবহেলিত, আলেগ্পো পাইন বৃক্ষের ঝোপ ও জুনিপার বন দ্বারা চিহিত। ইহার পাদদেশে শীতকালে (বোর্লি ও গম) এবং ্রীম্মকালে (ভুন্টা ও সরগুম) খাদ্যশস্য, ডুমুর ও খোবানী উৎপাদিত হয়। ৮০০ মিটার নিচে ওয়াদী ব্যাপিয়া পর্বতের পাদদেশে প্রথমে পাম বৃক্ষের বন দেখা যায়; ঢালের পাদদেশে মাঝে মাঝে কেবল জুনিপার, আলফার ঝোপ ও অত্যন্ত ন্নমানের চারণভূমি দৃষ্ট হয়। আওরাসের অধিবাসিগণ পর্বতে এবং উত্তর (01818) ও দক্ষিণ (সাহারা) ঢালের পাদদেশে তাহাদের উৎপাদিত খাদ্যশস্য, ফল, কিছু শাকসজী ও পশু-পালন দ্বারা জীবিকা নিবহি করে। তাহাদের পালিত পশুর মধ্যে ভেড়া অপেক্ষা ছাগলের গুরুত্ বেশী । খাদ্যশস্য চাষাবাদের জন্য লোকজন উত্তরের ঢাল হইতে পর্বতের পাদদেশে পশুপালকে নেওয়ার সময় ইহাদের সহিত অর্ধ যাযাবর জীবনযাত্রার মত পরিবারবর্গকেও লইয়া যায় । পূর্বাঞ্চল ব্যতীত আওরাসের অধিবাসীরা গ্রামবাসী । পূর্বাঞ্চলের অধিবাসীরা বনে বিক্ষিপ্ত গার্বিস (207211019)-এর ছোট ছোট পাড়ায় বাস করে। তাহাদের গ্রামগুলি প্রায়ই পাহাড়ের পাশে নির্মিত এবং ছাদবিশিষ্ট বাড়ীগুলিতে কখনও কখনও গুয়েলার (কাল“আ, সুরক্ষিত শস্যভাগ্ডার)-এর প্রাধান্য লক্ষণীয়। সীমান্তবর্তী এলাকা ছাড়া আওরাসের জনগণ এখনও. . ঘটিয়াছে। আরবগণ এই বারবারদের শাবিয়া নামে অভিহিত করে। স্্রীলোকেরা এখুনও বারবার ভাষায় কথা বলে, তবে পুরুষেরা পরিবারের বাইরে আরবীতে কথা বলে। কর্তিত প্রস্তর হইতে প্রতীয়মান হয় যে, পুরাতন প্রস্তর (010 [5০9110010) যুগ হইতে আওরাসে জনবসতি চলিয়া আসিতেছে। চৌবাচ্চা ও সেচখালের ধ্বংসাবশেষ, তৈল-কল, পেষণ-পাথর প্রভৃতি দ্বারা সেইখানে রোমক প্রভাবের অস্তিত্ব প্রতীত হয়। আওরাসের উত্তরমুখী ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।