Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওয়ামী মুসলিম লীগ সাধারণ নির্বাচনে বাংলাদেশে মুসলিম লীগের অভূতপূর্ব বিজয়ই প্রকৃতপক্ষে পাকিস্তান প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে । নির্বাচনের পর মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টি হোসেন শহীদ সুহ্রাওয়াদীঁকে নেতা নির্বাচন করে। ১৯৪৬ সালের ২৪ এপ্রিল জনাব সুহ্রাওয়াদী মুসলিম লীগ মন্ত্রীসভা গঠন করেন। উল্লেখ্য, ১৯৪৩ সালে শেরে বাংলার নেতৃত্বে পরিচালিত কৃষক প্রজা পার্টি ও হিন্দুমহাসভার সমন্বয়ে গঠিত কোয়ালিশন, মন্ত্রিসভার পদত্যাগের পর খাজা নাঁজিমুদ্দীন কংগ্রেসের সহযোগিতায় সরকার গঠন করিয়াছিলেন। ১৯৪৫ সালে বংগীয় প্রাদেশিক আইনসভার বাজেট অধিবেশনে স্পীকার সৈয়দ নওশের আলীর এক রুলিং-এর ফলে খাজা নাজিমুদ্দীনকে পদত্যাগ করিতে হয়। অতঃপর আর কোন মন্ত্রীসভা গঠিত হয় নাই। সুহ্রাওয়াদীর নেতৃত্বে নির্বাচন-পরবর্তী নূতন মন্ত্রিসভার শপথ গ্রহণের পূর্বে অবিভক্ত বাংলায় ৯৩-ক ধারা অনুসারে গভর্নরের শাসন চালু ছিল। ১৯৪৬ সালের গুরুত্পূর্ণ ঘটনা ছিল বৃটেনের ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা এবং উপমহাদেশ বিভাগের মূলনীতি সম্পর্কে শীর্ষ পর্যায়ের আলোচনা । এই উপলক্ষে এ বৎসরের ২৪ মার্চ উপমহাদেশীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়ের উদ্দেশ্যে বৃটিশ সরকার বাণিজ্যমন্ত্রী পাঠায় । মিশনের অন্য দুইজন সদস্য ছিলেন ভারত বিষয়ক মন্ত্রী লর্ড পেখিক লরেন্স ও নৌ-দফতরের মন্ত্রী স্যার এ. ডি. আলেকজান্ডার ৷ ১৯৪৬ সালের ৩ এপ্রিল হইতে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃটিশ মন্ত্রী মিশন মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংথেস ও শিখ আকালী দলসহ ভারতের তদানীন্তন মুখ্য রাজনৈতিক সংগঠনসমূহের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা বিষয়ে এক মাসেরও অধিক সময় ব্যাপিয়া আলাপ-আলোচনা করিলেন। কিন্তু সকল দলের নিকট গ্রহণযোগ্য কোন পরিকল্পনা তাহারা উপস্থাপন করিতে পারিলেন না। মুসলিম লীগ উত্থাপিত ভারত-বিভাগ তথা পাকিস্তান পরিকল্পনাও তাহারা গ্রহণ করিলেন না। সর্বশেষে তাহারা ভারতকে “ক' “খ' ও “গ” এই তিনটি গ্রুপ বা অঞ্চলে করিলেন। ও | | » প্রস্তাবিত “ক' গ্রুপের অন্তর্গত প্রদেশসমূহ ছিল ঃ মাদ্রাজ, বোম্বাই, যুক্তপ্রদেশ, বিহার, উড়িষ্যা ও মধ্যপ্রদেশ। এই গ্রুপের আইন পরিষদের . মোট আসন অংখ্যা ধরা হইল ১৮৭ । তন্মধ্যে মুসলিম আসন ছিল ২০। “খ' গ্রুপের অন্তর্গত প্রদেশসমূহ.ছিল পাঞ্জাব, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও সিম্ধু। আইন পরিষদের মোট আসন সংখ্যা ধরা হইল ৩৫ । মুসলিম আসন হইল ২২। 'গ" গ্রুপে ছিল বাংলা ও আসাম । আইন পরিষদের, মোট. আসন ধরা হইল ৭০। মুসলিম আসন ৩৬। পরিকল্পনায় বলা হইল, গ্রপগুলি স্বাধীনভাবে নিজ নিজ সংবিধান প্রণয়ন করিতে পারিবে। ফেডারেল সংবিধান রচনা করিবে একটি কেন্দ্রীয় গণপরিষদ। এই পরিষদের সদস্যগণ নির্বাচিত হইবেন তিনটি গ্রুপের আইন পরিষদসমূহের সদস্যদের ভোটে । কেন্ত্রীয় সরকারের হাতে প্রতিরক্ষা, যোগাযোগ ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয় ন্যস্ত করা হইবে । কোন গ্রুপ ইচ্ছা করিলে কেন্দ্র হইতে বিচ্ছিন্ন হইতে প্ারিবে এই ৭০ আওয়ামী মুসলিম লীগ রকম