Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

০01719115 আওরংগযেব গোলকুণ্ডা মুগল সাম্রাজ্যতুক্ত করেন এবং শী“আদেরকে সরকারী চাকুরী হইতেও বরখাস্ত করেন। এতিহাসিক তথ্যের ভিত্তিতে এই সকল অভিযোগ মোটেই সত্য নহে। অসদাচরণের অভিযোগে তিনি হিন্দু ও মুসলিম উভয় শ্রেণীর বহু কর্মচারীকে চাকুরীচ্যুত করেন। ইহা তাহার হিন্দু-পীড়ন নীতির পরিচায়ক নহে। তাহার রাজত্বকালে বহু হিন্দু গুরুতৃপূর্ণ সরকারী পদে অধিষ্ঠিত ছিল এবং উচ্চ মনসব লাভ করে। রাজা জসওয়ান্ত সিংহ, রাজা জয় সিংহ, রাজী রাম সিং ও আরও অনেক রাজপুত রাজা তাহার পদস্থ সামরিক অধিনায়কের দায়িত্ব পালন করেন। হিন্দু বিদ্রোহ দমনের সময় সামরিক অভিযান চলাকালে ও অন্যান্য কারণে (যেমন ১৬৬৯ খু. থাট্টা, মুলতান ও বেনারসের হিন্দু স্কুল ও মন্দিরের ব্রাহ্মণরা মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করিবার চেষ্টা করিত বিধায় তিনি এ সকল জায়গায় হিন্দু স্কুল ও মন্দির ধ্বংসের আদেশ দেন)। তাহার সময়ে কিছু হিন্দু মন্দির ধ্বংস হয়, কিন্তু সাম্রাজ্যের সর্বত্র মন্দির ধ্বংসের জন্য তিনি কখনও সাধারণ নির্দেশ 'জারী করেন নাই। তীহার আমলে নির্মিত বহু মন্দির এখনও উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান। অনেক মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য এবং অনেক দরিদ্ব ব্রাক্ষণের ভরণপোষণের জন্য তিনি যে জমি ও অর্থদান করিয়াছিলেন তাহার প্রমাণ ইতিহাসে অনেক পাওয়া যায় (7789 01721705, 18191705175 07206 00 28121010010, এ০1০]091 06 09005 02 71510010021 5০০155, ৮11, 1959, 99-100), শারী“আর বিধান অনুসারে সামরিক কর হিসাবে তিনিই হিন্দুদের উপর জিষ্য়া ধার্য করেন। হিন্দুরা রাষ্ট্রীয় প্রশাসনে কিংবা প্রতিরক্ষায় অংশগ্রহণ করিলে এই কর হইতে মুক্তি পাইত। সুতরাং জিষ্য়া কর প্রবর্তনের পশ্চাতে তীহার হিন্দু-বিদ্বেষ নীতির পরিচয় পাওয়া যায় না। ধর্মীয় কারণে তিনি বিজাপুর ও গোলকুপ্তা আক্রমণ করেন নাই, বরং তীহার পূর্ববর্তী মুগল সম্রাটদের সাম্রাজ্য বিস্তার নীতি অনুসরণ করিয়াই তিনি এই রাজ্য দুইটি সাম্রাজ্যভুক্ত করেন। তাহার বিরুদ্ধে শী“আ মুসলিম পীড়নের অভিযোগও ভিত্তিহীন। বহু শী'আ মুসলমান তাহার প্রশাসনে দায়িতৃপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। ভ্রাতৃযুদ্ধে তাহার প্রধান সাহায্যকারী এবং পরে বাংলার সুবাদার মীর্‌ জুমূলা ছিলেন একজন শী'আ মুসলমান । ব্যাপক হিন্দু বিদ্রোহের জন্যও তাহার তথাকথিত হিন্দু-পীড়ন নীতিকে দায়ী করা যায় না, কারণ জিষ্য়া প্রবর্তনের বহু পূর্বেই জাঠ, সতনামী, শিখ, রাজপুত ও মারাঠারা বিদ্রোহী হয়। বস্তুত অকবরের সময় হইতে উপমহাদেশে হিন্দু জাগরণের সূত্রপাত হয়, আওরংগযেবের সময় তাহা ব্যাপক মুগল বিরোধী বিদ্রোহের আকার ধারণ করে এবং অমুসলিম এতিহাসিকরা ইহাকে আওরংগযেবের তথাকথিত হিন্দু বিদ্বেষ নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসাবে অপব্যাখ্যা করিয়াছেন । আওরংগযেব শক্ত হাতে হিন্দু বিদ্রোহ দমন করিয়া মুগল