Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আওঁজিলা যাত্রীদের একটি এতিহ্যবাহী কাফেলা-পথের পার্খে অবস্থিত। এই পথটি 079709105.-র দক্ষিণে, বিংশতম ও উনবিংশতম সমাক্ষ রেখার মধ্যবর্তী স্থান অতিক্রম করিয়া মিসরের অন্তর্ভুক্ত সীওয়া ও জারাবুবকে মারাদা এবং জোফ্রা দ্বারা ত্রিপলীতানিয়া ও ফিজ্জানের সঙ্গে সং করিয়াছে। হিরোডটাস (৪খ., ১৭২, ১৮২) ও প্রাচীন গ্রীকো-রোমান গ্রন্থকারদের রচনায় খেজুরের প্রাচূর্যের জন্য ও ভ্রমণ বিরতির স্থান হিসাবে আওজিলা প্রসিদ্ধি লাভ করিয়াছিল । আরবগণের মাগরিব আফ্রিকার পশ্চিমাঞ্চল) বিজয়ের পর হইতে ভ্রমণ বিরতির স্থান হিসাবে ইহার গুরুতৃ বৃদ্ধি পাইয়াছে। ইব্‌ন হাওকাল (অনু. 0 9187)6, 4১, 370 95199, 011, 163) চতুর্থ/দশম শতাব্দীতে সাম্প্রতিক কালের বার্কা প্রদেশের অন্তর্গত একটি ছোট শহর হিসাব ইহার বর্ণনা প্রদান করিয়াছেন। দুই শতাব্দী পর আল-ইদ্রীসী উহার অনুরূপ বর্ণনা দান করিয়াছেন (অনু. ০৪:019০1৮, 1, 248) । পঞ্চম/একাদশ শতাব্দীতে আল-বাক্রী (55077001070 0০ ]' /07000 5057207077916, অনু, 0০ 918105, 32) ইহাকে বহু মসজিদ ও বাজার সম্বলিত একটি গুরুতৃপূর্ণ কেন্দ্রীয় স্থান হিসাবে আখ্যায়িত করিয়াছেন। উপরন্তু তিনি মন্তব্য করিয়াছেন, আওজিলা একটি জিলার নাম এবং আর্যাকি 'য়্যা উহার অন্তর্ণত একটি শহর ৷ দশম/যোড়শ শতাব্দীতে মিসর হইতে খাদ্যশস্য এখানে আমদানী করা হইত (1:৪০ সি 108005, 75901790100 06. 14001006, অনু. ঢ9501979, 4564) । ১৬৪০ খৃষ্টাব্দে তুকীগণ কর্তৃক আওজিলা অধিকৃত হইয়াছিল । পর্যটক [70175777910) (১৭৯৮) [1872116010 (১৮৫২), 860002120 (১৮৬২) ও £২০12175 (১৮৬৯ ও-১৮৭৯) এই স্থান পরিদর্শন করিয়া ইহার বর্ণনা দান করিয়াছেন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে আপোষহীন সানূসী সম্প্রদায়ের উদ্ভব; 7২9519. 7০0:1১63 ও ন59507.6170-৩ড (১৯২০) ব্যতীত এই অঞ্চলের সকল ইয়ুরোগীয় পর্যটকের আগমন রোধ করিয়াছে। এই স্থানটি ইতালী কর্তৃক অধিকৃত (১৯২৮-১৯৪৩) হওয়ার ফলে আওজিলা সম্পর্কে গবেষণা শুরু হইয়াছে, বিশেষ করিয়া ভৌগোলিক 9091) কর্তৃক ইহা আলোচিত হইয়াছে। অতঃপর আওজিলা লিবিয়া রাজ্যের অন্তর্ভূক্ত হয় আওজিলা নাম দ্বারা কেবল পশ্চিমাংশের মরূদ্যানটিকে বুঝায়, অথচ সমগ্র অঞ্চলটির নাম জালো (ইহার পরিধি ব্রিশ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ- পূর্বে আল-ইর্গ ও আল-লিবিৰ পর্যন্ত বিস্তৃত) এবং ৩৪ কিলোমিটার উত্তরে অবস্থিত জিকের্রা-র সাধারণ মরদ্যান এই অঞ্চলের অন্তর্ভুক্ত । বালু ও নুড়ি পাথরের একটি বিশীল জনশূন্য প্রান্তরের মধ্যস্থলের স্বল্প চারণযোগ্য কি নিম্নভূমিতে তিনটি মরূদ্যান অবস্থিত যাহাদের আবহাওয়া অতি শুষ্ক এবং ইয়ুরোপ মহাদেশীয় জলবায়ুর অনুরূপ । এইসব মরূদ্যানে বায়ু প্রবাহ . অত্যন্ত মৃদু। ১৯৩১ হইতে ১৯৪০ খৃষ্টাব্দের মধ্যে এই স্থানের বৃষ্টিপাতের গড়ছিল ১১.