Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

আওয়ামী মুসলিম লীগ কমিটির সম্পাদকমণ্ডলীর প্রায় সকলেই ছিলেন বৃটিশ যুগের মুসলিম ছাত্র ও যুব আন্দোলনের অগ্রসারির নেতা । ১৯৪৯ সালে ২৬ এপ্রিল টাংগাইলে অনুষ্ঠিত প্রাদেশিক আইনসভার আলোড়ন সৃষ্টিকারী উপনির্বাচন বিজয়ী তরুণ জননায়ক মরহুম শামসুল হক ছিলেন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের এই প্রথম কমিটির সাধারণ সম্পাদক। যুগ্মসম্পাদক ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান। সহ-সম্পাদক পদে নির্বাচিত হইয়াছিলেন খন্দকার মুশতাক আহ্মদ ও এ. কে. এম. রফিকুল হোসেন। কোষাধ্যক্ষ ছিলেন ঢাকার বিশিষ্ট সমাজকর্মী মরহুম ইয়ার মুহাম্মদ খান। আওয়ামী মুসলিম লীগের গোড়াপত্তন কালের এই প্রথম প্রতিনিধি সন্মেলনটি অনুষ্ঠিত হইয়াছিল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান প্রভিঙ্গিয়াল লাইব্েরীর স্বত্বাধিকারী জনাব এ. কে. এম. বশীরের -গোপীবাগস্থ রোজ-গার্ডেন ভিলায়। জনাব বশীর ছিলেন কলিকাতা মোহামেডান. স্পোর্টিং দলের এক কালের স্বনামখ্যাত ক্রীড়াবিদ এবং অবিভক্ত বাংলার মুসলিম লীগের বিশিষ্ট নেতা ও পৃষ্ঠপোষক । উক্ত সম্মেলনে সাবেক পূর্ব পাকিস্তানের বিভিন্ন জেলা হইতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীসহ প্রায় তিন শত প্রতিনিধি যোগদান করিয়াছিলেন । শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক বিশেষ আমন্ত্রণে সম্মেলনে উপস্থিত হন। সংক্ষিপ্ত একটি ভাষণ দিয়া তিনি বিদায় গ্রহণ করেন। শেরে-বাংলা ছিলেন তখন পূর্ব পাকিস্তান সরকারের এডভোকেট জেনারেল। ১৯৪৮ সালের রাষ্ট্রভাষা আন্দোলন উপলক্ষে . পারেন নাই। তীহার অনুপস্থিতিতে তাহাকে সংগঠনের যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত করা হয় । বিরোধী দলীয় রাজনৈতিক সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হইবার পরের দিনই. (২৪ জুন, ১৯৪৯) ঢাকার আরমানীটোলা ময়দানে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের উদ্যোগে প্রথম জনসতা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দলীয় প্রধান মাওলানা আবদুল হামীদ খান ভাসানী । এই সভায় ক্ষমতাসীন প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অনুসৃত নীতিসমূহের কঠোর সমালোচনা করা হয়। মরহুম নূরুল আমীন ছিলেন সে সময় সাবেক পূর্ব পাকিস্তানের উমীরে-আলা তথা মুখ্য মন্ত্রী। উপমহাদেশ বিভাগের সময় জনাব নূরুল আমীন ছিলেন অবিভক্ত বাংলার আইন পরিষদের স্পীকার । সে সময় অবিভক্ত বাংলার মুখ্য মন্ত্রী ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদূ, আইনবেত্তা ও সাবেক নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রভাবশালী নেতা জনাব হোসেন শহীদ সুহ্রাওয়ার্দী। মুসলিম লীগের বিশিষ্ট নেতা খাজা নাজিমুদ্দীন ছিলেন সুহ্রাওয়াীরি নেতৃত্বে পরিচালিত অবিভক্ত বাংলা মুসলিম লীগ সরকারের একজন প্রবীণ মন্ত্রী । প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক-সাহিত্যিক মাওলানা মোহাম্মদ আকরম খা এবং ইসলামী চিন্তানায়ক ও দার্শনিক রাজনীতিবিদ জনাব আবুল হাশিম ছিলেন বংগীয় মুসলিম লীগের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক। চণ্লিশের দশকের শুরু হইতেই বংগীয় মুসলিম লীগ দুইটি উপদলীয় শিবিরে বিভক্ত হইয়া পড়ে। একটি উপদলের প্রধান নেতা ছিলেন হোসেন শহীদ সুহ্রাওয়াদী