001718115 আইন . মাধ্যমে জানা যাইবে, বিভিন্ন যুগে সমসাময়িক পরিস্থিতির সহিত কুরআন ও সুন্নাহর নির্দেশসমূহকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কী কী পন্থা অবলম্বন করা হইয়াছিল এবং ব্যাপক ভিত্তিতে কী কী আইন প্রণয়ন করা হইয়াছিল। (পাচ) বাস্তব জীবনের অবস্থা, পরিস্থিতি ও সমস্যা সম্পর্কে বুদ্ধি প্রয়োগকারীর গভীর প্রজ্ঞা থাকিতে হইবে। কারণ এইগুলির উপরই শরী'আতের নির্দেশ ও মূলনীতি প্রযোজ্য হইবে । (ছয়) বুদ্ধি প্রয়োগকারীকে নৈতিকতার মানদণ্ড অনুযায়ী উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হইতে হইবে । চরিত্রহীন লোকের ইজতিহাদ জনগণের নিকট বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য হইতে পারে না। তাই চরিত্র ্রষ্টকারী প্রভাবসমূহ হইতে নিরাপদ অবস্থানে থাকার শক্তি তাহার থাকিতে হইবে। মাধ্যমেই সঠিক কাঠামো অনুযায়ী ইসলামী আইনের ক্রমবিকাশ হইতে পারে। ইসলামী আইনের একটি মূলনীতি হইল, “আইন বিধিবদ্ধকরণের ক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হইয়াছে তাহার অনুসরণ কর, যাহা হইতে বিরত রাখা হইয়াছে তাহা হইতে বিরত থাক এবং যাহা সম্পর্কে শরী“আত প্রণেতা আল্লাহ ও তীহার রাসূল) নীরব সেই সম্পর্কে তোমরা নিজেদের সঠিক দৃষ্টিকোণ অনুযায়ী কাজ করার জন্য স্বাধীন” (দ্র. শাতিবী, আল-ই“তিসাম, ইখ., পৃ. ১১৫)। আইন প্রণয়নে শ্রার ভূমিকা আইন প্রণয়নের ক্ষেত্রে উদ্ভূত সমস্যাবলী সম্পর্কে “শুরা” আইন বিধিবদ্ধ করিবে । অবশ্য এই ক্ষেত্রে আইন প্রণয়ন করার সময় তিনটি শর্ত অবশ্যই পালন করিতে হইবে $ (১) আইন প্রণয়ন কালে ইসলামের ব্যাপক উদ্দেশ্য ও সার্বিক স্বার্থের দিকে লক্ষ্য রাখিতে হইবে অর্থাৎ আইন এমনভাবে প্রণয়ন করিতে হইবে যে, প্রয়োজনও পূর্ণ হইবে এবং সঙ্গে সঙ্গে ইসলামের সামধিক ব্যবস্থার লক্ষ্য ও মেজাজ-প্রকৃতির (52100 সহিতও সামঞ্জস্যপূর্ণ হইবে, ইহার পরিপন্থী হইবে না। (২) উক্ত আইন যখন জনগণের সামনে পেশ করা হইবে তখন তাহা সাধারণ জ্ঞানের কাছে গ্রহণযোগ্য হইতে হইবে । (৩) কোন প্রকৃত প্রয়োজন পূরণ করার উদ্দেশে অথবা কোন প্রকৃত অসুবিধা দূরীভূত করার জন্য উক্ত আইন প্রণীত হইবে। খুলাফায়ে রাশিদার শাসনামলে এই জাতীয় আইন অধিকাংশ ক্ষেত্রে শূরা বা সংসদীয় পদ্ধতিতে প্রণীত হইত । যেমন কুরআন মজীদে মাদক দ্রব্য হারাম ঘোষণা করা হইয়াছে, কিন্তু ইহার ব্যবহারজনিত অপরাধের শাস্তির সীমা নির্ধারণ করা হয় নাই। মহানবী (স)-ও ইহার কোন সুনির্দিষ্ট পরিমাণ শাস্তি নির্ধারণ করেন নাই, বরং তিনি যে অপরাধীকে যতটুকু শাস্তি প্রদান উপযুক্ত মনে করিয়াছেন তাহাকে তদনুরূপ শাস্তি দিয়াছেন। হযরত আবু বাক্র ও উমার (রা) নিজ নিজ শাসনামলে চল্লিশ বেত্রাঘাত শাস্তি নির্ধারণ করেন, কিন্তু রীতিমত আইন প্রণীত হয় নাই। হযরত উছমান রো)-র শাসনামলে এই অপরাধের মাত্রা