001718115 “আইশা বিন্ত আবী বাক্র রো) ূ কন্যাকে বিবাহ করা ভাল মনে করিত না। রাসূলুল্লাহ্ (স) আবু বাক্র (রা)-কে (১৮.| ৮৪ ৮৮৯1 ০০ তত তুমি আমার ইসলামী ভাই) বলিয়া এই ধারণার অবসান ঘটান। এমনিভাবে আরববাসী শাওওয়াল মাসে বিবাহ করাকে অশুভ মনে করিত। কারণ প্রাচীন যুগে শাওওয়াল মাসে প্রেগ মহামারী আকারে ছড়াইয়া পড়িয়াছিল। “আইশা (রা)-এর বিবাহ এবং স্বামীগৃহে গমন উভয়ই এই মাসে হইয়াছিল। এমনিভাবে এই ধরনের ধারণা বাতিল হইয়া যায় । মদীনা মুনাওওয়ারায় স্বামীগৃহে যাওয়ার পর “আইশা (রা) মসজিদে নববীর পার্শে নির্মিত একটি হুজরায় অবস্থান করেন “আইশা (রা) আজীবন এই হুজরাতেই বসবাস করেন৷ হযরত আবু বাক্র রো)-এর পরিবার সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করিয়াছিল । তাই “আইশা (রো) মুসলিম পিতা-মাতার ক্রোড়েই চোখ খোলেন। তিনি রাসূলুল্লাহ (স)-এর সর্বাধিক প্রিয়তমা জীবনসঙ্গিনী ছিলেন। তিনি খুবই সুন্দরী ছিলেন, গায়ের রং ছিল লাল ও সাদা মিশ্রিত, তাই তাহার এক উপাধি ছিল হুমায়রা” (লোল বর্ণধারিণী)। তিনি রাসূলুল্লাহ (স)-এর গভীর ভালবাসা লাভ করিয়াছেন, তাহা শুধু এইজন্য নয় যে, তিনি খুব সুন্দরী ছিলেন, নারী সৌন্র্যও রূপের মধ্যে লুকায়িত। প্রকৃত বিষয় হইল, 'আইশা (রো) বাল্যকাল হইতেই অশেষ মেধাবী, বুদ্ধিমতী ও সুক্্দর্শী ছিলেন। ধর্মীয় মাসআলা-মাসাইল-এর জ্ঞান ও হুকুম- আহ্কামের ব্যাপারে সিদ্ধান্ত প্রদানে তিনি অন্য পতীদের তুলনায় বিশেষ পারদর্শিতার অধিকারিণী ছিলেন । তিনি দীনের খেদমত ও শরী'আতের আহকাম প্রচারে বিশেষ অবদান রাখিয়াছেন। এই সকল কারণেই তিনি রাসুলুল্লাহ (স)-এর খুবই প্রিয়পাত্রী ছিলেন । হাদীছ গ্রন্থসমূহ অধ্যয়ন করিলে সুস্পষ্টরূপে প্রতীয়মান হয়, কুরআন কারীমের জ্ঞান, ইসলামের ইতিহাস, ফাতাওয়া ও ইরশাদ, বিশেষত মহিলা সম্পর্কিত মাসআলা- মাসাইলের উপর “আইশা (রা)-এর ছিল গভীর জ্ঞান। ফলে তিনি একজন খ্যাতনান্নী বিদুষী সাহাবীর মর্যাদায় উন্নীত ছিলেন । তাই রাসূলুল্লাহ (স) ইরশাদ করিয়াছেন,-,১৮.11 1৯5৫ ০৮০১4 ০৪1০ ২2০৮০ ০:৯৪ ১০৮৭1 ১০০5 ০5 মুসলিম, বাব ফী ফাদলি 'আইশাঃ; “আইশা (রা)-এর শ্রেষ্ঠতু গোটা নারী জগতের উপর এইরূপ যেমন ছণরীদ নামক খাদ্যের শ্রেষ্ঠতৃ অন্যান্য খাদ্যের উপর। আল-বুখারী, কিতাব ফাদাইলি আসহাবি'ন-নাবী (স), বাব, ৩০]। উঠ রা উপর সর্বেব মিথ্যা অপবিত্র অপবাদ রটনা যাহার উল্লেখ কুরআন কারীমে “আল-ইফ্ক' শব্দ দ্বারা করা হইয়াছে (88-8 ১১)। বর্ণিত আছে, এই ঘটনা ৫/৬২৭ সালে বানু'ল-মুসতালিক যুদ্ধে সংঘটিত হয় । এই সফরে “'আইশা (রো) রাসূলুল্লাহ (স)-এর সঙ্গে ছিলেন। মদীনা হইতে কয়েক মনযিল পূর্বে “আইশা রো) প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ছাউনি হইতে কিছু দূরে গিয়াছিলেন। সেখানে তিনি জানিতে পারিলেন, যে হারটি তিনি স্বীয় সহোদরা আসমা" বিন্ত আবী বাক্র রো)-এর নিকট হইতে ধারস্বরূপ লইয়া গিয়াছিলেন উহা কোথাও পড়িয়া গিয়াছে। তাই উহা তালাশ করিতে তাহার কিছু সময় লাগিয়া গেল। ইতোমধ্যে কাফেলার রওয়ানার নির্দেশ পাইয়া “আইশার শিবিকা উটের পিঠে উঠান হয় । তাহার শরীর এত হাক্কা-পাতলা ৫৬ | “আইশা বিন্ত আবী বাক্র (রা) ছিল যে, তাহার শিবিকা উঠাইয়া উটের উপর যাহারা