Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আওরংগযেব ১৬৫৮- হার্ট ও ১৬৮২-১৭০৭ খৃ.। রাজত্বের প্রথমভাগে তিনি ছিলেন উত্তর ভারতে এবং উত্তর ভারতের সমস্যাই তখন তাহার অধিকতর দৃষ্টি আকর্ষণ করে। রাজত্র দ্বিতীয় ভাগে তিনি ছিলেন দাক্ষিণাত্যে, এবং দাক্ষিণাত্যের ব্যাপারেই তিনি তখন-বেশী আগ্রহী ছিলেন। তীহার দীর্ঘ অর্ধ শতাব্দীর রাজতবকাল তীহার সংগ্ামী জীবনের ফিরিস্তি। জীবনের বেশীর ভাগ সময় তিনি নিজের আরাম-আয়েশ পরিত্যাগ করিয়া রাজ্য বিস্তারের উদ্দেশে ও বিদ্রোহ-বিশৃঙ্খলা দমনে যুদ্ধক্ষেত্রেই অতিবাহিত করেন। তাহার রাজ্য বিস্তার সম্বন্ধে আলোচনা করিতে গেলে সংক্ষেপে এইটুকুই বলা যায়, তিনি ভারত উপমহাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলে মুগল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি সাধন করেন। উত্তর-পূর্ব অঞ্চলে তাহার সেনাপতি ও বাংলার সুবাদার মীর জুমূলা কুচবিহার ও আসাম রাজ্য আক্রমণ করিয়া (১৬৬১-৬৩ খু.) . রাজা জয়ধ্বজকে তীহার সহিত সন্ধি করিতে বাধ্য করেন। সন্ধি অনুসারে রাজা স্বীয় রাজ্যের এক বিরাট অংশ মীর জুমূলাকে ছাড়িয়া দেন এবং মুগল সম্রাটকে বাৎসরিক কর ও যুদ্ধের ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হন। আসাম জয়ের পর ঢাকা ফিরিবার পথে মুর জুম্লার মৃত্যু হয় (১৬৬৩ খু.)। মীর জুমূলার পরবর্তী বাংলার সুবাদার শায়েস্তা খান পর্তুগীজ জলদস্যুদের বিতাড়িত করিয়া সন্দীপ ও আরাকানের মগদেরকে পরাজিত করিয়া চট্টগ্রাম অধিকার করেন (১৬৬৬ খৃ.)। আওরংগযেবের ইচ্ছানুসারে চট্টগ্রামের নাম রাখা হয় ইসলামাবাদ (আ. করীম, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, ঢাকা. ১৯৭৪, ২য় সং, পৃ. ৩৯৯)। দক্ষিণ ভারতে (দাক্ষিণাত্যে) আওরংগযেব তাহার পূর্ববর্তী মুগল স্ম্রাট আকবর, জাহাঙ্গীর ও শাহজাহানের . হারার ররর! বিছা জনিত বাতি রাজ্যবিস্তার নীতির পূর্ণ বাস্তবায়ন করেন। তিনি দাক্ষিণাত্যের মারাঠা শক্তির সংগে ব্যাপক যুদ্ধে লিপ্ত হইয়া মারাঠা রাজ্যও অধিকার করেন। তৎপর দাক্ষিণাত্যের সুদূর দক্ষিণে তানজের ও ব্রিচিনোপলী (7001)10019015) বুজেরভিতারি বারও চুটরারাতা বার করিত তাহির কর দিতে বাধ্য করেন। ও ও উবররিলরন ভিন নে ওর বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয়। অন্যায়ের সহিত আপোষ করা উচিৎ নয় এই নীতির অনুসরণে এবং সাম্রাজ্যের অখপ্ততা বজায় রাখার উদ্দেশে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। ১৬৬৯ খু. মথুরার জাঠরা গোকলা-র নেতৃত্বে উচ্ছঙ্খল হইয়া উঠে। তাহারা মুগল ফৌজদার “আবৃদুন নবীকে হত্যা করিয়া সা'দাবাদ পরগনা লুষ্ঠন করে এবং সম মথুরাতে ব্যাপক অরাজকতার সৃষ্টি করে । মুগল সেনাপতি হাসান “আলী খান জাঠদের পরাজিত করেন। তাহাদের নেতা গোকলা ধৃত হইয়া আথাতে নীত হন এবং সেখানে তাহাকে হত্যা করা হয় (১৬৭৬ খু.)। জাঠরা ১৬৮৫ খু. রাজা রামের নেতৃতেে আবার উচ্ছঙ্খলতা শুরু করে এবং ১৬৮৮ খৃ. তাহারা _ সিকান্দ্রাতে আকবরের সুমাধি লুষ্ঠন করে। মুগল বাহিনীর সহিত যুদ্ধে রাজা রাম পরাজিত ও নিহত হন। রাজা রামের পরেও জাঠ বিদ্রোহ সম্পূর্ণ নির্মূল হয় নাই। জাঠরা রাজা রামের ভ্রাতুষ্পুত্র ছুরামনের নেতৃত্বে সংঘবদ্ধ হয় _ এবং আওরংগযেবের মৃত্যুর পর মথুরাতে মুগল শাসনের বিরদ্ধে শক্তিশালী . প্রতিরোধ গড়িয়া তোলে । ১৬৭২ খু. নারনল ও মেওয়াতের সতনামী সম্প্রদায় একজন মুগল পদাতিক সৈনিক কর্তৃক.