Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 'আদাত “আদাত আইনের উৎস অনুসন্ধানের নৃতত্বকে উপেক্ষা করা চলে না। ইহার একটি দৃষ্টান্ত ঃ যেমন শারী“আত মুতাবিক বিবাহ সম্পন্ন হইবার পরও প্রায়ই একটি অনুষ্ঠান সম্পাদিত হয়। শারী“আতে এই বিবাহের বৈধতা সম্পূর্ণ নিশ্চিত হইলেও দ্বিতীয় অংশ অর্থাৎ এ অনুষ্ঠানটি বাদ দিলে উহা . সামাজিকতার চাপে প্রায় অবৈধ হইয়া পড়ে । এইরূপ ক্ষেত্রে 'আদাত আইন নৃতত্তের সংস্পর্শে আসে। কিন্তু যদি কোন আচরণের জন্য কাহাকেও জনসমক্ষে দণ্ড দেওয়া হয় এই অজুহাতে যে, এ আচরণটি আত্মিক ক্ষতি সাধন করে, তাহা হইলে এই অবস্থায় “আদাত আইনের প্রয়োগ ঘটিল, না তাত্বিক অনুশাসন কার্যকরী হইল-এই প্রশ্নে বিতর্ক উপস্থিত হইবে। ইহাদের পার্থক্য সহজবোধ্য নহে। ইন্দোনেশিয়ার সর্বত্র “আদাত আইনের ইসলামী বিধানের সংমিশ্রণ সমানভাবে ঘটে নাই। দেশীয় কর নির্ধারণ পদ্ধতির সহিত সংঘর্ষে যাকাত ইচ্ছাকৃত দানের অধিক মর্যাদা লাভ করিতে পারে নাই। পারিবারিক আইন সাধারণত শারী“আতের চাহিদা অনুযায়ী পুনর্গঠিত হইয়াছে। মৃতের দাফন-কাফনও শারী“আত অনুযায়ী সম্পন্ন হয় । ওয়াফ্‌ক-এর মত যে সকল প্রতিষ্ঠান ইসলামের সহিত আগমন করিয়াছে সেইগুলির আইনগত প্রকৃতি সাধারণত অক্ষুণ্ন রহিয়াছে; কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা পরিবর্তন ঘটিয়া থাকিতে পারে । অবশিষ্ট বিষয়াদিতে শারী“আত-শাসিত অঞ্চলে প্রাক-ইসলামী রীতি সম্পূর্ণ বিতাড়িত হওয়ার দৃষ্টান্ত নিতান্ত বিরল। ১৮শ শতাব্দীতে আইনের গ্রস্থায়ন (0:0991009.01077) আরনু হয়। ্রন্থায়নের গুরুতৃ পরবর্তীতেও সমভাবে অনুভূত হইয়াছিল । কারণ এই দেশবাসীকে তাহাদের প্রথাগত আইনের নিয়ন্ত্রণাধীন থাকিবার সুবিধা দেওয়ার নীতি গৃহীত হইয়াছিল। কিন্তু 'আদাত আইনের সন্ধান ও সনাক্তকরণ দুঃসাধ্য হওয়ায় গ্রস্থায়নের কর্মসূচী পরিত্যক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুকাল পূর্বে উপনিবেশিক সরকার একটি বিচার বিভাগীয় এলাকায় প্রচলিত “আদাত আইনের মৌল নীতিগুলিকে সুনিশ্চিতভাবে স্থির করার চেষ্টা করে। ওলন্দাজ ভাষায় এইরূপ এলাকাকে বলে 20170959007 যেখানে একই 'আদাত আইন প্রচলিত। পরবর্তীতে ইন্দোনেশিয়ার শাসিত স্বতন্ত্র “'আদাত আইনের ক্ষেত্ররূপে প্রায় কুড়িটি এলাকাকে চিহ্নিত করা হয়। এইরূপ বিভাগসমূহ প্রচলিত 'আদাতের বিশেষ বিবরণ দেশীয় আইনজ্ঞদের দ্বারা লিপিবদ্ধ অবস্থায় বর্তমান আছে। অধুনা ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদীদের মধ্যে “আদাত আইনের প্রতি তেমন অনুরাগ দেখা যায় না, বরং উহার অধ্যয়নে অনীহা প্রকাশ পাইয়াছে। কারণ তাহারা যে সকল আধুনিক আইন-কানুন প্রবর্তনে ইচ্ছুক সেইগুলির সহিত উহার বহু স্থলে সঙ্গতি নাই। প্রন্থপজী £ (১) 0. 50001015 [7006707006, 1176 /১017610956, [6106] 1906; (২) 0. ৮20 ০1110170551), [০ /১0905010 ৮৪] [ব5967900501)-170015, 3 ৮০1. [০10০7 1918-19329; ত) ০০, 1705 070. 