ও. আবুল হাশিম । জনাব আবুল হাশিমই ছিলেন প্রকৃতপক্ষে এই উপদলট্র মধ্যমণি । ইসলামের বৈগ্রবিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আদর্শ বাস্তবায়নের প্রশ্নে 001719115 ২৬৯ আওয়ামী মুসলিম লীগ তীহার সুস্পষ্ট বক্তব্য তদানীন্তন মুসলিম তরুণ ও ছাত্রসমাজকে গভীরভাবে আকৃষ্ট করে। তাহার নেতৃত্ব বংগীয় মুসলিম লীগ একটি গতিশীল সংগঠনে পরিণত হয়। ছাত্র ও কর্মীদের বেশির ভাগই ছিল তাহার ও শহীদ সুহ্রাওয়ার্দীর সমর্থক । এই গ্রুপটি “শহীদ হাশিম গ্রুপ” নামে পরিচিতি ছিল। মাওলানা ভাসানী এই গ্রুপের সমর্থক ছিলেন। | মুসলিম লীগের দ্বিতীয় উপদলটির নেতা ছিলেন মাওলানা মোহাম্মাদ আকরম খা ও খাজা নাজিমুদ্দীন। এই গ্রপটিকে বলা হইত “আকরম খ্ব-নাজিমুদ্দীন গ্রুপ”। জনাব নূরুল আমীন ছিলেন এই গ্রুপের সমর্থক। ইহা ছাড়া মুসলিম লীগের অধিকাংশ রক্ষণশীল নেতা এই গ্রপটির সঙ্গে জড়িত ছিলেন। উপমহাদেশ বিভাগের প্রান্কালে বংগীয় প্রাদেশিক মুসলিম লীগরে সভাপতির পদ হইতে মাওলানা মোহাম্মদ আকরম খার ইস্তফা প্রদান, উক্ত শূন্য আসনে আবুল হাশিম ও শেরে বাংলা ফজলুল হকের মধ্যে প্রতিদ্বন্থিতা, ১৯৪৭ সালের ৫ আগস্ট পূর্বপাক মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নেতা নির্বাচনে শহীদ সুহ্রাওয়াী ও খ'জা নাজিমুদ্দীনের মধ্যে প্রতিযোগিতা প্রভৃতি ঘটনাকে কেন্ত্র করিয়া মুসলিম লীগের মধ্যকার বিভেদ আরও তীব্র হইয়া উঠে। মুসলিম লীগ পার্লামেন্টারি পার্টির নির্বাচনে ৭৫-৩৯ ভোটের ব্যবধানে খাজা নাজিমুদ্রীনের কাছে পরাজিত হন জনাব শহীদ সুহ্রাওয়ার্দী। আইন পরিষদে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনপুষ্ট খাজা নাজিমুদ্দীন অভিষিক্ত হন পূর্ব পাকিস্তানের মুখ্য মন্ত্রীর পদে। : " এই প্রসঙ্গে স্মরণযোগ্য, ১৯৪৫ সালের ফেব্রুয়ারী মাসে বৃটেনের সাধারণ নির্বাচনে শ্রমিক দলের কাছে প্রধান মন্ত্রী উইনস্টন চার্চিলের রক্ষণশীল দল শোচনীয়ভাবে পরাজিত হইলে শ্রমিক দলের নেতা ক্রিমেন্ট 8৮৭১5 সরকারের পররাষ্ট্রমন্ত্রী হইয়াছিলেন আর্নেন্ট বেভিন এবং অর্থ-দফতরের দায়িত্ব লাভ করেন হিউ ডযা্টন। ভারত সংব্রা্ত ও নৌ দফতরের দায়ি পাইয়াছিলেন্‌ যথাক্রমে লর্ত পেথিক লরেন্স ও মিঃ আলেকজান্ডার । বাণিজ্য মন্ত্রী হইয়াছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্‌স। এই মন্ত্রীসভার আমলেই প্রশান্ত মহাসাগরীয় রণাংগনে ১৯৪৫ সালের ডি তারা আলোচনার সূত্রপাত করিলেন শ্রমিক সরকার । ইহারই পটভূমিতে ১৯৪৬ সালে অনুষ্ঠিত হইল ভারতে সাধারণ নির্বাচন । নির্বাচনের প্রধান ইস্যু ছিল উপমহাদেশ বিভাগ এবং মুসলিম প্রধান ও হিন্দু প্রধান অঞ্চলসমূহ লইয়া যথাক্রমে পাকিস্তান ও ভারত নামক দুইটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের গোড়াপত্তন । এই নির্বাচনে অবিভক্ত বাংলা মোট ১১৯টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ দখল করে ১১২টি আসন। অন্যদিকে পাঞ্জাবে ৮৬টি আসনের মধ্যে মুসলিম লীগ পায় ৭৫টি, সিন্ধুতে ৩৫টির মধ্যে পায় ২৮টি, আসামে পায় ৩৪টির মধ্যে ৩১টি এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে ৩৮টি আসনের মধ্যে লাভ করে ১৭টি। সীমান্ত প্রদেশে মুসলিম লীগের পরাজয়ের কারণ ছিল “সীমান্ত গান্ধী” নামে খ্যাত কংগ্রেস সমর্থক খান 0050408888552887548 ছিলেন সীমান্তের লালকোর্তা দলের নেতা । - ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।