001719115 ্ আইন হইয়াছিল । এই সমস্ত গ্রন্থের বিষয়বস্তু ছিল ইসলামী ইতিহাস, ইসলামী নিয়ম-কানুন ও প্রথা । যথা, আবুল ফাদূল “আল্লামী কর্তৃক ষোড়শ শতাব্দীতে রচিত “আক্বারনামাহ'র এ অংশের নাম 'আঈন-ই আক্বারী' যাহাতে আকবারের দরবারের আদব ও রীতিনীতির বর্ণনা আছে। | কিন্তু বনু পূর্বেই ইসলামী আইনের লিখিত ব্যাখ্যা প্রদানের কার্য শুরু হইয়াছে, বাদশাহ আকবারের সময় হইতে নহে। আল-মাওয়ারদী - ইয়া'লা আল-ফার্রা আল-হান্বালীর একই নামীয় (আল-আহকামুস সুলতানিয়্যা) গ্রন্থেও হিজরী পঞ্চম শতাব্দীর এবং আরও পরবর্তী কালের নজীর রহিয়াছে। সর্বপ্রথম ইসলামী আইন স্বয়ং নবী (স)-এর যুগেই প্রথম হিজরী সনে তীহার মদীনায় আগমনের সঙ্গে সঙ্গেই বিধিবদ্ধ ও কার্যকরী হইয়াছিল। ইহাই কোন শাসনকর্তার পক্ষ হইতে বিধিবদ্ধ ও জারীকৃত পৃথিবীর সর্বপ্রথম লিখিত আইন। এরিন্টোটলের আইন গ্রন্থ এথেন্সে পাওয়া যায়, কিন্তু ইহা কোন শাসনকর্তার পক্ষ হইতে জারীকৃত আইন ছিল না। ইহা এক দার্শনিকের অভিজ্ঞতা ও আইন সংক্রান্ত প্রথা সম্বন্ধে রচয়িতার ব্যাখ্যামাত্র । সৌভাগ্যের বিষয় যে, মহানবী (স)-এর যুগের পূর্বোল্লিখিত আইনগুলিকে ইতিহাস রক্ষা করিয়াছে। উহার পাঠ ইব্ন ইস্হাক, ইব্ন খায়ছামা ও আবু “উবায়দের বর্ণনা পরম্পরায় বিভিন্ন গ্রন্থে পাওয়া যায়। ৫২তম দফায় এই সংবিধান দেশে একটি স্বতন্ত্র রাজনৈতিক জাতি (১241 ০৩১ ০১ ৪১ ২) প্রতিষ্ঠার উল্লেখ রহিয়াছে। এই জাতি মুসলিম ও অমুসলিম প্রজা দ্বারা গঠিত হইয়াছিল । ইহার পর. পরিচালক ও পরিচালিতদের অধিকার, কর্তব্য, সুবিচার, আইন গঠন, বিদেশের সহিত সন্ধি ও যুদ্ধ, ধমীয় স্বাধীনতা, অমুসলিম প্রজাদের অধিকার ও বৈশিষ্ট্য, সামাজিক নিরাপত্তা এবং অপর এমন সমস্ত সমস্যা সম্বন্ধে বিধান প্রয়োজন ছিল। সুবিচার স্থাপনের এমন একটি বৈপ্লবিক আদেশও দৃষ্টিগোচর হয় যে, বিচারক আদালতের কাজ শুধু সত্য প্রকাশের জন্যই করিবেন না, বরং সত্য প্রতিষ্ঠার জন্যও করিবেন এবং অধিকার প্রদান ব্যক্তিবিশেষের কাজ নহে, বরং উহা কেন্দ্রে ক্ষমতাসীনের কাজ । আইন রচনার কাজে প্রথা, দেশাচারের ও পঞ্চায়েতের মত প্রদানের পরিবর্তে কেন্দ্রীয় বিধানদাতাকে প্রতিটি ব্যাপারে (তোমরা যে কোন বিষয়ে মতভেদ কর- 4০ এ ৯5315৯1) আইন গঠন ও আদেশ প্রদানের অধিকারপ্রাণ্ত ও ক্ষমতাসম্পন্ন বলিয়া স্বীকৃতি দেওয়া হইয়াছে। আধুনিক যুগে মুসলিম রাষ্ট্রসমূহের লিখিত সংবিধানের রচনা শুরু করা হয় তুকীঁ সুলতানগণ কর্তৃক। রাজনৈতিক পরাধীনতার ফলে মানসিক পরাধীনতা সৃষ্টি হওয়ায় কতক মুসলিম রাষ্ট্রে পাশ্চাত্য নীতিকে ভিত্তি করিয়া সংবিধান প্রণয়ন ও কার্যকরী করা হয়। কিন্তু ক্রমশ এগুলির অনৈসলামী অংশগুলির সংশোধনের দিকে মনোযোগ আকৃষ্ট হইয়া চলিয়াছে। ্রন্থপঞ্জী 8 (১) [110950-91726% : 529800105106 1507791, 51. 