001718115 আইন ফকীহগণের গবেষণার অবদান বিদ্যমান আছে, যাহা প্রথার মধ্যে নাই। তাই প্রথার তুলনায় ইজমী“র মর্যাদা অনেক বেশি । তবে কিয়াস ভিত্তিক আইনের তুলনায় প্রথা ভিত্তিক আইনের উচ্চতর মর্যাদা স্বীকৃত। ইসলামী আইনের গবেষকগণ লক্ষ্য করিয়াছেন, ইসলামী আইনের বিকাশে প্রথার অবদান অতি বৃহৎ। সাহাবায় কিরাম ও তাবি'ঈনের আমলে যেসব প্রথা সম্মানের সহিত প্রতিপালিত হইত সেইগুলি আইনরপে স্বীকৃতি লাভ করিয়াছে। হানাফী আইনতত্ত্ববিদগণ (উসূলিয়্যুন) প্রথাকে আইনের একটি উৎস মনে করেন। কুরআনের যেসব আয়াত ও যেসব সুন্নাহ দ্বারা ইজমা'কে প্রামাণ্য গণ্য করা হয়, প্রথাকেও এগুলির ভিত্তিতে প্রামাণ্য বলা হয়। “হিদায়া" গ্রন্থকারের মতে স্পষ্ট আয়াত বা সুন্নাহ্র অনুপস্থিতিতে প্রথাকে ইজমা“র সমস্থানীয় মনে করা হয়। ইসতিদলাল (১ 4:০1) $ উক্ত শব্দের অর্থ দলীল বা যুক্তি প্রদান, এক বস্তু হইতে অন্য বস্তু অনুমান করা। কুরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হানাফীগণ এই শব্দটির ব্যবহার করিয়া থাকেন। শাফি“ঈ ও মালিকীগণের মতে ইসতিদলাল বলিতে যাহা বুঝায় তাহা কুরআনের ব্যাখ্যা বা কিয়াসের আওতায় আসে না। ইহাকে যুক্তির মাধ্যমে নির্ণীত সিদ্ধান্ত বলা যায়। ইসতিদলাল তিন পর্যায়ে হইতে পারে ৪ (১) একটি বিষয়ের সহিত অন্য বিষয়ের যোগ ঘটিলে এবং সেই যোগের পশ্চাতে কোন কার্যকরী কারণ বিদ্যমান না থাকিলে সেই যোগের প্রকাশকে এক ধরনের ইসতিদলাল বলা হয়; (২) কোন বস্তু বা তাহার অবস্থা যতক্ষণ পর্যস্ত বিলোপ বা স্থগিত'না করা যায় ততক্ষণ ধরিয়া লইতে হইবে, উক্ত বস্তু বা তাহার অবস্থা বহাল আছে; (৩) ইসলামের আবির্ভাবের পূর্বে যে আইন প্রত্যারিষ্ট তাহা প্রামাণ্য। প্রথম পর্যায়ের ইসতিদলাল চার শ্রেণীভুক্ত ঃ (১) যখন দুইটি ইতিবাচক বিষয়ের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন এক প্রকার ইসতিদলাল কার্যকরী হয়। যেমন কোন ব্যক্তি আইনসিদ্ধ তালাক প্রদানের যোগ্য হইলে সে আইনসিদ্ধ যিহারও করিতে পারে । (২) যখন দুইটি নেতিবাচক বিষয়ের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন একার হািলাদ নানা রোভার হরি হওয়ায় নিয়াত ব্যতীত তায়াম্মুমও সিদ্ধ । (৩) একটি ইতিবাচক বিষয়ের সহিত একটি নেতিবাচক বিষয়ের সংযোগ ঘটিলে এক প্রকারের ইসতিদলাল কার্যকরী হয়। যেমন, যাহা হালাল তাহা হারাম হইতে পারে না। _€8) একটি নেতিবাচক বিষয়ের সহিত একটি ইতিবাচক বিষয়ের সংযোগ ঘটিলে এক প্রকারের ইসতিদলাল কার্যকরী হয়। যেমন, যাহা হারাম তাহা হালাল নহে। যাহার বিরতি বা বিলোপ প্রমাণ করা হয় নাই তাহা বহাল থাকার নীতি সম্পর্কিত একটি উদাহরণ এই যে, এক ব্যক্তি নিখোজ হইয়া গিয়াছে, কোনক্রমেই তাহার খোজ-খবর পাওয়া যাইতেছে না। শাফি'ঈ মাযহাবমতে আইনত এ ব্যক্তিকে জীবিত গণ্য করিতে হইবে, তাহার মৃত্যুসংবাদ পাওয়া গেলে ভিন্ন