Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 অন্ধকৃপ হত্যা আনার চেষ্টা করেন এবং ইহাতে আংশিক সফলও হন। সার্বিক প্রস্তুতি সমাপনান্তে ১৬ জুন, ১৭৫৬ সালে ৩০ হাজার সৈন্যের বাহিনী লইয়া নওয়াব সিরাজ কলিকাতা আক্রমণ করেন। ইংরেজ বাহিনীতে ছিল মাত্র আড়াই শত ইউরোপিয়ান ও এক হাজার ভারতীয় সেপাই । দূরপাল্লার কামান ছিল পঞ্চাশটি ৷ সিরাজের সৃঙ্গে গভর্নর দ্রেকের উদ্ধত্যপূর্ণ আচরণের তুলনায় তার সমরশক্তি ছিল খুবই অল্প। নওয়াবের বিশাল বাহিনী চারিদিক দিয়া কলিকাতা শহর ও দুর্গ ঘিরিয়া ফেলে। প্রথম দিনের গোলাগুলীতে সিরাজের শ্রেষ্ঠত্‌ প্রমাণিত হয় । তাই যুদ্ধের দ্বিতীয় দিনে ইংরেজদের পরাজয় নিশ্চিত জানিয়া দেশীয় সেপাইগণ নওয়াবের বাহিনীতে যোগ দেয়। তৃতীয় দিনে ড্রেক শহর রক্ষার ব্যর্থ চেষ্টা পরিহার করিয়া শুধু “ফোর্ট উইলিয়াম" দুর্গ রক্ষার ব্যবস্থা করে। কিন্তু নওয়াবের গোলন্দাজ বাহিনী ইংরেজদেরকে পতনের দ্বারপ্রান্তে লইয়া যায়। দ্রেক এমন ভীত-সন্তরস্ত হয় যে, তাহার চেহারায় সৃষ্ট আতঙ্কের ছাপ দেখিয়া অন্য সবাই পালাইবার চেষ্টা শুরু করে। রাতের অন্ধকারে নোঙ্গর করা জাহাজে ড্রেকের পিছনে একসাথে এত লোক উঠিতে গিয়া অনেকে পদপিষ্ট হইয়া, কেহ বা পানিতে পড়িয়া মারা যায়। নোঙ্গর তুলিতে যাইয়া পলায়নপর সর্বশেষ জাহাজ প্রিন্স চড়ায় আটকাইয়া যায়। এই আটকাইয়া পড়া জাহাজে ইউরোপিয়ানদের মধ্যে ছিল রিচার্ড পার্কস, জন হলওয়েল, এডওয়ার্ড আয়ার, লরেন্স উইথারিংটন, ডেভিড ক্রেটন প্রমুখ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ। হলওয়েল অবশ্য পরে দাবি করে, সে ও তাহার সঙ্গীরা ইচ্ছা করিয়াই জাহাজে থাকিয়া যায়। হলওয়েলের এই দাবি পরিচিত মহলে হাস্যাস্পদ মনে করা হয়। ২০ জুন তারিখে বিকাল ৪টায় কলিকাতার চূড়ান্ত পতন ঘটে। অতিরিক্ত মদ্যপান, নৈরাশ্য আর আতঙ্কের কারণে বন্দী ইংরেজরা নওয়াব বাহিনীর সঙ্গে দুর্বহার করে। এইসব অস্বাভাবিক আচরণের বন্দীদেরকে একটি কক্ষে ২০ জুন দিবাগত রাত্রে আটক রাখা হয়। এই আটক বন্দীদের ঘটনাকে ফেব্রু করিয়া জন হলওয়েল 'অন্ধকুপ হত্যা* উপাখ্যানটি সৃষ্টি করে। জন জেফানায়া হলওয়েল কোম্পানীর কর্মচারীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, যদিও পদবীর দিক হইতে ছিল বেশ নিমে। পলায়নপর প্রি্গ জর্জের অন্যান্য বন্দীর সাথে সেও আটক হয় এবং ইংরেজ বন্দীদের সঙ্গে কথিত অন্ধকূপে সেও ২০ জুনের দিবাগত রাত্রি অতিবাহিত করে। সে বন্দী অবস্থায় কৃতকর্মের শাস্তি পাওয়ায় এবং নিজেদের নির্মিত দুর্গের গারদখানায় কষ্টকর সময় যাপন করায় নওয়াব ও নওয়াব বাহিনীর প্রতি ভীষণ ক্ষুব্ধ হয়। তাই সে নওয়াবকে ঘৃণা, অবজ্ঞা আর নিন্দার পাত্র বানাইবার উদ্দেশে অন্ধকৃপ হত্যার কল্পিত লোমহর্ষক কাহিনী রচনা করিয়া ব্যাপকভাবে প্রচার করে । সে বলে, এদিন রাত্রে ফোর্ট উইলিয়াম দুর্গের গারদখানায়, যাহার আয়তন ১৮ ফুট » ১৫ ফুট ১৫ ইঞ্চি, ১৪৬ জন বন্দীকে গাদাগাদি করিয়া রাখা হয়। গ্রীষ্মের রাত্রে ভীষণ গরমে ১২৩ জন বন্দী চরম অমানবিক কষ্টে মারা যায়, জীবিতদের অবস্থাও ছিল করুণ । | তাহার বিবরণ সম্পর্কে মন্তব্য করিতে গিয়া তপন