বৃদ্ধি পাইলে তিনি সাহাবীগণের পরামর্শ পরিষদে বিষয়টি উত্থাপন করেন । হযরত -“আলী (রা) তীহার সংক্ষিপ্ত বক্তব্যে আশি বেত্রাঘাত নির্ধারণ করার প্রস্তাব করেন। পরামর্শ পরিষদ ৪৮ - আইন তীহার প্রস্তাব গ্রহণ করিয়া উহাকে আইনে পরিণত করে (আল-ই“তিসাম, ২খ, পৃ. ১০১)। শিল্পী, কারিগর, ধোপা, দর্জি ইত্যাকার পেশাজীবীর নিকট কোন জিনিস তৈরি করার জন্য কোন. মাল অর্পণ করা হইলে এবং তাহার নিকট হইতে উহা হারাইয়া গেলে ইহার ক্ষতিপূরণ সম্পর্কে কোন বিধান ছিল না। হযরত “আলী রো) তাহার ভাষণে বলিলেন, সং্রিষ্ট ব্যক্তির কোন অবহেলা বা অপতৎপরতা ব্যতীত উহা হারাইয়া গেলে সেই ক্ষেত্রে তাহাকে দায়ী করা উচিৎ নহে। কিন্তু তাহাকে দায়ী না করা হইলে উহার প্রতি তাহার অবহেলার মাত্রা বাড়িয়া যাওয়ার আশংকা আছে। তাই সামঘ্বিক কল্যাণের দাবি অনুযায়ী তাহাকে উক্ত জিনিসের জামানতদার সাব্যস্ত করা হইবে এবং উহা হারাইয়া গেলে তাহার উপর ক্ষতিপূরণ ধার্য হইবে । তাহার এই মতও এক্যবন্ধভাবে গ্রহণযোগ্য হইয়াছে (আল-ই“তিসাম, ২খ, পৃ. ১০২)। অতএব, শূরা যখন নস-এর কোন ব্যাখ্যা ও ফকীহ বা মুজতাহিদের রায় আহ্লুল-হান্্র ওয়াল-“আক্দ শুরোর সদস্যবৃন্দ)-এর সকলের বা অধিকাংশের একমত্যের ভিত্তিতে গ্রহণ করিবে তখনই তাহা মুসলিম রাষ্ট্রের আইন হিসাবে স্বীকৃতি লাভ করিবে। ইসলামী আইনের বৈশিষ্ট্য ১. আল্লহ্র সার্বভৌমত্বের স্বীকৃতি .£ ইসলামী আইনে আল্লাহ তা'আলাই হইলেন সকল ক্ষমতার উৎস। পাশ্চাত্যপন্থী রাষ্ট্রবিজ্ঞানে যাহাকে “সার্বভোমতৃ' বলা হয় উহার নিরংকুশ মালিক হইলেন আল্লাহ । মানুষ তাহার রে রনির মাত্র । মহান আল্লাহ বলেন ঃ ১৮05১ 355০12-8041 81 91 “কর্তৃত্ তো আল্লাহরই, তিনি সত্য বিকৃত করেন এবং ফয়সালাকারীদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ” ৬ 8 ৫৭)। ২. ইসলামী আইন অবিভাজ্য £ ইসলামী আইন মানব জীবনের যাবতীয় আচরণকে.নিজের আওতাতুক্ত করিয়াছে। এখানে পার্থিব ও পারলৌলিক, “ইবাদত-বন্দেগী, ব্যক্তিগত আচরণ, . 'আকীদা-বিশ্বাস, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি সামগ্রিক বিষয় ইসলামী আইনের আওতাতুক্ত। সরকারী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আইনসমূহ যেমন ইসলামী আইনের অন্তর্ভুক্ত, তদ্ধপ নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদত সংক্রান্ত বিধি-বিধানও ইসলামী আইনের অন্তর্ভক্ত। এই আইনের আওতায় মানুষের ধর্মীয় জীবন ও একান্তই পার্থিব কাজকর্ম সংশ্লিষ্ট জীবন অখণ্ড ও অবিভাজ্য অর্থাৎ মানুষের গোটা জীবনই তাহার ধর্মীয় জীবন। এই আইনের কিছু অংশের প্রতি ঈমান পোষণ ও কিছু অংশ অস্বীকার ও অমান্য করা কুফরী । এই সম্পর্কে মহান আল্লাহ বলেন ঃ & পালা চা চা পা 9০/%%9পপ লি ০. 9০ শপ ৩5 ০5৩৩ রি %)প০9%6০০ হিল শা এ 5342 হ21 ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।