Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 ' আওরংগযেব অধিকার করা হইতে বঞ্চিত.করিয়া শাহ্জাহান দাক্ষিণাত্যে মুগল স্বার্থের মারাত্মক ক্ষতি করেন। শাহজাহানের রাজত্কালে আওরংগষেব ঘদি এই দুইটি রাজ্য মুগল সাম্রাজ্যতুক্ত করিতে পারিতেন তাহা হইলে দাক্ষিণাত্যে . মুগল বিরোধী মারাঠা শক্তির উত্তব সম্ভব হইত না। এই দুইটি রাজ্যের দর্বতারসুযোগেই মারাঠা শক্তির উ্ব ঘটে এবং মারঠারা পরবর্তী কালে মুগলদের মারাত্মক স্থায়ী শক্র হইয়া দেখা দেয়। | ১৬৫৭ খৃ. ৬ সেপ্টেম্বর সমট শাহজাহান গুরুতর অসুস্থ হইয়া পড়েন এবং তিনি তাহার জ্যেষ্ঠ পুত্র দারাকে তাহার উত্তরাধিকারী মনোনীত করিয়া কয়েক দিন রাজ-দরবারে না. বসাতে সাম্রাজ্যের সর্বত্র গুজব রটিয়া যায়, তাহার মৃত্যু হইয়াছে এবং দারা পিতার মৃত্যুসংবাদ গোপন রাখিয়া পিতার নামেই রাজ্যশাসন করিতেছেন। এইদিকে দারা নিজের ক্ষমতা সুদৃঢ় করিবার উদ্দেশে পিতার অসুস্থতার খবর বাংলা, গুজরাট ও দাক্ষিণাত্যে সুবাদার পদে নিযুক্ত তাহার ভাইদের কাছে গোপন রাখেন এবং রাজধানী হইতে এসব অঞ্চলের সমস্ত যোগাযোগ বন্ধ করিয়া দেন; এমনকি রাজধানীতে নিযুক্ত ভাইদের প্রতিনিধিদেরকে তিনি বন্দী করেন। দারার পিতার মৃত্যু সম্বন্ধে সন্দেহ আরও বাড়িয়া যায়। এমতাবস্থায় মুগলদের মধ্যে উত্তরাধিকার প্রশ্নে কোন সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকায় প্রত্যেক শাহ্যাদার মনে সিংহাসন লাভের বাসনা জাগিয়া-উঠে। শুজা" বাংলার রাজধানী রাজমহলে নিজেকে সম্রাট বলিয়া ঘোষণা করেন এবং সসৈন্যে দিল্লীর দিকে অগ্রসর হন। মুরাদ গুজরাটের রাজধানী আহ্মাদাবাদে সম্রাট উপাধি ধারণ করেন, ছয় হাজার সৈন্য লইয়া সুরা আক্রমণ করেন এবং সুরাটের দীওয়ান “আলী নাকীকে হত্যা করেন । আওরংগযেব পিতার মৃত্যু সম্বন্ধে সঠিক খবর না পাওয়াতে তাড়াহুড়া করিয়া অবিবেচকের মত কোন পদক্ষেপ গ্রহণ না করিলেও মুরাদের সহিত এইরূপ চুক্তিবদ্ধ হন যে, সত্যই ঘদি পিতার মৃত্যু হইয়া থাকে তবে তীহারা একযোগে দারার বিরুদ্ধে যুদ্ধ করিবেন এবং জয়ী হইলে দুইজনের মধ্যে সাগ্রাজ্য ভাগ করিয়া লইবেন । চুক্তি অনুসারে মুরাদ গুজরাট হইতে এবং আওরংগযেব দাক্ষিণাত্য হইতে সসৈন্যে দিল্লীর দিকে রওয়ানা হইয়া উজ্জয়িনীর নিকট দিপালপুরে মিলিত হন এবং ধরমাত নামক স্থানে শিবির স্থাপন করেন। দারা রাজপুত রাজা জসওয়ান্ত সিংহ ও সেনাপতি কাসিম খানের নেতৃতেে এক বিরাট সৈন্য বাহিনী আওরংগযেব ও মুরাদের বিরুদ্ধে প্রেরণ করেন। দারা আরও একটি সৈন্যবাহিনী তাঁহার জ্যেষ্ঠ পুত্র সুলায়মান শুকোহ্‌ ও রাজপুত রাজা জয় সিংহের নেতৃত্বে শুজা'-র বিরুদ্ধে প্রেরণ করেন। বেনারসের নিকট বাহাদুরগড়ের যুদ্ধে পরাজিত হইয়া শুজা* . বাংলাদেশের দিকে ফিরিয়া যাইতে বাধ্য হন ডে ফেব্রুয়ারী, ১৬৫৮ খৃ.)। কিন্তু আওরংগযেব ও মুরাদের বিরুদ্ধে প্রেরিত দারার সৈন্যবাহিনী ধরমাতের . যুদ্ধে মারাত্মকভাবে পরাজিত হয় (১৫ এপ্রিল, ১৬৫৮ খৃ.)