Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

আওয়ামির আর্-রুব্-উল-খালীর দক্ষিণ প্রান্ত ও ওয়াদী হাদ্রামাওত-এর মধ্যখানে অবস্থিত আল-কাফ্ফ, (২) কাতার ও আল-বুযায়মীর মধ্যবর্তী আজ্‌ জাফ্রা দক্ষিণাংশ এবং (৩) দলগুলি একটি অপরটি হইতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন । তাহাদের মধ্যে পরস্পর মেলামেশা খুব সামান্যই হইয়া থাকে, যদিও তাহারা নিজেদের অভিন্ন জ্ঞাতিত্রে কথা স্বীকার করে । গোত্রটির আল-বাদর ও আল-লাষ্য নামক দুইট প্রধান বিভাগ তিনটি দলের প্রতিটিতেই বিদ্যমান ৷ দক্ষিণাঞ্চলীয় দলের এলাকা পশ্চিমে তামীস কূপের নিকটবর্তী আস্‌-সায়আর এবং পূর্বে ছামূদ কূপের নিকটবর্তী আল-মানাহীলের সীমানা পর্যন্ত বিস্তৃত । এই দলের লোকেরা প্রধানত যাযাবর কিন্তু তাহারা আর-রুব্“উল-খালীর বালুকাময় স্থানে পশুচারণে অভ্যস্ত নহে যাহা এই অঞ্চলের অধিকাংশ বেদুঈন গোত্রের লোকজনই. করিয়া থাকে । এই শ্রেণীর প্রধান (তোমীমা) আল-বাদ্র বিভাগের ইবনুত-তাবাযা । আরবদেশের এই অংশে বসবাসরত অধিকাংশ আরবদের ন্যায় দক্ষিণাঞ্চলীয় আওয়ামিরগণও শাফি'ঈ মাযৃহাবের অনুসারী। কেন্দ্রীয় দলের লোকেরা সম্পূর্ণরূপে যাযাবর । তাহারা আর-রুবউল-খালীর পূর্বাংশের সর্বাপেক্ষা দুঃসাহসী মরুবাসী । তাহারা এক স্থান হইতে অন্য স্থানে এইরূপ ঘুরিয়া বেড়ায় যে, তাহাদের নিজস্ব এলাকা বলিয়া দাবি করিবার. মত কিছুই নাই। আল-বাদ্র বিভাগের ইব্নু'্র-রাক্কাদ-এর নেতৃত্বাধীন শায়খ শাসিত বংশের জন্ম মূল গোত্রের বাহিরে বলিয়া কথিত । এই আওয়ামির-এর কেহ কেহ হাম্বালী মাযৃহাবের . অনুসারী এবং অবশিষ্টাংশ শাফি'ঈ মাযহাব অবলম্থী। পূর্বাঞ্চলীয় দলের প্রায় সকলেই গ্রামে বাস করে । আল-হাজার পর্বতমালার সামাইল গিরিপথের দক্ষিণে ওয়াদী হাল্ফীন ও ওয়াদী “আন্দামের মধ্যবর্তী এলাকায় ইহাদের , বাস। এই শ্রেণীর কতকাংশ আল-বাতিনা, আজ্-জাহিরা ও মাস্কাটের পার্থ্ববর্তী এলাকাতেও বসবাস করে। এই শ্রেণীর দুইজন মুখ্য প্রধান রহিয়াছেন, তীহারা হইলেন কাল'আতুল আওয়ামিরে আল-বাদ্র বিভাগের ইব্‌ন খামীস্‌ ও আল-হুমায়দাতে. আল-লাফ্য বিভাগের ইব্‌ন সুলায়মান । ইবাদী হিসাবে পূর্বাঞ্চলীয় আওয়ামিরগণ উমানের ইবাদী ইমামকে স্বীকার করে এবং আশৃ-শারকিয়্যান্থ তাহার সহকারী সালিহ ইব্‌ন "ঈসা আল-হারিছীর পার্থিব কর্তৃত্কে মানিয়া চলে। কথিত আছে, এই আওয়ামিরগণ বহুকাল পূর্বে নাজ্দ হইতে আগমন করিয়াছিল। তাহাদের সমর-ধ্বনি “ইয়া আওলাদ 'আমির্‌ ইব্‌ন সা“সা“আ” প্রাচীন কালের বিখ্যাত এক গোত্রের বংশধর বলিয়া নিজেদের দাবির প্রতি ইঙ্গিত বহন করে (দ্র. “আমির ইব্‌ন সা'সা“আ)। পূর্ব আরবের কোন কোন ক্ষুদ্র জনগোষ্ঠী, যথা আল-সিলম ও বায়ত কায়আল-এর মধ্যে নিজদেরকে আওয়ামিরের সহিত সম্পৃক্ত করিবার প্রবণতা লক্ষ্য করা যায়। কোন কোন ক্ষেত্রে হয়ত ইহা একটি গৌরবময় নামের প্রতি আকর্ষণের কারণে হইয়া থাকিবে । ্রন্থপঞ্জী 8 (১) £078101210 25002110900 011 ০০., 92020 8770. 0175 50151016170 517016 ০৫ 006:767:9190. 01015 কায়রো ১৯৫২; (২) 5.71155, 1172 00100100065 8100 171025 01 076 7060:51900001£, লন্ডন ১৯১৯; (৩) 1৬151770719] ০91 (106 ৫০ড৮67701186101 06 52001 4£190121607217001 £0105.0010], ১৯৫৫ খু । ৪ / চু, 7. 