001719115 আল-'আওফী বর্ষে মক্কায় হজ্জের মৌসুমে নবী করীম সৈ)-এর দাওয়াতে ইসলাম গ্রহণ করিয়াছিলেন “আওফ ছিলেন তাঁহাদের অন্ত্ভূক্ত। অতঃপর তিনি তাহার সেই পাঁচ সঙ্গীসহ মদীনায় ইসলাম প্রচার করিতে থাকেন। তীহাদের চেষ্টায় মদীনার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছিয়াছিল হেব্ন সা'দ, ১খ., ২১৯)। বুওয়াতের দ্বাদশ বর্ষে আবার রাসূলুল্লাহ স)-এর সহিত সাক্ষাত করিবার জন্য তিনি অন্য এগার ব্যক্তির সহিত মক্কায় আগমন করেন এবং রাত্রিবেলা মিনায় আকাবার নিকট রাসূলুল্লাহ্ (স)-এর হাতে নিশ্নলিখিত বিষয়ে বায়'আত (আনুগত্যের শপথ) গ্রহণ করেন $ আল্লাহ্ তা“আলার সহিত কাহাকেও শরীক করিবেন না, চুরি করিবেন না, ব্যভিচার করিবেন না, কাহাকেও ব্যভিচারের মিথ্যা অপবাদ দিবেন না এবং সৎ কাজে তাঁহার (রোসূলুল্লাহ্র) অবাধ্য হইবেন না (ইব্ন সাঁদ, ১খ., ২২০) ইহাই বয়'আত-ই 'আকাবা-ই উল্লা বা আকাবার প্রথম আনুগত্যের শপথ বলিয়া পরিচিত। পরবর্তী বর অর্থাৎ মবওয়াতের ত্রয়োদশ বর্ষ সুস'আব ইব্ন 'উমায়র রো)-এর নেতৃত্বে পচাত্তর ব্যক্তির সহিত তিনি আবার-হজ্জ পালন করিবার জন্য মক্কায় আগমন করেন এবং পূর্ববর্তী বৎসরের সেই স্থানেই সকলের সহিত তিনি রাসূলুল্লাহ্ (স)-এর হাতে বায়'আত গ্রহণ করিয়া আকাবার দ্বিতীয় আনুগত্য শপথেও শরীক হন। বদর যুদ্ধে তিনি তীহার দুই ভ্রাতা মু'আয ও মু'আওবিষসহ অংশগ্রহণ . করেন। তাহার বৈপিত্রেয় ভ্রাতুগণও এই যুদ্ধে শরীক ছিলেন ।.যুদ্ধের সময় যখন উভয় পক্ষ সারি বীধিয়া প্রস্তুত হইয়াছিল তখন মুশরিকদের মধ্য হইতে শায়ূবা ইব্ন রাবী“আ, “উতবা ইব্ন রাবী“আ ও ওয়ালীদ ইব্ন “উত্বা সম্মুখে আসিয়া মুসলিমগণকে দ্বন্দৃযুদ্ধে আহ্বান করিলে মুসলিম পক্ষে আনসার হইতে যু'আয, মু'আওবিয ও 'আওফ এই তিন ভাই তাহাদের সম্মুখে অগ্রসর হন হেব্ন সা'দ, ২খ., ১৭)। মুশরিকদের সহিত প্রথম ন্দযুদ্ধে মুহাজিরগণ অবতীর্ণ হইবেন, রাসূলুল্লাহ স)-এর এই অভিপ্রায় ছিল। অপ্পরপক্ষে মুশরিকগণও চাহিতেছিল তাহাদের জ্ঞাতি ভ্রাতা কুরায়শদের সহিত যুদ্ধে অবতীর্ণ হইতে । তাই রাসূলুল্লাহ সে) তাহাদের তিন ভাইয়ের এই বীরোচিত উদ্যমের প্রশংসা করিয়া তাহাদেরকে ফিরিয়া আসিবার অনুমতি দিলেন। অতঃপর এক সময় “আওফ রাসূলুল্লাহ (স)-এর নিকট আল্লাহ্ তা“আলা বান্দার কোন কার্ষে সর্বাপেক্ষা বেশী খুশী হন তাহা জানিতে চাহিলে রাসূলুল্লাহ্ (স) বলিলেন, “আত্মরক্ষার জন্য বিশেষ কোন পোশাক পরিধান না করিয়াই জিহাদের ময়দানে শক্রর রক্তে বান্দাকে হাত রভ্ীন করিতে দেখিলে” ছদ্রীস কান্ধহলাবী, সীরাতুল মুস্তাফা, .১খ., ৫৬১)। ইহা শ্রবণ -করিয়া তিনি তৎক্ষণাৎ লৌহবর্ম খুলিয়া ফেলিয়া যুদ্ধে ঝীপাইয়া পড়েন এবং যুদ্ধ করিতে করিতে শাহাদাত বরণ করেন। এই যুদ্ধেই তাহার দুই ভ্রাতা মু'আয ও মু'আওবিয (রা) আবূ জাহলকে হত্যা করিয়াছিলেন ্্থপপ্জী ৪ €১) ইব্ন সা'দ, আত-তাবাকীতুল কুব্রা, বৈরূত তা. বি., ১খ., ২১৯, ২খ.