Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আইন করিল। কিয়াসে জালী অনুযায়ী এই লেনদেনও বৈধ হওয়া উচিত নহে। কারণ জুতা পরে তৈরি করা হইবে এবং তাহা লেনদেন চুক্তি অনুষ্ঠিত হওয়ার সময় অস্তিত্হীন। কিন্তু এই জাতীয় লেনদেন সমাজে এতই ব্যাপক যে, মনে হয় ইহার বৈধতার উপর তাহাদের একমত্য (ইজমা) প্রতিষ্ঠিত হইয়াছে । সুতরাং এই জাতীয় লেনদেনের ক্ষেত্রেও কিয়াস পরিহার করিয়া ইসভিহ্সানের আশ্রয় গ্রহণ করা হইয়াছে। এই উদাহরণের মধ্যে প্রচলিত প্রথা'র দৃষ্ান্তও বিদ্যমান। ৩. কিয়াসে জালীর বিপরীতে প্রয়োজনের দৃষ্টান্ত $ কৃপের পানি নাপাক হইয়া গেলে কিয়াস অনুযায়ী উক্ত কূপকে নাপাকমুক্ত করা সন্ভব নহে। কারণ যতই পরিষ্কার করা হউক না কেন, নাপাকির কিছু না কিছু কৃপে অবশিষ্ট থাকিয়াই যাইবে । আবার কৃপ ভাঙ্গিয়া ফেলিয়া নৃতন করিয়া গড়িতে হইলে আর্থিক ক্ষতির সম্মুখীন হইতে হয়। এই অবস্থায় কিয়াস পরিত্যাগ করিয়া ক্ষতি দূরীভূত করার জন্য ইসতিহ্সানের আশ্রয় গ্রহণ করিয়া ধৌত করার পর কূপের পানি পাক গণ্য করা হইয়াছে। ৪. কিয়াসে জালীর বিপরীতে কিয়াসে খাফীর দৃষ্টান্ত ঃ.যে জীবের গোশত হারাম উহার উচ্ছিষ্টও হারাম । কারণ উচ্ছিষ্টের মধ্যে উহার দেহ হইতে নির্গত উহার মুখের লালা মিশ্রিত হইয়া গিয়াছে। এই নীতির ভিত্তিতে নখর বা থাবাযুক্ত শিকারী পাখির উচ্ছিষ্টও হারাম হওয়া উচিত । কারণ উহার গোশতও হারাম । কিন্তু কিয়াসে খাফী (সুক্ষ বুদ্ধিবৃত্তিক যুক্তি) হইল, পাখি ঠোট দ্বারা আহার করে এবং ঠোট হইল শক্ত যেৎকিঞ্চিত)। তাই উহার ঠোট খাদ্য বা পানীয়ে ডুবাইলে ইসতিহ্সান অনুযায়ী তাহা নাপাক গণ্য হইবে না। শর্ত অবশ্যই মানিয়া চলিতে হয় । যেমন কিয়াস-এর বাহ্যিক ও অন্তর্নিহিত উভয় দিক অযথার্থ ফোসিদ) হইলে সেই ক্ষেত্রে ইসতিহ্সান গ্রহণযোগ্য হইবে । কিয়াস-এর কোন একটি দিক অযথার্থ হইলে ও উহার বিপরীতে ইসতিহ্সানের উভয় দিক যথার্থ হইলে অথবা কিয়াস-এর বাহ্যিক দিক যথার্থ কিন্তু অন্তর্নিহিত দিক অযথার্থ এবং ইসতিহ্সানের বাহ্যিক দিক অযথার্থ কিন্ত্বু অন্তর্নিহিত দিক যথার্থ হইলে ইসতিহ্সানই গ্রহণযোগ্য হইবে। ইহা ব্যতীত অন্য সকল ক্ষেত্রে কিয়াসই গ্রহণযোগ্য । ইসতিহ্সানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ৪ স্থান-কাল-পরিস্থিতি ও ক্রমবর্ধমান প্রয়োজনের প্রেক্ষাপটে নিত্য নৃতন সমস্যার উদ্ভব হইতেছে। ইহার সমাধান চারটি স্থায়ী উৎসে পাওয়া গেলে তো যথেষ্ট, অন্যথায় ইহার সমাধান পেশ করা একটি কঠিন বিষয় হইয়া দীড়ায়। এই অবস্থার সুরাহা করার জন্য হানাফী ফকীহগণ প্শস্ত দৃষ্টিভঙ্গির আশ্রয় গ্রহণ করিয়া উপকারী সাব্যস্ত হইয়াছে এবং যাহা তাহাদের কর্মকে সহজতর করিতে অবদান রাখিয়াছে। ইসতিহ্সান এই প্রকারের দলীলেরই অন্তর্ভুক্ত । হানাফী ফকীহগণের মতে যদিও ইহা কিয়াস-এর শ্রেণীতুক্তই কিয়াসে খাফী), কিন্তু তথাপি কিয়াসে জালীর (সারীহ) স্থায়ী নীতিমালা অনুযায়ী কোন কোন বিষয়ের সমাধান মানুষের জন্য কষ্টকর ও ক্ষতিকর হইয়া দীড়ায়। তাই সামগিক কল্যাণ, প্রয়োজন, রেওয়াজ -ও প্রথার কথা বিবেচনা 8৪8. আইন