Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওয়ামী মুসলিম লীগ ভিত্তিতে নির্বাচনে প্রতিদন্দিতা করার সিদ্ধান্ত গ্রহণ করিল যুক্তফরন্টের শরীক দলগুলি ৷ ২১ দফার খসড়া প্রণয়ন করেন জনাব আবুল মনসুর আহমদ । দফাগুলির মধ্যে ছিল ঃ ইসলামের ত্রাতৃতু ও ন্যায় বিচারের আদর্শের ভিত্তিতে সকল নাগরিকের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণ, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান, বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ ও সুষম হারে জমির খাজনা নির্ধারণ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন, বিচার বিভাগ ও শাসন বিভাগ আলাদাকরণ, জননিরাপত্তা আইন ও নির্ধাতনমূলক আইনসমূহ বাতিল, বিনা বিচারে আটক রাখার নীতি বাতিল, ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ঘোষণা, বাংলা ভাষার উন্নয়ন ও গবেষণার জন্য বাংলা একাডেমী প্রতিষ্ঠা, ভাষা-শহীদদের স্থৃতি রক্ষার জন্য সরকারী ব্যয়ে শহীদ মিনার নির্মাণ, আইন পরিষদের শূন্য পদে তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠান, এরতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে দেশরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা ব্যবস্থা ছাড়া অন্য সব ক্ষেত্রে পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়তশাসন প্রদান প্রভৃতি । এই নির্বাচন অনুষ্ঠিত হয় স্বতন্ত্র নির্বাচন প্রথার ভিত্তিতে। ২৩৭টি মুসলিম নির্বাচন কেন্দ্রে ২২৩টি আসনে জয়লাভ করেন যুক্ত প্রার্থিগণ। মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে। €টি আসনে স্বতন্ত্র ্রার্থিগণ বিজয়ী হন। ৭২টি অমুসলিম আসনের মধ্যে পাকিস্তান জাতীয় কগেস পায় ১৫টি, তফসীলী ফেডারেশন পায় ২৭টি, সংখ্যালঘু যুক্তফ্রন্ট পায় ১৩টি, কম্যুনিস্ট পার্টি ৪টি ও গণতন্ত্রী দল পায় ৩টি আসন । যুকতফন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা । ৫ জন নির্বাচিত স্বতন্ত্র সদস্য যু্ফ্রন্টে যোগদান করেন। স্বয়ং মুখ্য মন্ত্রী জনাব নূরুল আমীন নির্বাচনে পরাজিত হইলেন আওয়ামী মুসলিম লীগ দলীয় তরুণ প্রার্থী জনাব খালেক নওয়াজ খানের কাছে। ২ এপ্রিল (১৯৫৪) পূর্ববঙ্গ আইন পরিষদ ভবনে অনুষ্ঠিত বিজয়ী যুক্ফন্ট সদস্যদের সভায় শেরে বাংলাকে পার্লামেন্টের নেতা নির্বাচিত করা হয়। তাহার নেতৃতে গঠিত হইল যুক্তফ্রন্ট মন্ত্রীসভা কিন্তু শেখ মুজিবকে মন্ত্রিসভায় গ্রহণ করিতে শেরে বাংলার আপত্তি থাকায় আওয়ামী মুসলিম লীগ মন্ত্রীসভা বর্জন করিল। পরে ১৫ মে (১৯৫৪) আপোস-রফার ভিত্তিতে যু মন্ত্রীসভা সম্প্রসারিত হইল এবং আওয়ামী মুসলিম লীগের আতাউর রহমান খান, আবুল মনুসর আহমদ, আবদুস সালাম খান, শেখ মুজিবুর রহমান ও হাশিমুদ্দীন মন্ত্রিসভায় যোগদান করিলেন। ১৯৫৪ সালের ১৫ মে আদমজী জুট মিলে সংঘটিত হয় এক ভয়াবহ বাঙ্গালী-অবাঙ্গালী দাঙ্গা। এই দা্গায় প্রায় দেড় হাজার লোক প্রাণ হারায়, শাসন-শৃংখলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে ৩০ মে (১৯৫৪) গভর্নর জেনারেল গুলাম মুহাম্মাদ শেরে বাংলার যুক্তফ্রন্ট মন্ত্রীসভাকে বরখাস্ত করিলেন এবং একই সঙ্গে ৯২-ক ধারা জারি করিয়া পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসন প্রবর্তন করিলেন। চৌধুরী মেজর জেনারেল ইস্কান্দার মির্যাকে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা ভাসানী এই সময় বার্লিন বিশ্বশান্তি সম্মেলন উপলক্ষে *ইউরোপ সফরে যান। কেন্দ্রীয় আওয়ামী মুসলিম লীগ নেতা জনাব ; সুহ্রাওয়ার্দী পেটের পীড়ার চিকিৎসার জন্য সুইজারল্যান্ডের