001719115 আদামাওয়া পশ্চিমে অবস্থিত মুরি (7211) আমীরাত ও কিছু উপজাতীয় এলাকাও : আদামাওয়া প্রদেশের অন্তর্ভুক্ত। এই উপজাতীয়. এলাকা পুরাতন আদামাওয়ার অন্তর্ভুক্ত ছিল না। এই এলাকা নাইজেরিয়ার বোন 80170) প্রদেশের দক্ষিণে এবং বাউচি (98501) প্রদেশের পূর্বে অবস্থিত । ২। ভৌগোলিক অবস্থান ঃ আদামাওয়ার প্রধান বৈশিষ্ট্যগুলির অন্যতম হইতেছে ইহার মধ্যস্থল দিয়া পূর্ব হইতে পশ্চিমে প্রবাহিত নাইজার নদীর প্রধান উপনদী রেনু নদী। এই নদী সারা রৎসর বৃহৎ সালতি নৌকা ও বজরা চলাচলযোগ্য নাব্য এবং ভরা বর্ষা মওসুমে আগস্ট হইতে অক্টোবর) ষ্টামার চলাচলযোগ্য নাব্য একটি আন্তর্জাতিক জনপথ । মান্দারা পর্বতমালা, ইহা বেনু নদীর উত্তরে অবস্থিত এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত, উচ্চতা ৩০০০ ফুটের অধিক; একটি বিশাল বিস্তীর্ণ অর্ধচন্্রাকৃতি পবর্তস্তুপ যাহার পশ্চিম প্রান্ত ৫০০০ ফুটের অধিক উচ্চ ও বেনু নদীর দক্ষিণে পূর্ব হইডে পশ্চিমে বক্রাকারে অবস্থিত । ৩। পরিবহণ ও ব্যবসা-বাণিজ্য ঃ পরিবহণের জন্য বেনু নদীই ব্যাপকভাবে ব্যবহৃত হয়, প্রধান কাফেলা পথ ও আধুনিক মোটর চলাচলের সড়ক এই অঞ্চলের অত্যন্তর দিয়া উত্তর-দক্ষিণে বিস্তৃত। আদি যুগে ক্রীতদাস ও গজদন্ত ছিল ইহার প্রধান রপ্তানি পণ্য । আধুনিক কালে চীনা বাদম ও চামড়া উহার স্থান দখন করিয়াছে। ইহা ছাড়া তুলা, গদ, তিলসহ অন্যান্য বহু দ্রব্যও রপ্তানি হইয়া থাকে । আমদানী পণ্যের মধ্যে রহিয়াছে শিল্পজাত দ্রব্যাদি, বিশেষভাবে তুলাজাত দ্রব্যাদি । ৪ । অর্থনীতি £ অঞ্চলটি শিল্পায়িত নয় এবং এখানে কোন বড় শহরও নাই; জীবন নির্বাহের আবশ্যকীয় উপকরণের ব্যাপারে ইহা স্বয়ংসম্পূর্ণ । ইহার জনসংখ্যার অধিকাংশই কৃষিজীবী ও পশুপালক । এখানে প্রধান সম্পদের মধ্যে রহিয়াছে বহু সংখ্যক গবাদি, মেষ ও ছাগল পাল। ৫। কে) জনগোষ্ঠী £ এই অঞ্চলের অধিবাসিগণ হইতেছে যাযাবর শ্রেণীর ও স্থায়ীভাবে বসবাসকারী ফুলানী সম্প্রদায় ফুলবে প্রবন্ধ দ্র.) এবং বহু পৌত্তলিক উপজাতি । পূর্বোন্নিখিত ১ম অনুচ্ছেদের “ক' অংশে বর্ণিত অনির্ধারিত অঞ্চলসমূহের অধিবাসীদের সঠিক সংখ্যা প্রদান সম্ভব নয়। ১৯৩১ সালের আদমশুমারিতে নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের [অনুচ্ছেদ ৩৪৪ - আদামাওয়া ১খে)] যে হিসাব প্রদত্ত হইয়াছে তাহা এইরূপ £ ফুলানী ১,৫০,৯৩৬; হাউসা (91052) ২১,৫৬০; কামুরী ঢ৪0707017) ১০,৪৯৫: অন্যান্য উপজাতি ৪,৬৭,১৩৮। এই সকল জাতি ও অন্য ক্ষুত্র ক্ষুদ্র উপজাতিসহ মোট জনসংখ্যা দেওয়া হইয়াছিল ১০২৪,৭৫৫। তৎকালে প্রধান পৌত্তলিক গোত্রগুলির জনসংখ্যা ছিল ৪ বাচামা (99801791009) ১৯,৭০৩, চাম্বা (01090702) ৫১,২২৪, হোনা (7009) ৬,৬০৪; বাতা (8812 ২৩,০০৩; হিজি (71]1) ৬,২৮৪, কিল্বা (চ019) ২২,৭৯৯; লালা (15919) ৯,৭৩৩; লংগুদা (0,900) ১১, ৮০৯; ম্যামবিল্লা (42000101119) ১৯,৩৪৮, মুমুয়ে (0077556) ৭৯,২৭২, ভেরে (৮৪7৪) ১০,৮৬৬; উর্কুন (ড্ 8715010) ২৩,৪৭২; মর্ঘি (7/91:5701) ১,৫১,২২৩। (বর্তমান প্রাদেশিক সীমাবহির্ভৃত কিন্তু প্রাচীন আদামাওয়া প্রদেশের অন্তর্ভূক্ত এলাকায় বসবাসকারী বার্বার জাতির লোক খ্যাও তারকাচিহ্নিত অংকতুক্ত)। . €খ) ভাষা £ ফুলানি (ছ0165-এর অন্তর্গত [01106 দ্র.) হইতেছে এই অঞ্চলের প্রধান ভাষা এবং ইহা এই অঞ্চলের সাধারণ ভাষার স্থান অধিকার করিয়াছে । বহু পৌত্তলিক গোত্রের নিজস্ব ভাষা থাকা সত্ত্বেও তাহারা এখন এই ভাষা ব্যবহার করিতেছে । এই গোত্রীয় ভাষাগুলি আবার অল্প বিস্তর পরস্পর সংযুক্ত (উদাহরণস্বরূপ বলা যায়, “বুরা' ও “মর্ঘী” ভাষা পরোক্ষভাবে 'কিল্বা' ভাষার সমজাতীয়)। হাউসা ভাষা শহরের বাহিরে খুব একটা ব্যবহৃত হয় না এবং শহরেই কেবল ব্যবসায়ী ক্রিয়াকর্মে উহা বেশীর ভাগ ব্যবহৃত হয়। ইংরেজী ও ফরাসী ভাষায় যথাক্রমে কেবল প্রদেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের উচ্চ বিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিগণ কথাবার্তা বলিয়া থাকে। ইতিহাস ঃ ফুলানী জিহাদ পূর্ব কালের ইতিহাসের জন্য আমাদের নিকট কেবল লোকপরম্পরায় প্রচারিত স্থানীয় কাহিনী আছে। বেনু নদীর উত্তর তীরবর্তী অধিকাংশ প্রধান উপজাতিরা স্থানীয় অধিবাসী বলিয়া দাবি করে না, তাহাদের উপাখ্যানাদি হইতে জানা যায়, তাহারা উত্তর অথবা পূর্বাঞ্চল হইতে : আগমনকারী অধিবাসীদের অন্তর্গত । ইহা সুস্পষ্টরূপে অনুমিত হয়, সাহারার আরও উত্তরে ক্রমবর্ধমান শু্কতার কারণে পূর্বকালে এই অঞ্চলটি ছিল ইয়োলা (%০1৪)-এর আমীরগণ হাসসান €১) মোদিবৰো আদামা ১৮০৯-৪৮ (২) লাউওয়াল ১৮৪৮-৭২ হামিদ (৩) সান্দা ১৮৭২-৯০ - | | আহমাদু (৩) আইয়া ১৯০৯-১০ (৮) মুহাম্মদু বেল্লো ১৯২৪-৮ (০) আহ্মাদু ১৯৪৭ ৫) যুবায়রু ১৮৯০-১৯০১ (৫) বোবেবা আহ্মাদু ১৯০১-৯ (৭) মুহাম্মদ আব্বা ১৯১০-২৪ €৯) মুস্তাফা ১৯২৮-৪৬ | (১১) আলিয়ু মুসতাফা ১৯৫৩ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।