001718115 আল-“আওফী তাঁহার প্রথম সফর ছিল সামারকান্দ-এ ৫৯৭/ ১২০১ সালে। সেখানে তিনি কালীজ তামৃগা খান-এর পুত্র সুলতানুস সালাতীন নামে সমধিক নথিপত্রাদি বিভাগের প্রধান ছিলেন এবং সুলতানের সহিত সাহিত্যালোচনা করিতেন। ৬০০/১২০৩ সালে তিনি খুরাসানের অন্তর্গত নাসা শহরে, ৬০৩/১২০৬ সালে নীশাপুরে এবং ৬০৭/১২১০ সালে ইস্ফাযারে ছিলেন। খুরাসান যাওয়ার পথে দস্যু কর্তৃক তিনি লুষ্িত হন। অতঃপর তিনি পদ্রুজে শূন্য হস্তে আস্তারাবাদ ও খাওয়ারিযৃূম-এর মধ্যবর্তী শাহ্র-ই নাও-এ পৌঁছেন। এ এলাকার সুপ্রসিদ্ধ আমীর নীল বর্ণের জামা পরিহিত নুস্রাতুদ্দীন তাহাকে সাহায্য করেন। সম্ভবত ৬০৭ হিজরীতে তিনি মোঙ্গল হামলা হইতে আত্মরক্ষার জন্য সিন্ধু গমন করেন এবং নাসিরুদ্দীন কুবাচার দরবারে আশ্রয় গ্রহণ করেন। তিনি ছিলেন ৬০২/১২০৬ হইতে ৬২৫/১২২৭ সাল পর্যন্ত শিহাবুদ্দীন কিংবা মুইয্যুদ্দীন গোরীর নিযুক্ত সিন্ধুর খ্যাতনামা ব্যক্তি তাহার নিকট আশ্রয় এবং বিশেষ সাহায্য লাভ করিয়াছিলেন। ৬১৭/১২২০ সালে তিনি কুবাচার অধীনস্থ কর্মচারী ছিলেন এবং ৬২৫/১২২৭ সাল পর্যন্ত ভাওয়ালপুরের অন্তর্গত কুবাচার শাসনাধীন উচ" নামক স্থানে অবস্থান করেন। সেই সময়ে তিনি 'লুবাবুল আল্বাব" নামে একটি গ্রন্থ রচনা করেন এবং কুবাচার মন্ত্রী ইয়ামীনুল মুল্ক ৬২৫/১২২৭ সালে সুলতান শামসুদ্দীন ইল্তুত্মিশ, যিনি গোরী বংশেই লালিত-পালিত হইয়াছিলেন এবং দিল্লীতে শামৃসী শাহী বংশের প্রতিষ্ঠা করিয়াছিলেন, .নাঁসিরম্দীন কুবাচার সংগে যুদ্ধ করার জন্য সিন্ধুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন । নাসিরুদ্দীন কুবাচা স্বীয় সেনাবাহিনী ও ধনরতুু্সহ ভাক্কার দুর্গে আশ্রয় গ্রহণ করেন। দুর্গটি সিন্ধু নদের মধ্যভাগ শিকারপুরের নিকটবর্তী সুক্কর (১৫...) ও রোহ্ড়ীর মধ্যস্থলে অবস্থিত । সেই দুর্গে তিনি অবস্থান করিতে থাকেন । শামসুদ্দীন ইল্তুত্মিশ স্বীয় উষীর নিজামুদ্দীন কিওয়ামুদ্দীন মুহাম্মাদ ইবৃন আবু বাক্র আল-জুনায়দীকে ভাক্কার দুর্গ অবরোধ করিতে পাঠান। নাসিরুদ্দীন কুবাচার পরাজয়ে দুর্গের পতন হইলে কুবাচা স্বীয় পুত্র আলাউদ্দীন ফীরোয পাজামার হার হারার ইনি রি প্রায় করে রং তাহার নিকট ক্ষমা ভিক্ষা চাহেন। ইল্তুত্মিশ দাবি করিলেন, কুবাচা স্বয়ং যেন তাহার নিকট উপস্থিত হন। কিন্তু তিনি. এই অবমাননা সহ্য করিতে পারিলেন না। সোমবার ১৯ পাড়ি দিলেন, কিন্তু নৌকাডুবি হইয়া মৃত্যুমুখে পতিত হন। তাহার মৃত্যুর পর তাহার ধনৈশ্বর্য এবং সিন্ধুও সুলতান শাম্সুদ্দীনের করতলগত হয় । যেসব লোক নাসিরুদ্দীন কুবাচার সঙ্গে ভাক্কার দুর্গে গিয়াছিল তাহাদের মধ্যে আওফীও ছিলেন। সেই সময় কুবাচা তাহাকে জাওয়ামিউল হিকায়াত ওয়া লাওয়ামিউর রিওয়ায়াত” নামক গ্রন্থ রচনায় নিয়োগ করিয়াছিলেন । আওফী ভাক্কার দুর্গের পতন ও নাসিরুদ্দীনের মৃত্যুর পর এ গ্রন্থটির রচনা সমাপ্ত করেন এবং নিজামুল মুলক জুনায়দীর নামে উৎসর্গ . ৬৬ আল-“আওফী করেন। ৬২৫/১২২৭ সালের পরে আওফী দিল্লীতে ইলতুত্মিশের অধীনে চাকুরী করিতেন। শেষ ঘটনাটি যাহার বিষয়ে জাওয়ামিউল