Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 'আদাতি ৭। আকাদী সভ্যতা “আরব হইতে উৎপনু হইয়া ইরাকে বিস্তার লাভ করে। “আক্কাদ”কে ছিল তাহা বিবেচনার বিষয় । “আক্কাদ” (১41) আসলে “আখা “আদ” (১.০ (১1) অর্থাৎ 'আদ-ভ্রাতৃত্বের সহিত সম্পর্কযুক্ত লোক। সম্ভবত আক্কাদ দ্বিতীয় “আদের সহিত সম্পর্কযুক্ত ছিল। . ৮। কুরআন মাজীদে উক্ত হইয়াছে, দক্ষিণ আরবের যে অঞ্চলে 'আদ জাতির বাস ছিল, সেখানে উপত্যকা, শস্যক্ষেত ও পানি বর্তমান ছিল (৬.৪ ১৩৪; ৪৬ £ ২৪)। এক ভীষণ ঝড়ে সব কিছু বালির নীচে চাপা পড়িয়া যায়। এই জাতি সারশূন্য বিক্ষিপ্ত খর্জুরকাণ্ডের ন্যায় কর্তিত হইয়া মাটির নীচে চাপা পড়িয়া গিয়াছে (৬৯ £ ৬, ৭)। এই ইঙ্গিতসমূহ পরত্ুতত্্বিদগণের সঠিক সিদ্ধান্তে পৌঁছিবার জন্য ভিত্তিস্বরূপ বিবেচিত হওয়া প্রয়োজন । ৃ ঢা. 801] (1.2) / সংযোজনী £ আবদুল কাদির (দো. মা. ই.)/ মু" আবদুল মান্নান .. “আদাত (৯১০) £ শব্দ হইতে উৎপন্ন । (সময় সময় আঞ্চলিক পরিবর্তনসহ) শব্দটি পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের মুসলিম জাতিগুলির ভাষায় সাধারণত দেশাচার ও রীতিনীতি অর্থে ব্যবহৃত হয় । কোন সমাজ বা ব্যক্তি যাহাতে অভ্যস্ত তাহাই তাহাদের “আদাত এমনকি জীব-জস্তুরও নিজস্ব “আদত আছে । ইন্দোনেশিয়ার অধিবাসীরা যেইরূপ ক্ষুদ্র সমাজে জীবন যাপন করে, তাহাতে প্রত্যেকেই চিরন্তন বা চিরন্তন বলিয়া বিবেচিত রীতিনীতি পালন করিয়া চলিলে সামাজিক এঁক্য সম্ভব হুয়। সমাজ বা ব্যক্তির মনে সংশয় জাগে যদি আদতকে উপেক্ষা করা হুয়। ইহাতে অদৃষ্পূর্ব ক্ষতির সম্মুখীন হইতে হয়। ইন্দোনেশিয়ায় ইসলামের. অনুপ্রবেশের পর হইতে ন্যনাধিক পরিমাণে ইসলামী আচার-অনুষ্ঠান, বিশেষত বিবাহ ও পারিবারিক আইন সম্পকীঁয় অনুষ্ঠানাদি ইসলামে দীক্ষিত সম্প্রদায়গুলির “আদতের অন্তর্ভুক্ত হইয়াছে; সাধারণ আইনের কার্যবিধিও ইসলাম সম্মত বিধান দ্বারা : কিছুটা প্রভাবাৰিত হইয়াছে। রাষ্ট্র ও সমাজে যেই “আদতগুলি নাগরিকদের আইনগত সম্পর্ক নিয়ন্ত্রণ করে এবং যাহাদের সহিত কোন বিচার্ধ বিষয়ের সংশ্রব আছে, সেই “আদতগুলিকে পরিভাষাগতভাবে 'আদত আইন" বলা হয়। 57000] [700770171৩ সর্বপ্রথম ইহার সুস্পষ্ট সংজ্ঞা প্রদান করেন। যেই সকল এলাকায় ইন্দোনেশীয় আইন বলবৎ আছে সেই সকল এলাকায় আদত “আইন কথাটির ব্যবহার প্রসারিত । মূল ইন্দোনেশিয়া ব্যতীত ফিলিপাইন দ্বীপপুঞ্জ, মালাকা, ফরমোযা ও মাদাগাঙ্কারেও ইহার ব্যবহার দেখা যায়। ইন্দোনেশিয়ায় মুসলিম জাতিগুলি তাহাদের “আদাতের ইসলামী অংশ ও দেশজ অংশের মধ্যে পার্থক্য সম্বন্ধে প্রায়ই ওয়াকিফহাল। প্রথমোক্তগুলিকে হুকুম সরত হেকম শারী“আত) ও শেষোক্তগুলিকে 'আদাত নামে অভিহিত বাধ্যতামূলক স্বীকার করা হইলেও কার্যত উহার যতটুকু প্রথাগত আইনের অন্তর্ভুক্ত হইয়াছে কেবল তাহাই প্রতিপালিত হয় । উনবিংশ শতকে আরব ও অন্যান্য মুসলিম দেশের সহিত বর্ধিত যোগাযোগের ফলে ইসলামী ৩১৭ 'আদাত অঞ্চলে বিশুদ্ধ শার“ঈ আইনের সুষ্ঠু প্রয়োগের উদ্দেশে আন্দোলনের সৃষ্টি হইয়াছে। বিরুদ্ধবাদী “আদাতগন্থী দলগুলি তাহাদের প্রাচীন