001719115 আওরংগযেব খষ্টরক নেতা খোশহাল খান ও আরও অনেক উপজাতীয় নেতার সহিত মিলিত হইয়া ব্যাপকভাবে মুগল বিরোধী সংগ্রাম শুরু করে। মুগল সেনাপতি আমীন খান যুদ্ধে আক্মাল খানের নিকট মারাত্মকভাবে পরাজিত হন। আমীন খানের পরাজয়ের সংবাদে আওরংগযেব লাহোরের মুগল শাসনকর্তা ফিদাঈ খানকে বিদ্রোহীদের বিরুদ্ধে পেশাওয়ারে ও সেনাপতি মাহাবাত খানকে কাবুলের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন। কিন্তু সেনাপতি মাহাবাত খান বিশ্বাসঘাতকতা করিয়া শক্রদের সহিত মিত্রতা শুরু করাতে আওরংগযেব সেনাপতি শুজাআত খানকে মাহাবাত খানের স্থলাভিষিক্ত করেন । শুজাআত খান যুদ্ধে পরাজিত ও নিহত হওয়ায় আওরংগযেব নিজেই বিরাট সৈন্যবাহিনী লইয়া রাজধানী হইতে উত্তর-পশ্চিম সীমান্তের দিকে রওয়ানা হন। ১৬৭৪ খৃ.-এর জুন মাসে তিনি পেশাওয়ারের নিকট হাসান আবদালে পৌছেন। তাহার সংগে শাহ্যাদা আক্বার, ওয়াধীর আসাদ খান, সেনাপতি আগর খান এবং আরও অনেক বিখ্যাত সেনাপতি বিদ্রোহী আফ্গান এলাকায় প্রবেশ করেন। একই সংগে যুদ্ধ, কূটনীতি ও _ পারিতোষিক প্রদানের মাধ্যমে তিনি অনেক আফ্গান সর্দারকে বশীভূত করেন, অনেক সর্দারকে জাগীর ও অনেককে মনসব প্রদান করা হয়। এইভাবে যুদ্ধ ও কৌশল প্রয়োগে আফ্গান বিদ্রোহ প্রশমিত করিয়া আওরংগষেব ১৬৭৫ খু.-এর শেষের দিকে রাজধানী দিল্টীতে ফিরিয়া আসেন । তীহার সেনাপতিরা আফ্গানদের-বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখে । ১৬৭৮ খু. তিনি আমীন খানকে কাবুলের শাসনকর্তা নিযুক্ত করেন। আমীন খান আপোষ নীতি অনুসরণ করিয়া আফ্গান রাজ্যে শান্তি ফিরাইয়া আনেন। . আফ্গান যুদ্ধে আওরংগযেবের সামরিক শক্তি ও বিপুল অর্থ ব্যয় হয়। তবে এই যুদ্ধের বিকল্প অন্য কোন ব্যবস্থা গ্রহণ তাহার পক্ষে সম্ভব ছিল না। রাজপুত বিদ্রোহ আওরংগযেবের রাজতৃকালের আর একটি উল্লেখযোগ্য ঘটনা । রাজপুতদের প্রতি মুগল সম্াটগণ বরাবরই উদার নীতি অনুসরণ করেন। তীহারা বহু রাজপুত রাজার রাজ্য প্রত্যক্ষভাবে মুগল সাম্রাজ্যতুক্ত না করিয়া করদান ও অনুগত থাকার প্রতিশ্রুতির বিনিময়ে তাহাদের অধীনেই রাখিয়া দেন। এইভাবে মেওয়ার, মারওয়ার প্রভৃতি রাজপুত রাজ্যের রাজারা মুগল সাম্রাজ্যের অধীনে তাহাদের অস্তিত্ব বজায় রাখেন। তাহারা যুদ্ধের সময় মুগল সম্রাটকে সৈন্য দ্বারা সাহায্য করিতেন এবং মুগল শাসনাধীনে উচ্চ মনসব ভোগ করিতেন। এইসব সুবিধা সত্ত্বেও রাজপুতগণ মুগল শাসনকে মনেপ্রাণে গ্রহণ করিতে পারেন নাই। দিন্লীর সুলতানী শাসনের অবসানের পর হইতেই রাজপুতরা ভারত উপমহাদেশে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সচেষ্ট হইয়া উঠে। খানুয়ার যুদ্ধে (১৫২৭ খৃ.) বাবরের নিকট রানা সংগ্রাম সিংহের নেতৃতে সম্মিলিত রাজপুত শক্তির পরাজয় করে। আকবরের উদার নীতির পরও রাজপুতদের স্বাধীনতা-স্পৃহা বিনষ্ট হয় নাই। মেওয়ারের রানা প্রতাপ সিংহের দীর্ঘকাল ধরিয়া মুগল বিরোধী সংগ্াম : ইহার প্রকৃত দৃষ্টান্ত । জাহান্গীরের আপোষ নীতির ফলে রাজপুত বিরোধিতা সাময়িক প্রশমিত হইলেও আওরংগযেবের রাজত্বকালে তাহা আবার তীব্রভাবে প্রকাশ পায়। ১৬৭৯ খু. মারওয়ারের রানা জাসওয়ান্ত সিং. নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে আওরংগযেব রানার ভ্রাতুষ্পুত্র ইন্দ্র ৮৬ আওরংগযেব সিংহকে মারওয়ারের