Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওরংগযেব করেন। ১৬৬৪ খু. শিবাজীর .সূরাত আক্রমণকালে তথাকার ইংরেজ বণিকরা শিবাজীর বিরোধিতা করায় আওরংগষেব সত্তুষ্ট হইয়া তাহাদের বাণিজ্য শুল্ক কমাইয়া দেন। ১৬৮০ খু. তিনি এক ফরমান জারী করিয়া ইংরেজ ইস্ট ইন্ভিয়া কোম্পনীকে শতকরা দুই ভাগ বাণিজ্য শুল্ক এবং আরও অতিরিক্ত দেড়. ভাগ জিব্য়া কর. প্রদানের বিনিময়ে মুগল সাম্রাজ্যের সর্বত্র বাণিজ্য করিবার অধিকার প্রদান করেন৷ আওরংগযেবের নীতির অনুসরণে বাংলার মুগল সুবাদার শায়েস্তা খানও ইংরেজ বণিকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিলেন। কিন্তু ইংরেজ বণিকেরা ব্যবসায়-বাণিজ্যে সর্বদা সততার পরিচয় দিতে পারে নাই । তাহারা বাণিজ্য শুন্ক ফাকি দিত, দেশীয় বণিকদের সহিত দুর্ব্যবহার করিত, সমুদ্রপথে মুসলমানদের বাণিজ্য জাহাজ লুগ্ঠন করিত। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ হইতে তাহারা শক্তি প্রয়োগের মাধ্যমে উপমহাদেশে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার নীতি গ্রহণ করে। ইংরেজ বণিকদের এইসব জঘন্য কার্যকলাপের ফলে বাংলার সুবাদার শায়েস্তা খান ১৬৮৫ খৃ. ইংরেজদেরকে বাংলাদেশ হইতে বিতাড়িত করেন। ১৬৮৮ খু. সূরাতস্থ ইংরেজ বাণিজ্য কুঠির অধিনায়ক স্যার জন চাইন্ড করোমপগ্ডল উপকূলে কতিপয় মুগল জাহাজ আটক করাতে আওরংগযেব মুগল সাম্রাজ্যের সর্বত্র ইংরেজ বণিকদেরকে গ্রেফ্তার ও তাহাদের বাণিজ্য কুঠি অধিকার করার নির্দেশ দেন। সম্রাটের নির্দেশে বাংলাদেশের হুগলীতে মাদ্রাজ উপকূলের মাসুলি পত্তনে ইংরেজ বাণিজ্যকুঠি অধিকার.-করা হয় এবং উদ্ধত ইংরেজ বণিকদের সংগে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়। স্যার জন চাইন্ড তাহার ভুল বুঝিতে পারিয়া আওরংগযেবের নিকট কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন, মুসলমানদের আটক জাহাজগুলি ফেরত দেন এবং দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হন। আওরংগযেব সাম্রাজ্যর অর্থনৈতিক স্বার্থের খাতিরে ইংরেজ বণিকদেরকে ক্ষমা করিয়া দেন এবং আবার মুগল সাম্রাজ্যে বাণিজ্য করিবার অনুমতি প্রদান করেন (১৬৯০-খু.)। তাহার নির্দেশে বাংলার তৎকালীন সুবাদার ইব্রাহীম খান বাংলাদেশ হইতে বিতাড়িত ইংরেজ বাণিজ্যকুঠির প্রধান জব চার্নক-(0079470005)-কে আবার. বাংলাদেশে ফিরিয়া আসিবার অনুমতি প্রদান করেন। জব চার্নক ১৬৯০ খু. হুগলীর অদূরে কালিকাটা (কালিঘাটা) মের নিকট সৃতানুটীতে একটি বাণিজ্য কু স্থাপন করেন। ইহাই পরবর্তী কালে বিখ্যাত কলিকাতা নগরীতে পরিণত হয়। আওরংগযেবের রাজত্রে পরবর্তী বৎসরগুলিতে ইংরেজ বণিকরা আর কোন উচ্ছৃঙ্খলতার আশ্রয় গ্রহণ না করিয়া শান্তিপূর্ণভাবে ব্যাবসায়-বাণিজ্যে নিয়োজিত থাকে। দাক্ষিণাত্যের মারাঠা জাতির সহিত সংগাম আওরংগযেবের রাজত্বকালের একটি বিশেষ অধ্যায়। বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালার মধ্যবর্তী বিস্তীর্ণ পার্বত্য অঞ্চলে মারাঠারা বসবাস করিত এবং এই অঞ্চলটি ছিল মূলত আহমাদনগর রাজ্যের অন্তর্ভুক্ত 1 ভৌগোলিক কারণেই মারাঠারা ছিল খুবই সাহসী, কর্মঠ ও কষ্টসহিষ্ণু। সপ্তদশ শতাব্দীতে শিবাজী নামক এক ধূর্ত ও অসীম সাহসী মারাঠা যুবকের নেতৃতে মারাঠাদের-জাতীয় জাগরণ শুরু হয়। গেরিলা যুদ্ধ-কৌশলে মারাঠাদেরকে প্রশিক্ষণ দিয়া শিবাজী একটি সৈন্যবাহিনী