প্রথা আকড়াইয়া থাকে । দৃষ্টান্তত্বরূপ সুমাত্রার পশ্চিম উপকূলের মিনাংকাবাউ-এর কথা বলা যাইতে পারে । তথাকার মাতৃকেন্দ্রিক রীতিনীতিগুলি ইসলামী পারিবারিক আইনের সহিত স্পূর্ণ সঙ্গতিবিহীন। এই বিরোধের ফলে কয়েক ক্ষেত্রে ধর্মোনুত্ততার আকম্মিক আবির্ভাব ও কলহ-বিবাদ ঘটিয়াছে। সমাজে পরস্পর বিরোধী অবস্থার প্রভাবে অনেক সময় “আদত আইনেরও পরিবর্তন ঘটে । উঁপনিবেশিক শাসন ব্যবস্থাও ইহার প্রয়োগকে সীমিত ও নিয়ন্ত্রিত করে। “আদত আইন আবিষ্কার ও সংগ্রহ করা সহজ নহে। দেশীয় শাসকদের ফরমানই হইল উহা সংগ্রহের লিপিবদ্ধ উৎস। এইরূপ কিছু সংখ্যাক ফরমানই পাওয়া যায়। “আদাত আইনের বর্ণনামূলক গরন্থগুলিতে 'আদাত শব্দকে ব্যাপকতম অর্থে গ্রহণ করা হইয়াছে এবং মানব জীবনের সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ ঘটনাগুলি, উহাদের সহিত সংশ্লিষ্ট যাবতীয় অনুষ্ঠান প্রণালীসহ লিপিবদ্ধ করা হইয়াছে। এই কারণে “আদাত আইনের সংগ্রহের ব্যাপারে এই জাতীয় গ্রন্থের মূল্য কম। প্রচলিত তথাকথিত আইনগ্রন্থগুলি পাশ্চাত্য ধারণা অনুযায়ী বাস্তবে আইনগ্রন্থ নহে । আইনের অধিকর্তাগণ শাসকদের প্রভাবে এই সকল পুস্তকে নিজেদের রায় লিপিবদ্ধ করিয়াছেন যাহার সহিত প্রায়শ “আদাত আইনের সামঞ্জস্য খুঁজিয়া পাওয়া যায় না। শাসক ও শাসিতের সম্পর্ক নিয়ন্ত্রণ ক্ষেত্রে এরতিহ্যগত বিচার বুদ্ধিকে তাহারা এই সকল পুস্তকে আইনানুগ অভিমতরূপে ব্যক্ত করিয়াছেন মাত্র। এই কারণে “আদাত আইনের অনুসন্ধানে এই আইনগ্রস্থগুলি বিশেষ সহায়ক নহে। উনবিংশ শতাব্দীতে কয়েকজন ওলন্দাজ উপনিবেশিক কর্মচারী সরকারী নীতি নির্ধারণের ব্যাপারে “আদাত আইনের প্রতি কিছুটা অনুরাগ প্রদর্শন করেন। ইহার পর 51)0101 [70076707016 তাহার [১6 £56517575 (1892-93) নামক পুস্তকে সর্বপ্রথম প্রথাগত (0050010781) আইনের গুরুত্বের উপর জোর দেন। পরে ৬৪] ড01157017051015 75 4১098050176 ৮2 5067190- 05017-17791০ গ্রন্থটি প্রকাশিত হয়; তাহাতেই সর্বপ্রথম “আদাত আইনকে পূর্ণাঙ্গ আইন পদ্ধতিরূপে বিবেচনা করা হয়। এই পুস্তকটি শুধু ওলন্দাজ ভারতীয় দ্বীপপুঞ্জের মুসলমান ও অ-সুসলমান জাতিগুলির “আদাত আইনের আলোচনায় সীমিত। বস্তুত ভূতত্ব-নৃতত্ব বিষয়ক প্রাচীনতর লেখায় ও সরকারী স্মারকলিপি ও দলীল-পত্রাদিতে অধ্যয়ন ও গবেষণার জন্য প্রয়োজনীয় অনেক তথ্য পুীভূত ছিল, প্রয়োজন ছিল তথ্য উদ্ধারের জন্য শ্রমসাধ্য খনন কাজের জন্য শ্রম স্বীকার। অবশেষে ৬৪ ড0115701)0577-এর অনুপ্রেরণায় ১৯১০ হইতে ১৯৪৩ খৃ. পর্যন্ত নিয়মিতভাবে ৪২ খণ্ড £5090-6017600170515 প্রকাশিত হয়, এই গ্রন্থ সিরিজের উদ্দেশ্য ছিল দুইটি £ (১) প্রাচীনতর বিক্ষিপ্ত উপাদানগুলি সহজলভ্য করা এবং (২) ইহার সহিত নবলন্ধ তথ্যের সংযোজন করা! প্রচুর মালমসলা এই গ্রন্থ সিরিজে বিধৃত হইয়াছে বটে, তবে অনেক ক্রটি-বিচ্যুতিও ইহাতে রহিয়া গিয়াছে । এই কারণে “আদাত আইন সংগ্রহের ব্যাপারে এখনও আমরা এই অঞ্চলের সমাজ জীবন ও ইহার শাসন প্রণালী পর্যবেক্ষণের উপর প্রধানত নির্ভরশীল । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।