কথা । এই ব্যক্তির সম্পত্তি তাহার ওয়ারিসগণের মধ্যে বন্টিত হইবে না। কিন্তু সে তাহার নিখৌজকালে মৃত আত্মীয়ের ওয়ারিস হইবে । হানাফী মাযহাবমতে বিরতি বা বিলোপ প্রমাণের অভাবে বিদ্যমানতার নীতি ৪৬ | রী, আইন বর্তমান স্বত্বকে রক্ষা করিলেও ভবিষ্যত স্বত সৃষ্টি করে না। সুতরাং এ নন তেমন সেও কাহারও ওয়ারিস হইবে না। ইজতিহাদ (4৮৫৯1) ঃ এই শব্দটির অর্থ অধ্যবসায়, প্রচেষ্টা, প্রয়াস, কঠোর শ্রম ইত্যাদি । কুরআন ও সুন্নাহর মধ্যে কোন বিষয় সম্পর্কে স্পষ্ট বিধান না পাওয়া গেলে সেই বিষয়ে সঠিক বিধান নির্ণয়ের জন্য মুজতাহিদ ফকীহ যখন তাহার সার্বিক শক্তি, যোগ্যতা ও সামর্থ্য নিয়োগ করেন তখন উক্ত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের প্রয়াসকে “ইজতিহাদ” বলে। ইজতিহাদ আইনের স্বতন্ত্র কোন উৎস নহে, বরং আইন সম্পর্কিত গবেষণা । ইজতিহাদ প্রসূত অভিমত সাধারণত সঠিক বলিয়া গণ্য হয়, তবে ইহা নির্ভুল নাও হইতে পারে। এই কারণে ইজতিহাদ প্রসূত অভিমতকে অনুমান ভিত্তিক ব্যবস্থা বলা হয়। কোন মুজতাহিদ সততার সহিত আপ্রাণ চেষ্টা সত্বেও ভুল সিদ্ধান্তে উপনীত হইলে তিনি অপরাধী গণ্য হইবেন না। কারণ তিনি তাহার চেষ্টায় ক্রুটি করেন নাই, যদিও সঠিক সিদ্ধান্তে পৌছিতে পারেন নাই। ইহা দুর্ভাগ্যজনক হইলেও অপরাধজনক নয়। উসূলের মূলনীতি হইল ঃ “মুজতাহিদ ভুলও করিতে পারেন এবং সঠিক সিদ্ধান্তেও পৌছিতে পারেন” । অবশ্য “ইজতিহাদ' ও “গবেষণা” পানি ইসলামী শরী'আ সংক্রান্ত বিষয়ে গবেষণাকে ইজতিহাদ বলা হয় এবং এই . ক্ষেত্রে গবেষণাকারীকে অপরিহার্যরূপে মুসলমান হইতে হয়। কিন্তু গবেষণা যে কোন বিষয়ে হইতে পারে এবং এই ক্ষেত্রে গবেষকের মুসলমান হওয়া শর্ত নহে। অতএব, গবেষণা শব্দটি ব্যাপকার্থক এবং ইজাতিহাদ শব্দটি বিশিষ্টার্থক। ইসলামী আইন প্রণয়নে মানববৃদ্ধির প্রয়োগ মহানবী সে)-এর যুগে ওহীর ভিত্তিতে ফয়সালা হইত। এই ওহী দুই ধরনের ছিল। কুরআন মজীদকে “ওহী মাতলু” এবং মহানবী সে)-এর হাদীছকে “ওহী গায়র মাতলু” বলা হয়। অতএব, আল্লাহ ও তাহার রাসূল কর্তৃক কোন বিষয়ে বিধান প্রদত্ত হইলে সেই ক্ষেত্রে মুসলমানগণের নিরিহ বলেনঃ 2১54৮559৬০5 ৮০ 5৪0৪ 401১৮১৩ ১০৩০৯৮৭ ১৮ ইত ও! ০1 1১১ 08531518555 “আল্লাহ ও তাহার রাসূল যখন কোন ব্যাপারে ফয়সালা করিয়া দেন তখন কোন মুমিন পুরুষ বা কোন মুমিন স্ত্রীলোকের নিজেদের সেই ব্যাপারে ভিন্নবূপ ফয়সালা করার এখতিয়ার নাই। আর যে ব্যক্তি আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্যতা করে, সে নি সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্ছিত হইল” (৩৩ £ ৩৬)। ওহী গায়র মাতলু অর্থাৎ মহানবী (স) কর্তৃক বিধান প্রদানের বিষয়টিও আল্লাহ তা'আলা কর্তৃক অনুমোদিত এবং উহার অনুসরণ অপরিহার্য মহান আল্লাহ্র বাণী ৪8 .
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।