Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 অসহযোগ আন্দোলন তাহাকে অভিনন্দন জানায় । আলী ভ্রাতৃদ্ধয় ও আলিমগণ অসহযোগ আন্দোলনের পুরোভাগে ছিলেন। তাহাদের উপদেশে ১৮০০০ মুসলমান ১৯২১ খু. আগস্ট মাসে আফগানিস্তানে হিজরত করে। ইহাদের অনেকে পথে দুদর্শাগ্রস্থ হইয়া মারা যায়। তাহাদের অধিকাংশই সিন্ধু, পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ অঞ্চলের অধিবাসী (বাংলার মুসলমানদের ইতিহাস, ১৭৬৭-১৯৪৭, পৃ. ১৮৪)। ১৯২১ খু. শুরুতেই খিলাফত ও- অসহযোগ আন্দোলন এক ভয়াবহ রূপ লাভ করে। কলিকাতায় ৩,০০০ ছাত্র ধর্মঘট করে এবং জাতীয় কলেজ প্রতিষ্ঠা করে । সুভাষ বসু ভারতীয় সিভিল সার্ভিসে ইস্তফা দেন এবং এই কলেজে প্রি্সিপ্যাল হিসাবে যোগদান করেন। বৃটিশরা দমন নীতির অংশরূপে হাজার হাজার লোককে গ্রেফতার করে; . অপরদিকে শত শত লোক স্বেচ্ছায় কারাবরণ করে। সমগ্র ভারতে আলী ্রাতৃদ্বয় ও গান্ধী উভয় সম্প্রদায়ের অবিভাজ্য নেতায় পরিণত হন। সেই সময়ের জনপ্রিয় শ্লোগান ছিল “আল্লাহু আকবার, মহাত্মা গান্ধী কি জয় এবং মুহাম্মাদ আলী শওকত আলী কি জয়” (77০ 11711968 [৬1056076101 :. 4৯1019601০0? 00০ 76900] [10567000, ৮০] যা, 091, পৃ. ২২৯)। আন্দোলনে আলী _ স্রাতৃদ্বয়ের জোরালো বক্তৃতা জনমনে দারুণ প্রভাব বিস্তার করে এবং ইহাতে বৃটিশ সরকার শংকিত হয়। নৃতন ভাইসরয় লর্ড রিডিং ও গান্ধীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু বৃটিশ সরকারের অনমনীয় মনোভাবের জন্য আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়। ১৯২১ লালেরনে মালে জরীপ আসাদের আন্দোলনের সূচনা হয় এবং অচিরেই তাহা ভারতবর্ষকে কাপাইয়া তোলে । ইংরেজ মালিকগণ আসামে চা বাগানের কয়েক হাজার শ্রমিককে বিনা অজুহাতে অতর্কিত বরখাস্ত করে এবং পরে তাহাদিগকে স্বদেশে প্রত্যাবর্তন করিতে বাধা দেওয়ার ফলে এ আন্দোলনের সূত্রপাত হয়। শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে শত শত শ্রমিক আহত এবং কয়েক শত মহিলা শ্রমিককে তাহাদের শিশু সন্তানসহ নদীর পানিতে নিক্ষেপ করা হ্য়। এইরূপ অত্যাচারের সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সমর দেশব্যাপী বিক্ষোভের ঝড় উঠে। ভারতের জনসাধারণ ইহার প্রতিকারের জন্য যতীন্দ্র মোহন সেনের নেতৃত্বে এক প্রচণ্ড আন্দোলন আরম্ভ করে । অচিরেই এই আন্দোলন ধাহীতীয় নেবে পরিনত উস হসহরোগ আলোদিের অনিল্তি অংশে পরিণত হয়। | ১৯২১ সালের জুলাই মাসে সরকারের সম্মুখে একটি নূতন চ্যালেঞ্জ আসে । ৮ জুলাই করাচীতে খিলাফত কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় । আলী ভ্রাতৃদ্ধয়ের উপস্থিতিতে এই সম্মেলন আরও জমজমাট হয়। মাওলানা মুহাম্মাদ আলীর সভাপতিতে অনুষ্ঠিত এই সম্মেলনে অসহযোগের উপর আলিমগণের ফতওয়া পাঠ করা হয়। মাওলানা মুহাম্মাদ আলী এক জোরালো আহবান জানান । এই সভা তুরস্কের আস্কাররায় প্রতিষ্ঠিত মুস্তাফা কামাল পাশার সরকারের স্বীকৃতি প্রদান করে এবং সরকারকে হুশিয়ার করিয়া দেয় যে, বৃটিশ সরকার আঙ্কারা সরকারের বিরদ্ধে যুদ্ধ করিলে ভারতীয়রা আইন অমান্য আন্দোলন