Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আইন ৩. তাহা কোন প্রকৃত প্রয়োজন পূরণ অথবা কোন প্রকৃত অসুবিধা দূর করার জন্য প্রণীত হইতে হইবে (ইমাম শাতিবীর আল-ইতিসাম, ২য় খণ্ড পৃ. ১১০-১১৪)। উক্ত শর্ত্রয় অনুসরণ পূর্বক তিন পর্যায়ে মাসালিহ মুরসালার আওতায় আইন প্রণীত হইয়া থাকে । যেমন, (১) কোন বিষয় যথার্থ হওয়ার ব্যাপারে শরী“আতের সমর্থন বিদ্যমান আছে। উদাহরণস্বরূপ প্রবল বৃষ্টির কারণে অথবা সফররত থাকার কারণে দুই ওয়াক্তের নামায (যুহর ও আসর এবং মাগরিব ও ইশা একই সময়ে পরপর) একত্রে পড়ার বিষয়টি শরী“আত অনুমোদন করিয়াছে। যেমন হজ্জের সময় আরাফাত ময়দানে যুহর ও আসর এবং মুযদালিফায় মাগরিব ও “ইশা একসাথে পড়া হয়। (২) কোন বিষয় অযথার্থ হওয়ার ব্যাপারে শরী'আতের সাক্ষ্য বিদ্যমান আছে। যেমন রোযার কাফফারাস্বরূপ দাসমুক্ত করার নির্দেশ প্রদানের পরিবর্তে অপরাধীর প্রতি কঠোরতা আরোপের উদ্দেশে তাহাকে রোযা রাখার নির্দেশ প্রদান করা । যেমন ইমাম মালিক (র)-এর শাগরিদ ইয়াহ্‌ইয়া রে) আবদুর রহমান ইবনুল হাকামকে রোযা ভঙ্গের কাফফারাস্বরূপ দাসমুক্তির পরিবর্তে রোঘা রাখার নির্দেশ দিয়াছিলেন। (৩) এমনও কিছু বিষয় আছে যাহার যথার্থ বা অযথার্থ হওয়ার পক্ষে শরী'আতের কোন সাক্ষ্য বা সমর্থন বিদ্যমান নাই। এই অবস্থাটিই সাধারণভাবে . মাসালিহ মুরসালার ব্যাপক প্রয়োগের পথ প্রশস্ত করে। মাসালিহ মুরসালা ব্যক্তিগত অবস্থার সহিত সংশ্লিষ্ট হইলে সেই ক্ষেত্রে বিষয়টি “উপকার' ও “ক্ষতি' শব্দ দ্বারা ব্যক্ত করা হইয়া থাকে। ব্যক্তিগত “উপকার”, যেমন সুস্বাস্থ্য, সচ্ছলতা, আনন্দ, বুদ্ধিজ্ঞান, লাভ ইত্যাদি এবং ব্যক্তিগত “ক্ষতি”, যেমন স্বাস্থ্যহানি, বিপদাপদ, লোকসান, অজ্ঞতা ইত্যাদি । মাসালিহ মুরসালা কোন শর'ঈ অবস্থার সহিত সংশ্লিষ্ট হইলে তাহা নির্দেশ" অথবা “নিষেধাজ্ঞা'র মানদণ্ড হিসাবে গণ্য হয়। একটি সুষ্ঠু ও সমৃদ্ধিশালী সমাজ গঠনের জন্য কতকগুলি বিষয়ের সংরক্ষণ বা হেফাজত অত্যন্ত জরুরী । সেইগুলির মধ্যে উল্লেখযোগ্য হইল ৪ (১) ধর্মের হেফাজত, (২) জীবনের হেফাজত, (৩) বুদ্ধি বা মেধার হেফাজত, (৪) মানব বংশধারার হেফাজত ও (৫) সম্পদের হেফাজত । এই পীচটি বিষয়ের কোন একটির অনুপস্থিতিতে সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়, বরং সমাজ ব্যবস্থার পতন ত্বরার্িত হয়। ] অতএব, মানব সমাজের সুষ্ঠু বিকাশ, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য উক্ত বিষয়গুলির হেফাজতের লক্ষ্যে যেসক পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় হইয়া পড়ে তাহাই ইসলামী আইনের দৃষ্টিতে কল্যাণ মোসালিহ) হিসাবে গণ্য হইবে এবং যেসব বিষয় উহার প্রতিবন্ধক সাব্যস্ত হইবে তাহাই অকল্যাণ ক্ষেতি) হিসাবে গণ্য হইবে। উক্ত পাঁচটি বিষয়ের পূর্ণতা ও হেফাজতের লক্ষ্যে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় তাহা গুরুত্ব ও প্রয়োজন অনুসারে তিনটি পর্যায়ে বিভক্ত ৪ এক £ আবশ্যকীয় পদক্ষেপ যেমন মানব জীবনের হেফাজতের লক্ষ্যে অন্যায় হত্যাকাণ্ডের শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড জ্ঞান ও বোধশক্তির হেফাজতের লক্ষ্যে মাদক গ্রহণের শাস্তিস্বরূপ বেত্রদণ্ড মানব বংশের সুষ্ঠু ধারাবাহিকতা ও পবিত্রতা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ব্যভিচারের শাস্তিস্বরূপ ক্ষেত্রভেদে বেত্রদণ্ড 8৫ আইন বা মৃত্যুদণ্ড এবং ধন-মালের হেফাজতের লক্ষ্যে চুরি, ডাকাতি, আত্মসাত, গসব জবরদখল ইত্যাদি অপরাধের শাস্তিস্বরূপ ক্ষেত্রভেদে হস্ত কর্তন ও জেল- জরিমানার ব্যবস্থা করা হইয়াছে। দুই ৫ পরিপূরক পদক্ষেপ। পরিপূরক পদক্ষেপ বলিতে বুঝায় উপরিউক্ত পাঁচটি বিষয়ের হেফাজতের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ অতি আবশ্যকীয় না. হইলেও প্রয়োজনীয় । এই জাতীয় পদক্ষেপের মাধ্যমে উদ্দেশ্য অর্জন ও উহার পূর্ণতা সাধন সহজতর হয় এবং বাধা-বিপত্তি, কষ্ট-কাঠিন্য ও অসুবিধা দূরীভূত করা হয়। যেমন শরী'আতে যেসব জিনিস হারাম করা হয় নাই তাহার ব্যবহার অত্যাবশ্যকীয় না হইলেও মানব জীবনের স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য উহা দ্বারা উপকৃত হওয়ার ব্যবস্থা রাখা হইয়াছে। তিন $ সৌন্দর্য বা পূর্ণতা বিধায়ক পদক্ষেপ । যেসব পদক্ষেপ গ্রহণ না করিলে কোন ক্ষতি বা লোকসান হয় না ঠিকই কিন্তু মানবীয় ভদ্রতা ও সৌজন্য উক্ত পদক্ষেপ গ্রহণ করাকে উত্তম বিবেচনা করে। যেমন ক্ষমা, উদারতা, উত্তম আচরণ, নর ব্যবহার ইত্যাদি বিষয়সমূহ আবশ্যকীয় না হইলেও মানব জীবনকে সৌন্দর্যমপ্তিত করে। তাই ইসলামী শরী'আতে এই জাতীয় বিষয়সমূহ অবলম্বনের জন্য অনুপ্রাণিত করা হইয়াছে। এই তিন ধরনের প্রয়োজনকে সামনে রাখিয়াই মাসালিহ মুরসালার আওতায় আইন প্রণীত হইয়া থাকে। প্রথা (-$১০) $ প্রথাকে শরীআর ভাষায় “আদাহ (৯৮০), উরফ (১০) বা তা'আমুল (০/-১/-.2) বলে। “উরফ অর্থ প্রচলিত রীতি বা প্রথা, “আদাহ অর্থ অভ্যাস এবং তা'আমুল অর্থ (অভ্যাসগত) কাজ । রাসূলুল্লাহ (স)-এর উপর দীর্ঘ তেইশ বৎসর ধরিয়া কুরআন মজীদ নাধিল হওয়াকালে আরব সমাজে যুগ যুগ ধরিয়া প্রচলিত অনেক প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই। . রাসূলুল্লাহ সে)-ও তাহা সরাসরি নিষিদ্ধ করেন নাই। খুলাফায়ে রাশেদীনের শাসনামলে বহু অমুসলিম এলাকা মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং স্থানীয় অধিবাসিগণ ব্যাপক হারে ইসলাম গ্রহণ করে । তাহাদের মধ্যে প্রচলিত কোন প্রথা যদি ইসলামী শরী“আর পরিপন্থী না হইত তবে তদনুযায়ী আচরণ করিতে জনগণকে বাধা দেওয়া হইত না। কয়েক ব্যক্তি বা কয়েক শ্রেণীর মানুষ বা কয়েক মহ্লার মানুষ যে আচরণ করে আইনের দৃষ্টিতে তাহা প্রথা নহে। একটি গ্রামের বা একটি শহরের আচরণও প্রথা হইতে পারে না । মাঝে মাঝে মানুষ যাহা করে তাহাও প্রথা নহে। সম দেশে অথবা কোন বিশেষ সম্প্রদায়ের সমগ্র মানবমণ্লীর মধ্যে সর্বজনত্বীকৃতভাবে যে অভ্যাস প্রচলিত থাকে তাহাকে প্রথা গণ্য করা যায় । কত কাল প্রচলিত থাকিলে কোন আচরণকে প্রথা বলা যায় তাহার কোন ধরাবাধা নিয়ম নাই। স্মরণকালের মধ্যে যে আচরণের উদ্ভব হয় এবং সেই সময় হইতে অব্যাহতভাবে মুসলমানগণ তাহা অনুসরণ করিতে থাকিলে উহাকে প্রথার মর্যাদা দেওয়া যায়। 'রদ্দুল মুহ্তার' গ্রন্থকারের মতে যাহা সর্বদা আচরণ করা হয় তাহাই প্রথা । কোন আচরণ রাসূলুল্লাহ (স) বা তাহার সাহাবীগণের যুগ হইতে প্রচলিত হইলেই তাহা প্রথার মর্ধাদা পাইবে এইরূপ কোন বাধ্যবাধকতাও নাই। কুরআন, সুন্নাহ ও ইসলামী জীবন ব্যবস্থার প্রকৃতির পরিপন্থী না হইলে প্রথাভিত্তিক আইন সকলে মানিতে বাধ্য । অবশ্য ইজমা“ মধ্যে মুজতাহিদ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।