Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 যায়লা”)। ষোড়শ শতাব্দীর অবস্থা সম্পর্কে আহমাদ খ্রানও দ্র.। এইসব দেশের পরবর্তী ইতিহাসে মুসলিম সোমালী ও 'আফার-এর সঙ্গে যুদ্ধ অপেক্ষা গাল্লাদের সঙ্গে উহাদের যুদ্ধই বেশি গুরুতৃ লাভ করে । গাল্লারা ১৫৪০ সাল হইতে আবিসিনিয়ার মুসলমান ও খৃষ্টানদের সঙ্গে যুদ্ধ চালায় । ইহার পরও ইতিহাসে আদালের কয়েকবার উল্লেখ পাওয়া যায়, এমনকি উনিশ শতকে ইংল্যাভ, ফ্রা্স ও ইটালীর আবিসিনিয়ার উপকূলীয় ভূখগ্ দখলের পূর্বে শোয়া-র রাজা সাহ্‌লা সেলাসী “আদাল-রাজ' উপাধি ধারণ করেন। | ূ ্রন্থপঞ্জী 8 (১) চ. 067771]1, 1000171016770 £১8101 1901 19. 50719. 0611175001012, 116). 110. 1991, 95০. 1 (২) এ লেখক, ['00107019. 0০] 5০০10 এভে 1]. 1701051 00010100610 1 5601101, [২৮159 42102. 169112709, 1933, 80-98; 0৩) এ লেখক, 50501 £0012101, 1 : [59 110609. ০ 12.560119. 01 1791927, চ২0700০ 1939, 15-6; €8) এ লেখক, ]] 50109179100 06110 50109. 716] 90010 এ্এাযা 96001000 000 107700 000111001000 5101100, চ২9550109. 01 5001 চ0100101, 1941], 98-9: ৫৫) ৭. 5. 11110010009, 15190 10 5500101019, 140150017 19529. চ. [1000091]) (9.7.2) / এ মতীন খান আদালত খান, মুন্শী (১.০ *১.২ 41১০) 8 “আদালাত , খান, মুনশী ১৮৩৪-১৮৮৪, ফোর্ট উইলিয়াম কলেজের ভাষাবিদ শিক্ষক । পিতা মুনশী জুলফিকার (যুল-ফিকার) উক্ত কলেজের গ্রন্থাগারিক ছিলেন। আদালত খান কলিকাতা মাদরাসা ও প্রেসিডেন্গী কলেজে শিক্ষা লাভ করেন। ১৮৬২ খৃ. তিনি প্েসিডেলী কলেজ হইতে হায়ার টেক্সট পরীক্ষায় উত্তীর্ণ হন। দীর্ঘকাল তিনি বোর্ড অব এগযামিনার্স-এর অফিসে মুনশীর দায়িতৃ পালন করেন। ফোর্ট উইলিয়াম কলেজই পরবর্তী কালে বোর্ড অব এগযামিনার্স নামে আখ্যায়িত হয় । আদালত খান ইন্ডিয়ান সিভিল সার্ভিস ও সেনা বিভাগীয় লোকদের প্রাচ্যদেশীয় ভাষা শিক্ষা দান করিতেন । তিনি ইংরেজী, বাংলা, ফারসী, উর্দূ, হিন্দী ও সংস্কৃত ভাষায় বিশেষ দক্ষ ছিলেন। ইংরেজীতে তিনি বহু পুস্তক রচনা করেন। লন্ডনস্থ ইন্ডিয়া অফিস লাইব্রেরীতে ও বৃটিশ মিউজিয়ামে এখনও তাহার রচিত বেশ কয়েকটি বইয়ের কপি সংরক্ষিত রহিয়াছে। ইংল্যান্ডেও তাহার বিদ্যাবত্তার খ্যাতি ছিল। ১৮৬৪ খু. তীহার প্রথম গ্রন্থ হইেক্"দ-ই মানজুম-এর ইং. অনু.) প্রকাশিত হয়। ইহা ছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি, তুলসী দাসের রামায়ণ, প্রেম সাগর, বাগ ও বাহার, ইক্দ-ই গুল, গ্্র্জ প্রভৃতি গ্রন্থেরও তিনি ইংরেজী অনুবাদ করেন৷ আদালত খানের স্বলিখিত বইগুলির মধ্যে হিন্দুস্তানী, ফারসী ও বাংলা ভাষার এক হাজার শব্দের একটি শব্দকোষ এবং হায়ার স্ট্যান্ডার্ড পরীক্ষার জন্য আবগারী কর সম্পর্কিত একটি বই ছিল। আদালত খান তত্কালীন সমাজে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন । গ্রন্থুপঞ্জী ৪ বাংলা বিশ্বকোষ, ঢাকা ১৯৭২, ১, ১২৯। (সংকলিত) আদালয়া দ্রে. আন্তালয়া)। ' আদালা দ্রে. 