গঠন করে এবং দাক্ষিণাত্যে মুসলিম শাসনের অবসান ঘটাইয়া হিন্দু শাসন প্রতিষ্ঠায় সচেষ্ট হয় । বিজাপুর রাজ্যের কিছু অংশ অধিকার ৮৭ আওরংগষেব করিবার পর শিবাজী যখন মুগলাধিকৃত অঞ্চলে হানা দিতে শুরু করে তখন আওরংগষেব তাহাকে দমন করিবার জন্য দাক্ষিণাত্যের মুগল সুবাদার শায়েস্তা খানকে নির্দেশ দেন। ১৬৬০ খু. শায়েস্তা খান শিবাজীর বিরুদ্ধে অগ্রসর হইয়া পুনা ও চাকন দুর্গ এবং উত্তর কোনকন ও কল্যাণ জেলা অধিকার করিয়া পুনাতে শিবির স্থাপন করেন? শায়েস্তা খানের সহিত সমথুখযুদ্ধে টিয়া উঠিতে না পারিয়া ধূর্ত শিবাজী ১৬৬৩ খু.-এর ১৫ এপ্রিল গভীর রাত্রিতে ৪০০ অনুচরসহ অতর্কিতে শায়েস্তা খানের শিবির আক্রমণ করিয়া তাহাকে আহত এবং তীহার পুত্র আবুল ফাতৃহ ও তীহার শিবির রক্ষীদেরকে নির্মমভাবে হত্যা করে। শায়েস্তা খানের বিপর্যয়ের পর শিবাজীর সাহস ও উচ্চাভিলাষ বাড়িয়া যায়। সে ১৬৬৪ খৃ.-এর জানুয়ারীতে মোগল অধীনস্থ সুরাত বন্দর লুষ্ঠন করে এবং প্রায় এক কোটি টাকার ধন-সম্পত্তি হস্তগত করে। ১৬৬৫ খু. মুগল সেনাপতি রাজপুত রাজা জয় সিংহ ও দিলীর খান শিবাজীর বিরুদ্ধে ব্যাপক অভিযান-শুরু করিয়া পুরন্দর দুর্গ অধিকার করেন এবং শিবাজীর সদর দফ্তর রায়গড় অবরোধ করেন। মুগল আক্রমণ প্রতিহত করা অসম্ভব দেখিয়া শিবাজী জয় সিংহের নিকট সন্ধির প্রস্তাব দেয়। ফলে ১৬৬৫ খু. এর ২২ জুন পুরদরের সন্ধি স্বাক্ষরিত হয় । সন্ধি অনুসারে শিবাজী মাত্র ১২টি দুর্গ নিজ দখলে- রাখিয়া ২৩টি দুর্গ মুগলদের ছাড়িয়া দেয় এবং মুগল বাহিনীকে বিজাপুর রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় সন্ধিতে আরও উল্লেখ করা হয়, শিবাজী-পুত্র শন্তুজী মুখল সম্রাটের অধীনে পীচ হাযারী মসনব ও উপযুক্ত জাগীর প্রাপ্ত হইবে এবং মুগল সম্রাট ফরমান জারী-করিয়া কোনকন-ও বালাঘাটের কিছু অঞ্চলে শিবাজীর আধিপত্য স্বীকার করিয়া লইলে শিবাজী ১৩ কিস্তিতে সম্রাটকে ৪০ লক্ষ টাকা প্রদান করিবে । অতঃপর শিবাজী জয় সিংহের অনুরোধে আওরংগযেবের সহিত সাক্ষাত করিবার উদ্দেশে ১৬৬৬ খৃ.-র মে পুত্র শস্তুজীসহ আগ্রাতে পৌছে। মুগল দরবারে-শিবাজীর আগমনের উদ্দেশ্য সম্বন্ধে সঠিক কিছু জানা যায় না। সম্ভবত মোগল সম্রাট, মুগল দরবার ও মুগল শক্তি স্বচক্ষে :দেখিয়া ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের উদ্দেশে শিবাজী মুগল দরবারে গমন করে (59::05521, 15110 000761001 1/9519072. [715015, 0:71): ূ যাহা হউক,, রেজালা রনির দিনারীকে রী শ্রেণীর মনসবদারদের সারিতে. দীড়াইতে দেওয়ায় শিবাজী” নিজেকে খুবই অপমানিত বোধ করে এবং রাজদরবারে আওরংগযেবের বিরুদ্ধে অশোভন উক্তি করায় আওরংগযেব তাহাকে'নজরবন্দী করিরার নির্দেশ দেন.। শিবাজী কৌশলে প্রহরীদেরকে ধোকা দিয়া পুত্র শন্তুজীসহ আগ্রা হইতে পলায়ন করে (15185/2071 015.520 48510071715, 401 1091177 7২116 10 10019, 41191791090 1939, 00. 457) এবং দাক্ষিণাত্যে উপস্থিত হয় স্বীয় রাজ্যে পৌছিয়া শিবাজী তিন বৎসর মুগল বিরোধী কার্যকলাপ হইতে বিরত থাকে । আওরংগযেব তাহাকে বশীভূত-রাখার উদ্দেশে রাজা উপাধিতে ভূষিত করেন (১৬৬৮ খু.) এবং তাহার পুত্র শন্গজীকে পচ. হাযারী- মনসব. ও বেরারের জাগীর প্রদান করেন । কিন্তু ১৬৭০ খৃ. শিবাজী আবার মুগলদের বিরুদ্ধে যুদ্ধশুরু করে। পুরন্দরের- ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।