1061০1775 ড৪) [5৮ £02.0501)0,1591091 1928; (৪) £১090:50176000061], 015, 1072 758505 1910-43 (00701017702; ০1-3স্ো জোওণে ৩0 001005170 ৩১৮ “আদাত 00100107000705 0 006 4১0212৮7৮07 0105 চ1010170711765); (৫) 62100601610 ৮৪10 116 4১0905010, ড015. 1750, 417096670977 73211009606 1914-36 (0029 ৪7720151050 2:000701705 00 006 50110)605 01 4১02 [,8৮); (৬) 10300010179176 06. (6700765 06 0011 00111017716] 10001095110. £517051510207) 1934: 0৭) 2. [97 72927, 89517096151), 6 56915951৮৪0 .1)6% 45020050170, 1939 (07020151) 0091091910010 109 4৯ 4৯, 901001167 2100 1... [70696] ; 4১096 159); (৮) এ. চ77105, 4১056 210. 191981001601901)5 11010510122] 110 [000155916, 175 [79205 1949. ও | (সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ) সংযোজন “আদাত (5১০) £ ইরানের তাঁআমুল (..১0-) -ও বলে। উরফ অর্থ 'প্রচলিত রীতি বা প্রথা”, 'আদাহ অর্থ 'অভ্যাস এবং তা*আমুল অর্থ 'অভ্যাসগত) কাজ'। রাসূলুল্লাহ (স)-এর উপর দীর্ঘ তেইশ বৎসর যাবত কুরআন মাজীদ নাযিল হওয়াকালে আরব সমাজে যুগ যুগ ধরিয়া প্রচলিত অনেক প্রথাকে নিষিদ্ধ করা হয় নাই। রাসূলুল্লাহ (স)-ও তাহা সরাসরি নিষিদ্ধ করেন নাই। খুলাফায়ে রাশেদীনের শাসনামলে বহু অমুসলিম এলাকা মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং স্থানীয় অধিবাসিগণ ব্যাপক হারে ইসলাম গ্রহণ করে । তাহাদের মধ্যে প্রচলিত কোন প্রথা যদি ইসলামী শরী'আর পরিপন্থী না হইত তবে তদনুযায়ী আচরণ করিতে জনগণকে বাধা দেওয়া হইত না। এই প্রসঙ্গে “তাবীরে নাখল' সম্পর্কিত হাদীছ স্মরণীয় । কয়েক ব্যক্ত ৰা কয়েক শ্রেণীর মানুষ বা কয়েক মহন্তার মানুষ বে আচরণ করে আইনের দৃষ্টিতে তাহা প্রথা নহে। একটি গ্রামের বা একটি শহরের আচরণও প্রথা হইতে পারে না । মাঝে মাঝে 'মানুষ যাহা করে তাহাও প্রথা নহে। সমগ্র দেশে অথবা কোন বিশেষ সম্প্রদায়ের সমগ্র মানবমণ্লীর মধ্যে সর্বজন স্বীকৃতভাবে যে অভ্যাস প্রচলিত থাকে তাহাকে প্রথা গণ্য করা যায় । কত কাল প্রচলিত থাকিলে কোন আচরণকে প্রথা বলা যায় তাহার কোন ধরাবীধা নিয়ম নাই। স্মরণকালের মধ্যে যে আচরণের উদ্ভব হয় এবং সেই সময় হইতে অব্যাহতভাবে মুসলমানগণ উহা অনুসরণ করিতে থাকিলে উহাকে প্রথার মর্যাদা দেওয়া যায়। রদ্দুল মুহ্তারের ্রন্থকারের মতেঃ “যাহা সর্বদা আচরণ করা হয় তাহাই প্রথা” ৷. কোন আচরণ রাসূলুল্লাহ সে) বা তাহার সাহাবীগণের যুগ হইতে প্রচলিত হইলেই তাহা প্রথার মর্যাদা পাইবে এইরূপ কোন বাধ্যবাধকতাও নাই। কুরআন, সুন্নাহ ও ইসলামী জীবন ব্যবস্থার স্পীরিটের পরিপন্থী না হইলে প্রথা ভিত্তিক আইন সকলে মানিতে বাধ্য । অবশ্য ইজমার মধ্যে মুজতাহিদ ফকীহ্গণের গবেষণার অবদান বিদ্যমান আছে, যাহা প্রথার মধ্যে নাই। তাই প্রথার তুলনায় ইজমা'র মর্যাদার অনেক বেশি । তবে কিয়াস ভিত্তিক আইনের তুলনায় প্রথা ভিত্তিক আইনের উচ্চতর মর্যাদা স্বীকৃত । ইসলামী আইনের গবেষকগণ লক্ষ্য করিয়াছেন যে, ইসলামী আইনের _ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।