সিংহাসন দান করেন। কিন্তু এই সময় জাসওয়াত্ত সিংহের দুই বিধবা রাণীর দুইটি পুত্র সন্তান জন্গ্রহণ করে; একটি পুত্র জন্মের পরেই মারা যায় কিন্তু অপরটি (অজিত সিংহ) জীবিত থাকে । জাসওয়ান্ত সিংহের প্রধান অনুসারীরা এই শিশুপুত্র অজিত সিংহ ও রাণীমাতাদ্বয়কে লইয়া দিল্লীতে আওরংগযেবের দরবারে উপস্থিত হন এবং অজিত সিংহকে মারওয়ারের সিংহাসন প্রদানের আবেদন জানান । কিন্তু আওরংগযেব নির্দেশ দেন, অজিত সিংহ মুগল রাজদরবারে প্রতিপালিত হইবে এবং বয়ঃপ্রাপ্ত হইলে তাহাকে মারওয়ারের সিংহাসন দেওয়া হইবে । রাজপুতগণ আওরংগযেবের এই নির্দেশ সহজভাবে গ্রহণ করিতে পারে নাই। তাহারা মনে করিল, সম্রাট অজিত সিংহকে ইসলাম ধর্মে দীক্ষিত করিবার চেষ্টা করিতেছেন। তাই তাহারা অজিত সিংহ ও রাণীমাতাদ্বয়কে লইয়া মুগল দরবার হইতে পলায়ন করিয়া মারওয়ারে উপস্থিত হয় এবং মুগল শাসনের বিরুদ্ধে মারওয়ারের রাজপুতদেরকে উত্তেজিত করিয়া যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। দুর্গাদাস নামক এক সাহসী ও রণকুশলী রাজপুত বিদ্রোহের নেতৃত্ গ্রহণ করে । রাজপুত বিদ্রোহ দমনের জন্য আওরংগযেব তীহার তিন পুত্র শাহযাদা, আক্বার, আ'জাম ও মু'আজ্জামকে তিনটি সৈন্যবাহিনীসহ মারওয়ারে প্রেরণ করেন এবং তিনি নিজে দিল্লী হইতে আজ্মীরে উপস্থিত হইয়া যুগল বাহিনীর নেতৃতৃ দিতে থাকেন । মুগলদের প্রবল আক্রমণে মারওয়ার রাজ্য ক্ষত-বিক্ষত হইল , কিন্তু তবুও রাজপুতরা দমিল না। তাহারা পার্বত্য অঞ্চলে আশ্রয় লইয়া গেরিলা যুদ্ধে তৎপর হইয়া উঠিল। এই সময় পার্শ্ববর্তী মেওয়ার রাজ্যের রাজপুতরাও মারওয়ারের বিদ্রোহীদের সংগে যোগ দেয়। আওরংগযেব কাল বিলম্ব না করিয়া মেওয়ার আক্রমণ করেন এবং মেওয়ারের রাজধানী চিতোর ও অন্যান্য দুর্গ অধিকার করেন। মেওয়ারের রাজপুত বিদ্রোহ কিছুটা দমন করিয়া তিনি আজ্মীরে ফিরিয়া আসেন। কিস্তু এই সময় শাহ্যাদা আক্বার মারওয়ারের রাজপুতদের সংগে ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তাহাদের সাহায্যের প্রতিশ্রুতিতে নিজকে স্মরাট বলিয়া দাবি করেন । আওরংগযেব কৃটকৌশলে রাজপুতদের সহিত আক্বারের মিত্রতা নস্যাৎ করিয়া দেন। রাজপুতরা আক্বারকে বিশ্বাসঘাতক মনে করিয়া তাহার পক্ষ ত্যাগ করে। নিরুপায় হইয়া আক্বার দা্িশাত্যে পলায়ন করেন। এইদিকে মেওয়ারের সংগে যুদ্ধ টলিতে থাকে [বং ১৬৮১ খু.-এর জুন মাসে মেওয়ারের রাজা জয়সিংহ আওরংগযেবকে কয়েকটি জেলা ছাড়িয়া দিয়া তাহার সহিত সন্ধি করেন। কিন্তু মারওয়ারের রাজপুতদের সহিত মুগলদের যুদ্ধ আওরংগযেবের মৃত্যুর দুই বৎসর পর পর্যন্ত চলিতে থাকে । উল্লেখ করা যাইতে পারে, মুগল শাসনামলে উপমহাদেশের বহির্বাণিজ্যে দেশীয় বণিকরা কখনও অবদান রাখিতে পারে নাই। মুগল আমলে আরব ও পারস্য দেশীয় মুসলমান বণিকরা ইয়ুরোপের ও পর্তুগীজ, ওলন্দাজ, ইংরেজ ও. ফরাসী বণিকরাই উপমহাদেশের বহির্বাণিজ্যে একচেটিয়া আধিপত্য লাভ করে । আওরংগযেবের রাজত্কালে ইংরেজ বণিকরাই বাণিজ্যক্ষেত্রে আধিপত্য বিস্তার করে। সাম্রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে বহির্বাণিজ্যের গুরুত উপলব্ধি করিয়া আওরংগযেব ইংরেজ বণিকদের স্বার্থ রক্ষার্থে তাহাদের 'প্রতি সহানুভূতিশীল নীতি অনুসরণ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।