001719115 ১৯০০ সালে ইহা ফরাসী পশ্চিম আফ্রিকার গভর্নর জেনলারেলের শাসনাধীনে আসে । ১৯৫৭ সালে আইভরি কোস্টে ফরাসী উপনিবেশ এলাকাগুলির অধীনে এক আধা-স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠিত হয় । ইহার জন্য আবিদজানে একটি ব্যবস্থাপক সভা ও সরকার (পরিষদ গঠিত হয়। ইহার ব্যবস্থা তৎকালীন ফরাসী পশ্চিম আফিকার গলে প্রচলিত ব্যবস্থার অনুরূপ ঃ সার্কেল, মহকুমা ও কমিউন। ১৯৫৮ সালে দেশে এক গণভোটের রায় সাপেক্ষে দেশটি একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র পরিণত হয় এবং উহা মালির (সেনেগাল ও ফরাসী সুদানের সমবায়ে গঠিত রাষ্ট্র) সহিত যোগদানে অস্বীকৃতি জানায় এবং তৎকালীন আপার ভোল্টা, দাহোমী ও নাইজার রাষ্ট্রের সহিত বেনিন সাহেল মৈত্রী বন্ধন স্থাপন করে। ১৯৬০ সালের ৭ আগস্ট আইভরি কোস্ট পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে। ডেমোক্রাটিক পার্টির হুফুয়ে বয়নি সর্বসম্মতিক্রমে দেশের প্রেসিডেন্ট মনোনীত হন। উত্তর-পশ্চিমের মান হইতে ওদিয়েন অবধি গিনি পার্বত্যাঞ্চল ব্যতীত সমগ্ধ আইভরি কোস্ট এক বিশাল মালভূমিবিশেষ, যে মালভূমি আটলান্টিক মহাসাগরের দিকে ক্রমাৰয়ে ঢালু হইয়া গিয়াছে। দক্ষিণ হইতে উত্তরে প্রলম্বিত এক সক্কীর্ণ বেষ্টনী অঞ্চলে বেশ কয়েকটি লেগুন বা অশ্ব-খুরাকৃতি ত্রদ দেখিতে পাওয়া যায়। এগুলির পরে আছে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত এক গভীর অরণ্য এবং সবশেষে সুদানের মত তৃণভূমি বা সাভানা অঞ্চল । দেশের দক্ষিণে গিনীয় ও আ্যাপোলোনীয় এবং উত্তরে সুদানী ও ভোল্টীয় জনগোষ্ঠীর লোকজনের অধিবাস। কাঠ, ডিন 2৮৮88 যায়। দেশটিতে আধুনিক শিল্পের তেমন প্রসার ঘটে নাই। অবশ্য খনিজ সম্পদ“আহরণের কিছু উদ্যোগ লওয়া হইয়াছে। প্রধান শহর আবিদজান (রোজধানী ও বন্দর নগরী), বুয়াকে, গ্রাড বাস্সাম, ডালোয়া, ডিমবৌকরো, বদ বন্দুক, মান ও ওদিয়েন। দেশের দক্ষিণাঞ্চলে খৃষ্ট ধর্মের প্রভাব ব্যাপক । বর্তমানে খৃষ্টান জনসংখ্যা আনুমানিক দশ লক্ষ । ক্যাথলিকগণ সংখ্যাণ্তরু। প্রটেস্টান্ট ও অন্যান্য সম্প্রদায়েরও লোক আছে। উনবিংশ শতাব্দীর শেষের দিকে গ্রান্ড বাস্সামে দেশের প্রথম ক্যাথলিক মিশন স্থাপিত হয়। পরে প্রটেস্টান্ট মিশনগুলিও.কাজ শুরু করে । মুসলিম জনসংখ্যা ২০ লক্ষাধিক। ইহাদের বাস প্রধানত উত্তরাঞ্চলে, বিশেষত মালিন্কি, দিউলা, সেনুফো ও মানদিংগা উপজাতির লোকেরা মুসলমান। তবে সাভানা তৃণভূমি অঞ্চলে প্রকৃতিপূজক উপাতীয় লোফজন ও শহরাকলে আগত লোকজনের মধ্যে ইসলামের দ্রুত প্রসার ঘটিতেছে। আইভরি কোস্টে আদি মুসলমান বসতি অবশ্যই ত্রয়োদশ শতাব্দীতে হইয়া থাকিবে । এ সময় দেশের উত্তরাঞ্চলে মালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। তৃবা, ক, বন্দুকু, ওদিয়েন-ও সিগুয়েলা ছিল মুসলিম প্রধান জনপদ ।. মালিন্কি উপজাতির রাজশক্তির পতনের পর (১৫শ শতাব্দী) এসব অঞ্চলে মুসলিম প্রভাব দৃশ্যত হ্রাস পায়। তবে উনবিংশ শতাব্দীর প্রথমার্ধে পশ্চিম সুদানে আল-হা-জ্জ ওমর তালের প্রভাব-প্রতিপত্তি ব্যাপক হইয়া উঠিলে এ অঞ্চলেও মুসলিম শক্তির পুনরুথান ঘটে । শতাব্দীর