ব্যবস্থাও পরিকল্পনায় ছিল। মাওলানা আবুল কালাম আযাদ ছিলেন . তখন কংগেসের সভাপতি । তিনি পরিকল্পনাটি সমর্থন করেন । মুসলিম লীগও পরে ইহাতে সম্মত হয়। ইহার ভিত্তিতে মন্ত্রী-মিশন ও ভারতের তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড ওয়াভেল লীগ ও কত্গ্রসের সময়ে একটি অন্তর্বতীকালীন কেন্তরীয়িপ্ন্ত্রীসভা গঠনের উদ্যোগ গ্রহণ করিলেন । কথা ছিল মুসলিম লীগ হইতে পাঁচজন ও কংঘেস হইতে সাতজন সদস্য লইয়া মোট ১২ সদস্যের মন্ত্রীসভা হইবে। কিন্তু ১৯৪৬ সালের ১৬ জুন মন্ত্রীদের নামের যে তালিকা ঘোষণা করা হইল তাহাতে দেখা যায়, মন্ত্রিসভায় চৌদ্দজনের নাম রহিয়াছে এবং কংগেসকে সাতের স্থলে নয়টি আসন দেওয়া হইয়াছে। ইহার প্রতিবাদে মুসলিম লীগ মন্ত্রীসভায় যোগদান হইতে বিরত থাকিল। ইতোমধ্যে পপ্ডিত নেহেরু কংগ্রেসের সভাপতি নির্বাচিত : হইয়া মন্ত্রী মিশন প্রস্তাবিত গ্রুপভিত্তিক ব্যবস্থা প্রত্যাখ্যান করিলেন । ফলে মুসলিম লীগও পরিকল্পনাটি নাকচ করিতে বাধ্য হইল । এই পরিস্থিতিতে লর্ড ওয়াভেল একতরফাভাবে পণ্ডিত নেহেরুর নেতৃত্বে কংগ্রেসী . প্রতিনিধিদের লইয়া ১২ সদস্যের একটি কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন করিলেন । ওয়াভেল মুসলিম লীগ সভাপতি কাইদ-ই আজম মুহাম্মাদ আলী জিন্নাহকে মন্ত্রিসভায় লীগ প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ জানাইলেন। জিন্নাহ প্রস্তাব গ্রহণ করিয়া মুসলিম লীগের পক্ষ হইতে পাচজনের নাম পাঠাইলেন। আলী খান, ইসমাঈল চুন্ত্রীগড় ও যোগেন্দ্রনাথ মগ্ডল। ইহাদের স্থান সন্কুলানের জন্য কংঘেসের তিনজন মন্ত্রী পদত্যাগ করিলেন। ফলে কংঘথেসের ৯ জন ও মুসলিম লীগের ৫জনের সমৰয়ে মোট ১৪ :. সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হইল। ১৯৪৬ সালের ২৬ অক্টোবর গঠিত হইল এই নৃতন লীগ কংগ্রেস মন্ত্রিসভা । মন্ত্রিসভায় তফশিলী সম্প্রদায়ের যোগেন্দ্রনাথ মণ্ডল ব্যতীত পূর্ব বাংলা হইতে অন্য আর কাহাকেও লওয়া হইল না। বংগীয় মুসলিম লীগ হইতে সর্বভারতীয় মুসলমানদের স্বার্থে ইহার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করা না হইলেও পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলের মধ্যে বৈষম্যের প্রথম সূত্রপাত হইল প্রশাসনিক ক্ষমতা বন্টনের এই ঘটনাটির মাধ্যমে । কেন্দ্র লীগ-কংগেস মন্ত্রিসভা গঠিত হওয়ার পরও ক্ষমতা হস্তান্তরের বিষয়টি অনিশ্চিত হইয়া থাকিল। কংঘগেস গ্রুপ ব্যবস্থা প্রত্যাখ্যান করায় আইনসভার অধিবেশন বর্জন করিল। রাজর্নেতিক এই অচলাবস্থার পরিপ্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে চূড়ান্ত ক্ষমতা দিয়া শ্রমিক দলীয় ওয়াভেলের স্থলে গতর্নর জেনারেল নিযুক্ত করিয়া পাঠাইলেন। বাংলা, বিহার ও পাঞ্জাবে সংঘটিত ভয়াবহ সাম্প্রদায়িক দাংগার জের তখনও অব্যাহত ছিল। এই সময় পাঞ্জাবের'শিখেরা পাঞ্জাব ভাগ করিয়া পৃথক. একটি শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলিল। এইদিকে হিন্দু মহাসভা বাংলা বিভাগের দাবি তুলিল। এই পরিস্থিতিতে ১৯৪৭ সালের. ৩ জুন মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনার কথা ঘোষণা করিলেন । ঘোষণায় বলা হইল, ভারত বিভাগ করিয়া পাকিস্তান ও ভারতীয় ইউনিয়ন নামক দুইটি স্বাধীন রাষ্ট্র গঠন ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।