৭ মিলিমিটার ! এই স্থানে পানি ভূপৃষ্ঠ হইতে সামান্য নীচের স্তরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। দুই প্রক্রিয়ায় মাটির নীচ হইতে পানি উত্তোলন করা হয়ঃ তুলনদণ্ডের সাহায্যে এবং টানা-কৃপ হইতে গাধার সাহায্যে । প্রধানত এই ৬২. | | | আওজিলা পানি ব্যবহৃত হয় খেজুর বৃক্ষের সেচকার্ধে, আর কখনও কখনও আনার ও ডুমুর বাগান এবং শস্য, ঘাস ও শাক-সজির ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রের সেচকার্ষে। পশু পালনের ব্যবস্থা আশাব্যঞ্জক নহে এবং ব্যবসা-বাণিজ্যের অবস্থাও ক্রমাবনতির দিকে । এক শতাব্দীব্যাপী জালো আওজিলার স্থান দখল করিয়া সুদান ও মিসরের সহিত বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করিলেও উল্লেখযোগ্য কোন উন্নতি সাধন করিতে পারে নাই। দেশত্যাগ জনিত কারণে অর্থনীতির ক্ষেত্রে এবং জনসংখ্যার হারে যে অবনতি ঘটিয়াছিল তাহা ইতালীয়দের দ্বারা রোধ করা হইয়াছিল। তাহারা আল-ইরগে জোলো) বসতি স্থাপন করিয়াছিল এবং মরদ্যানগুলিকে ২৭০ কিলোমিটারের একটি দীর্ঘ রাস্তা দ্বারা আজদাবিয়ার সহিত সংযুক্ত করিয়াছিল (আজদাবিয়া হইতে ১৯০ কিলোমিটারের একটি দীর্ঘ পথ বেনগাষী পর্যন্ত পৌঁছিয়াছে)। আওজিলা ধ্বংসের কবলে পড়িলেও ১৯৩৪ খৃষ্টাব্দে উহার খর্জর বৃক্ষের সংখ্যা আঠার হাজার, উদ্যানের সংখ্যা এক শত সম্তর এবং জনসংখ্যা এক হাজার পাচ শত ছিল। এই জনগোষ্ঠী বার্বার ভাষাভাবী ছিল এবং তাহারা চারিটি দলে বিভক্ত হইয়া চারিটি সংলগ্ন পল্লী £ আস্-সুব্কা, আস্‌-সারাহ্না, আল-হাতী ও আয-যিগাগ্না-তে বাস করিত । এতদ্যতীত আরবীভাষী মাজাবরা (গোত্র)-এর একটি ক্ষুদ্র অংশ খর্জরকুঞ্জে বিচ্ছিন্নভাবে বাস করিত। জালো আওজিলার ন্যায় ধ্বংসের সম্মুখীন হয় নাই। উহার খর্জুর বৃক্ষের সংখ্যা পঞ্চাশ হাজার এবং বাগানের সংখ্যা এক শত তেইশ। ১৪টি পরিবারে বিভক্ত হইয়া এই স্থানে দুই হাজার সাত শতজন লোক বাস করিত। তাহাদের বসবাসের দুইটি গ্রামের মধ্যে আল-ইর্গের বাসগৃহ বিক্ষিগ্ড এবং আল-লিবৃবার বসতি কিছুটা কেন্দ্রীভূত । এই দুই গ্রাম ছাড়াও ইহাদের অনেকেই মরূদ্যান জুড়িয়া বিক্ষিপ্তভাবে নির্মিত গৃহে বাস করিত। ইহাদের অধিকাংশ মাজাব্রা, যাহারা পূর্বে যাযাবর জীবন যাপন করিত, কিন্তু পরবর্তী কালে আরব জাতির অন্তর্ভুক্ত হইয়া বাণিজ্যের প্রতি আগ্রহাবিত হইয়া উঠিয়াছিল। জিকের্রা একটি খর্জরকুঞ্জ (তের হাজার খর্জর বৃক্ষ) এবং নিয়মিতভাবে উহাতে পানি সেচনের ব্যবস্থা নাই। এই স্থানে কতিপয় অতি দরিদ্র পরিবারের (চারি শত অধিবাসী) বাস । তবে খেজুর সংগ্রহের মৌসুমে উত্তর-পশ্চিমের “ওয়াদী ফারেগ” অঞ্চলের যুইয়া যাঁযাবর জাতির আগমন ঘটে । এই সকল বসতির গৃহসমূহ কীচা ইট এবং কদাচিৎ শিথিল প্রস্তর দ্বারা নির্মিত একতলা বাড়ী । এইখানকার রাস্তাগুলি ক্ষুদ্র ও জীকাবীকা এবং এইখানে বেশ কয়েকটি সরু ও অন্ধগলি বিদ্যমান । উদ্যান হইতে . পৃথকভাবে অবস্থিত খেজুর পাতায় কুঁড়েঘরসমূহ সাধারণত পূর্বতন ক্রীতদাসদের বাসগৃহ হিসাবে ব্যবহৃত হয়। সাধারণ ও গ্রাম্য বৈশিষ্ট্যের মসজিদসমূহ সানুসিয়্যা প্রভাবের ফলে সংখ্যায় বহু বৃদ্ধি পাইয়াছে। আওজিলার মসজিদসমূহে সাধারণভাবে অনেক গন্ুজ থাকে । জিকের্রার মসজিদ ও উহার মিনার খেজুরপাতা দ্বারা নির্মিত। _. গ্রস্থ্পঞ্জী ঢ1506110]0 [701776100900115 09519 2000. 05110 19 8 (১) দা. 00767709007), 1006 10007091 ০ -৬০০]%00..১ [07090]0. 1802; ৩) 69000, চ২61901010 01010 ৮9৮৪:8০. 09785 15. 1127700987100.5 ৪ 19. ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।