Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আওরংগযেৰ সন্ধির ফ:ল যেই দুর্গগুলি তাহার হস্তচ্ুত হয় সেইগুলি-সে পুনরুদ্ধার করে এবং দ্বিতীয়বার সুরাত বন্দর লুণ্ঠন করে। ১৬৭৪ খৃ. সে “ছত্রপূৃতি' রোজাধিরাজ) উপাধি ধারণ করিয়া মহাসমারোহে রায়গড়ে সিংহাসনে আরোহণ করে। এই সময়ে আওরংগযেব উত্তর-পশ্চিম সীমান্তে আফগান উপজাতিদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকায় দাক্ষিণাত্য সমস্যার প্রতি নজর দিতে পারেন নাই। এই সুযোগে শিবাজী দাক্ষিণাত্যে তাহার আধিপত্য সম্প্রসারণ করে। ১৬৮০ খৃ. শিবাজীর মৃত্যুর পর তাহার পুত্র শন্গুজী মারাঠাদের নেতৃত্ব গ্রহণ করে এবং এই সময় আওরংগযেবের বিদ্রোহী পুত্র আক্বার শশ্গুজীর দরবারে উপস্থিত হওয়াতে আওরংগযেব দাক্ষিণাত্য সমস্যার ব্যাপারে নৃতন নীতি গ্রহণ করেন। মারাঠা দরবার হইতে আক্বারকে বিতাড়ন, মারাঠাদের বিরদ্ধে সর্বাত্থক সামরিক ব্যবস্থা গ্রহণ এবং পতনোনুখ বিজাপুর ও গোলকুপ্ডা রাজ্য মুগল সাস্ত্রাজ্যভুক্তকরণের উদ্দেশে আওরংগযেব ১৬৮১ খু.-এর ৮ সেপ্টেম্বর উত্তর ভারত হইতে দাক্ষিণাত্যের দিকে রওয়ানা হন। ১৬৮২ খৃ.-এর ১ এপ্রিল তিনি আহমাদনগর উপস্থিত হইয়া সেইখানে তাহার সদর দফতর স্থাপন করেন। আহমাদনগর .পৌছিবার পরপরই তিনি বিজাপুর ও মারাঠাদের বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন । কিন্তু প্রায় চার বৎসর যুদ্ধের পরেও মুগল বাহিনী মারাঠাদের কতিপয় দুর্গ অধিকার করা ব্যতীত বিশেষ সাফল্য অর্জন করিতে পারে নাই । মুগল বাহিনী বিদ্রোহী আক্বারকে ধরিতেও পারে নাই । (আকবার এই সময় পারস্য দেশে গমন করেন এবং সেখানে ১৭০৪ খু. তাহার মৃত্যু হয়)। ১৬৮৫ খু. আওরংগযেব স্বয়ং আহমাদনগর হইতে বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্যের বিরুদ্ধে অগ্রসর হন। ১৬৮৬ খু. তিনি বিজাপুর ও ১৬৮৭ খু. গোলকুণ্ডা রাজ্য অধিকার করেন। বিজাপুর ও গোল্কুপ্তা অধিকারের পর তিনি মারাঠাদের বিরদদ্ধে সর্বশক্তি নিয়োগ করেন এবং ১৬৮৯ খৃ.-এর মধ্যে মারাঠা রাজধানী রায়গড়সহ প্রায় সমস্ত মারাঠা রাজ্য মুগল সামত্রাজ্যভুক্ত করেন । শন্গুজী মুগল সেনাপতি মুকার্রাব খান-এর হাতে ধৃত ও বন্দী হয়.। মহানবী (স) ও আওরংগযেবের বিরুদ্ধে অশ্লীল উক্তি করার অপরাধে তাহাকে প্রাণদণ্ডে 'দপ্তিত করা হয়। শঙ্গুজীর মৃত্যুর পরও'মারাঠা বিরোধিতা নির্মূল হয় নাই'। শন্কুজীর ভ্রাতা রাজা রাম ও রাজা রামের মৃত্যুর পর তাহার বিধবা পত্বী তারা বাঈ-এর নেতৃতে মারাঠারা মুগল বিরোধী সংগ্রাম অব্যাহত রাখে । মারাঠাদের সহিত যুদ্ধে বৃদ্ধ বয়সে আওরংগযেবের স্বাস্থ্য ভাংগিয়া পড়ে এবং তিনি অসুস্থ হইয়া পড়েন। অসুস্থ অবস্থায় ১৭০৬-খৃ. তিনি রণাঈন ছাড়িয়া আহমাদনগরে ফিরিয়া যান এবং সেখানে ১৭০৭ খৃ.-এর ২. এগ্রিল ইন্তিকাল করেন।.দৌলতাবাদে বিখ্যাত সূফী সাধক শীয়খ বুরহানুদ্দীনের সমাধির পাশে তাহাকে দাফন করা হয়৷ : শক্তিধর শাসক হিসাবে আওরংগযেবের- কৃতিত্ব অপেক্ষা নিষ্ঠাবান মুসলমান ও আদর্শ মুসলিম নরপতি হিসাবে তাঁহার কৃতিতৃ, কমু. গুরত্তৃপূর্ণ নহে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিষ্কলুষ চরিত্রের অধিকারী একজন পালন করিতেন। ইসলাম বিরোধী কার্মকলাপ ও রীতিনীতি কখনও তাহাকে স্পর্শ করিতে. পারে নাই । রণাঙ্গনে যুদ্ধের বিভীষিকার মধ্যেও.