Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওরংগযেব - আওরংগষেব পঞ্চম মুগল সম্রাট শাহজাহান ও সম্ত্রাজ্জী মুমৃতাষ মহল-এর তৃতীয় পুক্র। ১৬১৮ খৃ.ঃ ৩ নভেম্বর মালওয়ার যুদ-এ তাহার জন্ম, ১৬৫৮ খু, ২১ জুলাই দিল্লীতে তাহার সিংহাসন লাভ এবং ১৭০৭ খৃ.ঃ ২ এপ্রিল দাক্ষিণাত্যের আহ্মাদনগরে তীহার মৃত্যু । শাহজাহান ও মুম্তায . মহলের চারি পুত্র (দারা, শুজা, আওরাংগযীব ও মুরাদ)-এর মধ্যে নিঃসন্দেহে আওরংগযেব ছিলেন সর্বাপেক্ষা প্রতিভাবান ও যোগ্য । বাল্যকাল হইতে তিনি জ্ঞান সাধনা, ধর্মপ্রবণতা, সাহস, দৃঢ় মনোবল ও বীরত্বের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মাত্র ১৪ বৎসর বয়সে একদা তীহার দিকে ধাবমান এক ক্ষিপ্ত হস্তীকে তিনি বীরত্বে সহিত কাবু করেন এবং স্বীকৃতিস্বরূপ শাহ্জাহান তাহাকে “বাহাদূর" বৌর) উপাধিতে ভূষিত করেন। ১৭ বৎসর বয়সে (১৬৩৫ খৃ.) তিনি দশ হাজার সৈন্যের অধিনায়ক হিসাবে বুন্দেলখণ্ডে জুজার সিংহ বুন্দেলার বিদ্রোহ দমন করেন। ১৮ বৎসর বয়সে (১৬৩৬ খৃ.) তিনি দাক্ষিণাত্যের মত বৃহৎ ও বিদ্রোহ-বিশৃংখলাপূর্ণ এলাকার সুবাদার নিযুক্ত হন এবং আট বৎসর সফলতার সহিত এই দায়িত্ব পালন করেন। কিন্তু তাহার কার্যাবলীতে তাহার জ্যৈষ্ঠ ভ্রাতা ও শাহজাহানের প্রিয়পুত্র দারার অহেতুক হস্তক্ষেপের 'প্রতিবাদে তান ১৬৪৪ খৃ. তাহার দায়িত্ব পালন বন্ধ করিয়া দেন এবং সংসার জীবনের প্রতি বীতশ্রদ্ধ হইয়া. সুফী সাধকদের কঠোর সং্যমী জীবনের অনুসরণ শুরু করেন ।তীহার এই সংসার বিরাগী মনোভাবে ক্ষুব্ধ হইয়া শাহ্জাহান তাহাকে সুরাদারের পদ হইতৈ অপসারিত করেন এবং তাহার জায়গীর বাজেয়াফত করেন ও ভাতা বন্ধ করিয়া দেন। যাহা হউক, শীঘ্রই তিনি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়া আসেন এবং পিতার অনুগহে ফেব্রুয়ারী ১৬৪৫ খু. গুজরাটের সুবাদার নিযুক্ত হন। ১৬৪৬ খু. গুজরাট হইতে বদলি হইয়া তিনি মধ্যএশিয়ায় সদ্য মুগলাধিকৃত বল্খ ও বাদাখশান প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন। বাল্খ ও বাদাখশানের শাসনকর্তা হিসাবে তিনি প্রশাসনে এবং দুর্ধর্ষ উববেকদের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের পরিচয় দেন। কিন্তু প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়া ও স্থায়ী উযবেক বিরোধিতার চাপে বেশী দিন মধ্য এশিয়ায় টিকিতে না পারিয়া শেষ পর্যন্ত তিনি দিল্লীতে ফিরিয়া আসেন। ১৬৪৮ খৃ. তিনি মুলতান-এর চেষ্টা করিয়া ব্যর্থ হন। ১৬৫২ খু. তিনি দ্বিতীয়বার দাক্ষিণাত্যের সুবাদার নিযুক্ত হন এবং দিল্লীর সিংহাসনে অভিষিক্ত হওয়ার পূর্ব পর্যন্ত এ পদে বহাল: ছিলেন । দাক্ষিণাত্যের মুগল এলাকা তখন খান্দেশ, বেরার, তেলিনগানা ও দৌলতাবাদ__- এই চারটি প্রদেশে বিভক্ত ছিল এবং আওরংগেযেব এই গোটা এলাকার সুবাদার ছিলেন। এই বিস্তীর্ণ অঞ্চলে মোট দুর্গ ছিল ৬৪টি এবং ইহার বাৎসরিক রাজস্বের পরিমাণ ছিল ৫ কোটি টাকা । দাক্ষিণাত্যের সুবাদার হিসাবে তিনি সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখেন । কঠোর পরিশ্রম করিয়া তিনি বিশৃংখল প্রশাসন ও রাজস্ব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ কর্মচারীদেরকে বরখাস্ত করিয়া তিনি তাহাদের স্থলে সৎ ও যোগ্য কর্মচারী নিয়োগ করেন এবং দুনীতিবাজ কর্মচারীদের জায়গীর বাজেয়াফৃত