001719115 আদাব : হইয়াছে ঃ ইহা দ্বারা একটি অভ্যাস বা রীতি, আচরণের একটি ব্যবহারিক নিয়মকে বুঝায় । ইহা একদিকে প্রশংসনীয় হওয়া এবং অন্যদিকে কাহারও পূর্বপুরুষগণ হইতে গৃহীত হওয়া, এই উভয় অর্থই বহন করে। এই প্রাথমিক অর্থের বিবর্তন, একদিক দিয়া ইহার নৈতিক ও ব্যবহারিক তাৎপর্যকে স্পষ্ট করিয়া ব্যক্ত করিয়াছেঃ আদাব শব্দের অর্থ দীড়ায় “আত্মার উত্তম গুণ, উত্তম লালন-পালন, সভ্য, মার্জিত আচরণ ও সৌজন্য" এই অর্থের অনুসরণে, এই শব্দ দ্বারা, বেদুঈনদের ইসলাম গ্রহণ (তু, ড/2159117015, 79170100010, 9. ৮. 9.0912)-এর ফলে ও হিজরী প্রথম দুই শতাব্দীতে বিদেশী সংস্কৃতির সংস্পর্শে আসায় তাহাদের নীতিজ্ঞান ও আচার-প্রথা পরিমার্জিত হওয়াকেও বুঝানো হয়। এইভাবে “আব্বাসী শাসনামলের প্রথমদিকে আদাব ইহার এই অর্থে ল্যাটিন 97108101659 শব্দের সমকক্ষ ছিল, যাহার অর্থ ভদ্রতা, সৌজন্য, বেদুঈনদের সংস্কৃতিহীনতার বিপরীতে শহরের শিষ্টাচার [এই অর্থে, অভিধানসমূহ “আদাব' শব্দ ব্যাখ্যার জন্য 'জার্ফ' (3১) শব্দ ব্যবহার করে, যাহার অর্থ জদ্রতা, সৌন্দর্য] ৷ মুসলিম সভ্যতার সম মধ্যযুগে এই শব্দটি ইহার এই নৈতিক ও সামাজিক অর্থই বহন করিয়াছে। উদাহরণস্বরূপ, আদাব আহার্য গ্রহণের, পান করার, পোশাক পরিধানের শিষ্টাচার (তু. তণা'আম, শারাব, লিবাস); আদাব অন্তরঙ্গ, আনন্দদায়ক সঙ্গীর শিষ্টাচার (তু. কুশাজিম প্রণীত “আদাবুন-নাদীম' ও নিবন্ধ 'নাদীম')। অন্যদিকে আদাব অর্থ বিতর্ক বা বাদানুবাদের শিষ্টাচার £ তু. আদাবুল-বাহ্'ছ' শীর্ষক কতিপয় পুস্তিকা ও বাহছ. নিবন্ধ; অধ্যয়নের শিষ্টাচার (তু. আদাবুদ-দার্স, আদাবুল “আলিম ওয়াল-মুতাআল্লিম বিষয়ে খরন্থসমূহ ও তাদ্রীস)। যাহা হউক, হিজরতের প্রথম শতক হইতে আদাব ইহার নৈতিক ও সামাজিক তাৎপর্য ছাড়াও একটি বুদ্ধিবৃত্তিক অর্থ গ্রহণ করে, যাহা প্রথমদিকে ইহার পূর্ব অর্থের সহিত যুক্ত থাকিলেও পরে ক্রমান্বয়ে তাহা হইতে পৃথক হইয়া পড়ে । এখন “আদাব শব্দের অর্থ দাড়াইল-একজন মানুষকে ভদ্র ও সভ্য করে এমন জ্ঞানসমঞ্টি, বৈষয়িক সংস্কৃতি, (যাহা ইলম জ্ঞান, বিশেষত ধর্মীয় জ্ঞান, কুরআন, হাদীছ ও ফিকহ হইতে পৃথক) যাহার ভিত্তি হইতেছে প্রথমত কবিতা, বাগ্িতার কৌশল, প্রাটান আরবদের এতিহাসিক ও গোত্রীয় বর্ণনাসমূহ এবং ইহা ছাড়াও অলংকারশাস্ত্, ব্যাকরণ, অভিধান সংকলনবিদ্যা ও ছন্দ বিজ্ঞান । ফলে “আদাব শব্দের এই মানবতাবাদী ধারণা প্রথম অবস্থায় ছিল সম্পূর্ণ জাতীয়। উমায়্যা যুগে “খাঁটি আদীব' এমন ব্যক্তি ছিলেন যিনি প্রাটীন কবিদের সম্পর্কে, আয়্যামূল আরাব সম্পর্কে এবং আরব সংস্কৃতির কাব্যিক, এঁতিহাসিক ও প্রত্রতাত্ত্বিক ক্ষেত্রে জ্ঞানে চরমোৎকর্ষ লাভ করিতেন । কিন্তু বিদেশী সংস্কৃতির সংস্পর্শে আসার ফলে “আদাব' শব্দের পরিসর প্রসারিত হয় অথবা আরব [0091)169.5 কোন সীমাবদ্ধতার বিশেষণ ছাড়াই শুধু 177071917169.5-এ রূপান্তরিত হয় । এখন অনারবী (ভারতীয়, ইরানী, প্রাচীন গ্রীক) সাহিত্য (অর্থাৎ নীতি বাক্য সংক্রান্ত ও পরিভাষা সংক্রান্ত সাহিত্য)-এর সেই সকল শাখাও ইহার আওতাভুক্ত হয়, যাহার সহিত আরব মুসলিম সভ্যতা “আব্বাসী যুগের প্রথম হইতেই পরিচিত হয়। সুতরাং ৩য়/৯ম শতকে একজন আদীব (যাহার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত আল-জাহিজ) বলিতে এমন ব্যক্তিকে