Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওয়ামী মুসলিম লীগ _ করা হইবে এবং ৬ জুন (১৯৪৭ খৃ.)-এর মধ্যে লীগ ও কংগ্রেসের হাতে ক্ষমতা হস্তান্তর করিয়া বৃটিশ সরকার তাহাদের দায়িত্ব পালন করিবেন। - ১৯৪৭ সালের ১৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে পাকিস্তান রাষ্ট্র এবং ১৫ আগস্ট ভারতীয় ইউনিয়ন গঠিত হইবে বলিয়া সরকারী ঘোষণা দেওয়া হইল। বাংলা, আসাম ও পাঞ্জাব বিভাগ এবং দুই রাষ্ট্রের সীমানা নির্ধারণের সিদ্ধান্তও লওয়া হইল। একই সময়ে স্যার সিরিল র্যাডক্লিফ নামক একজন বৃটিশ আইনবেত্তা সীমানা-নির্ধারণ কমিশিনের প্রধান হইলেন। . কতঘেস মাউন্ট ব্যাটেন পারিকল্পনা মানিয়া লইয়া উপমহাদেশ বিভাগে সম্মতি প্রদান করিল । মুসলিম লীগ বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৯৪৬ সালের ৩ জুন দিল্লীতে লীগ ওয়ার্কিং কমিটির বৈঠক আহ্বান করিল। এই বৈঠকে বংণীয় প্রাদেশিক মুসলিম লীগ সেক্রেটারী জনাব আবুল হাশিম লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের আওতায় একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠন এবং সেই অনুসারে উপমহাদেশ বিভাগের দাবি তুলিবার জন্য তীর চাপ সৃষ্টি করিলেন। অবিভক্ত বাংলার মুখ্য মন্ত্রী শহীদ সুহ্রাওয়াদী বৈঠকে আবুল হাশিমের বক্তব্য সমর্থন করেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ শেষ পর্যন্ত _ খঞ্ডিত পাকিস্তানভিত্তিক মাউন্ট ব্যাটেন পরিকল্পনা গ্রহণ করিলেন। আবুল হাশিম ও সুহ্রাওয়ার্দী দিল্লী হইতে প্রত্যাবর্তন করিয়া বৃহত্তর বাংলা গঠনের _ পরিকল্পনা লইয়া আন্দোলন শুরু করেন । হিন্দু নেতাদের মধ্যে শরৎচন্দ্র বসু (নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভাই) ও কিরণ শংকর রায়সহ কথণেসের মুষ্টিমেয় কয়েকজন এই পরিকল্পনার পক্ষে ছিলেন। কণ্গ্রসের অধিকাংশ নেতা ও হিন্দু মহাসভা ছিল বাংলা বিভাগের প্রবল সমর্থক, অথচ ১৯০৫ সালে তাহারাই বংগ ভংগ রোধের জন্য প্রচণ্ড আন্দোলন সৃষ্টি করিয়াছিলেন। বংশীয় মুসলিম লীগের আকরম খাঁ-নাজিমুদ্দীন গ্রুপ বৃহত্তর বাংলা আন্দোলনের পরোক্ষ সমর্থক ছিলেন। কিন্তু নেহেরু ও প্যাটেলসহ কংগ্রেস নেতৃবৃন্দ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করায় ইহার অপমৃত্যু .. ঘটিল। জুলাই মাসে (১৯৪৬) সুহ্রাওয়ার্দী মন্ত্রীসভা ঢাকাকে পূর্ববংগ প্রদেশের রাজধানী হিসাবে মনোনীত করার কথা ঘোষণা করিলেন এবং ঢাকা শহরের বিশ মাইল এলাকা এই উদ্দেশে অধিগ্রহণের হুকুম জারী করিলেন। কলিকাতা গেজেটে এই নির্দেশনামাটি প্রকাশিত হয়। দলীয় সংঘাত $ আগন্ট মাসের (১৯৪৭) ৫ তারিখে পূর্ববংগ আইন খাজা নাজিমুদ্দীন বিজয় লাভ করিলে ক্ষমতা হইতে -সুহ্রাওয়াদীঁকে নাটকীয়ভাবে বিদায় গ্রহণ করিতে হয়। খাজা নাজিমুদ্দীন নূতন মুসলিম লীগ মন্ত্রীসভার মুখ্য মন্ত্রী হন এবং আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে কলিকাতা হইতে প্রশাসনিক দলিলপত্র ঢাকায় স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করেন। নাজিমুদ্দীন মন্ত্রীসভা দেশ-বিভাগ কাউন্সিল হইতে জনাব সুহ্রাওয়াদীকে অপসারিত করিয়া তাহার স্থলে জনাব হামিদুল হক চৌধুরীকে মনোনীত করেন। এইসব ঘটনার ফলে মুসলিম লীগ আরও ছ্বিধাবিভক্ত হইয়া পড়ে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের গভর্নর জেনারেল কাইদ-ই আজম মুহাম্মাদ আলী জিন্নাহর নিকট বৃটিশ ভারতের ভাইসরয় লর্ড মাউন্ট ব্যাটেন করাচীতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করিলেন। এ দিনই ঢাকায় পূর্ব বংগ সরকারের দায়িতৃ্‌ গ্রহণ করিলেন নাজিমুদ্দীন মন্ত্রীসভা । ১৯৫৬ সালের ১ আওয়ামী মুসলিম লীগ পূর্ব পর্যন্ত বাংলাদেশ সরকারীভাবে পূর্ববংগ নামে পরিচিত ছিল । কলিকাতায় তখনও সান্প্রদায়িক দাংগা অব্যাহত ছিল। জনাব সুহ্রাওয়ারদী শাস্তি স্থাপনের উদ্দেশে কলিকাতায় থাকিয়া গেলেন। কংগ্রেসের বর্ষীয়ান নেতা গান্ধীর সঙ্গে একযোগে তিনি ভারতের দাংগা-বিধ্বস্ত মুসলিম অঞ্চলসমূহ সফরে ব্যাপূত হইলেন। জনাব আবুল হাশিম গ্রহণ করিলেন ভারতীয় নাগরিকত্ব । হইতে হইল। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারী আততায়ীর গুলীতে গান্ধীর মৃত্যুর পর ভারতে সাম্প্রদায়িক পরিস্থিতির শোচনীয় অবনতি ঘটিল। এই অবস্থায় ১৯৪৯. সালের মার্চ মাসে বাস্তুহারা হইয়া জনাব সুহ্রাওয়াদী পাকিস্তানের লাহোর গমন করেন এবং পাকিস্তানের নাগরিকত্ গ্রহণ করেন। জনাব আবুল হাশিমও সর্বস্ব হারাইয়া ১৯৫০ সালের দিকে ঢাকায় আগমন করেন। বিরোধী রাজনীতির সূচনা £ ১৯৪৮ সালের আসাম হইতে মাওলানা ভাসানীর ঢাকা আগমন এবং ১৯৪৯ ও ১৯৫০ সালে সুহ্রাওয়াী ও আবুল হাশিমের আগমনের ফলে পাকিস্তানের উভয় অংশে বিরোধী দলীয় রাজনীতি চাংগা হইয়া উঠে। জনাব সুহ্রাওয়াী.লাহোরে মামদোতের নওয়াব ইফতিখার হোসেন খানের সহযোগিতায় গঠন করিলেন জিন্নাহ আওয়ামী মুসলিম লীগ । সীমান্ত প্রদেশে মানকী শরীফের পীর সাহেবের নেতৃতে গঠিত হইল আওয়ামী মুসলিম লীগ । সি্ধৃতে গঠিত হইল তিনটি বিরোধী . দল ৪ জিন্নাহ আওয়ামী লীগ, আওয়ামী জামাত ও সিন্ধু দস্তর পার্টি । পূর্ববগে মাওলানা ভাসানীর নেতৃতে ১৯৪৯ সালেই গঠিত হইয়াছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ । জনাব সুহ্রাওয়াদী ছিলেন পাকিস্তানের উভয় : অংশের এই বিরোধী দলগুলির প্রধান সংযোগসেতু । ১৯৪৮ সালের রানট্রভাষা আন্দোলনের সঙ্গে জড়িত রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী ও ছাত্র নেতাদের লইয়াই মূলত গঠিত হইয়াছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ । এই সংগঠনের প্রায় সকলেই ছিলেন মুসলিম লীগের ভাসানী ও সুহ্রাওয়ার্দী-হাশিম গ্রুপের । ক্ষমতাসীন নাজিমুদ্দীন-নূরুল আমীন গ্রুপ রাষ্ট্রভাষা আন্দোলনের বিরোধী ছিলেন। ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে পূর্ববংগের মুখ্য মন্ত্রী খাজা নাজিমুদ্দীন পাকিস্তানের গভর্নর জেনারেল হন। জনাব লিয়াকাত আলী খান প্রধান মন্ত্রীর পদে বহাল থাকেন। খাজা নাজিমুদ্দীনের শুন্য পদে পূর্ববঙ্গের মুখ্য মন্ত্রী হইলেন. জনাব নূরুল আমীন । তখন নিখিল পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন লিয়াকাত আলী খান। মুহাম্মাদ আলী জিন্নাহর মৃত্যুর ফলে মুসলিম লীগ নেতৃত্বে যে বিরাট রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, লিয়াকাত আলী খানের পক্ষে তাহা পূরণ করা সম্ভব হইল না। প্রধানত এই কারণেই মুসলিম লীগের নেতৃত্বের কোন্দল তীব্রতর হইতে থাকে এবং সুসলিম লীগ হইতে দলত্যাগী নেতৃবৃন্দ ও কর্মিগণ আওয়ামী মুসলিম লীগসহ বিভিন্ন বিরোধী দল গঠন করেন। ১৯৪৮ সালের অক্টোবর মাসে লিয়াকাত আলী খান ঢাকা আগমন করেন। এই সময় পূর্ব পাকিস্তানে খাদ্য সংকট ছিল। ইহার প্রতিবাদে মাওলানা ভাসানীর সভাপতিত্বে ঢাকায় আর্মানিটোলা ময়দানে আওয়ামী মুসলিম লীগ এক প্রতিবাদ সভার আয়োজন করে। লিয়াকাত আলী খান ঢাকার গভর্নমেন্ট ইস্লামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।