001718115 আওয়ামী মুসলিম লীগ হয়। ১৯৪৬ সালের ২৩ জুলাই জনাব শহীদ সুহ্রাওয়া্দীর পৃষ্ঠপোষকতায় কলিকাতায় পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটিয়াছিল। ইহা ছিল একটি উন্নত মানের সংবাদপত্র । ইহার বেশির ভাগ পাঠকই ছিল পূর্ব পাকিস্তানে। এইখানে প্রচার বন্ধ হইয়া যাওয়ায় পত্রিকাটি আর বেশি দিন টিকিয়া থাকিতে পারে নাই। সেই সময় পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনার জন্য উপমহাদেশের স্বনামখ্যাত সাংবাদিক জনাব আলতাফ হোসেন সম্পাদিত ও কাইদ-ই আজাম কর্তৃক প্রতিষ্ঠিত ইংরেজী দৈনিক “ডন, (176 7090) পত্রিকার উপরও বিধিনিষেধ আরোপ করা হইয়াছিল। ১৯৫১ সালে রাওয়ালপিন্ডি সামরিক ষড়যন্ত্র সারা পাকিস্তানে চাঞ্চল্য সৃষ্টি করিয়াছিল। কাশ্মীর যুদ্ধের (১৯৪৮) সেনানায়ক মেজর জেনারেল আকবার খান ছিলেন এই ব্যর্থ ষড়যন্ত্রের নায়ক। রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র নামে কথিত, এই অন্যুতথান-প্রয়াস আগেই ৯ মার্চ, ১৯৫১ ফীস হইয়া যায় এবং আকবার খানসহ উল্লেখযোগ্য সংখ্যক সামরিক ও বেসামরিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বেসামরিক ব্যক্তিদের মধ্যে ছিলেন “দি পাকিস্তান টাইমৃস' পত্রিকার সম্পাদক জনাব ফায়দ আহ'মাদ ফায়দ" ও পাকিস্তান কম্যুনিষ্ট পার্টির সেক্রেটারী সাজ্জাদ জাহীর ৷ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলা পরিচালনা করেন জনাব শহীদ সুহ্রাওয়ার্দী। ১৯৫১ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এক যুব সম্মেলনে. আসাম মুসলিম লীগের সাবেক জেনারেল সেক্রেটারী জনাব মাহমুদ আলীকে সভাপতি ও জনাব অলি আহাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করিয়া গঠিত হয় পূর্ব পাকিস্তান যুব লীগ । বিরোধী দলীয় আন্দোলনে এই যুব সংগঠনটি গুরুতপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তান মুসলিম লীগের সভাপতি হিসাবে রাওয়ালপিন্ডিতে এক জনসভায় ভাষণ দানকালে আততারীর গুলীতে নিহত হন লিয়াকাত আলী খান। . আততায়ী সায়্যিদ আকবার খানকে ঘটনাস্থলেই জনৈক পুলিশ অফিসার গুলি করিয়া হত্যা করে। ফলে হত্যাকাণ্ডের ষড়যন্ত্র উদ্ঘাটিত করা সম্ভব হয় নাই। লিয়াকাত আলী খানের হত্যার মাধ্যমে পাকিস্তানে ষড়যন্ত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটে এবং রাষ্রীয় স্থিতিশীলতা বিনষ্ট হইয়া যায়। ১৭ অক্টোবর গভর্নর জেনারেল নাজিমুদ্দীন কেন্ত্রীয় মন্ত্রীসভার এক জরুরী বৈঠকে প্রধান মন্ত্রীর পদে অভিষিক্ত হইলেন এবং অর্থমন্ত্রী জনাব গুলাম মুহাম্মাদ হইলেন গভর্নর জেনারেল। তাহাদের দুইজনের মতবিরোধ পরিস্থিতিকে ক্রমেই জটিল করিয়া তুলিতে থাকে । ১৯৫৩ সালের ১৭ এপ্রিল গভর্নর জেনারেল গুলাম মুহাম্মাদ প্রধান মন্ত্রী খাজা নাজিমুদ্দীনকে বরখাস্ত করিয়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বগুড়ার মুহাম্মদ আলীকে প্রধান মন্ত্রী পদে নিযুক্ত করিলেন। পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ৪. এই বৎসরই (১৯৫৩) লাহোরে জিন্নাহ আওয়ামী মুসলিম লীগের সম্মেলনে মাওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের একনি প্রতিনিধিদল যোগদান করে । নীতিগত মতভেদের দরুন জিন্নাহ আওয়ামী মুসলিম লীগের সংগঠক নওয়াব ইফ্তিখার . হুসায়ন খানকে সম্মেলনের সিদ্ধান্তব্রমে বহিষ্কৃত করা হয় এবং জনাব সুহ্রাওয়াদীর নেতৃত্বে গঠিত হয় নিখিল পাকিস্তান আওয়ামী-সুসলিম ৭৪ আওয়ার্মী মুসলিম লীগ লীগ। প্রতিষ্ঠানের প্রথম সাংগঠনিক কমিটির আহ্বায়ক হইলেন সুহ্রাওয়ার্দী। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হইলে জনাব মাহমুদুল হক উছমানী হইলেন সেক্রেটারী জেনারেল । নওয়াবযাদা নসরুল্লাহ খান হইলেন পশ্চিম পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপুতি। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগে রদবদল হইল। শেখ মুজিবুর রহমান হইলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের জেনারেল সেক্রেটারী । মাওলানা ভাসানী সভাপতি পদে বহাল থাকিলেন। জনাব আতাউর রহমান খানের সহিত নূতন কমিটির অন্যতম সহ-সভাপতি হইলেন দৈনিক ইত্তেহাদ-এর সাবেক সম্পাদক জনাব আবুল মনসুর আহমূদ। কিন্তু নিয়মতান্ত্রিকভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রাদেশিক শাখা সংগঠিত হইলেও পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের কর্মসূচী ছিল অনেকাংশেই আলাদা । ফলে কেন্দ্রের সহিত ইহার যোগাযোগ ছিল নামেমাত্র। প্রায় সর্বক্ষেত্রেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ স্বাধীনভাবে নিজস্ব কর্মসূচীর ভিত্তিতে আন্দোলন চালাইত । ১৯৫২ সালে এঁতিহাসিক ভাষা আন্দোলনকালে মাওলানা ভাসানীসহ অধিকাংশ আওয়ামী লীগ নেতা এবং খিলাফতে রব্বানী পার্টি, গণতন্ত্রী দল ও যুব লীগসহ বিরোধী দলসমূহের নেতৃবৃন্দ কারারুদ্ধ হন। ২১ ফেব্রুয়ারীতে ঢাকায় ছাত্র মিছিলের উপর গুলীবর্ষণ এবং কয়েকজন ছাত্রের শাহাদাত বরণের ঘটনাকে কেন্দ্র করিয়া সারা পূর্ব পাকিস্তানে বিক্ষোভের ঝড় বহিয়া ঘায়। পরপর কয়েক দিন ধরিয়া প্রদেশব্যাপী সর্বাত্মক হরতাল পালিত হয়। ছাত্র হত্যার গ্রতিবাদে আইন সভার সদস্য পদ ও মুসলিম লীগ সদস্য পদ হইতে ইস্তিফা দেন দৈনিক আজাদ সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন । ২৩ ফেব্রুয়ারী রাষট্রভাষা-শহীদদের স্মৃতিতে নির্মিত প্রথম শহীদ মিনারের ভিত্তি স্থাপন করেন তিনি। রাষ্ট্রভাষা আন্দোলনে নুরুল আমীন সরকারের নীতির সমালোচনার জন্য সাপ্তাহিক. ইত্তেফাক" ও “পাকিস্তান অবযার্ভার' পত্রিকার প্রকাশনার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্পাদক তফাজ্জল হোসেন মোনিক মিয়া) ও সম্পাদক আবদুস সালামকে গেরুতার করা হয়। গণবিক্ষোভের মুখে ২২ ফেব্রুয়ারী নূরুল. আমীন সরকার পূর্ব পাকিস্তান পরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে সুপারিশ পেশ করেন। | ৃ আওয়ামী মুসলিম লীগ বৃহত্তম বিরোধী দলে পরিণত হয়। অন্যদিকে ক্ষমতাসীন মুসলিম লীগ সংগঠন হিসাবে প্রায় নিঃশেষ হইয়া যায় । গণদাবীর মুখে নূরুল আমীন সরকার ১৯৫৩ সালের শেষদিকে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ঘোষণায় বলা হয়, ১৯৫৪ সালের মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হইবে । এই ঘোষণার প্রেক্ষিতে শেরে বাংলা তীহার সমর্থকদের লইয়া ১৯৫৩ সালের ২৭ জুলাই গঠন করিলেন পাকিস্তান কৃষক-শ্রমিক-পার্টি। শেরে বাংলার সাবেক কৃষক-প্রজাদলের অনেক নেতা ও. কর্মী যোগদান করিলেন নূতন পার্টিতে । ৪ ডিসেম্বর শেরে বাংলা, মাওলানা ভাসানী ও হোসেন শহীদ সুহ্রাওয়াদীর উদ্যোগে এঁক্যবদ্ধতাবে নির্বাচন মুকাবিলার জন্য আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, পাকিস্তান নেজামে ইসলাম পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল, পাকিস্তান . খিলাফতে রব্বানী পার্টির সময়ে গঠিত হইল যুজফ্রন্ট । ২১ দফা কর্মসূচীর ইসলামী বিশ্বকো”
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।