বুঝ্বাইত, ধিনি শুধু আরবী কাব্য . ৩৩৮ আদাব সাহিত্য, প্রবাদবাক্য ও জনশ্রুতি, জাহিলিয়্যা যুগের এবং ইসলামে দীক্ষিত হওয়ার প্রায় অব্যবহিত পূর্ব সময়ের আরবদের কুলজী শান্তর এরতিহ্য প্রভৃতি সম্পর্কেই জ্ঞীনচর্চা করিতেন না; বরং তীহার আগ্রহ ও জ্ঞানচর্চাকে আরও প্রসারিত করিয়া পারস্য সভ্যতা ও তাহার মহাকাব্য, নীতিশান্ত্র ও কাহিনীমূলক সাহিত্য, ভারতীয় সভ্যতা ও তাহার ব্ধপকথা, গ্রীক সভাতা ও তাহার প্রায়োগিক দর্শন, বিশেষভাবে তাহার নীতিশাস্্র ও অর্থনীতি প্রভৃতিও তাহার অধ্যয়নের আওতায় আনিতেন। এইভাবেই ওয়/৯ম শতকে বিচিত্র ও চিত্তাকর্ষক জ্ঞানমপ্তিত মহৎ সাহিত্য 'আদাব-এর সৃষ্টি হয়, যাহা নিছক পান্তিত্যের প্রকাশ ছিল না, যদিও অনেক সময় বিজ্ঞানের বিষয়াবলী লইয়াও ইহা আলোচনা করিয়াছে, বরং সর্বোপরি ইহার বিষয়বস্তু ছিল মানুষ, তাহার গুণাবলী ও তাহার আবেগ-অনুভূতি, তাহার বসবাস করার পরিবেশ এবং তাহার সৃষ্ট বৈষয়িক ও আধ্যাত্মিক সংস্কৃতি। আল-জাহিজ ও তাহার অনুসারিগণ (আবু হায়্যান আতৃ-তাওহীদী, আত্-তানুখী প্রমূখ) এই বিশাল পরিসরে পদচারণা করেন এবং পূর্ববর্তী শতাব্দীর মুসলিম সমাজ “আদাব-এর এই ব্যাপকতর ধারণার প্রকৃত ত্রষ্টা হিসাবে বর্ণিত ইরানী মনীষী অনুবাদ (খুদায় নামাক ও কালীলা ওয়া দিমনা) এবং তাহার নৈতিকতামূলক ও উপদেশমূলক মৌলিক পুস্তিকাসমূহের মাধ্যমে (আল-আদাবুল কাবীর ও | আস-সাগীর, পরবর্তীটির নির্ভরযোগ্যতা প্রশ্নসাপেক্ষ যে এঁতিহ্য রাখিয়া গিয়াছিলেন তাহাকে প্রসারিত করেন। “আদাব' সংজ্ঞায় পরিচিত সাহিত্য উন্নত “আব্বাসী সংস্কৃতির প্রধান মেরুদণ্ড। অন্যদিকে মানবতা অথবা সংস্কৃতি হিসাবে “আদাব'-এর এই ধারণার ব্যাপকতা ও জটিলতা “আব্বাসী যুগ হইতেই সংকীর্ণ তর অর্থে সংকুচিত হয়। উন্নত শিক্ষা-দীক্ষার- অধিকারী একজন মানুষের নিকট হইতে প্রত্যাশিত 'প্রয়োজনীয় সাধারণ সংস্কৃতি'র অর্থ ত্যাগ করিয়া “আদাব' কোন নির্দিষ্ট পদ ও সামাজিক দায়িত পালনের প্রয়োজনীয় জ্ঞান, এই বিশেষ অর্থ গ্রহণ করে। এইভাবে যখন কেহ বলিতেন, “আদাবুল-কাতিব", তখন ইহা দারা সেই শিক্ষা-সংস্কৃতি বুঝাইত, যাহা সচিব পদের দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে প্রয়োজন হইত. (ইবন কুতায়বার এই শিরোনামের একটি পুস্তিকা আছে, তু. আরও কাতিব) কিংবা বলিতেন, মন্ত্রীদের 'আদাব" বা “আদাব-এর অর্থ হইত উক্ত পদের জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতার সমষ্টি (কাষী-আদাব'-এর জন্য প্রয়োজনীয় বিশেষ জ্ঞান ও. অভিজ্ঞতার সমষ্টি (কাধী)-র 'আদাব'-এর জন্য. তু. কাষী]। অন্যদিকে খিলাফাতের স্বর্ণযুগে ইহা যে ব্যাপক তাৎপর্য বহন.করিত তাহা হইতে বিচ্যুত হইয়া আদাবের এই ধারণার পরিসমান্তি ঘটে এবং অধিকতর সংকীর্ণ অর্থে, বিশেষত সুকুমার সাহিত্য, কবিতা, শিল্প-সৌকর্ষ সম্বলিত পদ্য, ছন্দক গদ্য ও কাহিনীমূলক রচনার আলংকারিক ক্ষেত্রে সীমাবদ্ধ হইয়া পড়ে ।' সৌন্দর্যপ্রীতিসহ এই প্রকার “'আদাব-এ একজন পারদর্শী ব্যক্তি ছিলেন। ক্রমে আদাব মানবিক সাহিত্য (70779171095)-এর বৃহত্তর পরিধি ছাড়িয়া কেবল প্রাতিষ্ঠানিক সাহিত্যে পরিণত হয় এবং “আরবীর শব্দগত ও অর্থণত পতনের দীর্ঘ যুগ ধরিয়া আধুনিক রেনেসী যুগ পর্যন্ত তাহাই বর্তমান ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।