Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 ৮২১০ ০+৯১। 4৫৮৪ অ অন্ধকৃপ হত্যা 8 নওয়াব, সিরাজুদ দাওলার বিরুদ্ধে ইংরেজ এতিহাসিক হলওয়েলের সাজানো একটি উপাখ্যান । নওয়াব কর্তৃক ১৭৫৬ খ. জুন মাসে কলিকাতার ইংরেজ দুর্গ দখলের পর ১৪৬ জন ইংরে বন্দীকে অবিশ্বাস্য রকম ক্ষুদ্র একটি কক্ষে আবদ্ধ রাখিয়া হত্যা করা হয় বলিয়া এই উপাখ্যান দাবি করা হয়। ঘটনার প্রেক্ষাপট £ সকল এঁতিহাসিকই এই ব্যাপারে একমত যে, _ তরুণ নওয়াবের সিংহাসন আরোহণকে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর লোকেরা স্বাভাবিকভাবে মানিয়া নিতে পারে নাই। ইহার প্রমাণ পাওয়া যায় তাহাদের কুটনৈতিক নিয়ম বহির্ভুত আচরণে । বিশেষত (১) নওয়াবের দরবারে উপস্থিত হইয়া আনুগত্য প্রকাশ না করা, (২) সরকারী নিষেধাজ্ঞা অমান্য করিয়া দুর্গ নির্মাণ ও সামরিক শক্তি বৃদ্ধি, (৩) সামরিক-বেসামরিক কর্মকর্তাদেরকে নওয়াবের বিরদদ্ধে উস্কানি প্রদান ও অভ্যুথানের প্রয়াস, (৪) বাণিজ্যক্ষেত্রে দেশীয় নিয়ম অমান্য ও স্বেচ্ছাচারিতা প্রদর্শন, (৫) ফোর্ট প্রদান ইত্যাদি ঘটনা নওয়াবকে ইংরেজ দমনে উদ্যোগী হইতে বাধ্য করে। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধাভিযানের প্রত্যক্ষ কারণ হিসাবে প্রথম ও শেষ কারণটি ছিল বিশেষ-গুরুত্বপূর্ণ। নওয়াব আলীবদী খানের অসুস্থ হওয়ার পর হইতে তীহার মৃত্যু পর্যন্ত বাংলার শাসনকার্য নির্বাহ করিতেন সিরাজুদ দাওলা (দ্র.)। তখন তিনি গোপন সূত্রে খবর পান, ঢাকা অঞ্চলের রাজস্ব কর্মকর্তা রাজা রাজবল্পভ দীর্ঘদিন যাবৎ সরকারী তহবিল তসরুপে লিপ্ত । নওয়াব হিসাবের সমস্ত কাগজপত্র নিরীক্ষা করার জন্য রাজবল্লভকে ডাকিয়া পাঠান। ভীত-বিহ্বন . রাজবল্লভ তিঙ্লান্ন লক্ষ টাকাসহ পুত্র কৃষ্বদাস ও পরিবারের সকল সদস্যকে গোপনে. ইংরেজদের আশ্রয়ে কলিকাতা পাঠাইয়া দেয়। কৃষ্তণদাসকে আশ্রয় দানের পিছনে কোম্পানীর উদ্দেশ্য ছিল. $ (১) তাহার সঙ্গে আনীত তিপ্লান্ন লক্ষ টাকা কোম্পানীর পুঁজি বৃদ্ধির সহায়ক হইবে, (২) কলিকাতা কর্তৃপক্ষের কতক অফিসার কর্তৃক পঞ্চাশ হাজার টাকা করিয়া ঘুষ লাত, (৩) ঘসেটি বেগমের উপর রাজবন্তুভের প্রভাব যাহার মাধ্যমে আলীবদীর মৃত্যুর পর সিংহাসনের দাবিদার শওকত জঙ্গের ক্ষমতারোহণ নিশ্চিত করা [স্বার্থলোভী অমাত্য ও পরিবারের সদস্যরা শওকত জঙ্গকে ক্ষমতাসীন করা সমর্থন করিত), যাহাতে কোম্পানী সরকারের নিকট হইতে বিপুল আর্থিক ও . ব্যবসায়িক সুবিধা