হিকায়াত ওয়া লাওয়ামিউর রিওয়ায়াতে তিনি উন্ত্েখ করিয়াছেন, তাহা হইল, ইলতুত্মিশের বিরুদ্ধে লাখনৌতির শাসনকর্তা মালিক ইখ্তিয়ারদ্দীন দাওলাত শাহ বুলুক্কা ইব্ন হিশামুদ্দীন বা গিয়াছুদ্দীন খাল্জীর বিদ্রোহ এবং ৬২৮/১২৩০ সালে তাহার মৃত্যু ৷ ইহার পর আওফীর সম্বন্ধে আর কোন তথ্য পাওয়া যায় না। মুহাম্মাদ আওফী সমসাময়িক কালের ইরানের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক ছিলেন। তাহার প্রথম রচনা 'লুবাবুল আল্বাব"। ইহা প্রথম হইতে সপ্তম হিজরীর প্রারন্তকাল পর্যন্ত ইরানী কবিদের সর্বাপেক্ষা প্রাচীন আলেখ্য । বেশ কয়জন প্রাচীন কবি ও তাহাদের কবিতা সম্বন্ধে আমরা যাহা জানি তাহা এ পুস্তকটির মাধ্যমেই আমাদের কাছে পৌঁছিয়াছে। এই পুস্তকটিতে ২৯৯ জন কবির সংক্ষিপ্ত জীবনী ও কিছু কবিতা সংকলন পাওয়া যায় এবং ইহা দুই খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের চারিটি অধ্যায়ে রাজা-বাদশাহ, মন্ত্রী ও প্তিতগণের জীবনচরিত লিপিবদ্ধ হইয়াছে এবং দ্বিতীয় খণ্ডের চারিটি অধ্যায়ে কবিদের জীবনচরিত ও কবিতা সন্নিবেশিত হইয়াছে । আওফী এই গ্রন্থটি ৬১৮/১২২১ সালে হিন্দুস্তানে রচনা করিয়াছিলেন . তাহার দ্বিতীয় গ্রন্থ জাওয়ামিউল হিকায়াত ওয়া লাওয়ামিউর রিওয়ায়াত চার খণ্ডে সমাপ্ত। প্রতিটি খণ্ডে পচিশটি করিয়া অধ্যায় আছে। এই গ্রন্থটি বহু মূল্যবান ও এঁতিহাসিক তথ্যাদির আকর। তিনি যে সমস্ত গ্রন্থ হইতে এ সকল তথ্যের বিষয় অবগত হইয়াছিলেন তাহার অধিকাংশই কালে কালে লয়প্রাপ্ত হইয়াছে এবং আমাদের কাল অবধি পৌঁছায় নাই। সেইজন্য এই গ্রন্থটিকে ইসলাম, ইরান ও হিন্দুস্তানের ইতিহাসের এবং গ্রস্থকারের কাল পর্যন্ত প্রখ্যাত ব্যক্তিগণের জীবনচরিত সম্বন্ধে একটি সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ উৎস বলা যাইতে পারে। পুস্তকটির শেষাংশে উল্লিখিত ঘটনাটি যেহেতু ৬২৮/১২৩০ সালের___ ইহাতে প্রতীয়মান হয়, পুস্তকটি সেই সময়কার রচনা । অনেক পাগুলিপি ইরানে, তুরক্কে, হিন্দুস্তানে ও ইয়ুরোপের বহু পাঠাগারে রক্ষিত আছে। এখন পর্যন্ত সম্পূর্ণ পুস্তকটি ছাপা হয় নাই। আওফীর লেখা অন্য একটি আরবী পুস্তক “আন-ফার্জু বা“দাশ শিন্দা'-এর দাউদ আত্-তানৃখী (মৃ. ৩৮৪ হি.) করিয়াছিলেন। আওফী স্বয়ং জাওয়ামিউল হিকায়াত-এ উল্লেখ করিয়াছেন, তিনি উক্ত পুস্তকের ফার্সী অনুবাদ করিয়াছেন এবং উক্ত পুস্তকে তাহার পূর্বোন্লিখিত গ্রন্থের অনেক কাহিনী লিপিবদ্ধ হইয়াছে (এই অনুবাদক [নাফীসী] ৬২০/১২২৩ সালে ... খাশ্বায়াত-এ ইহার অনুবাদ করিয়াছিলেন, তখন তিনি উক্ত স্থানে কাদী ছিলেন)। কিতাবুল ফার্জ বা"দাশ শিদ্দা-এর ফার্সী অনুবাদ দ্বিতীয়বার . আওফীর ইন্তিকালের পঞ্চাশ বৎসর পর হিজরী অষ্টম শতকের শেষের দিকে । এই অনুবাদটি বর্তমানেও বিদ্যমান আছে, কিন্তু আওফীর অনুবাদের কোন চিহ্ৃ পাওয়া যায় না। _. গ্রস্থপঞ্জী ৪ ০) মুহাম্মাদ ইতি লুবারুল আলবাব, প্রথমার্ধ, চল 7০৮2, [:510558 ১৯০৬ খৃ., দ্বিতীয়ার্ধ, ঢ১0/8.7-0 ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।