মোহন চট্টোপাধ্যায় উপর টেকা মেরে বেরিয়ে গেছেন। তিনি অনেক বাড়িয়ে চড়িয়ে অনেক ৩০ | অন্ধকূপ হত্যা ফেনিয়ে ফাঁপিয়ে, অনেক ইনিয়ে-বিনিয়ে জ্লত্ত ভাষায় এই অন্ধকৃপ হত্যার এক বিচিত্র কাহিনী রচনা করে প্রচার করে গেছেন। কিন্তু এ রকম একটা ছোট ঘরে ১৪৬ জন সণ্তামার্কা ইউরোপীয়ানকে একসঙ্গে পোরা যে এক অসম্ভব ব্যাপার । তাহা ছাড়া তখন অতগুলো ইউরোপীয়ান একসঙ্গে পাওয়া গেলই বা কোথা থেকে? “গোড়া থেকেই তো কলকাতায় ইউরোপীয়ানদের সংখ্যা খুবই কম ছিল। তার উপর চিৎপুরের এক যুদ্ধে, লালদিঘীর প্রথম যুদ্ধে, ফোর্টের কাছে লালদিঘীর দ্বিতীয় যুদ্ধে বড় কম লোক তো মারা যায়নি । তার চেয়েও বেশী লোক আবার পালিয়েছে। ফোর্টের লড়াই শেষ হবার পরেও অনেক ইউরোপীয়ান ছাড়া পেয়ে এদিক-ওদিক সরে পড়েছিল । সবশুদ্ধ ঘাটের বেশী লোক কিছুতেই ফোর্টে থাকতে পারে না । আসল কথা, পরে যারই কোনো খৌজ-খবর পাওয়া যায়নি তাকেই অন্ধকুপে ফেলে. হত্যা করা হয়েছে। হলওয়েলের গীঁজাখুরি গল্পের প্রতি রসিকতা করিয়া শ্রী চট্টোপাধ্যায় বলেন, “খবর পাওয়া যায়, মিসেস ক্যারী বলে একটি স্ত্রীলোক তার স্বামীকে ছেড়ে যেতে না চাওয়ায় স্বামীর সঙ্গে তাকেও অন্ধকূপে যেতে হয়েছিল । ভাগ্যিস সকালবেলা তিনি জ্যান্ত বেরিয়েছিলেন আর পরেও তার দেখা পাওয়া গিয়েছিল, নইলে লোকে এখনো হলওয়েল সাহেবের কাহিনীতে বিশ্বাস করতো যে, রহিল সিরাজ উদর রে সরারের তো, লেগেছিলেন।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম বলেন, “সমস্যাটির পূর্ণ পরিসংখ্যান যাচাই করে গুপ্ত (877)97 বু. 072132) এ সিদ্ধান্তে উপনীত হন যে, বড়জোর চৌষত্তিজন লোককে ২৬৭ বর্গফুটের একটি ঘরে বন্দী করা হয়। এদের মধ্যে একুশজন জীবিত থাকে আর বাকী বন্দীরা মারা যায় । যারা মারা যায় তাদের অনেকেই ছিল যুদ্ধে কমবেশী আহত 1. একথা মনে রাখা উচিৎ যে, যারা মারা যায় তারা ছিল সব যুদ্ধবন্দী এবং পৃথিবীর ইতিহাসে যুদ্ধবন্দীদের বিশেষ ক্ষেত্রে হত্যা করা বা অমানবিক ব্যবহার করা বিরল কিছু নয়। সিরাজ উদ্দৌলাহকে জড়িয়ে তথাকথিত এ অন্ধকূপ হত্যা সম্পর্কে যত লেখা হয়েছে অনুরূপ অন্য কোন ঘটনাকে কেন্দ্র করে এমন লেখা হয়েছে বলে জানা নেই। এর একটি কারণ ইউরোপীয়দের শ্রেষ্ঠভ্ববোধ ৷ একটি এশীয় দেশের শাসক কর্তৃক ইউরোপীয়রা এমনভাবে পরাজিত হবে, লাঞ্থিত হবে এটা ছিল তাদের ভাবনার অতীত । এশিয়া-আফ্রিকায় ওঁপনিবেশিক শাসন স্থাপন করতে গিয়ে, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় উপনিবেশ স্থাপন করতে গিয়ে ও বর্বরোচিত দাস ব্যবসায় সমকালীন ইউরোপীয়রা যে নৃশংসতা, পৈশাচিকতা প্রদর্শন করে এর উপমা কোথায়? কিন্তু সে যুগের ইউরোপীয়রা ছিল এমনি বর্ণবাদী যে, কৃষ্ণকায়ের উপর নির্যাতনকে তারা নির্ধাতনই মনে করেনি । কারণ তাদের কাছে কৃষ্ণকায়রা ছিল পশুতুল্য । সিরাজ-উদ-দৌলাহর প্রতি বৃটিশ বণিকদের যে তুচ্ছ-তাচ্ছিল্য মনোভাব লক্ষ্য করি, তাদেরকে আইনের অধীনে আনার প্রচেষ্টায় সিরাজ-উদ-দৌলাহর যে অর্থ ব্যয় ও লোকক্ষয় হয় সে পরিপ্রেক্ষিতে মাত্র একুশজন লোকের অনভিপ্রেত মৃত্যু ববৈরাচারী রিনি বিজি ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।