শুরু করিবে এবং কংঘ্রেসের আসন্ন আহমাদাবাদ ৩৮. ২ অসহযোগ আন্দোলন সম্মেলনে ভারতকে স্বাধীন ঘোষণা করিবে। এই বক্তৃতার ফলে বৃটিশ সরকার মাওলানা মুহাম্মাদ আলীকে গ্রেপ্তার করে। তাঁহার সহিত মাওলানা শওকত আলী, ডাঃ সাইফুদ্দীন কিসলু, জগৎগুরু শংকরাচার্য, মাওলানা নিছার আহমাদ, পীর গুলাম মুজাদ্দিদ ও মাওলানা হুসায়ন আহমাদ কারারদ্দধ হন (ভারতের মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৮০)। কংঘেস ওয়ার্কিং কমিটি মাওলানা মুহাম্মাদ আলীর বক্তৃতা রাজনৈতিক মঞ্চ হইতে . পুনঃ প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রাদেশিক কমিটিগুলিকে আইন অমান্য আন্দোলন আরন্ত করিতে নির্দেশ দেয় । ইহাতে কংগ্রেসের অনেক সদস্য গ্রেফতার হয় এবং সরকার রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অনেক বিধিনিষেধ আরোপ করে (এ, পৃ. ১৮০)। ১৯২১ খু. ১৭ নভেম্বর বোম্বাইতে প্রি অব ওয়েলস-এর আগমন উপলক্ষ করিয়া ভীষণ গোলযোগ হয়। তিনি যেদিন বোম্বাই আগমন করেন সেই দিন ভারত ব্যাপী হরতাল পালিত হয় । তিনি যেইখানেই গমন করেন সেইখানেই রাস্তাঘাট জনশূন্য ও দরজা-জানালা অর্গলবন্ধ, রাখার মাধ্যমে তাহাকে এক ভিন্নব্ূপে সংবর্ধনা দেওয়া হয়। সরকারের এক অবজ্ঞাপুর্ণ আক্রমণাত্মক হইয়া উঠে। কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনীও সরকারী পুলিশ (বাংলাপিডিয়া, ১খ., পৃ. ৭৩)। ১৯২১ খু. আগস্ট মাসে মালাবারের মোপলা মুসলমানদের মধ্যে প্রচণ্ড বিদ্রোহ দেখা দেয় । মোপলাগণ আরব-ভারতীয় মিশ্র জাতি । মোপলা ধমীয় উন্মাদনায় উন্ত্ত বলিয়া খ্যাত ছিল । ধর্মের নামে তাহারা উদ্বুদ্ধ ছিল । বৃটিশ আমলে প্রায় পয়ত্রিশ বার সেখানে দাঙ্গা-হাঙ্গামা অনুষ্ঠিত হয় (71700-10005110) 1২612100105 17) 210621, 1905-47, পৃ. ৪৫)। তন্ধ্যে ১৯২১ খু. আগস্ট মাসে সংঘটিত দাঙ্গা ছিল সর্বাধিক ভয়াবহ (ভারতের মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৮১)। বিদ্রোহ আরন্ত হওয়ার পর কয়েক দিনের মধ্যে তাহারা বিভিন্ন পুলিশ ফাঁড়ি আক্রমণ এবং খিলাফতের পতাকা উত্তোলন করে এবং এরনাদ ও ওয়ালুভানাদ তালুক দুইটি সম্পূর্ণরূপে দখল করিয়া নেয়। সেখানে তাহারা পতাকা উত্তোলন করে এবং স্বাধীনতা ঘোষণা করে। ইংরেজদের বর্বর আক্রমণের ফলে মোপলাগণ আত্মসমর্পইণ করিতে বাধ্য হয়। গান্ধীজী মোপলাদের হিংসাত্মক ক্রিয়াকলাপের সমর্থন না করিলেও তাহাদিগকে সাহসী ধর্মভীরু বলিয়া আখ্যায়িত করেন (71730150591) 7২০19100109 10 দি 1905-47, পৃ. ৪৫)। রা ও হিন্দুদের মধ্যে দাঙ্গার উস্কানি প্রদান করে । হিন্দু ও মোপলা মুসলমানদের ভুল বুঝাবুঝির কারণে হিন্দু-মুসলিম উত্তেজনা বৃদ্ধি পায়। ফলে গান্ধীর মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৮১)। আন্দোলন হিংসাত্মক রূপ ধারণ করে। বোস্বাই-এর হিংসাত্মক ঘটনায় অন্তত ৫৩ জন নিহত এবং ৪০০ জন আহত হয়। গান্ধী এই হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা করেন। সেপ্টেম্বর মাসে আলী ভ্রাতৃদ্বয় ও অপর কয়েকজন মুসলিম নেতা ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।