১১৭, ৩খ,, ৪৯২, ৮খ., ১৬৪; (২) শিহাবুদ্দীন ইব্ন হাজার আল-আস্কালানী, আল-ইসাবা, মিসর ১৩২৮ হি., ৩খ., ৪২; তত) ৬৫ মি | _ আল-আওফী বর আল-বিদায়া ওয়ান-নিহায়া, বৈরূত ১৯৭৮, ৩খ., ৩২৩; ৫) 'ইদ্রীস কান্ধহ্লাবী, সীরাতুল মুসতাফা, টিভির ১খ., ৩২৭, ৩৩১, ৩৩২, ৩৩৯, ৫৪৮, ৫৬১। ডঃ আবদুল জলীল আল-“আওফী (3১০1) কৌন নান রতি ইব্ন তাহির ইব্ন উছমান আল-“আওফী আল-বুখারী আল-হানাফী, ষষ্ঠ হিজরী শতকের শেষাংশের এবং সপ্তম হিজরী শতকের প্রারন্ত কালের প্রখ্যাত পত্তিত। তাহার উপাধি কোথাও নূরমদ্দীন, কোথাও সাদীদুদ্দীন এবং কোথাও জামালুদ্দীন বলিয়া উল্লেখ আছে। ফারসী ভাষায় তাহার প্রশ্তি . রচয়িতা তীহার সমসাময়িক জনৈক লেখক তীহার উপাধি জামালুদ্দীন বলিয়া “আওফ (রো)-এর বংশধর ছিলেন। এই কারণে তাহার বংশ “আওফী নিস্বা (সম্বন্ধবাচক উপনাম) গ্রহণ করিয়াছিল। সুতরাং তিনিও এই উপনামে প্রসিদ্ধি লাভ করেন । তাহার পিতামহ কাদী শারাফুদীন আবু তাহির ইয়াহয়া ইব্ন “উছমান আল-“আওফী মা-ওয়ারাউন নাহর-এর অন্যতম খ্যাতনামা আলিম ছিলেন এবং রিজালশান্ত্রে হোদীছের সনদে উল্লিখিত ব্যক্তিবর্গ সম্পর্কে জ্ঞান) ও হাদীছ বর্ণনাকারিগণের নির্ভরযোগ্যতা নির্ধারণে (জার্হ ওয়া তা'দীল) দক্ষ ছিলেন। তীহার মাতুল শারাফুয্ যামান'মাজদুদ্দীন মুহাম্মাদ ইব্ন দিয়াউদ্দীন আদনান সুরখাকাতী একজন চিকিৎসক ছিলেন যিনি মা-ওয়ারাউন নাহ্র-এর আফ্রাসিয়াব বংশ অর্থাৎ খান বংশের জনৈক বাদশাহ কালীজ তামগাজ খান ইবরাহীম ইবনুল হুসায়ন-এর সভাসদ ও বিশেষ চিকিৎসক ছিলেন।' “আওফী বুখারায় জনুগ্রহণ করেন এবং সেইখানেই শিক্ষালাভ করেন (তাহার জন্মের সঠিক তারিখ অজ্ঞাত)। অতঃপর তিনি শিক্ষা সমান্তির জন্য ও বুযুর্গ ব্যক্তিদের দর্শনেচ্ছায় মা-ওয়ারাউন নাহ্র, খুরাসান, হিন্দুস্তান, আস্ফারাইন, শাহ্র-ই নাও, নাসা, সীস্তান, ফারাহ, লাহোর, 'গাষ্নী, খামবায়াত [ক্যাথে| (এখানে তিনি কিছুকাল কাদীর পদে সমাসীন ছিলেন) . এবং নাহ্রওয়াল্লাহ ও দিল্পী অঞ্চলের বিভিন্ন শহরে একাধিকবার সফর করেন। তিনি বহু পন্তিত ব্যক্তির সাহচর্যে আসেন এবং তাহাদের নিকট: হইতে জ্ঞান লাভ করেন। অধিকন্তু তিনি সমসাময়িক অনেক রাজা-বাদশাহ ও শাসনকর্তাদের দরবারেও মর্যাদা লাভ করেন। তাহার শিক্ষকদের মধ্যে ছিলেন বুখারায় সন্থাস্ত হানাফী বংশের অন্তর্ভুক্ত বুরৃহান পরিবারের খ্যাতনামা পণ্ডিতগণের মধ্যে ইমাম বুরহানুল ইসলাম তাজুদ্দীন উমার ইব্ন মাসভিদ ইব্ন আহমাদ ও ইমাম রুক্নুদৃদীন মাসউদ ইব্ন আহমাদ। শেষোক্ত জন প্রসিদ্ধ ফকীহ ছিলেন এবং তিনি ৬১৭/১২২০ সনে বুখারায় মোঙ্গল হামলায় শহীদ হন। অপর একজন শিক্ষক ছিলেন যশস্বী সূফী শায়থ মাজ্দুদ্দীন আবূ সা'দ শারাফ ইবৃন মুআয়্যিদ ইবৃন আবুল ফাতহ আল-গালিব আল-বাগদাদী আল-খাওয়ারিযূমী, যিনি জুমাদাল উখ্রা ৬০৭/ ১২১০-এর শেষদিকে খাওয়ারিঘূম-এ নিহত হন! ইসলামী বিশ্বকোষ ই.বি.-১/৯
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।