০০017191715 অসহযোগ আন্দোলন আগস্টকে সমগ্ধ উপমহাদেশে খিলাফত দিবস হিসাবে পালন করে । বন্তুত ইহাই ছিল অসহযোগ আন্দোলনের শুরু (ভারতের মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৭৭).। কংথেস, মুসলিম লীগ, খিলাফত কমিটি ও _ জমিয়াতে উলামায়ে হিন্দ ১৯২০ খু. সেপ্টেম্বর মাসে কলিকাতায় তাহাদের বিশেষ অধিবেশন আহবান করে এবং এই বিশেষ অধিবেশনে তাহারা অসহযোগ আন্দোলনের প্রস্তাব ও কর্মসূচি গ্রহণ করেন (বাং মুসলমানদের ইতিহাস ১৭৫৭-১৯৪৭, পৃ. ১৮৩)। শীঘ্বই সম্ধ ভারতে যুগপৎ খিলাফত ও অসহযোগ আন্দোলন চুড়ান্ত রূপ লাভ করে (ভারতের মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৭৭)। অসহযোগ ও খিলাফত এই দুই সম্মিলিত আন্দোলন গান্ধী ও আলী ভ্রাতৃদ্বয়ের নেতৃতে পরিচালিত হয়। বৃটিশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য ছিল। গান্ধী কেন খিলাফত আন্দোলন জোরদার করার জন্য তৎপর ছিলেন এই প্রশ্নটি সমকালে হিন্দু-মুসলিম উভয় মহলে বেশ আলোচিত হইয়াছে। বস্তৃত গান্ধী মনেপ্রাণে স্বাধীনতাকামী ব্যক্তি ছিলেন। তিনি অনুধাবন করিয়াছিলেন যে, এককভাবে কংগেস বা হিন্দুদের সংগ্বাম দ্বারা ভারতে স্বাধনিতা অর্জন সন্ভব হইবে না এবং হিন্দু-মুসলিম এক্য ছাড়া ভারতের কোন আন্দোলন জোরদার হইবে না। তাই একজন সুচতুর রাজনীতিবিদ হিসাবে তিনি একজন মুসলমানকে মুসলমান হিসাবেই গ্রহণ করিয়া তাহাদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক তুকাঁ সামাজ্যের অখপ্ততা ও খিলাফতের মর্যাদা সমুন্নত রাখার পক্ষে সমর্থন দেন ভোরতের মুসলমান ও স্বাধীনতা আন্দোলন, পৃ. ১৭৭-১৭৮)। অসহযোগ কর্মসূচীতে অন্তর্ভুক্ত ছিল ঃ খেতাব ও সরকারী পদ ত্যাগ করা এবং স্থানীয় সংস্থাসমূহের মনোনীত পদসমূহ হইতে ইস্তফা প্রদান করা, বিভিন্ন অনুষ্ঠান ও সভা বর্জন, শিক্ষা প্রতিষ্ঠান, বৃটিশ আদালত প্রত্যাখ্যান, - মাদকতা বর্জন, অন্পৃশ্যতা পরিহার ও নীতি বিরুদ্ধ আইন অমান্যের দ্বারা সরকারকে দুর্বল ও অচল করা । দেশীয় ব্যবস্থায় জাতীয় স্কুল-কলেজ স্থাপন, নিজস্ব সালিশি আদালত প্রতিষ্ঠা, নিজেদের অর্থে দেশে হাতে তৈয়ারী বন্্র শিল্পের প্রসার, গ্রাম সংক্কার ও সংগঠনের জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গঠন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা (বাংলাপিডিয়া, ১খ., ৭৩; বাং বিন ১খ.১ ১৮০)। ১৯২০ খু. ডিসেম্বর মাসে নাগপুরে অনুষ্ঠিত কংঘ্রসের বার্ষিক সাধারণ সভায় অসহযোগ আন্দোলন সংক্রান্ত কলিকাতার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। এই সম্মেলনে ২২ হাজার প্রতিনিধি নূতন সংগ্রামের উদ্দীপনা লইয়া উপস্থিত হয় । উক্ত অধিবেশনে দলীয় সংগঠনের উন্নতি সাধনের উপর গুরত্ব দেওয়া হয়। মাত্র চার আনা চাঁদা প্রদান সাপেক্ষে সকলের, বরং প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর জন্য কংগ্রেসের সদস্যপদ উন্মুক্ত করিয়া দেওয়া হয়। স্বল্প কালের মধ্যে কংখ্েসের অসহযোগ আন্দোলনের উল্লেখযোগ্য অগ্গতি সাধিত হয়। জনগণের নিকট হইতে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যায়। গান্ধীজী এবং তাহার সহযোগিগণ সম দেশ সফর করিয়া এই আন্দোলনের পক্ষে জনমত গঠন করিতে শুরু করেন। মাওলানা মুহাম্মাদ আলী ও রিটান জে রাবি আনিয়া বাতি ৩৭ অসহযোগ আন্দোলন 44) । ১০ আগস্ট সেভারম চুক্তি স্বাক্ষরিত হইলে বিক্ষুব্ধ মুসলমানরা ৩১ করেন এবং শত শত জনসভায় ভাষণ দেন । আলীগড়ের এই দুইজন প্রাক্তন ছাত্র আলী ভ্রাতৃদ্বয় কলেজ কর্তৃপক্ষকে সরকারী সাহায্য গ্রহণ বন্ধ করিতে অনুরোধ করেন। কিন্তু ইহাতে ব্যর্থ হইয়া তীহারা ইহার অনতিদূরে তীবু খাটাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন। ইহাই পরবর্তী কালের জামিয়া মিল্লিয়া 01) 0711996 105520677, 4১ 10196015 ০৫ 002 776001007 110৬610260, ৬০1, [1], 727], পৃ. ২২৬)। দেশের ছাত্র সমাজও অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে হাজার হাজার ছাত্র তাহাদের শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে। প্রথম মাসে ৯০০০ ছাত্র-ছাত্রী স্কুল-কলেজ পরিত্যাগ করে এবং সমগ্র দেশব্যাপী গড়িয়া তোলা আট শতেরও অধিক জাতীয় প্রতিষ্ঠানে যোগদান করে। চিত্ত রঞ্জন দাস ও সুভাষচন্ত্র বসুর নেতৃত্বে বাংলায় শিক্ষা প্রতিষ্ঠান বর্জন বিশেষভাবে সাফল্য মগ্ডিত হয়। পাঞ্জাবও শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের ডাকে সাড়া দেয় এবং এই ব্যাপারে লালা লাজপৎ রায় বিশিষ্ট ভূমিকা পালন করেন। অন্যান্য যে সকল এলাকা অসহযোগ আন্দোলনে সক্রিয় ছিল সেইগুলি হইল বোম্বাই, উত্তর প্রদেশ, বিহার ও উড়িষ্যা। আসাম ও মাদ্রাজে আন্দোলনের প্রতি এঁকান্তিকতা লক্ষ্য করা যায় নাই (বাংলাপিডিয়া, ১খ., পৃ. ৭৩)। _ দেশের বহু খ্যাতনামা আইনজীবী আদালত বর্জন শুরু করেন এবং তাহাদের অনেকেই সরাসরি রাজনীতিতে অংশথহণ করেন । আইনজীবীদের আদালত বর্জন শিক্ষা প্রতিষ্ঠান বর্জনের মত এতটা সফল ছিল না । সি. আর. আসিফ আলী খান ও অন্যান্যদের মত অনেক বিশিষ্ট আইনজীবী তাহাদের , লাভজনক ব্যবসা পরিত্যাগ করেন এবং তাহাদের এই ত্যাগস্বীকার ৮৮17৩ লার অবস্থান ছিল সর্বশীর্ষে এবং ইহার পরে অন্ধ , উত্তর প্রদেশ, কর্ণাটক টি পৃ. ৭৩)। অসহযোগ আন্দোলনের প্রাথমিক অগ্রতি সাধিত হয় সংক্কারকৃত কাউন্সিলসমূহের নির্বাচন বর্জনের ক্ষেত্রে । ভোটদাতাগণ উক্ত নির্বাচনে ভোটদান হইতে বিরত থাকে । কংথেস ও মুসলিম লীগ প্রার্থীগণও এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা হইতে বিরত থাকেন। মেদিনীপুর জেলায় ইউনিয়ন বোর্ড বর্জনের আন্দোলন ও পাঞ্জাবে গুরুদ্বারের সংস্কার প্রচেষ্ঠা ইহারই ৃ্টান্ত। সারা দেশে হরতাল পালিত হয়। ক্রমে অসহযোগ আন্দোলন বিক্ষোভে রূপান্তরিত হয় । গঠিত হয় কোটি টাকার স্বরাজ তহবিল। দেশের দরিদ্র জনসাধারণ ও স্বরাজের জন্য এই তহবিলে তাহাদের মুখের গ্রাস তুলিয়া দেয়, নারীরা তাহাদের অলংকার খুলিয়া উক্ত তহবিলে দান করে । আর দেশে চালু করা হয় ২০ লক্ষ চরকা। জনগণ বিদেশী বন্ত্র ও পোশাক পোড়াইয়া দেয়। বিলাতী বস্ত্র পোড়ানো বৃটিশ শাসনের ধ্বংসের প্রতীক বলিয়া গৃহীত হয় (ভারতের জাতীয়তাবাদী বৈপ্লবিক সংগ্রাম, পৃ. ২৭৩)। দেশব্যাপী এই ধরনের আন্দোলন প্রত্যক্ষ করিয়া বৃটিশ শাসক গোষ্ঠী ভীত-সন্তস্ত হইয়া উন্মুন্তের মত চারিদিকে দমন নীতি শুরু করে । ১৯২১ খু. এপ্রিল মাসে দক্ষিণ ভারতের কালিকট শহরে একটি বক্তৃতা দেওয়ার অপরাধে সর্বজনমান্য মুসলিম নেতা ইয়াকুব হাসানকে গ্রেফতার করিয়া বোম্বাই শহরে আনয়ন করা হইলে ৭০ হাজার জনতা সমবেত হইয়া ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।