Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 “আইশা বিন্ত আবী বাক্র (রা) প্রদান”-এর ঘটনা । রাসূলুল্লাহ স)-এর জীবনযাত্রা ছিল যুহদ দনিয়া ত্যাগ) ' ও কানা“আত (অল্পে তুষ্টি)-এর সর্বোচ্চ নমুনা ৷ সাজসজ্জা ও শান-শওকতের সামান্যতম চিহ্ও তাহার গৃহে ছিল না। নবী-পত্রি রো)-গণ রাসূলুল্লাহ (স)-এর পবিত্র সাহচর্য লাতের বদৌলতে সকল বস্তুবাদী বিলাস সামগ্রীর উর্ধ্বে উঠিয়াছিলেন সত্য, কিন্তু মানবিক চাহিদা অনুযায়ী কখনও কখনও তাহাদেরও মনের কোণে উকি দিত যে, দুনিয়ার কিছুটা সুখ-স্বাচ্ছন্দ্য লাভ _ করাতে কোন দোষ নাই। বিশেষত বিজয়ের পরিধি বৃদ্িপরাপ্ত হইবার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে যখন সচ্ছলতা ও সুখের চিহনসমূহ প্রকাশিত হইতে লাগিল তখন নবী-পক্িগণের পক্ষ হইতে রাসূলুল্লাহ (স)-এর নিকট আরও কিছু খোরপোষ বাড়াইয়া দেওয়ার প্রস্তাব পেশ করা হইল । ইহা দাবি আকারে উপস্থাপিত হইলে রাসূলুল্লাহ (স) এক মাস কাল একাকী জীবন যাপন করার সংকল্প করেন এবং পক্রিগণের কক্ষে গমন হইতে নিবৃত থাকেন। এক-মাস অতিক্রান্ত হইবার পর এখতিয়ার প্রদানের আয়াত (৩৩ ২৮, ২৯) নাধিল হয়। উক্ত আয়াতে রাসূলুল্লাহ (স)-এর পড্রীদেরকে : দুনিয়ার ভোগবিলাস অথবা রাসূলুল্লাহ (স)-এর সাহচর্য ও আখিরাতের যিন্দেগী- এই দুইটির মধ্য হইতে যে কোনও একটি বাছিয়া লওয়ার এখতিয়ার প্রদান করা হয়। রাসূলুল্লাহ (স) সর্বপ্রথম 'আইশা (ো)-কে আল্লাহ্‌ তাআলার এই হুকুম অবগত করান । “আইশা (রা) বলিলেন, “আমি আল্লাহ ও তীহার রাসূলকে গ্রহণ করিলাম ।” পরে অন্য সকল পঞ্রীই এই একই উত্তর প্রদান করেন। হাদীছের গ্রন্থসমূহে হযরত “আইশা (রো)- চির রািনি (শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য) সম্পর্কিত বহু রিওয়ায়াত রহিয়াছে। উহা ছারা প্রতীয়মান হয়, রাসূলুল্লাহ (স) তাহাকে গভীরভাবে ভালবাসিতেন এবং তিনিও রাসূলুল্লাহ স)-এর জন্য মন-প্রাণ উজাড় করিয়া দিয়াছিলেন। তাহার জীবনযাত্রা ছিল মুসলিম পরিবারের যে কোন একজন মহিলার জন্য _আদর্শস্বরূপ, যিনি স্বীয় গৃহের সব কিছুই দেখাশুনা ও তন্বাবধান করিতেন এবং নিজের জীবনকে আল্লাহ.ও তাহার রাসূলের নির্দেশ অনুযায়ী বাস্তবে রূপায়িত করিতে সর্বক্ষণ নিয়োজিত ছিলেন। “আইশা (রা) সতীনদের সন্তান-সন্ততির সহিতও অত্যন্ত উত্তম ব্যবহার করিতেন এবং তীহাদের সহিত তাহার সম্পর্কও ছিল অত্যন্ত মধুর । মানবিক চাহিদামতে কয়েকটি সাধারণ ও আকন্মিক ঘটনা ছাড়া এই পৃত-পবিভ্র সত্তার আন্তরিক দুঃখ-ক্রেশের কোন সন্ধান পাওয়া যায় না। তীহারা সকলেই ছিলেন সদিচ্ছা ও পবিত্র অন্তরের আকর এবং তীহারা একে অন্যকে খুবই সম্মান করিতেন। মোটকথা ধারণা করা হয়, রাসূলুল্লাহ (স)-এর পড্ীদের মধ্যে দুইটি দল ছিল। একটির নেতৃত্বে ছিলেন “আইশা (রো) ও হাফসা বিন্ত “উমার ইবৃনুল খাত্তাব রো) এবং অপরটির ন্তেত্বে ছিলেন উম্মু সালামা (রা) ও যায়নাৰ (রো)। তবে এই উভয় দলের পারস্পরিক ঈর্ধার কারণ ছিল রাসূলুল্লাহ (স)-এর প্রতি অকৃত্রিম ভালবাসা। টিভি বুরিদিতি হর ছিল না। _ রাসূলুল্লাহ সে) ইনতিকালের পূর্বে মাত্র তের দিন অসুস্থ ছিলেন, যাহার শেষ দশ দিন তিনি 'আইশা (রো)-এর কক্ষে অতিবাহিত করেন । রাসূলুল্লাহ (স)-এর অন্যান্য পড্রী সন্তুষ্ট চিত্তে “আইশা (রা)-এর কক্ষে তীহাকে ই.বি.