করেন। সুযোগ্য দীওয়ান মুর্শিদ কুলী খানের সাহায্যে তিনি রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কার সাধন ৮৩ - আওরংগযেব করেন। কৃষি খণ প্রদানের মাধ্যমে তিনি কৃষকদেরকে কৃষি কাজের প্রতি উৎসাহিত করেন এই সমস্ত জনকল্যাণমুখী সংস্কারের ফলে দাক্ষিণাত্যের আয় বিপুল পরিমাণে বৃদ্ধি পায়। এই প্রসঙ্গে ্রতিহাসিক যদুনাথ সরকার মন্তব্য করেন, ১৬৫৮ খৃ. আওরংগাবাদ (আওরংগযেবের রাজধানী)-এর নিকটে একখণ্ড জমিও পতিত পড়িয়া থাকিত না এবং কৃষিজাত দ্রব্যের সরবরাহ এতই পর্যাপ্ত ছিল যে, গম ও ডাল টাকায় ২২ মণ, জাওয়ার ও বাজরা টাকায় ৩২ মণ; গুড় টাকায় ২২ মণ এবং ঘি টাকায় ৪ সের করিয়া বিক্রয় হইত (32, এ.., 515597% ০৫20215220, ১খ., পৃ. ১৭৩)। প্রশাসনিক সংস্কারের পর আওরংগযেব দাক্ষিণাত্যের শী'আ মুসলিম রাষ্ট্র গোলকুণ্ডা ও বিজাপুর আক্রমণ করেন। শাহজাহানের রাজত্বের প্রথম দিকে এই. দুইটি রাজ্যের সুল্তানগণ বাৎসরিক কর প্রদানের প্রদানে শৈথিল্য প্রদর্শন করিতেন এবং সুযোগমত মুগল স্বার্থবিরোধী কার্যকলাপে লিগ্ত হইতেন। গোলকুশ্তার সুল্তান আবদুল্লাহ কুতুব শাহের কর তাহার মুগল বিরোধী সম্পর্ক এবং তাহার সুযোগ্য মন্ত্রী মীর জুম্লা ও তাহার পরিবারবর্গের প্রতি নিষ্ঠুর আচরণের কারণে শাহজাহানের নির্দেশে আওরংগযেব ১৬৫৬ খৃ. গোলকুণ্তা রাজ্য আক্রমণ করেন। কতিপয় অঞ্চল অধিকার করিবার পর তিনি দ্রুত গতিতে গোলকুপ্তা রাজ্যের রাজধানী অবরোধ করেন? তীহার প্রবল আক্রমণের: সুখে রাজধানীর পতন আসন্ন দেখিয়া সুল্তান কুতুব শাহ্‌ দূত মারফত আওরংগযেবের বিজয় সাফল্যে ঈর্ষাপরায়ণ তাহার জ্যেষ্ঠ ভ্রাতা দারার শরণাপন্ন হন। দারার অনুরোধে শাহজাহান আওরংগযেবকে আসন্ন বিজয়ের মুহূর্তে যুদ্ধ বন্ধ করিতে আদেশ দেন। আওরংগযেব সম্রাটের আদেশ মানিয়া নেন.। গোলকুপ্তার সুলতান মুগল সম্টকে দশ লক্ষ টাকা যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, বকেয়া কর পরিশোধ, আওরংগযেবের পুত্র মুহাম্মাদ সুলতানের সহিত স্বীয় কন্যার বিবাহ দান, ভবিষ্যতে মুগলদের প্রতি অনুগত থাকার প্রতিশ্রুতি প্রদান করিয়া-ও নিজ রাজ্যের কিছু অংশ আওরংগষযেবকে ছাড়িয়া দিয়া তাহার সহিত সন্ধি করেন (১৬৫৬ খৃ.)। এই সময় বিজাপুর রাজ্যে ব্যাপক অরাজকতা ও আওরংগযেব বিজাপুর রাজ্য আক্রমণ করেন (জানুয়ারী ১৬৫৭ খু.) । বীদর ও কল্যাণী দুর্গের সহজেই পতন-ঘটে ।বীদর দুর্গে আওরংগযেব নগদ ১২ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকার গোলাবারুদ ও অন্যান্য অস্ত্রশ্ত্র এবং ২৫০টি . কামান হস্তগত-করেন। তিনি দুর্গ প্রাচীরের উপর মুগল পতাকা উত্তোলন করেন এবং দুর্গের ভিতরের মসজিদে সম্রাট শাহজাহানের নামে খু্বা-পাঠ করেন ।অতঃপর তিমি বিজাপুর রাজ্যের রাজধানী আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেন। কিন্তু এই সময় দারার অনুরোধে শাহজাহান আবার. আওরংগযেবকে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন। বিজাপুরের সুল্তান মুগল সম্াটকে এক কোটি টাকা যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করিয়া এবং বীদর, কল্যাণী ও"পরেন্দা দুর্গ আওরংগষেবকে ছাড়িয়া-দিয়া তীহার সহিত সন্ধি করেন (১৬৫৭ খু.).। নিশ্চিত বিজয়ের প্রাক্কালে আওরংগযেবকে গোলকুপ্তা ও-বিজাপুর রাজ্য ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।