করিয়া এই ক্ষতি ও অসুবিধার প্রতিরোধের জন্য ইসতিহ্‌সান-এর আশ্রয় লওয়া হয়। ইমাম সারাখসী (র)-এর ভাষায়, “জনগণের সর্বাধিক উপকারের কথা বিবেচনা করিয়া কিয়াসকে গ্রহণ অথবা পরিত্যাগ করার নামই হইতেছে ইসতিহ্সান”(তারকুল কিয়াস ওয়াল-আখযু" বিমা হুওয়া আওফাকুন-নাস)। | মাসালিহ মুরসালা (২1৬১০ ০11০) ৪ ইমাম গাযালী রে)-এর মতে ইহা ইসতিসলাহ (0১:০1), ইমামুল হা'রামায়ন ও ইব্‌ন সাম্আনীর মতে ইসতিদলাল (13 +...1), অপর একদল আলিমের মতে 'ইসতিদলাল মুরসাল' নামে পরিচিত । “যে মূলনীতির (1০1) সমর্থনে অথবা বিরুদ্ধে শরী“আতের কোন সুনির্দিষ্ট বিধান বিদ্যমান নাই তাহাকে মাসালিহ মুরসালা বলে ।” ইমাম ইব্‌ন তায়মিয়া রে) বলেন, “মুজতাহিদ যে কর্মের মধ্যে অগ্রাধিকারযোগ্য কল্যাণ নিহিত আছে বলিয়া অনুভব করেন এবং শরী'আতে উক্ত কর্মের বিপরীত কোন নির্দেশ বিদ্যমান নাই তাহাকে “মাসালিহ মুরসালা' বলে” (মাজমূ“আতুর রাসাইল ওয়াল-মাসাইল, ৩য় খণ্ড, পৃ. ২২)। ইমাম গাযালী (র) বলেন, “বুদ্ধি ও প্রজ্ঞার দাবি অনুযায়ী যথোপযুক্ত সিদ্ধান্তই হইল মাসালিহ মুরসালার ভিত্তি এবং উহার প্রমাণের জন্য কোন সর্বসম্মত মূলনীতি বিদ্যমান নাই ।” খাওয়ারাযমী রে) বলেন, জনগণের অসুবিধা দূরীভূত করিয়া শরী“আতের উদ্দেশ্যের হেফাজত করাই মাসালিহ মুরসালার লক্ষ্য । মালিকী মাযহাবের ফকীহগণের মতে সার্বিক জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন সাধারণ অর্থবোধক নস বিদ্যমান না থাকা অবস্থায় গৃহীত সিদ্ধান্তকে এমন কোন মৌলিক নীতির (২: ৬১০) সহিত সংশিষ্ট করিয়া দেওয়ার নাম মাসালিহ মুরসালা, যাহার ফলে উহা জনস্বার্থ ও শরীআর উদ্দেশ্য উভয়টির সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে পারে। মাসালিহ মুরসালা হইল সেই সার্বিক কল্যাণকর জিনিস যাহা আমাদের সঠিক দৃষ্টিভঙ্গির উপর ছাড়িয়া দেওয়া হইয়াছে। অতএব, শুধু “কল্যাণ'-কে ভিত্তি করিয়া বিধান রচনা করার নাম হইতেছে মাসালিহ মুরসালা। ইসতিহ্সানের ক্ষেত্রেও জনস্বার্থ ও জনকল্যাণের দিকটি বিবেচনায় রাখিতে হয় । তবে ইসতিহ্সানের তুলনায় মাসালিহ মুরসালার পরিধি অধিক বিস্তৃত । যেই বিষয়ে শরী'আতের সুস্পষ্ট দলীল বিদ্যমান আছে সেই বিষয়টি মাসালিহ মুরসালার আওতাভুক্ত হইবে না। কোন বৃহত্তর জাতীয় স্বার্থ সংরক্ষণ করা অথবা কোন মারাত্মক ক্ষতি প্রতিরোধ বা দৃরীভূত করা, শরী“আর উদ্দেশ্য পূর্ণ করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা এবং যেসব মূলনীতির উপর শরী “আর ভিত্তি স্থাপিত তাহার পূর্ণতা সাধন করাই মাসালিহ মুরসালার উদ্দেশ্য । ইহার অর্থ আইন প্রণয়নের অবাধ অনুমতি নহে, বরং মাসালিহ মুরসালার আওতায় আইন প্রণয়নকালে তিনটি শর্ত অপরিহার্ষভাবে মানিয়া চলিতে হয় £ ১. এই পন্থায় যে আইন প্রণয়ন করা হইবে পাহা শরী'আতের উদ্দেশ্যের সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে, উহার পরিপন্থী হইতে পারিবে না; ২. যখন তাহা জনগণের সামনে পেশ করা হইবে তখন তাহা সাধারণ বুদ্ধি-বিবেকের কাছে গ্রহণযোগ্য হইতে হইবে; ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।