176202% (.].2)/ মু. আব্দুল মান্নান 001719115 ৭৯ | .... আওয়ারিদ, আল-“আওয়াহিম (১)15-11) ৪ এ. ব. “আধিমী, উত্তর-পূর্ব আরবের একটি নীচু জাতের বেদুঈন গোত্র। কারণ ইহার উৎপত্তি অন্যান্য গোত্র কর্তৃক খাঁটি (আসীল) বলিয়া বিবেচিত নয়। খাটি জাতের আরবরা 'আওয়ািমদের সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন না করিলেও গোব্রটি তাহাদের মরু-জ্ঞান ও যুদ্ধে সাহসিকতার জন্য সুখ্যাতি অর্জন করিয়াছে। ১৩৩৩-৪৮/১৯১৫-২৯ সালে পূর্ব আরবের অন্যান্য গোত্রের সহিত 'আবদুল “আযীয আলু “সাউদের যুদ্ধের সময় এই গোত্রটি ছিল তাহার সর্বাপেক্ষা বিশ্বস্ত ও সক্রিয় সমর্থনকারীদের অন্যতম । ইতোপূর্বে 'আওয়াধিমগণ প্রভাবশালী উজমান গোত্রের আশ্রিত ছিল, কিন্তু এই সময় তাহারা সেই সম্পর্ক ছিন্ন করে। সাউদী আরবে পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তরাংশ, বিশেষ করিয়া আস্-সৃদা ও আর-রাদাইফ অঞ্চল এবং কুওয়ায়তের উপকূল ও দুই দেশের মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলের মধ্য দিয়া “আওয়াধিমগণ অবাধে পরিভ্রমণ করে । কুওয়ায়তের শাসকের ব্যক্তিগত অনুচর হিসাবে বেশ কিছু সংখ্যক 'আওয়াধিম থাকিলেও গোত্রটি সাউদী আরবের কর্তৃত্বাধীন আইনত স্বীকৃত। এই গোত্রের সদস্যরা অধিকাংশই মালিকী মাযহাবের অনুসারী । গোত্রটির প্রধান কেন্দ্রস্থলগুলি ছাজ, আল-হিন্নাহ ও উতায়্যিক-এ অবস্থিত । ইহার প্রধান (১৯৫৭) ঈদ ইব্‌ন জামি'। প্রছপজী £ (১) নু, 10100559072, 076 2090 01 005 06927, 1:077007 1950; (২) ফুআদ হাম্যা, কাল্ব জাধীরাতিল আরাব, কায়রো ১৩৫২ হি.; (৩) 17. %. 01967210177-৬. 095056], [016 72010177107, 11, ৬1591090610 1952; (৪) আল-আযাবী, আশ'ইরুল ইরাক, পৃ. ৩২০; (6) আল-আলুলী, তারীখ নাজ্দ, পৃ. ৯০; (৬) 'আবদুল জাব্বার, আল-বাদিয়া, পৃ. ১৯১। ড/.0. 15111691) (6..2)/ মোখলেছুর রহমান আওয়াধিলা (দ্র. 'আওযালী) “আওয়ারিদ (১১)।৯০) ৫ একটি পারিভাষিক শব্দ যাহা উছমান আমলে উনবিংশ শতাব্দীয় দ্বিতীয়-চতুর্থাংশ পর্যন্ত সুলতানের নামে কেন্্রীয় সরকার কর্তৃক জোরপূর্বক আদায়কৃত বিভিন্ন রকমের কর অর্থে ব্যবহৃত এবং এইগুলি প্রায়ই “আওয়ারিদ-ই দীওয়ানিয়্যা (২১13১ ৮৮৯)1৬০) বলিয়া উল্লিখিত । উ্ছমানী জায়গীর প্রথা কেন্দ্রীয় সরকারকে সামন্ত বাহিনী ₹ অন্য কর্মকর্তা ও কর্মচারীদের মাহিনার জন্য কর আদায় করা হইতে অব্যাহতি দিয়াছিল, অন্যদিকে ওয়াক্ফ প্রতিষ্ঠান অনুরূপভাবে সব রকমের জনহিতকর কাজকর্ম প্রতিষ্ঠাকরণ ও ইহাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হইতে ইহাকে নিষ্কৃতি দান করিয়াছিল; কিন্তু এই উভয় ব্যবস্থা ইহাকে অগাধ রাজস্ব হইতে বঞ্চিত করিয়াছিল এবং শারী“আতর বিধান মতে যেইসব করের আদায়করণ কেন্দ্রীয় সরকারের ক্ষমতাধীন রহিয়া গেল সেইগুলি প্রায়ই প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বলিয়া প্রমাণিত হইত। অতএব, প্রথম দিকে | সুলতানের উরফী (৮৪১০) বা প্রচলিত ক্ষমতাবলে সাধারণ করদাতাগণ হইতে অথবা কোন নির্দিষ্ট একটি এলাকার করদাতাগণ হইতে জোরপূর্বক টাকা আদায়ের, বিনা পারিশ্রমিকে কার্যাদায়ের অথবা উৎপন্ন দ্রব্য দিয়া কর ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।