তাহাদের একজন সাধারণ কৃষক নিহত হওয়ার প্রতিবাদে মুগল শাসনের বিরুদ্ধে উত্তেজিত হইয়া উঠে। তাহারা নারনলের মুগল ফৌজদারকে পরাজিত ও বিতাড়িত করিয়া নারনল লুষ্ঠন করে এবং মসজিদ ধ্বংস করে ।.সতনামীদের বিরুদ্ধে -মুগল সৈন্যরা প্রথমদিকে যুদ্ধে বিশেষ সুবিধা করিতে না পারায় মুগলদের মধ্যে এই ধারণার সৃষ্টি হয় যে, . সত্নামীরা যাদুমন্ত্রবলে মুগল বাহিনীকে হটাইয়া দেয়। মুগল সৈন্যবাহিনীর এই অহেতুক ধারণার প্রতিষেধক হিসাবে আওরংগযেব দু'আ-তাবীঘ লিখিয়া করিয়া সত্নামীদেরকে পরাজিত করে প্রায় দুই হাযার সতনামী যুদ্ধে প্রাণ হারায় এবং বিদ্রোহ দমিত হয় (08:001011986 17151. 01 1170., 1৬, 243-44) 1 ১৬৭৫ খু. পাঞ্জাবে শিখদের নবম গুরু তেগ বাহাদুর আওরংগযেবের কতিপয় আদেশ-নির্দেশের বিরুদ্ধে কাশীরের হিন্দুদেরকে বিদ্রোহে উষ্কানি দেওয়ার অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত হন। তেগ বাহাদুরের পুত্র দশম শিখগুরু গোবিন্দ সিংহ পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর হন। তিনি শিখ যুবকদেরকে সংঘবদ্ধ করিয়া একটি সৈন্যবাহিনী গঠন করেন এবং পার্বত্য অঞ্চলে একটি দুর্গ নির্মাণ করিয়া পার্শ্বর্তাঁ এলাকায় আক্রমণ শুরু করেন। . তাহার এই বিদ্রোহাত্বক কার্যকলাপ মুগল সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাহার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরিত হয় এবং তিনি পরাজিত হইয়া কিছুদিন. প্রতিষ্ঠিত করেন এবং সেখানে বসবাস করিতে. থাকেন। আওরংগযেব, তাহার রাজত্বের শেষভাগে দাক্ষিণাত্যে অবস্থানকালে গুরু গবিন্দ-সিংহকে আওরংগযেব ইনতিকাল করেন। সাম্রাজ্যের উত্তর-পশ্চিম সীমান্তে আফ্গান উপতিদের বিদ্রোহ আওরংশযেবের রাজতৃকালের একটি প্রধান ঘটনা। দুর্ধর্ষ ও স্বাধীনতাপ্রিয় আফগান উপজাতিরা মুগল শাসনের প্রতি কখনও স্থায়ীভাবে অনুগত ছিল না। সুযোগ পাইলেই তাহারা মুগল অধিকৃত অঞ্চলে হানা দিত এবং লুটতরাজে লিপ্ত হইত । আওরংগযেবের পূর্ববর্তী মুগল সম্াটগণ কখনও সামরিক শক্তি প্রয়োগে এবং কখনও উৎকোচ ও পারিতোষিক প্রদানের মাধ্যমে উপজাতিদেরকে বশীভূত রাখিতেন। পার্বত্য অঞ্চলে গেরিলা যুদ্ধে পারদর্শী উপজাতিদের সংগে সমতল ভূমিতে যুদ্ধ করিতে অভ্যস্ত মুগল সৈন্যবাহিনী- সংখ্যায় বিপুল হওয়া সত্ত্বেও বিশেষ সুবিধা করিয়া উঠিতে পারিত না। যাহা হউক, আওরংগযেবের রাজত্বকালে ইয়ুসুফযাঈ, আফীদী, খষ্টক প্রভৃতি উপজাতি-বিদ্রোহে মাতিয়া উঠে। ১৬৬৭ খু. ইয়ুসুফযাঈ উপজাতি তাহাদের নেতা ভাগু-এর নেতৃত্বে সিন্ধুনদ অতিক্রম করিয়া হাযারা জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল আক্রমণ করে। তাহাদের বিরুদ্ধে আওরংযের কামিল খান, শামৃশীর ও মুহাম্মাদ আমীন খান নামক তিনজন সেনাপতিকে প্রেরণ করেন। মুগল বাহিনী আক্রমণকারীদেরকে শুধু পিছনে হটিতেই বাধ্য করে নাই, বরং তাহাদের আবাসতূমিতে প্রবেশ করিয়া তাহাদের ব্যাপক ক্ষতি সাধন করে। নিরুপায় হইয়া ইয়ুসুফযাঈ উপজাতি মুগলদের সহিত সন্ধি করিতে বাধ্য হয়। কিন্তু শীঘ্রই আফ্রীদী উপজাতির নেতা আক্মাল খান (তিনি নিজেকে রাজা ঘোষণা করেন) পেশাওয়ার, বানু ও কোহাট অঞ্চলের ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।