সাম্রাজ্যের প্রতিপত্তি ও গৌরব অক্ষুণ্ন রাখেন। মারাঠাদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে লিপ্ত হইয়া তিনি মারাঠা শক্তিকে মারাত্মকভাবে পর্যুদস্ত করিয়া না দিলে তাহার রাজত্বকালেই মুগল সাম্রাজ্য ধ্বংস হইয়া যাইত । মুগল সাম্রাজ্যের পতনের জন্য আওরঙ্গযেব দায়ী নহেন, বরং তিনি মুগল সাম্রাজ্যের পতন রোধ করেন । হিন্দু জাগরণ ও ৯০ _ আওাঙ্গাবাদ আওরংগযেবের উত্তরাধিকারীদের দুর্বলতাই মুগল সমাজের পতনের জন্য দায়ী। গ্রন্থপজ্জী ৪ (১) খাফী খান, মুন্তাখাবুল লুবাব; €২) মুহাম্মাদ কাসিম, “আলামগীর নামাহ, কলিকাতা ১৮৬৮; (৩) সাকী মুস্তা-“ইদ খান, মা'আছির-ই “আলামগীরী, ইংরেজী অনু. যদুনাথ সরকার, কলিকাতা ১৯৪৭; (8) শিবলী নু'মানী, আওরংগযীব “আলামগীর পার এক নাজার, আজমগড়; (৫) 1/2101101, 500109. 00 70960], চা, 0. এ, 1751786, 10180010) 1906; ডে) 539100167, 85619, (02105, 017. 0025191015. 1891; €৭) ০701 [12], [5৮ 45000011056 01 [770198., 10200010 1698; (৮) চ0%৮87959 2100 921766, 100161791 চ২116 117 [15012 [06110 1962, 000. 71-109; (৯) 01110 200 [005/902, 17150015 01 110012. ৮০1. ৬1], 174-180 (১০) 215 05050009 1719005 ০£ [70018, ৮০1. 7৬, 222-255, 281-308; (১১) 1705 7805010109,9019. 01 191210), ৩৬ 50. 17610610, 1, 768-69, (১২) চ011017156070, [719101গ 01 11019; (১৩) 1491)6]009015, 4১11197052010) (১8) লাগা [01107156055 ০0 005 1977:0175.5, 15010007) 1826; (১৫) 90101709101) 5901527,48 7195005 ০0201091062910, 09101105. 1912-1924, 015. [-৬; (১৬) ৭৪010102861 5, 5050155 17 10179110919, 09109161919 (১৭) 19115/8]1 [72.91)8.0, 4 5170 715601% ০1 1110511]1) [২16 110 11012, 41191791098.0 1939, 1000. 434-50909; ৮) চ২,০. টজা0020, ০2808215090 [71506075০01 [18019 00. 481-510; (১৯) 590709, 076 চ২511610725 7০110 ০ 008 1/1151721 [500167019, 09%0070 1940; (২০) 4১212 £10780, 9৮৮10155 215 [51917110 00160061007 10511001910. 70170177061, 050070 1964, 00. 191-220;-0২১) 020 010917079, 28121006175 আোজাছেচ 00 2 92100], ০0100028101 0810500 7156011091 5০০15, ৮11 (1959), 99-100. মোখলেছুর রহমান আওরাঙ্গাবাদ (4১1-.৫১১১) £ আওরাঙ্গ আবাদ, ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি জেলা ও জেলা শহর। আয়তন (জেলা) ৬৩১৪ বর্গ মাইল, লোকসংখ্যা (১৯৭১) [জেলা ১৯,৫৮,০৩৬ (7770০. 871. 1974, 1,654]1 জেলার উত্তরে সাহিয়ান্রি পর্বতমালা এবং উহার অংশ অজস্তা পাহাড় অবস্থিত। গোদাবরী নদী জেলার দক্ষিণ সীমান্ত » ধরিয়া পূর্বমুখে প্রবাহিত হইয়াছে। অন্যান্য নদী পূর্ণা ও দুধানা অজস্তা পাহাড় হইতে উৎপন্ন হইয়াছে। ভারতীয় সেন্ট্রাল রেলওয়ে এই জেলার উপর দিয়া গিয়াছে । জেলার প্রধান উৎপন্ন দ্রব্য গম, জোয়ার, তুলা ও তৈলবীজ। এখানকার তাত শিল্প, পশম বুনন কারখানা ও হিমরু বা সোনার ব্রোকেডের ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।