7১667500119, ১৯০৯, পৃ ২৫-৮০; (২) জা 0910721], [0975 01 যাও ৪1-11079909, চ২৪০, ১৯৩৯০ বিশেষত পৃ. রঃ 00 আইন ২১৩-২১৫; তে) মুহাম্মাদ হামীদুল্লাহ, আল-ওয়াছাইকুস সিয়াসিয়্যা; ১ম ওয়াছীকা ও সেখানে বর্ণিত সূত্র; (৪) এঁ লেখক, “আহ্দ-ই নাবাবী কা নিজাম-ই হুক্ষ্রানী, ২য় সং., হায়দরাবাদ (দোক্ষিণাত্য), পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান শিরোনামে; (৫) এ লেখক, 116 [71751 ৮1050 00751160010] 06 1176 ড৬/০110, আগস্ট-নভেম্বর ১৯৪১ খৃ., ওকিং ১৯৪১। (চা, 991005]1 ও হামীদুল্লাহ (দা.মা-ই.)/অনুবাদ [912971710 [২৪৬10%/, সংযোজন ইসলামী আইন $ ধর্মই হইল আইনের মূল ও আদি উৎস। ধর্মই মানুষকে স্বতংস্ফুর্তভাবে ও স্বেচ্ছাপ্রণোদিত হইয়া আইন মানিয়া- চলিতে উদুদ্ধ করে। ধর্মই মানুষকে সুষ্ঠ, সুন্দর, সুশৃংখল ও নিয়মতান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত করে । আদি মানব হযরত আদম (আ)-কে আল্লাহ তা'আলা প্রয়োজনীয় জ্ঞান দান করিয়া পৃথিবীতে প্রেরণ করেন। যেমন কুরআন মজীদে বলা হইয়াছে £ (41৫ ০: 21153 “আর তিনি আদমকে . যাবতীয় নাম বেস্তুজগতের জ্ঞান) শিক্ষা দিলেন” (২ ৪ ৩১)। কারণ তিনি ছিলেন পৃথিবী নামক এই জগতে তাহার প্রেরিত প্রতিনিধি । যেমন কুরআন মজীদে বলা হইয়াছে ঃ ৃ 8৮45 ১০১ ০৪ (এক (৪ এ] 4০০৩৯, “আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতে চাই” (২ ৪ ৩০)। . সুতরাং পৃথিবীতে আল্লাহ্র প্রতিনিধিত্ব করিতে হইলে এই পার্থিব সমাজ পরিচালনার জন্য আদম (আ)-এর প্রয়োজন ছিল কিছু নিয়ম-কানুন ও টির রা রভি ডি রি না বলিলেন ঃ ১১৯১১৯৪ 2 “যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট পথনির্দেশ আসিবে তখন যাহারা আমার পথনির্দেশ অনুসরণ. করিবে তাহাদের জন্য কোন ভয় নাই . এবং তাহারা দুঃখিতও হইবে না” (২ £৩৮)।. রর বস্তুত এই পথনির্দেশই (হিদায়াত বা (72106) হইল আধুনিক পরিভাষায় আইন বা নিয়ম-কানুন । পৃথিবীতে মানবজাতির বিস্তৃতির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা যুগে যুগে নবী-রাসূলগণকে প্রেরণ করিয়া তাহাদের মাধ্যমে মানুষের প্রয়োজন মাফিক নিয়ম-কানুন পাঠাইতে থাকেন। নবীগণের উপর নাধিলকৃত আসমানী কিতাবসমূহই হইল উক্ত আইনের সমষ্টি। আদি আসমানী. কিতাবসমূহের মধ্যে যেইগুলিকে বর্তমানেও আসমানী কিতাব বলিয়া শনাক্ত করা যায়, যেমন তাওরাত, যাবুর, ইনজীল ইত্যাদি, সেইগুলির মধ্যেও প্রচুর সামাজিক বিধিমালা বিদ্যমান আছে। এই আসমানী কিতাবসমূহের সর্বশেষ হইল আল-কুরআন । আল-কুরআন মানবজাতির জন্য আইনের এক ব্যাপক ভিত্তি রচনা করিয়াছে, ইসলামের পরিভাষায় ইহা ইসলামী আইন নামে পরিচিত। ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।