Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আওয়ামী মুসলিম লীগ হাউসে অবস্থান করিতেছিলেন। পরিস্থিতির প্রতি প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মাওলানা ভাসানীর পরিচালনায় সভাশেষে একটি বিক্ষোভ মিছিল গভর্নমেন্ট ভবনের দিকে অগ্রসর হইলে পুলিস পথে মিছিলটিকে বাধা দান করে এবং 'মাওলানা ভাসানী ও আওয়ামী মুসলিম লীগ সম্পাদক .জনাব শামসুল হকসহ অনেককে গ্রেফতার করে । শেখ মুজিবসহ দলের নেতৃবৃন্দ আত্মগোপন করেন । লাহোরে সুহ্রাওয়াদীর সহিত সাক্ষাতশেষে ঢাকা প্রত্যাবর্তনের পর ১৯৫০ সালের পয়লা জানুয়ারী আত্মগোপন থাকাকালে শেখ মুজিব গ্রেফতার হন। এই সময় আওয়ামী মুসলিম লীগ সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন ও সহ-সম্পাদক রফিকুল হোসেন আতৎকথস্ত হইয়া দলত্যাগ করেন। এইসব কারণে আওয়ামী মুসলিম লীগের তৎপরতা স্তিমিত হইয়া পড়ে । এই দিকে ১৯৪৯ সালের জুন, মাসে কার্জন হলের কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করিয়া মুসলিম লীগে আরও _ভাংগন দেখা দেয় এবং অর্থ মন্ত্রীর পদ হইতে জনাব হামিদুল হক চৌধুরীকে অপসারণ করা হয়। ১৯৫০ সালে জনাব চৌধুরীসহ আরও কয়েকজনকে দল হইতে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা বিভিন্ন বিরোধী দলে যোগদান করেন। জনাব হামিদুল হক চৌধুরী যোগদান করিলেন শেরে বাংলা কৃষক শ্রুমিক পার্টিতে । এই দলটিকে সংক্ষেপে কে.এস.পি. বলা হইত। বিরোধী দলীয় সংবাদপত্র ঃ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জনাব হামিদুল হক চৌধুরীর ইংরেজী দৈনিক “দি পাকিস্তান অবযার্ভার, (বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর পত্রিকাটি “দি বাংলাদেশ অবযার্ভার' নাম গ্রহণ করে) এই সময় বিরোধী দলীয় মুখপত্রের ভূমিকায় অবতীর্ণ হয়। প্রখ্যাত সাংবাদিক জনাব আবদুস সালাম ছিলেন পত্রিকাটির সম্পাদক । নূরুল আমীন সরকারের রাষ্ট্রনীতি, খাদ্যনীতি, বিরোধী দলসমূহের উপর নির্যাতন, প্রধান মন্ত্রী লিয়াকাত আলী খান কর্তৃক গঠিত পাকিস্তানের সংবিধান বিষয়ক মূলনীতি কমিটির কার্যক্রম, মূলনীতি কমিটির প্রকাশিত সুপারিশমালা প্রভৃতি ইস্যু লইয়া এই পত্রিকায় কঠোর সমালোচনামূলক সম্পাদকীয় নিবন্ধ ও খবরাখবর প্রকাশিত হইতে থাকে। ১৯৫০ সালের ২৮ সেপ্টেম্বর মূলনীতি কমিটির রিপোর্ট প্রকাশিত হইলে পূর্ব পাকিস্তানের সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এমন কি পূর্ব পাকিস্তান মুসলিম লীগও ইহাতে ক্ষোভ প্রকাশ করে। কারণ অর্থনৈতিক ও কেন্দ্রীয় সরকারে ন্যায়সংগত প্রতিনিধিত্বের অধিকারের সহিত জড়িত বহু দাবি উপেক্ষিত হয়। মূলনীতি কমিটির সুপারিশালা বাতিল করিয়া একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের-দাবিতে ঢাকায় বিরোধী দলসমূহের উদ্যোগে একটি সংগ্রাম কমিটি গঠিত হয়। কমিটির আহ্বায়ক ছিলেন সুহ্রাওয়ারদী-হাশিম-ভাসানী গ্রুপের বিশিষ্ট নেতা জনাব কামরন্দীন আহমদ। সদস্যদের মধ্যে ছিলেন জনাব আতাউর রহমান খান, অবঘার্তার সম্পাদক ১৯৫০ সালের ৪ ও ৫ নভেম্বর সংগ্রাম কমিটি আয়োজিত দুইদিন ব্যাপী প্রতিনিধি সম্মেলনে একটি বিকল্প মূলনীতি প্রণয়ন করা হইল এবং ইহার ভিত্তিতে পাকিস্তানের সংবিধান রচনার দাবিতে আন্দোলন পরিচালনার জন্য গণতান্ত্রিক এক ফেডারেশন পরিষদ তথা “কাউন্সিল ফর ডেমোক্র্যাটিক নই... ৮. আওয়ামী মুসলিম লীগ ফেডারেশন" গঠন করা হয়। পূর্ব পাকিস্তান মুসলিম লীগও মূলনীতি কমিটির রিপোর্ট সংশোধনের দাবি জানাইয়া কয়েকটি সুপারিশ পেশ করে । ১৯৫১ সালের ২০ জানুয়ারী গণতান্ত্রিক ফেডারেশনের এক সভায় লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণার এবং বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দানের দাবি জানানো হয়। মূলনীতি কমিটির রিপোর্টে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠন ও কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট ক্ষমতাধীন বিষয়সমূহ সংক্রান্ত পূর্ব পাকিস্তান মুসলিম লীগ সাবকমিটির সুপারিশ অন্তর্ভুক্ত না হওয়ায় এবং পূর্ণ স্বায়ত্তশাসন অধিকার ও রাষ্ট্রভাষার বিষয়ে রিপোর্টে কোন উল্লেখ না থাকায় সভায় একটি তীব্র নিন্দা প্রস্তাব গৃহীত হয় (অলি আহাদ, জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫, পৃ. ১২০-২৭)। উক্ত সভায় শেরে বাংলা ফজলুল হক উপস্থিত ছিলেন। তিনি পাকিস্তান সরকার কর্তৃক গঠিত মূলনীতি কমিটির অন্যতম সদস্য ছিলেন। উল্লেখ্য, এই সাংবিধানিক মূলনীতি সংক্রান্ত বিতর্ক ও শাসনতান্্রিক অচলাবস্থা ১৯৫৬ সাল পর্যন্ত অব্যাহত ছিল। _ এই সময়কার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হইল, কাইদ-ই আজম মুহাম্মাদ আলী জিন্নাহর ভগিনী ফাতিমা জিন্নাহর রাজনীতিতে অংশ গ্রহণ । কোন দলে যোগদান না করিলেও তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মপন্থার সমালোচনা . করিতে শুরু করেন। জনাব সুহ্রাওয়াদীসহ বিরোধী দলীয় নেতৃবৃন্দ তাহার সঙ্গে দেখা-সাক্ষাত করিতে থাকেন। এই সময় কয়েকটি সমাবেশেও তিনি . ভাষণ দেন। ক্রমেই বিরোধী দলীয় রাজনৈতিক ধারার সহিত তীহার যোগাযোগ গভীর হইয়া উঠিতে থাকে । এই সমস্ত কারণে প্রধান মন্ত্রী লিয়াকত আলী খান মাদার-ই মিল্লাত ফাতিমা জিন্নাহর প্রতি বিরক্ত হইয়া উঠেন। ১৯৫৯ সালের ১১ সেপ্টেম্বর কাইদ-ই আজমের মৃত্যু দিবস উপলক্ষে ফাতিমা জিন্নাহর প্রদত্ত বেতার ভাষণের কিছু অংশ সরকারী নির্দেশে সেন্গর করা হইলে জনমনে গভীর ক্ষোভের সঞ্চার হয়। এই সময় লিয়াকাত আলী-সুহ্রাওয়ার্দী সম্পর্কেরও চরম অবনতি ঘটে । বিভাগপূর্বকালীন যুগ হইতে এই দুই নেতার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত চলিয়া আসিতেছিল। বাংলাদেশের মুসলিম লীগ রাজনীতিতে এই সংঘাতের প্রত্যক্ষ প্রভাব পড়ে । লিয়াকাত আলী খান বাংলা বিভাগের প্রাক্কালে নাজিমুদ্দীন গ্রুপকে মদদ যোগান যাহার ফলে লীগ পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচন লইয়া সুহ্রাওয়ারদী ও নাজিমুদ্দীনের মধ্যে প্রতিদন্দ্িতার সূত্রপাত হয় । নাজিমুদ্দীন নেতা নির্বাচিত হইয়া পূর্ব পাকিস্তানের মুখ্য মন্ত্রী হওয়ার পর কাইদ-ই আজম মুহাম্মাদ আলী জিন্নাহ জনাব সুহ্রাওয়াীকে কেন্দ্রের লিয়াকাত আলী মন্ত্রীসভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানাইলে বিক্ষুব্ধ সুহ্রাওয়ারী সেই আমন্ত্রণে সাড়া দেন নাই। , পরবর্তীকালে 'ন্যাশনাল লীগ" গঠনের উদ্যোগ এবং নিয়মতান্ত্রিক বিরোধিতার প্রশ্ন লইয়া লিয়াকাত আলী খান ও কেন্দ্রীয় লীগ নেতাদের সঙ্গে. সুহ্রীওয়ার্দী গ্রুপের সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হইয়া যায়। সুহ্রাওয়ার্দী পাকিস্তান প্রতিষ্ঠার পটভূমিতে মুসলিম লীগ ভাঙ্গিয়া দিয়া তদৃস্থলে ন্যাশনাল লীগ গঠনের প্রস্তাব দিয়াছিলেন। তীহার যুক্তি ছিল ভারত বিভক্ত হওয়ায় সর্বভারতীয় মুসলমানদের প্রতিনিধিত্বকারী নিখিল ভারত মুসলিম লীগ রাজনৈতিক তাৎপর্য হারাইয়া ফেরিয়াছে। একইভাবে পাকিস্তানের অন্তর্গত ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।