Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আওরংগযেব অমুসলমানেরা মুদ্রা ব্যবহার করায় তাহাদের হাতে কলেমার পবিত্রতা নষ্ট মুসলমানদের মধ্যে ইসলামী ভাবধারা জাগাইয়া তুলিবার জন্য তিনি তাহাদের বহু অনৈসলামী কুসংস্কার, যেমন মুহাররামের উৎসব পালন, ফকীর-দরবেশদের সমাধিতে বৃহস্পতিবার রাত্রিতে আলো জ্বালানো এবং সত্রীলোকদের সূফী সাধকদের মাযার যিয়ারাত নিষিদ্ধ ঘোষণা করেন। মুসলমানদের নৈতিক চরিত্রের উৎকর্ষ সাধনের জন্য তিনি সাম্রাজ্যের সর্বত্র . মদ উৎপাদন, বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করেন এবং মদ ব্যবসায়ীদেরকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন। মুসলমানদের মধ্যে ইসলামের ধর্মীয় ও নৈতিক শিক্ষা কার্যকরী করিবার জন্য তিনি মুহতাসিব-এর পদ সৃষ্টি এবং উক্ত পদে কর্মচারী নিয়োগ করেন। মুহতাসিবগণ মুসলমানদের নৈতিক চরিত্র পর্যবেক্ষণ করিতেন, তাহাদেরকে সালাত ও সাওম (রোযা) প্রভৃতি ধমীয় কাজে উৎসাহ দিতেন এবং মদ্যপান, জুয়াখেলা, অশালীন পোশাক-পরিচ্ছদ পরিধান করা প্রভৃতি ইসলাম ও নৈতিকতা বিরোধী কার্যকলাপ হইতে বিরত রাখিতেন। ইসলামের আইন-কানুন অনুসারে মুসলমানদের জীবন পরিচালিত করিবার উদ্দেশে আওরংগযেব ইসলামী আইন সংকলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং মুসলিম ধর্মতত্ত্ববিদ ও আইনবিশারদদের সাহায্যে “ফাতাওয়া আলামগীরী' নামক বিখ্যাত আইন গ্রন্থের সংকলন করেন যাহা এখনও মুসলিম বিশ্বে ইসলামী আইনের প্রামাণ্য গ্রন্থ হিসাবে স্বীকৃত ও সমাদৃত তিনি পুরাতন মসজিদ ও খানকাহসমূহ . ব্যবস্থা করেন, উলামা" সম্প্রদায়কে সমাজ ও রাজদরবারে উপযুক্ত মর্যাদায় প্রতিষ্ঠিত করেন এবং ধর্মত্যাগী দারা শুকোহ্র সহিত জড়িত সূফীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ইসলামে রাষ্ট্রীয় গ্রতিরক্ষায় অংশগ্রহণ করা মুসলমানদের ধশীয়ি কর্তব্য এবং এই কর্তব্য অমুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য নহে, কারণ অমুসলমানরা ইসলামের আইন বহির্ভৃত। কিন্তু তাহারা বাষ্ত্রীয় প্রতিরক্ষায় অংশগ্রহণ না করিয়াও রাষ্ত্রীয় নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করিত এবং ইহার বিনিময়ে তাহাদের উপর জিষ্য়া কর ধার্য করা হইত। আকবর হিন্দুদের সমর্থন লাভের উদ্দেশে জিষ্য়া কর রহিত করেন, কিন্তু আওরংগষেব শারী'আর বিধান মতে ইহা পুনঃপ্রবর্তন করেন (১৬৭৯ খৃ.)। একজন: ধনী অমুসলমান যোহার বাৎসরিক আয় ছিল দুই হাযার টাকা) বৎসরে সোয়া ১৩ টাকা হারে, একজন মধ্যবিত্ত অমুসলমান (যাহার বাৎসরিক সঞ্চয় বায়ান্ন টাকা) বৎসরে সোয়া ৬ টাকা হারে এবং একজন স্বল্প আয়ের অমুসলমান বৎসরে সাড়ে ৩ টাকা হারে জিষুয়া কর প্রদান করিত। সরকারী প্রশাসনে ও সৈন্য বিভাগে নিযুক্ত অমুসলমান, খারাজ কর প্রদানকারী অমুসলমান এবং অমুসলমানদের মধ্যে ব্রাহ্মণ, নারী, শিশু, পংগু ও গরীবেরা জিষুয়া হইতে অব্যাহতি পাইত। বি দিনার জি “শাসকের কখনও আরাম-আয়েশে লিপ্ত হওয়া উচিত নহে” এবং এই নীতি [৮৯ | আওরংগযেব তিনি নিজে পুরাপুরি অনুসরণ করিতেন। ৮০ বৎসর বয়সেও তিনি কঠোর পরিশ্রম করিতেন এবং আশা করিতেন, তাঁহার কর্মচারীরাও তাহার মত পরিশ্রম করুক। ইয়ুরোগীয় পর্যটক 0810061]1 08161 (02079. 