'আদ্ল')। ৩৪৮ আল-আদি "দ লিদীনিল্লাহ 'আদাস (০44০) £ (আরবী, বালাস ও বুল্সূন-এরও ব্যবহার আছে) অর্থ মসুর বা মসুরীর ডাল । ইহার চাষের জন্য শুল্ক আবহাওয়া ও কোমল বালুকাময় যমীন উপযোগী। প্রাচ্যদেশে ইহার চাষ প্রাচীন কাল হইতে প্রচলিত আছে। মিসরবাসীদের ইহা প্রিয় খাদ্য । ইব্নুল আওওয়াম ঘোষণা করেন, ইসলামী খিলাফাতে পশ্চিম দেশগুলিতে ইহার চাষ হইয়া থাকে । ইব্‌ন বাত্তৃতা সাধারণ মসুর ব্যতীত তিক্ত মসুর, নাবৃতী মসুর ও জলজ মসুরের উল্লেখ করেন। ইহার প্রলেপ প্রদাহের উপশম করত শান্তি দান করে। ইহা মাত্রাতিরিক্ত আহার করিলে স্বাস্থ্যের ক্ষতি সাধন করে এবং পাত্ুরোগ, অবসাদ, চর্মরোগ, ক্ষত ইত্যাদি দেখা দিতে পারে। আল-কুরআন, ২ £ ৬১-এ ইহার উল্লেখ আছে। গ্রন্থপঞ্জী ৪ (১) ইব্নুল “আওওয়াম, কিতাবু'্ল-ফালাহ"া, ২খ., ২৫, ৬৯ প.; (২) ইব্নুল-বায়তার, আল-জামি, কায়রো ১২৯১ হি., ৩খ., ১১৭ প.; (৩) আবূ মান্সূর মৃফিক, কিতাবু'ল আবনিয়া, সং, সেলিগম্যান (59110057010), ইখ. ৪৯১ (8) 4£&৮ ভি. চ06006], 2959701215 ১৮৬৩ খু ১খ-, ২০৩; ৫৫) চি, লজযাচ02াহাও,। [২5150 069 ঘা, 791701775, পৃ. ২১৯ নৃবিয়া)। [761] (6. [.2) / আবদুল হক ফরিদী আদিগে দ্রে. চারকিস)। আল-“আদি দ-লিদীনিল্লাহ (4111 ১1 ৬০৯11) ৪ মিসরের একাদশ ও সর্বশেষ ফাতিমী খলীফা । তাহার প্রকৃত নাম আবু মুহাম্মাদ “আবদুল্লাহ ইব্ন যুসুফ এবং সম্পর্কের দিক হইতে তিনি ছিলেন খলীফা আল-হাফিজ-এর পৌত্র। খালীফা আল-ফাইয-এর সিংহাসনারোহণের দিনেই তাহার পিতা উধীর “আববাস ইব্‌ন আবি'ল-ফুতৃহ কর্তৃক নিহত হন। আল-ফাইয ছিলেন আল-“আদি 'দ-এর চাচাত ভাই। তিনি ছিলেন রুগ্ন । সাড়ে এগার বৎসর বয়ক্রমকালেই তিনি পরলোক গমন করিলে আল-'আদি “দ তাহার উত্তরাধিকারী নির্বাচিত হন। তিনি ১৭ রাজাব, ৫৫৫/২৩ জুলাই, ১১৬০ সনে সিংহাসনে আরোহণ করেন এবং পরাক্রমশালী মন্ত্রী আসসালিহ তালাই দ্র.)-এর সন্তুষ্টি অর্জনে সক্ষম হন, যিনি খলীফার বয়প্রাপ্তি সাপেক্ষে তাহার পক্ষে ছয় বৎসরেরও অধিক কাল যাবত মিসর শাসন. করিতেছিলেন। আল-“আদি "দ প্রকৃতপক্ষে ২০ মুহাররাম, ৫৪৬/৯ মে, ১১৫১ সালে জন্মগ্রহণ করেন। শাসনামল বলা যায় না। এই ব্যাপারে “আরব লেখকদের মধ্যেও দ্বিধা পরিলক্ষিত হয় এবং তাহারা কয়েকটি বিচ্ছিন্ন ব্যর্থ বিদ্রোহের জন্য খলীফাকে দায়ি করিয়াছেন। তবে বলা যায়, তদানীন্তন শোচনীয় ঘটনা প্রবাহের আবর্তে তিনি অসহায় দর্শক মাত্র ছিলেন এবং পরিণামে তিনি নিজেই উহার শিকার হইয়াছিলেন। স্পষ্টতই একটি গুরতত্পূর্ণ বিষয়ের প্রতি আমাদেরকে লক্ষ্য রাখিতে হইবে। কারণ রাজপ্রাসাদের অভ্যন্তরে সংগোপনে উচ্চাভিলাষী মহলের নিরবচ্ছিন্ন ভূমিকার কথা আমাদের জানা নাই বলিলেই চলে। তবে তাহারা যে প্রভাবশালী ছিল ইহার ইঙ্গিত বিদ্যমান । উক্ত মহলের উচ্চাকাজ্ক্ার প্রবণতা কালক্রমে পরিদৃষ্ট হইয়া ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।