__১/৮ ৫৭ | 'আইশা বিন্ত আবী বাক্র (রা) অবস্থান করিবার অনুমতি প্রদান করেন। *আইশা রো) অসুস্থতার সময়ে তাহার সেবাশুশ্রিধা করেন। ইনতিকালের পর রাসূলুল্লাহ সে)-কে সেই কক্ষেই দাফন করা হয় এবং পরবর্তী কালে হযরত আবু বাক্র (রা) ও . হযরত উমার (রা)-কেও উক্ত কক্ষে দাফন করা হয়'। খায়বার বিজয়ের পর রাসূলুল্লাহ (স) সঁহার পড়ীদে বার্ষিক খরচের জন্য ভাতা নির্ধারণ করিয়া দিয়াছিলেন। মক্কা বিজয়ের পর সম্পূর্ণ জাযীরাতুল “'আরাব ইসলামী শাসনের অধীনে আসিয়া যায়, বহু ধন-সম্পদ রাসূলুল্লাহ (স)-এর হস্তগত হয় কিন্তু এই সময়েও রাসূলুল্লাহ (স) ও তাহার পুণ্যবতী পক্রিগণ অভাব-অনটনের মধ্যে জীবন যাপন করেন, কখনও পার্থিব সুখ-শাস্তির প্রতি আগ্হ দেখান নাই। অবশ্য হ্যরত “উমার ফারূক €রা) তাহার খিলাফাতকালে উদ্মুল মু'মিনীনদের জন্য সাধারণ সাহাবায়ে কিরাম হইতে অধিক ভাতা নির্ধারণ করেন । সকল নবী-পড্রীর জন্য দশ দশ হাজার এবং হযরত 'আইশা (রা)-এর বারো হাজার বার্ষিক ভাতা- নির্ধারণ করেন। কারণ তিনি রাসূলুল্লাহ (স)-এর সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। উম্মতের মধ্যে নবী-প্রীদের খুবই সম্মান ও মর্ধাদা ছিল । তীহারা উন্মুহাতুল মু'মিনীন মুমিনদের মাতা) [দ্র, ৩৩ ৪ ৬] উপাধিতে ভূষিতা ছিলেন এবং রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের পর তীহাদেরকে অন্য কাহারও সহিত বিবাহ বসিবার অনুমতি প্রদান করা হয় নাই (দ্র. ৩৩ $ ৫৩)। রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের সময় হযরত “আইশা (রা)-এর বয়স, ছিল আঠারো বৎসর (সুলায়মান নাদবী, সীরাতু “আইশা, পৃ. ৯৭)। তাহার কোনও সন্তান হয় নাই। রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের পর তাহার পিতা হযরত আবু বাক্র রো) দুই বৎসর কাল খলীফা ছিলেন এবং তাহার পর “হযরত উমার (রা) দশ বৎসর যাবত খিলাফাতের দায়িত্ব পালন করেন। কিন্তু ইতিহাসে এমন কোনও ঘটনা পাওয়া যায় না যে, এই খলীফাঘয়ের আমলে হযরত “আইশা (রা) কখনও কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করিয়াছেন। হযরত “উছমান (রা)-এর খিলাফাতের প্রথম ছয় বৎসর বেশ শাস্তি ও নিরাপত্তার সহিত অতিবাহিত হয়। কিন্তু ইহার পর এক শ্রেণীর লোক হযরত “উছমান (রা)-এর বিরুদ্ধে অভিযোগ-উত্থাপন করে এবং তাহারা বিদ্রোহের সূচনা করে। উন্মুল মু'মিনীন হওয়ার কারণে লোকেরা হযরত “আইশা (রা)-এর নিকটও আসিয়া হযরত “উছমান (রা)-এর বিরুদ্ধে অভিযোগ করিত। কিন্তু তিনি সকলকে ধৈর্য ধারণ করিতে উপদেশ দেন, কখনও তিনি কোন পক্ষ অবলম্বন করেন নাই। হযরত “উছমান (রা)-কে যুল-হিজজা ৩৫/জুন ৬৫৬ সালে বিদ্রোহিগণ হত্যা করে। এই ফিতনার সময়ে হযরত “আইশা (রা) হজ্জ উপলক্ষে মক্কায় অবস্থান করিতেছিলেন। হযরত “উছমান (রা)-এর শাহাদাত মুসলিম বিশ্বের জন্য একটি হৃদয়বিদারক দুর্ঘটনা । হযরত “আইশা (রা) এই ঘটনা শুনিয়া বড়ই ব্যথিত হইলেন। মদীনা মুনাওওয়ারায় হযরত “আলী (রা)-এর হাতে খিলাফাতের বায়'আত অনুষ্ঠিত হইয়া গিয়াছিল. এবং চতুর্দিক হইতে তৃতীয় খলীফার হত্যার প্রতিশোধ লওয়ার দাবি উঠিতেছিল। - হযরত তালহা রো) ও হযরত যুবায়র রো) মদীনা হইতে আগমন করিয়া সেখানকার অবস্থা বিস্তারিত তাহাকে অবহিত করিলেন ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।