7190. 011[1)0., 1৮, 318) তীহাকে বৃদ্ধ বয়সে প্রতিদিন রাজদরবারে বসিয়া খালি চোখে জনগণের আবেদনপত্র পড়িতে এবং আবেদনপত্রের উপর তাঁহার মন্তব্য নিজ হাতে লিখিতে দেখিয়া বিস্মিত হইয়াছেন। তিনি রাষ্ট্রীয় প্রশাসনে ছিলেন অত্যন্ত পারদর্শী ও মনোযোগী । প্রশাসনের খুঁটিনাটি বিষয়ও তীহার দৃষ্টি এড়াইতে পারিত না। সিংহাসনে অধিষ্ঠিত হইবার পরপরই তিনি প্রজাদের করভার লাঘবের জন্য ৮০ রকম কর রহিত করেন এবং এইগুলির অধিকাংশই অমুসলমানদের উপর ধার্যকৃত ছিল, যেমন তাহাদের ধর্মীয় উৎসব, যাত্রা ও মেলার উপর কর। কৃষির উন্নতি বিধান ও কৃষকদের কল্যাণ সাধনে তিনি সচেষ্ট এবং রাজস্ব কর্মচারীরা যাহাতে কৃষকদের নিকট হইতে নির্ধারিত'করের জারী করিয়া তাহাদিগকে কর্তব্য সম্বন্ধে সজাগ ও সতর্ক করিয়া দিতেন। তিনি ওয়াকি“আ-নাবীস ও সাওয়ানিহ-নিগার নামক পদ প্রবর্তন করেন এবং তাহাদের প্রেরিত খবরের উপর ভিত্তি করিয়া সাম্রাজ্যের সুশাসনের ব্যবস্থা করিতেন। আইনের প্রতি তিনি ছিলেন পুরাপুরি শ্রদ্ধাশীল । আইনের চোখে ধনী-দরিদ্ব ও আত্মীয়-অনাত্মীয়ের মধ্যে তিনি কোন ভেদাভেদ করিতেন না। ন্যায় বিচার প্রতিষ্ঠা-করাকে তিনি রাজার পবিত্র কর্তব্য মনে করিতেন। প্রতি বুধবার তিনি রাজদরবারে বিচারে বসিতেন এবং যে কোন লোক তাহার নিকট উপস্থিত হইয়া নিজ অভিযোগ পেশ করিতে পারিত। বাদী-বিবাদীর তির রিনিতা জরিতের এ হদার সুর সরি বিচারের রায় দিতেন। মুগল সম্রাটদের মধ্যে পান্তিত্যের জন্যও তিনি খ্যাত ছিলেন। তিনি ছিলেন তাহার সময়ে একজন বিখ্যাত আলিম । আরবী ও ফারসী ভাষায় এবং ইসলামী ধর্মতত্্র ও ফিক্হ শাস্ত্রে তাহার জ্ঞান ছিল সুগভীর । তাহার ফার্সী পত্রাবলীতে তাহার অসাধারণ ফার্সী জ্ঞান পরিস্কুট । শায়খ সাদী ও কবি হাফিজের গ্রস্থাবলীর প্রতি তিনি বিশেষ অনুরাগী ছিলেন। পবিত্র কুরআন ও মহানবী (স)-এর বহু হাদীছ তাহার মুখস্থ ছিল। তিনি সুন্দররূপে নাস্তা'লীক' ও শিকাস্ত লিপি লিখিতে পারিতেন। তিনি নিজ হাতে কুরআন পাঠাইতেন। কোন কোন অমুসলিম এঁতিহাসিক আওরংগযেবকে ধর্মান্ধ, সংকীর্ণমনা : ও হিন্দুবিদ্বেষী শাসক হিসাবে চিহ্িত করিয়াছেন এবং তাহাদের মতে, হিন্দু-নির্যাতন নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়ান্বরূপ জাঠ, সতনামী, শিখ, রাজপুত ও মারাঠাজাতি মুল সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহী হইয়া উঠে এবং ইহার পতন তৃরাবিত করে। তাহারা আরও মন্তব্য করেন, শী“আদের প্রতি বিদ্বেষ পোষণ করিয়া আওরংগযেব দাক্ষিণত্যের শী“আ মুসলিম রাজ্য বিজাপুর ও ইসলামী বিশ্বকোষ ই.বি.১/১২,

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।