লাভে সমর্থ হইতে পারে । . অপরপক্ষে ইংরেজরা ১৭৫৫ খু. দুরভিসন্ধিমূলকভাবে কলিকাতার দুর্গ সম্প্রসারণ ও শহরের চারিপাশে পরিখা খনন করিতে থাকে। কৃষ্তদাস ও দুর্গ নির্মাণের ঘটনায় নওয়াব স্পষ্টতই বুঝিতে পারেন, ইংরেজরা তাহার সিংহাসন লাভের অন্তরায় সৃষ্টি করিতেছে। তাই ১০ এপ্রিল, ১৭৫৬ সালে ক্ষমতা গ্রহণের দিনই নওয়াব ফোর্ট উইলিয়াম দুর্গের গভর্নর রজার দ্রেককে দুর্গ নির্মাণ স্থগিত ও কৃষ্ণদাসকে নওয়াবের হাতে সোপর্দ করার ফরমান পাঠাইয়া দেন । ড্রেক পত্রবাহক নারায়ণ সিংহকে অপমানিত করিয়া ফেরত পাঠায় । তথাপি নওয়াব যুদ্ধের পথ পরিহারপূর্বক শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা করেন। তাই তিনি খাজা ওয়াজিদ নামক আর্মেনিয়ান দূত মারফত ইংরেজদেরকে জানাইয়া দেন, “ইংরেজরা যদি শান্তিপূর্ণভাবে ব্যবসা করিতে চায় এবং নওয়াবের সহযোগিতা চায় তবে তাহারা যেন অনতিবিলম্বে নবনির্মিত দুর্গ ভাঙ্গিয়া ফেলে এবং কৃষ্ণদাসকে ফেরত পাঠায়, নচেৎ আমি সুবা হইতে ইহাদের বহিষ্কার করিতে বদ্ধপরিকর ।” উল্লেখ্য, এই পত্রটি ২৮ মে, ১৭৫৬ সালে প্রেরিত হয়। খাজা ওয়াজিদকেও নারায়ণ সিংহের মত দুর্ব্যবহারের শিকার হইতে হয়। শুধু তাহাই নয়, ভবিষ্যতে এই ধরনের মিশন কলিকাতা গেলে দুঃখজনক পরিস্থিতির শিকার হইতে হইবে বলিয়াও মিঃ ড্রেক হুমকি দেয়। এই অবস্থায় নওয়াব সামরিক অভিযান ভিন্ন মিঃ ড্রেকের উদ্ধত্য দমনের বিকল্প দেখিলেন না। তাই ৩ জুন, ১৭৫৬ সালে তিনি ৫০,০০০ সৈন্যের এক বাহিনী লইয়া কলিকাতা আক্রমণের পূর্ব-পদক্ষেপ হিসাবে কাসিম বাজার দুর্গ অবরোধ করেন। ফ্যা্টরী প্রধান মিঃ ওয়াটস আত্মসমর্পণ করিলে নওয়াব অধিকৃত ফ্যাক্টিরীর সকল মালামাল তালিকাবদ্ধ করিয়া অফিস সীল করিয়া দেন যাহাতে নওয়াবের অনুপস্থিতিতে লুটতরাজ হইতে নাপারে। কাসিম বাজার পতনেও মিঃ ড্রেক সিরাজের সাথে আলোচনায় বসিতে রাজী হয় নাই, বরং ১০ জুন, ১৭৫৬ সালে-নওয়াবের ঘাঁটি শোকসাগর ও থানা আক্রমণ করে । ইহার পরও নওয়াব আলোচনার পথ পরিহার করেন নাই। কিন্তু তাহার এই সংলাপ প্রয়াসকে মিঃ ড্রেক দুর্বলতার লক্ষণ হিসাবে দেখিয়া ভুল করে। ড্রেকের ধারণা ছিল নওয়াবের সমরশক্তি দুর্বল এবং কোম্পানীর বিরুদ্ধে যুদ্ধ করিবার সাহস তাহার নাই। | পরিস্থিতির গুরুত্‌ উপলব্ধি করিয়া ইংরেজ বিরোধী অপরাপর ইউরোপীয় শক্তি, বিশেষত ওলন্দাজ ও ফরাসী শক্তিকে নওয়াব নিজ পক্ষে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।