তিনি সালাত আদায় করা হইতে 'বিরত থাকিতেন না । মধ্য এশিয়ায় বাল্‌খের রণাঙ্গনে ৮৮ আওরংগযেব ডিজিজ একদা নিজের ঘোড়া হইতে নামিয়া নির্বিয়ে যুদ্ধের ময়দানে জায়নামায বিছাইয়া সালাত আদায় করেন এবং এই দৃশ্য দেখিয়া তাহার প্রতিপক্ষ বুখারার উবেক রাজা অবাক হইয়া মন্তব্য করেন, এইরূপ লোকের সঙ্গে যুদ্ধ করা নিজের নিশ্চিত বিপদ ডাকিয়া আনা ছাড়া . আর কিছুই নহে। রমযান মাসের শেষ দশ দিন তিনি মসজিদে ই'তিকাফ করিয়া দিবারাত্রি আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকিতেন। যুদ্ধ-বিগ্রহে ব্যস্ত থাকার কারণে হজ্জ পালন করিতে না পারিলেও তিনি হজ্জে গমনেচ্ছু লোকদেরকে অকাতরে অর্থ দান করিতেন। সমুদ্র পথে মক্কা শরীফে গমনের পথ নির্বিঘ্র করিবার জন্য তিনি সচেষ্ট থাকিতেন এবং এই কারণে ইয়ুরোপীয় বণিকদের সহিত তাহার বিরোধ বাঁধে এবং তিনি তাহাদের শায়েস্তা করেন। ইসলামের বিধান অনুযায়ী তিনি কম খাইতেন, কম ঘুমাইতেন এবং সাধারণ পোশাক পরিধান করিতেন, কিন্তু সাদাসিধা জীবন যাপন করিলেও তাহার আত্মমর্যাদাবোধ ছিল উন্নত মানের । কেহ তাহার সামনে হাসি-ঠান্টা করিতে, মিথ্যা কথা বলিতে বা অন্যের কুৎসা রটনা করিতে সাহস পাইত না। ধর্মপ্রাণ খলীফাদের.মত তিনি রাষ্ত্রীয় কোষাগারকে জনগণের সম্পত্তি মনে করিতেন এবং নিজের সুখ-সুবিধার জন্য রাজকোষ হইতে কোন অর্থ গ্রহণ করিতেন না । নিজ হাতে টুপি সেলাই করিয়া তিনি নিজের জীবিকার খরচ যোগাইতেন, এমনকি মৃত্যুর পর তীহার অর্থ হইতে বহন করা হয়। তাঁহার ধর্মপ্রবণতায় মুগ্ধ হইয়া মুসলমানগণ . তীহাকে “যিন্দা পীর" জৌবন্ত পীর) বলিয়া শ্রদ্ধা করিত। :.. ব্যক্তিগত জীবনে ইসলামের বিধান অনুসরণ করিয়াই তিনি ক্ষান্ত হন নাই, রাষ্ট্রীয় জীবনেও তিনি সেইগুলি কার্যকরী করিবার চেষ্টা করেন। মুসলমানদের মধ্যে ইসলামী অনুভূতি জাগাইয়া তুলিয়া তাহাদেরকে শক্তিশালী, এঁক্যবদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়িয়া তোলাই ছিল তাহার রাষ্ট্রীয় জীবনের প্রধান লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনের উদ্দেশে তিনি বহু ইসলামী বিধি-নিষেধ জারি করেন রাজদরবার হইতে তিনি তীহার শুদ্ধি অভিযান শুরু করেন। প্রথমে রাজদরবারে ইসলামী পরিবেশ সৃষ্টি করিবার জন্য তিনি তাহার পূর্ববর্তী সম্রাটদের আমল হইতে প্রচলিত অনৈসলামী রীতিনীতি রহিত করেন। তিনি নওরোয উৎসব (নববর্ষের উৎসব আকবর পারস্য সম্রাটদের অনুকরণে ইহার প্রবর্তন করেন), ঝারোকা দর্শন প্রেত্যহ সকালে যুগল স্য্রাটগণের রাজপ্রাসাদের বারান্দায় দীড়াইয়া প্রাসাদের সম্মুখে অবস্থানরত জনগণের সালাম গ্রহণের রীতি) এবং মুগল সম্রাটদের জন্মদিনে তাহাদেরকে-সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান দ্রব্যের ওজনে ওজন করার রীতি বন্ধ করিয়া দেন। রাজদরবারে তিনি সঙ্গীত ও গান-বাজনা নিষিদ্ধ করেন এবং পূর্ববর্তী সম্রাটদের আমলে নিযুক্ত সঙ্গীতজ্ঞ, গায়ক ও এবং তাহাদেরকেও চাকুরীছ্্ুত করেন। আকবর প্রবর্তিত ইলাহী সালের অভিবাদ্‌ন রীতি হিসাবে সালাম ব্যতীত অন্যান্য রীতি নিষিদ্ধ করেন। সুগল

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।