001718115 আদম বানৌড়ী, সাধ্যিদ (র) সাক্ষাতপ্রার্থীর আগমনের ফলে বাজারে ও পথে চলাফেরা কঠিন হইয়া পড়িয়াছিল। বাদশাহ তাহার প্রশংসা শুনিয়া তাহাকে দেখিবার ইচ্ছা করিলেন। এই উদ্দেশে তিনি “মালিকুল উলামা” মুল্রা “আবদুল হাকীম সিয়ালকোটী ও তাহার উীর সা'দুল্লাহ খাঁকে প্রেরণ করেন। শায়খ (র) তাহাদের তাহার খাস কামরায় প্রবেশের অনুমতি দিলেন না। তীহারা বাহিরেই বসিয়া থাকিলেন। যখন তিনি খাস কামরা হইতে বাহির হইলেন, তখনও ইহাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করিলেন না । বাদশাহর নিকট গিয়া মুল্প। “আবদুল হাকীম কোন অভিযোগ করিলেন না বটে, কিন্তু উধীর তাহার বিরুদ্ধে খুবই অভিযোগ করেন। ইহা শুনিয়া. বাদশাহ তাহার প্রতি বিরূপ হইয়া উঠিলেন। কিন্তু যেহেতু তিনি মুজাদ্দিদ আলফে ছানীর প্রতি ভক্তিপরায়ণ ছিলেন, সেইজন্য শায়খ রে)-কে কোন শাস্তি দিলেন না, শুধু আদেশ করিলেন, শায়খ যেন হজ্জ পালনের জন্য মক্কায় গমন করেন। প্রথম হইতেই তিনি হজ্জের নিয়াত করিয়াছিলেন । এক্ষণে বাদশাহর আদেশ পাইয়া হজ্জযাত্রা করিলেন। শাহ ওয়ালিয্যুল্লাহ্ এই ঘটনার বিস্তারিত বর্ণনা আদেশ আসিল, শায়খ আদামকে শ্রীঘ্বই ফেরত পাঠাইবে; কেননা আমি স্বপ্নে দেখিয়াছি, এই দরবেশের এই দেশ হইতে বাহির হইয়া যাওয়ার কারণে আমার রাজত্ ধ্বংস হইয়া যাইবে । শাসনকর্তা তখন স্বীয় অক্ষমতা জানাইয়া লিখিলেন, আপনার আদেশ পৌছিবার পূর্বেই তিনি রওয়ানা হইয়া গিয়াছেন। এই ঘটনার আল্পকাল পরেই বাদশাহ বন্দী হইলেন। শায়খ আদাম হজ্জ সমাধা করিয়া মদীনা মুনাওওয়ারায় যান। সেখানে তিনি ১৩ শাবান, ১০৫৩ হি. / ২৫ ডিসেম্বর, ১৬৪৩ খু. ইন্তিকাল করেন। তাহার কবর হযরত উছমান গানী (রা)-এর কবরের নিকট অবস্থিত। হযরত খাজা মুহাম্মাদ মা“সৃ“ম যখন হজ্জে গিয়াছিলেন তখন হযরত শায়খ আদাম ইন্তিকাল করেন। যখন হযরত খাজা জান্নাতুল বাকীতে উপস্থিত হইতেন তখন হযরত শায়খ আদমের কবরের নিকট অনেকক্ষণ পর্যন্ত দীড়াইয়া থাকিতেন এবং ফাতিহা পড়িতেন। তিনি সহস্র সহস্র আল্লাহান্বেষীকে আল্লাহ্প্রাপ্তির পথ প্রদর্শন করিয়া গিয়াছেন। তাহার খানকাহে প্রত্যহ এক হাজারেরও অধিক তরীকতপ্রার্থী উপস্থিত হইতেন। তীহারা লঙ্গরখানা হইতে দুই বেলা খানা পাইতেন। তাহার এক শতজন খলীফা ও এক লক্ষ মুরীদ ছিল। তাহার কয়েকজন বিখ্যাত খলীফার নাম ঃ (১) সায়্যিদ 'আলামুল্লাহ রায়-বেরলবী । ইনি অত্যন্ত ধার্মিক ও সুন্নাতে নাবাবীর পাবন্দ ছিলেন। হযরত সায়্যিদ আহমাদ বেরেলবী (র) তাহারই বংশধর । €২) হাফিজ সায়্যিদ আবদুল্লাহ আকবারাবাদীঃ ইনি শাহ “আবদুর- রাহীম ফারূকী দেহলাবীর পীর ছিলেন। হযরত শাহ ওয়ালিয্যুল্লাহ্ দেহলাবীর আধ্যাত্মিক সংযোগ তাহার পিতার মাধ্যমে ইহারই সহিত ছিল। (৩) শায়খ মুহাম্মাদ সুলতান বালয়াবী । (৪) শায়খ সাদী লাহোরী । (৫) হাফিজ সা'ুল্লাহ ওয়াধীরাবাদী | (৬) শায়খ উছমান শাহজাহানপুরী। €৭) যা আমন ই বিশ জল শারখ আদমের ৩৪০ আদৃম সাহচর্য লাভ করিয়াছিলেন । ইনি এককানা গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন। ইহাতে হযরত মুজাদ্দিদ (র) -এর খলীফাবৃন্দ ও সন্তানদের অবস্থা, বিশেষ করিয়া স্বীয় পীর হযরত শায়খ আদামের অবস্থা ও জীবনী খুব বিস্তৃতভাবে লিখিয়াছেন। মূলত এই গ্রন্থ লেখার উদ্দেশ্যই ছিল শায়খ আদামের জীবনী রচনা। রচনাবলী ঃ হযরত শায়খ আদাম রচিত গ্রস্থাবলী ও পুস্তিকাসমূহের মধ্যে (১) খুলাসণাতুল-মা“আরিফ, ২খণ্, ফারসী ভাষায় । (২) নিকাতুল- আস্রার (এই গ্রন্থের দুইখানি পারুলিপি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রক্ষিত আছে), এই দুইখানি বিশেষ উল্লেখযোগ্য ৷ এই দুইখানি গ্রন্থ উচ্চ শ্রেণীর প্রবন্ধ ও সৃক্ষ্ জ্ঞানপূর্ণ। নিঙ্নলিখিত পুস্তিকাগুলি তাহার রচিতঃ (১) উদ্বুহ+ আল-মাযশাহিব, (২) নাতাইজুল-হশরামায়ন। তাহার বাণী ও পত্রাবলী সংগ্রহ; পার্ুলিপি পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে রক্ষিত। ্রন্থপজী ৪ (১) তায'কিরাতুল 'আবিদীন, দিল্লী, ২খ., পৃ. ১২৪; ৫২) মুফতী গোলায় সারওয়ার, খাষীনাতৃ'ল-আসাফিয়া, ৫৯৪; (৩) শাহ ওয়ালিয়্ুল্লাহ মুহাদ্দিছ দেহলাবী, আল-ইন্তিবাহ, আহমদী প্রেস, দিল্লী, পৃ. ৪। (৪) সুহাম্মাদ ইহসান, রাওদ শতুল কায়্যুমিয়া অনুবাদ); €৫) আনফাসুল- আরিফীন, মুজতাবাঈ, দিল্লি ১৩৩৫ হি., ১৩, ১৪ প.; (৬) হাকীম সায়্যিদ আবদুল হাই, নুযহাতুল-খাওয়াতির; (৭) সায়্যিদ আবুল হাসান আলী নাদৃবী, সীরাত-ই-সায়্যিদ আহমাদ শাহীদ; ৮) মুহাম্মাদ হাসান নাক্-শবান্দী হালাত মাশাইখ-ই নাক্শ বান্দিয়া, মুজাদ্দিদিয়া মুরাদাবাদ ১৩২২ হি.; (৯) মীর্যা মুহাম্মাদ আখতার দেহলাবী, তাকিরা আওলিয়া-ই হিন্দ, দিল্লী ১৯২৮-হি., ৩, ১০৩ ও ১০৪; (১০) ০. 2. 5076৮, [১975120 [105750576, ১/২ খ., ইশারিয়্যা। ও নাসীম আহমাদ সায়দী আরহী দা. মা. ই] “আদম (০) ৪ এরিস্টোটলের দর্শনের একটি পরিভাষা (275155:0০)-এর অনুবাদ, যাহার অর্থ “অস্তিত্বের অবিদ্যমানতা"। এই শব্দটির একটা সংজ্ঞা পাওয়া যায় এরিস্টোটলের 1/5973179109, ৫খ.. ২২-এ এবং তাহার দর্শনের আরব অনুসারিগণ কর্তৃক ইহা গৃহীত হয়। মোটকথা, এরিস্টোটলের দর্শনে এই শব্দের দুইটি অর্থকে অবশ্যই সুস্পষ্টভাবে পৃথক করিতে হইবেঃ (১) পরম অস্তিত্হীনতা বা পরম অবিদ্যমানতা অর্থাৎ পরম শূন্যতা, (২) আপেক্ষিক অস্তিত্হীনতা, যথা কে) বস্তুর মধ্যে একটি গুণের অনুপস্থিতি, (খ) বস্তুর খাঁটি প্রচ্ছন্ন ক্ষমতা । . এরিস্টোটলের মতে যেহেতু একটি গুণের অনুপস্থিতি গ্রচ্ছন্নভাবে ইহার বিপরীত গুণকে ধারণ করে, কাজেই প্রচ্ছন্নরূপে নিশ্চিত, ইহার একটি ইতিবাচক বৈশিষ্ট্য আছে। এরিস্টোটলীয়-দর্শনের অস্তিত্ববান হওয়ার এই মতবাদ সম্পূর্ণরূপে অস্তিত্হীনতার ধারণার উপর প্রতিষ্ঠিত। পরম হওয়া বলিয়া কিছু নাই, সকল হওয়াই কোন আপেক্ষিক অনস্তিত্ অথবা প্রচ্ছন্নতার বাস্তর রূপায়ণ। যাহা হউক, এরিস্টোট্ল-এর মতে, এমনকি পরম অবিদ্যমানতা বা শুন্যতারও মনে হয় কিছু একটা অস্তিত্ব আছে। কারণ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।