রাখিয়াছিলেন তাহাদের বিন্দুমাত্র সন্দেহও হয়. নাই যে, উহা খালি। তাই তাহার অনুপস্থিতির কথা কেহ জানিতে পারিলেন না। তিনি যখন ফিরিয়া আসিলেন তখন কাফেলাকে না পাইয়া ঘাবড়াইয়া গেলেন; কিন্তু এই ধারণা করিয়া চাদর মুড়ি দিয়া সেখানেই অপেক্ষা করিতে লাগিলেন যে, লোকজন যখন তীহাকে শিবিকায় পাইবে না তখন তাহারাই তীহাকে লইতে আসিবে । সাফওয়ান ইব্নু'ল মু'আততাল (রা) নামক এক সাহাবীকে রাসূলুন্সাহ্ (স) এই দায়িতে নিয়োজিত করিয়াছিলেন যে, সেনাদলের পিছনে পড়িয়া থাকা জিনিসপত্র সং্্রহ করিবার জন্য ৷ তিনি সেনাবাহিনীর পশ্চাতে থাকিবেন। 'আইশা (রা) সকাল পর্যন্ত সেখানেই শুইয়া রহিলেন। প্রত্যষে সাফওয়ান (রা) জাত হইতেই দূরে ময়দানের মধ্যে একটি কালো জিনিস পড়িয়া থাকিতে দেখিতে পাইলেন। নিকটে আসিতেই তিনি চিনিতে পারিলেন, উম্মুল মুমিনীন “আইশা বিনত আবী বাক্র (রা)। তিনি জোরে «111219411১1 ১৯০৯।) বলিয়া উঠিলেন। 'আ'ইশা (রা) আওয়াজ শুনিয়া চমকিয়া উঠিলেন। সাফওয়ান স্বীয় উটটি “আইশা (রা)-এর নিকটে আনিয়া বসাইয়া দিলেন এবং তিনি উহাতে আরোহণ. করিলেন । সাফওয়ান (রা) উটের লাগাম ধরিয়া রওয়ানা হইলেন এবং দুপুর নাগাদ কাফেলার সহিত গিয়া মিলিত হইলেন । এই ঘটনা মুনাফিক সর্দার “আবদুল্লাহ ইব্ন উবায়্যি ইবন সালুল ফুলাইয়া ফাঁপাইয়া বর্ণনা করিতে থাকে, আর কয়েকজন সত্যনিষ্ঠ সাহাবীও ইহাতে জড়াইয়া পড়েন, ধাহাদের মধ্যে ছিলেন মিসতাহ ইব্ন উছাছা ও কবি হাসসান ইবৃন ছাবিত (রা)। “আবদুল্লাহ ইব্ন উবায়্যি-এর হিংসা-বিদ্বেষ এবং ইসলাম ও নবী আকরাম (স)-এর বিরুদ্ধে শত্রুতা পূর্বেই নিশ্চিতরূপে ফুটিয়া উঠিয়াছিল। এই ফিতনা ছড়ানো দ্বারা মুনাফিকদের উদ্দেশ্য ছিল, রাসূল আকরাম (স) ও আবূ বাক্র (রা)-এর মধ্যে বিভেদ সৃষ্টি করা, সাধারণ' মুসলমানদের অন্তরে রাসূলুল্লাহ (স) ও তাহার পরিবারবর্ণের বিরুদ্ধে কুধারণা জন্মাইয়া দেওয়া এবং আনসার ও, মুহাজিরদের মধ্যে ছন্দ সৃষ্টি করিয়া মদীনাবাসীকে ইসলাম হইতে ফিরাইয়া রাখা । “আইশা (রা)-এর উপর অপবাদ দেওয়ার ঘৃণ্য উদ্দেশ্য শুধু একজন পাক-পবিব্র ও সতী-সাধ্বী মহিলার দুর্নাম করা ছিল না, বরং আসল উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ (স) এবং ইসলামের ক্ষতি সাধন করা । এই অপবাদ অবান্তর, বেহুদা, অবিবেচনা প্রসৃত এবং সর্বেব মিথ্যা ছিল, কোন স্তাত্ত লোক ইহা বিশ্বাস করিতে পারে না। 'আইশা রো)-এর নির্দোষিতা ছিল দিবালোকের চেয়েও স্পষ্ট । এই ব্যাপারে কয়েক দিন পর যখন স্বয়ং সরাসূলুল্লাহ (স) ও সমগ্র মুসলিম জাতি উদ্িগ্ন ও অস্থির হইয়া পড়িয়াছিলেন তখন কুরআন কারীমের সূরা আন- নূর নামে একটি দীর্ঘ সুরা নাযিল হয়, যাহাতে স্বয়ং আল্লাহ তা'আলা “আইশা রো)-এর পবিত্রতার সাক্ষ্য প্রদান করিয়াছেন এবং মুনাফিক ও ইসলামের শক্রদেরকে জনসাধারণের নিকট অপদস্থ ও লাঞ্ছিত করিয়াছেন। কুরআন কারীমে এই সম্পূর্ণ ঘটনাটিকে ১১১০ ০:5৪ 13৬ এ৫০-৯১৭5 “আল্লাহ তো পবিত্র, ইহা একটি বড় ধরনের অপবাদ” (১৬ £ ২৪) বাক্য দ্বারা স্মরণ করা হইয়াছে। হযরত 'আইশা (রা)-এর দাম্পত্য জীবনের আরও একটি গুরুতৃপূর্ণ ঘটনা (যাহাতে অন্য পর্লিগণও শীমিল ছিলেন) হইল “ঈলা ও এখতিয়ার ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।