জুরিখ হাসপাতালে ভর্তি হইলেন। আর শেরে বাংলাকে গৃহবন্দী করিয়া রাখা হইল। এইদিকে মাওলানা ভাসানীকে 'বাষ্ট্দ্রোহী' আখ্যা দিয়া স্বদেশে ৭৫ আওয়ামী মুসলিম লীগ প্রত্যাবর্তন করিলেই গুলী করিয়া হত্যার হুমকি দিলেন গভর্নর ইস্কান্দার মির্যা। শেখ মুজিবকে গ্রেফতার করিয়া ঢাকার কেন্ত্রীয় কারাগারে রাখা হইল। প্রধান মন্ত্রী মুহাম্মাদ “আলী এই সময় পাক-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষর করিলেন। প্রধান-মন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালে গভর্নর জেনারেল পাকিস্তান গণপরিষদ বাতিল করিয়া দেশে জরুরী অবস্থা ঘোষণা করিলেন ১৯৫৪ সালের ২৩ অক্টোবর । প্রধান মন্ত্রী মুহাম্মাদ আলীর স্বদেশ প্রত্যাবর্তনের পর তীহাকে নৃতন মন্ত্রীসভা গঠনের আহ্বান জানান গভর্নর জেনারেল । নূতন মন্ত্রীসভায় যোগদান করিলেন আওয়ামী মুসলিম লীগ প্রধান জনাব শহীদ সুহ্রাওয়ারদী, সেনাবাহিনী প্রধান জেনারেল আয়্যুব খান, পূর্ববঙ্গের গভর্নর ইস্কান্দার মির্যা, রিপাবলিকান পার্টির নেতা ডাঃ খান সাহেব, ' শেরে বাংলার কৃষক -শরমিক পার্টির আবু হোসেন সরকার, মুসলিম লীগের এম. এইচ. ইম্পাহানী ও মীর গুলাম আলী তালপুর, কেন্দ্রীয় সরকারের মহাসচিব চৌধুরী মুহাম্মাদ আলী । এই মন্ত্রীসভায় আইন মন্ত্রীর পদ গ্রহণ করেন জনাব সুহ্াওয়ার্দী, আর স্বর মন্ত্রী হইলেন ইসকানদার মির্ধা। ১৯৫৫ সালের জুলাই মাসে বগুড়ার মুহাম্মাদ আলীর মন্ত্রীসভা বাতিল করিয়া চৌধুরী মুহাম্মাদ আলীর নেতৃতে নৃতন মন্ত্রীসভা গঠন করিলেন গভর্নর জেনারেল গুলাম মুহাম্মাদ । এই মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রীর পদ গ্রহণ করিলেন শেরে বাংলা । রুগ্ন গুলাম মুহাম্মাদকে সরাইয়া এই সময় গভর্নর জেনারেল হইলেন ইস্কান্দার মির্যা। ১৯৫৬ সালের ২৩ মার্চ নবগঠিত গণপরিষদে অনুমোদিত হইল পাকিস্তানের সংবিধান এবং পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হইল । সংবিধান রচনায় শেরে বাংলা মুখ্য ভূমিকা পালন করেন। জনাব সুহ্রাওয়ার্দী এই সময় কেন্্ীয় আইন সভায় বিরোধী দলীয় নেতা হিসাবে সরকারী মর্যাদা লাভ করেন এবং বগুড়ার মুহাম্মাদ আলী যুক্তরাষ্ট্রে পুনরায় রাষ্ট্রদূত নিয়োজিত হইলেন । এইদিকে ৯২-ক ধারা প্রত্যাহারের পর ১৯৫৫ সালের জুন মাসে মন্ত্রীসভা গঠিত হয়। ইহার পূর্বেই আওয়ামী মুসলিম লীগ ও কৃষক শ্রমিক পার্টির মধ্যে সংঘাতের ফলে যুক্ফন্ট ভাঙ্গিয়া যায় । আবু হোসেন মন্ত্রীসভা এক বৎসর স্থারী হওয়ার পূর্বেই জিঞ্জিরা ভূুখা মিছিলে গুলী বর্ষণের ঘটনাকে কেন্দ্র করিয়া আইন পরিষদে অনাস্থার সম্মুখীন হয় । ১৯৫৬ সালের ৩০ আগস্ট আবু হোসেন সরকারের মন্ত্রীসভা পদত্যাগ করে। এই পরিস্থিতিতে আতাউর রহমান খানের নেতৃতে গঠিত হয় আওয়ামী লীগ মন্ত্রীসভা । ১৯৫৮ সাল, পর্যন্ত এই সরকার ক্ষমতায় ছিল। কেন্দ্রে মুসলিম লীগের অধিকাংশ পার্লামেন্ট সদস্য ডাঃ খান সাহেবের রিপাব্লিকান পার্টিতে যোগদান করায় চৌধুরী মুহাম্মাদ আলীও একইভাবে অনাস্থার সম্মুখীন হন। প্রধান মন্ত্রীর পদ হইতে ইস্তিফা দিয়া তিনি নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন । রিপাবলিকান পার্টির সমর্থন পাইয়া ১২ সেপ্টেম্বর জনাব শহীদ সুহ্রাওয়ার্দী কেন্দ্রে আওয়ামী লীগ রিপাবলিকান কোয়ালিশন মন্ত্রীসভা গঠন করিলেন। প্রেসিডেন্ট ইস্কান্দার মির্যার সহিত মতবিরোধের পটভূমিতে রিপাবলিকান পার্টি সমর্থন প্রত্যাহার করায় ১৯৫৭ সালের ১১ অক্টোবর জনাব সুহ্রাওয়ার্দী পদত্যাগ করেন। ইহার পর কেন্দ্রে সমরিক অভুথানের খান নুন) | দ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।