শেষভাগে সামোরি ৫১ ৃ | -. আইভরি কোস্ট তৃরে সাময়িকভাবে হইলেও পরোক্ষভাবে প্রভাব বিস্তার ও প্রচারের বদৌলতে উত্তরাঞ্চলের সেনুফো প্রকৃতিপূজক উপজাতির লোকদের একাংশকে ইসলাম. ধর্মে দীক্ষিত করেন। এক্ষেত্রে কিছু বল প্রয়োগের ঘটনাও ঘটে । তবে একই সঙ্গে তাহার বিজয়াভিযানে বাধা দেওয়ায় তিনি বহু সংখ্যক মালিনৃকি মুসলমানকে পাইকারীভাবে হত্যা করেন। সবেপিরি, তিনি ১৮৯৭ সালে এ অঞ্চলে ইসলামী কৃষ্টির প্রধান কেন্দ্র কং রাজ্য ধ্বংস করেন। সামোরির পরাজয়ের পর ইসলাম আবার সাময়িকভাবে অবক্ষয়ের সম্মুখীন হয় । তবে উপনিবেশ স্থাপন প্রক্রিয়ার কারণে সৃষ্ট সমাজতান্ত্রিক যুগসন্ধির সুবাদে বেশ অচিরেই আবার ইসলামের পুনরহ্থান ঘটে । দিওউলা, মালিন্কি কিংবা কোনও কোনও সময় হাউসা উপজাতির লোকজন, যাহারা অত্যন্ত গুরুতপূর্ণ বাণিজ্যপথ বরাবর অঞ্চলে বসতি স্থাপন করিয়াছিল এবং প্রধানত এ অঞ্চলে বনাঞ্চল হইতে আগত চাবীদের বাদাম জাতীয় ফসল কেনাকাটার ব্যবসায়ে নিয়োজিত ছিল, তাহাদের প্রভাবেই ইসলাম বিস্তার লাভ করে। প্রতি বৎসরই ক্রমাৰয়ে দক্ষিণাঞ্চলের দিকে ইসলামের প্রসার ঘটিতে থাকে, এমনকি উপকূলীয় জনপদের অধিবাসীরাও ইসলাম গ্রহণ করিতে থাকে। এতিহ্যগত ইসলামী কেন্দ্রগুলি ছাড়াও আধুনিক কালে মান, বুয়াকে, গাগনোয়া, বউনা, ডালোয়া, সামাতেগুয়েলা, বউন্দিয়ালা ও আবিদজানেও গুরুতুপূর্ণ মুসলিম সমাবেশ লক্ষ্য করা যায় । একমাত্র মান ব্যতীত সর্বত্রই মুসলমানগণ প্রধানত তিজানিয়্যা তরীকার অনুসারী । তিজানিয়্যা তরীকার অনুসারিগণ আবার কম-বেশী সমান ১২টি ও ১১টি উপগোষ্ঠীতে বিভক্ত । ১২ উপগোষ্ঠীর. মুসলিমদের নেতা হইতেছেন আল-হাজ্জ ওমর; আর ১১ উপগোষ্ঠী বা হান্বালী মুসলিমগণ শায়খ হামা আল্লাহ-এর অনুসারী । হাম্বালী মতবাদ আবার ইয়া“কুবীয় নামে এক নূতন তরীকার জন্ম দিয়াছে । ইহার প্রতিষ্ঠাতা ইয়াকুবা সিলিয়া ৷ তাহার মতবাদ বা শিক্ষা অনেকটা সেনেগালের আহমাদোন বামবার মুরীয়গণের শিক্ষার (শায়খের পক্ষে তালিব রচিত, অর্থনৈতিক কাজকর্মের গুরুত্) অনুরূপ । আইভরি কোস্টের সকল অঞ্চলেই কাদিরিয়া তরীকার লোকজন দেখা যায়। তবে তাহাদের প্রাধান্য কেবল মান-এ লক্ষ্য করা যায়। এই তরীকা ওয়াহ্হাবীদের জন্য অনুকূল বিবেচিত। ১৯৪৬ সালের পর হইতে মন্কায় গমনকারী ধনী হজ্জযাত্রী এবং মিসর ও আরবে শিক্ষিত কারোমোকো পপ্তিতদের কল্যাণে ওয়াহ্হাবী মতবাদের গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পায়. ওয়াহ্হাবী মতবাদের প্রধান কেন্দ্র বুয়াকে। কোথাও কোথাও কিছু মাহদীগন্থী মুসলমান আইভরি কোস্টে আছেন। তাহারাও ওয়াহ্হাবী মতবাদে প্রভাবিত। উপকূলীয় এলাকাগুলিতে খৃশ্টান, মুসলিম ও সর্বপ্রাণবাদী প্রভাবে প্রভাবিত কিছু ভিন্ন মতাবলম্বী অধিবাসীও আছে। | | তরুণ ওয়াহ্হাবী ও হাম্বালীদের. সাম্প্রতিক কালের প্রয়াস সত্ত্বেও সামোরি তৃরের নির্বিচার নরহত্যা সংঘটিত হওয়ার আগে ইসলামী 58755425585 এ যাবৎ সম্ভব হয় নাই। গ্রন্থপঞী 8 (১) 7915, 5500069 5007 ]'191910) 20005 930379, [5525 1922) (২) 09751115, [/19]জ) 09005. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।