। বিজরী আওরংগযেব ও মুরাদ চম্বল নদী অতিক্রম করিয়া আগ্রার আট মাইল দূরে সামগড় নামক স্থানে উপস্থিত হন এবং দারা ও তাহার কনিষ্ঠ পুত্র সিপাহর শুকোহ্‌-এর নেতৃতে ৫০,০০০ সৈন্যর এক বিরাট বাহিনীকে পরাজিত করিয়া আথায় প্রবেশ. করেন €২৯ মে, ১৬৫৮ খু.) । আগ্বায় আওরংগযেৰ ৮৪ | _... আওরংগযেব বাগ-ই নূরে শিবির স্থাপন করেন এবং সেখান হইতে ভাইদের বিরুদ্ধে যুদ্ধ পাঠাইলেন। পত্রে তিনি ভ্রাতৃযুদ্ধের জন্য দারাকেই দায়ী করেন। শাহ্জাহান আওরংগযেবকে “আলামগীর (বিশ্ব বিজয়ী) নামে একটি তলোয়ার উপহার পাঠাইয়া তাহাকে অভিনন্দিত করেন এবং তীহার সহিত দেখা করিবার ইচ্ছা প্রকাশ করেন। একই সংগে শাহজাহান দারাকে আওরংগষেবের বিরুদ্ধে - সক্রিয় সমর্থন ও সাহায্য দিয়া যাইতে লাগিলেন এবং তাঁহার এই দ্বৈত: নীতির জন্য আওরংগযেব তাহার সহিত দেখা না করিয়া তাহাকে আগ্রার দুর্গে বন্দী করেন। ইতোমধ্যে মুরাদ আওরংগযেবের বিরদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। ফলে উভয়ের মধ্যে সম্পর্ক তিক্ত হইয়া উঠে । আগ্রাতে পিতাকে মণুরার নিকট রূপনগরে মুরাদকে কৌশলে বন্দী করেন। পরে তাহাকে গোয়ালিয়র দুর্গে পাঠান হয় এবং সেখানে দীওয়ান “আলী নাকীকে হত্যা করার অপরাধে মুরাদকে প্রাণদণ্ডে দপ্তিত করা হয় (১৬৬১ খু.)। দিল্লীতে পৌছিয়া আওরংগযেব আবার দারার বিরদদ্ধে অগ্রসর হইয়া মুলতান পর্যন্ত গমন করেন। ইতোমধ্যে শুজা” পৃবঞ্ধীলে আবার শক্তি সঞ্চয় করিয়া সিংহাসন লাভের জন্য দিল্লীর দিকে অথসর হইতেছেন শুনিয়া আওরংগযেব ও তাঁহার সেনাপতি মীর জুমূলা দারার পশ্চাদ্ধাবন হইতে বিরত হইয়া শুজা“র বিরুদ্ধে অগ্রসর হন এবং এলাহাবাদের নিকটে খাজওয়াহ নামক স্থানে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে শুজা'-কে পরাজিত করেন (৫ জানুয়ারী, ১৬৫৯ খৃ.)। অতঃপর মীর জুম্লাকে শুজা'র বিরুদ্ধে মোতায়েন রাখিয়া আওরংগযেব আবার দারার বিরুদ্ধে অধ্রসর হন। এইদিকে মীর জুমূলা শুজাকে বাংলাদেশ হইতে তাড়াইতে তাড়াইতে আরাকানে আশ্রয় লইতে বাধ্য করেন। আরাকানের মগরাজা শুজাকে সপরিবার হত্যা করে (১৬৬১ খৃ.) (09000151065 715. 0৫ 100., 29, 226, 480-81)। ইতোমধ্যে আওরংগয়েব আজ্মীরের নিকটে দেওরাই নামক স্থানে দারাকে আবারও পরাজিত করেন (২৩ মার্চ, ১৬৫৯ খু.)। বারবার যুদ্ধে পরাজিত হইয়া দারা ভগ্নহৃদয়ে দেশ ছাড়িয়া কান্দাহারের দিকে যাত্রার পথে দাদর (0991)-এর আফ্গান নেতা মালিক জিওয়ান খানের আশ্রয়প্রার্থী হন। জিওয়ান খান বিশ্বাসঘাতকতাপূর্বক দারাকে বন্দী করেন এবং আওরংগযেবের সেনাপতি বাহাদুর খানের হাতে তুলিয়া দেন। বাহাদুর খান দারাকে দিল্লীতে লইয়া আসেন এবং আওরংগযেব-এর. নির্দেশে একটি কুথসিৎ হাতীর পিঠে উঠাইয়া দিল্লীর রাস্তায় রাস্তায় ঘুরাইয়া চরমভাবে অপমানিত করেন। শীঘ্বই আওরংগযেব দারার বিচারের ব্যবস্থা করেন এবং মুসলিম আইনবিশারদদের রায় অনুসারে ধর্মত্যাগের অপরাধে তাহাকে. প্রাণদণ্ডে দণ্ডিত করেন (৩০ আগস্ট, ১৬৯ খৃ.) (081021. 77150. 9 [700., চা, 227) | ভ্রাতৃযুদ্ধে জয়লাভ করিয়া আওরংগযেব. ১৬৫৮ খৃ.-এর ২১ জুলাই দিল্লীর সিংহাসনে আরোহণ করেন ।-তাহার অভিষেক দুইবার অনুষ্ঠিত হয় £ প্রথম অভিষেক আগ্রা অধিকারের পর ১৬৫৮ খৃ.-এর ২১ জুলাই এবং দ্বিতীয় অভিষেক খাজওয়াহ ও দেওরাই-এর যুদ্ধে জয়লাভের পর ১৬৫৯ থৃ.-এর ৫ জুন। তাহার রাজত্কালকে দুই ভাগে ভাগ করা হয় ৪ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।