001718115 (আট) পরম আনন্দ ও সুখের বিষয় এই যে, শিক্ষিত ও সচেতন পাঠক সমাজ কর্তৃক আমাদের এই উদ্যোগ সাদরে গৃহীত ও প্রশংসিত হইয়াছে এবং ব্যাপক চাহিদার প্রেক্ষিতে প্রথম সংক্করণ হিসাবে প্রকাশিত ইহার সমুদয় কপি দ্রুত নিঃশেষিত হইতে চলিয়াছে। ইতোমধ্যে ১ম ও ২য় খণ্ডটি নিঃশেষ হইবার প্রেক্ষিতে পাঠক চাহিদার প্রেক্ষিতে ২য় মুদ্রণ প্রকাশ করিতে হয়। আশার কথা, _ বর্তমানে ইহাও শেষ হইয়া গিয়াছে । ফলে ইসলামী বিশ্বকোষ-এর এধরনের সম্ভাব্য চাহিদার কথা মনে রাখিয়াই ২০০০-২০০৫ সালের ৫ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমলে গৃহীত জীবনী বিশ্বকোষ প্রকল্পের আওতায় ২২ খণ্ডে সমাপ্য সীরাত বিশ্বকোষ-এর কাজ শুরু হয় এবং ইহার আওতায় ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংক্করণ প্রকাশের কাজ হাতে নেওয়া হয়। অতঃপর চার সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পরিষদের নিকট ইহার সংকলন ও সম্পাদনার দায়িত্ব অর্পণ করা হয়। পরিষদ কর্তৃক সংকলিত ও সম্পাদিত পার্গুলিপিটি পরিপূর্ণ অবস্থায় এক্ষণে আমাদের আগ্রহী পাঠকের হাতে তুলিয়া দিতে পারায় আমরা পুনরায় আল্লাহ রাববু*ল- “আলামীনের দরবারে অশেষ হামদ ও শোকর আদায় করিতেছি। নব পর্যায়ে ইসলামী বিশ্বকোষ (২য় সংক্করণ) ১ম খণ্ড সংকলন ও প্রকাশের পেছনে যাহাদের অনস্বীকার্য অবদান রহিয়াছে আমরা তাহাদের নিকট আমাদের খণ ও কৃতজ্ঞতা স্বীকার করিতেছি। বিশেষ করিয়া বিশ্বকোষের সম্মানিত লেখক ও অনুবাদক, শ্রদ্ধেয় সম্পাদকমণ্লী, বিশ্বকোষ বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ইহার কম্পোজ, মুদ্রণ ও বাধাইকারী প্রতিষ্ঠানের নিকট আমাদের খণ ও কৃতজ্ঞতা সীমাহীন । আমরা তাহাদের জন্য জগতসমূহের প্রতিপালক আল্লাহ পাকের দরবারে ইহার উপযুক্ত বিনিময় কামনা করি এবং তিনি ইহা তাহার শান মুতাবিক দিবেন বলিয়া আমাদের নিশ্চিত বিশ্বাস। | সম্পাদনা পরিষদের বর্তমান সভাপতি অধ্যাপক এ. টি. এম. মুছলেহ উদ্দীন-সহ অন্যান্য সদস্যবৃন্দের প্রতি আমরা আমাদের খণ ও কৃতজ্ঞতা স্বীকার করিতেছি যীহাদের একান্তিক প্রচেষ্টায় বর্তমান খণ্ডের কাজ সুচারুরূপে সম্পন্ন হইতে পারিয়াছে। এতদসঙ্গে সম্মানিত লেখক ও অনুবাদকবৃন্দের প্রতিও আমরা আমাদের সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। ইসলামী বিশ্বকোষ-এর বর্তমান খণ্ড প্রকাশের ক্ষেত্রে ধীহার উৎসাহ ও অবদান সর্বাধিক তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বর্তমান মহাপরিচালক পরম শ্রদ্ধেয় জনাব এ. জেড. এম. শামসুল আলম সাহেব । কেবল বর্তমান খণ্ডের ক্ষেত্রেই নয়, ইসলামী বিশ্বকোষ প্রকল্পের গোটা আয়োজন ও উদ্যোগের পেছনে তাহার একান্তিক ও সযত্ব প্রয়াস ছিল সর্বাধিক । ১৯৭৯ সালের ২৭ জুলাই হইতে ১৯৮২ সালের জুলাই-এর ৩০ তারিখ পর্যন্ত মহাপরিচালক হিসাবে - দায়িতৃ পালনকালে প্রধানত তীহারই উদ্যোগে সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রকাশসহ ২০ খণ্ডে সমাপ্য বৃহত্তর ইসলামী বিশ্বকোষ সংকলন ও প্রকাশনা শীর্ষক একটি পৃথক প্রকল্প গৃহীত, অতঃপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর তৎকালীন সরকার কর্তক অনুমোদিত হয় । অতঃপর তাহার এঁকান্তিক চেষ্টা ও অব্যাহত তাকীদে ১৯৮২ সালের মে ও জুন মাসে বাংলা ভাষায় সর্বপ্রথম ইসলামী বিশ্বকোষ “সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ” দুই খণ্ড প্রকাশিত হয়। ইসলামের জন্য নিবেদিত এই অক্লান্ত কর্মবীরের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা তাই অপরিসীম। এতদসঙ্গে ইসলামিক ফাউগ্ডেশনের সচিব জনাব বদরুদ্দোজা, অর্থ পরিচালক জনাব লুতফুল হক, প্রকাশনা পরিচালক জনাব আবদুর রব, লাইব্রেরিয়ান জনাব সিরাজ মান্নান, পরিকল্পনা বিভাগের পরিচালক (চলতি দায়িত্). জনাব সাহাবুদ্দীন খানের নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখযোগ্য ৷ অধিকন্তু অত্র বিভাগে কৃর্মরত গবেষণা কর্মকর্তা ড. হাফেজ মাওলানা আবদুল জলীল, প্রকাশনা কর্মকর্তা মাওলানা মুহাম্মদ মূসা, গবেষণা সহকারী মাওলানা মুহাম্মদ ইয়াকুবসহ আমার সকল সহকমীরি প্রতি তাহাদের নিরলস শ্রম ও আন্তরিক সহযোগিতার জন্য মুবারকবাদ জীনাইতেছি। অতঃপর মডার্ণ কম্পিউটার প্রিন্টার্সকে কম্পোজ ও আল-আমিন প্রেস এগ্ড পাবলিকেশনকে মুদ্রণ ও বাধাই এবং প্রুফ রীডারবৃন্দকে ইহার নির্ভুল প্রকাশে সহযোগিতা দানের জন্য জানাইতেছি অকুষ্ঠ ধন্যবাদ । আল্লাহ্ পাক সংশিষ্ট সকলকে উত্তম জাযা দিন, ইহাই আমাদের একান্ত মুনাজাত । পরিশেষে ইসলামী বিশ্বকোষ বিভাগের পক্ষ হইতে আমরা জানাইতে চাই, বিশ্বকোষ সংকলন ও প্রকাশনা একটি জটিল ও শ্রমসাধ্য কাজ। আল্লাহর অপার রহমত এবং সংশ্লিষ্ট সকলের দু'আ ও সহযোগিতা আমাদের সম্বল । ফলে সঙ্গত কারণেই ইহার নানা পর্যায়ে ছোটখাট ক্রুটি-বিচ্যুতি ও সীমাবদ্ধতা সতর্ক ও সন্ধানী পাঠকের চোখে পড়িবে । তাই সহদয় পাঠক-পাঠিকার নিকট আমাদের বিনীত আবেদন, মেহেরবানী করিয়া তীহারা তাহাদের মূল্যবান পরামর্শ দান করিবেন এবং পরবর্তী খগুগুলি যাহাতে অধিকতর উন্নত, | তথ্যসমৃদ্ধ ও নির্ভুল হয় সেজন্য আমাদের সাহায্য করিবেন। ্ ০৪৩1 42113 54৫৩০ 415 415 21 এ 0৩ আবু সাঈদ মুহাম্মদ ওমর. আলী | পরিচালক
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।