Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আতায় উল্লেখ করা হইয়াছে! কারণ বেদুঈনগণ উক্ত সময়ে তাহাদের উন্ট্ের দুগ্ধ দোহন করিত এবং এই দুগ্ধ দোহনকেই “'আতামা বলিত। মুসলিমগণকে এমন নাম ব্যবহার করিতে বলা হইয়াছে যাহা স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে ব্যবহার করিয়াছেন । গ্ন্থপঞ্ভী £ ড/6175170], চ12170190901, দ্র. “আতামা, ইশা” । 1. 71555106] (.1.2] / মু. আবদুল মান্নান আতায় (5121) ঃ ফালিহ রিফ্কী, তুকীঁ লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ (১৮৯৪-১৯৭১)। ইস্তান্্ুলে তাঁহার জন্ম । তিনি ছিলেন গৌঁড়া মতাবলব্বী হাদীছবেত্তা ও গোল্ডেন হর্নের তীরবর্তী জিবালিস্থ এক মসজিদের ইমাম খালীল হিলমীর পুত্র। তিনি মারজান হাই স্কুলে লেখাপড়া করেন। এখানেই তহার শিক্ষক কবি জালাল সাহির তীহার প্রাথমিক কবিতাগুলি ' প্রকাশ করিবার জন্য তাহাকে উৎসাহিত করেন। তিনি উচ্চ শিক্ষা লাভ , করেন ফ্যাকাল্টি অব লেটার্সে। 'প্রগতিশীল সরকারী চাকুরিয়া তাহার জ্যেষ্ঠ ভ্রাতা তাহাকে নামিক কামাল হইতে তাওফীক ফিক্রেত পর্যন্ত সমস্ত লেখকের উন্নত মানের সাহিত্য গ্রস্থাদি দিয়া সাহায্য করেন। ফালিহ রিফ্কী ১৯০২ খু. হুসায়ন যাহিদ (দ্র.)-এর তানীন পত্রিকায় সাংবাদিক হিসাবে তাঁহার কর্মজীবন আরন্ত করেন । তানীন পত্রিকাটি ছিল এঁক্য ও প্রগতি কমিটি - (0909)-এর মুখপত্র । এখানে তিনি সপ্তাহে একবার তাহার “ইস্তান্কুল মেকতুবলারী” হেস্তান্থুল পত্রাবলী) লিখিতেন। বলকান যুদ্ধের সময় এই একই পত্রিকায় তাহার এইসব চিঠিপত্র ও পরবর্তী প্রবন্ধগুলি ছিল আবেগ, দেশপ্রেম ও প্রতিক্রিয়াশীলতা বিরেধী ভাবধারায় পরিপূর্ণ । তুর্কী সুলতানের বিচার বিভাগে স্বল্পকালীন চাকুরীর পর তিনি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী তল্'আত পাশার ব্যক্তিগত সচিবালয়ে নিয়োগ লাভ করেন। ত-ল:আত পাশার বুখারেন্ট ভ্রমণে তিনি তাহার সঙ্গে ছিলেন এবং সেখান হইতে তিনি তাহার প্রথম ভ্রমণ বৃত্তান্ত প্রেরণ করেন। ভ্রমণ বৃত্তান্ত লেখার রীতিতে তিনি পত্রিকায়, বিশেষ করিয়া শেহবালে প্রবন্ধ লিখিতেন। প্রথম মহাযুদ্ধের শুরুতে তাহাকে রিজার্ভ অফিসার হিসাবে ডাকিয়া আনা হয়। তিনি সিরিয়াতে চতুর্থ সৈন্যবাহিনীর অধিনায়ক জামাল পাশার ত্যাড্জুটেন্ট ও ব্যক্তিগত সচিব হিসাবে তীহার সঙ্গে ছিলেন । যখন জামাল পাশা নৌ-মন্ত্রী হিসাবে ইস্তান্ধুলে ফিরিয়া যান তখন তিনি তাহাকে তাহার সচিবালয়ের উপ-পরিচালক নিয়োগ করেন এবং একই সঙ্গে তিনি জাতীয় ক্যাডেট অফিসারদের (খ. 0. 0.) স্কুলের ইনস্ট্রীক্টর পদেও বহাল ছিলেন। যুদ্ধশেষে যখন এঁক্য ও প্রগতি সংস্থার (08912) নেতারা দেশ ছাড়িয়া পলায়ন করেন তখন ফালিহ রিফকী তীহার তিন বন্ধুসহ দৈনিক আকশাম পত্রিকা প্রতিষ্ঠিত করেন এবং যে সকল সাংবাদিক ইস্তাম্থুল সরকারকে সমর্থন দিত তাহাদের বিরুদ্ধে তিনি আনাতোলিয়াতে (১৯১৮-২২) জাতীয়তাবাদী আন্দোলনের গোঁড়া সমর্থক হিসাবে পরিচিত হন। মুস্তাফা কামাল অন্যান্য বিখ্যাত সাংবাদিকদের _ সহিত তাহাকে ইয্মিরে আগমনের আমন্ত্রণ জানাইলে ১৯২২ খৃ.-এর শরৎকালে মুস্তাফা কামাল পাশার সহিত সাক্ষাতের উদ্দেশে তিনি সদ্যমুক্ত (৯ সেপ্টেম্বর) ইয্মির রওয়ানা হন। মুস্তাফা কামাল তাহাদেরকে বলেন, “প্রকৃত যুদ্ধ এখন আরম্ত হইতেছে” এবং তাহাদেরকে রাজনৈতিক জীবনে ৩০৬ আতায় প্রবেশের তাগিদ দেন। বোলু (011) হইতে ১৯২৩ পৃ. সদস্য নির্বাচিত - হইয়া ফালিহ রিফকী মুস্তাফা কামাল কর্তৃক প্রতিষ্ঠিত আধা-সরকারী দৈনিক হাকিমিয়্যাত-ই মিল্লিয়া পেরবর্তীতে উলুস নামে ইহার নামকরণ হয়) পত্রিকার প্রধান লেখক হন। ১৯৫০ খৃ. ১৪ মে-র সাধারণ নিবাচিনে রিপাবলিকান পিপল্স পার্টির পরাজয় পর্যন্ত তিনি ২৭ বৎসর পার্লামেন্টের সদস্য ছিলেন। অতঃপর তিনি ইস্তান্থুলে গমন করেন এবং স্বীয় দৈনিক সাপ্তাহিক কলাম (0011710017) লিখিতেন। ২০ মার্চ, ১৯৭১ খু. ইস্তান্ুলে তাহার মৃত্যু পর্যন্ত তিনি দুন্য়া পত্রিকাটি প্রকাশ করিয়া আসিতেছিলেন। মূলত সাংবাদিক ও সর্বদা বিষয়বস্তুর গুরুত্ব সম্বন্ধে ওয়াকিফহাল আতায়-এর সাহিত্য-প্রতিভা ছিল সাধারণ সাংবাদিকদের প্রতিভা অপেক্ষা অনেক বেশী । তিনি প্রবন্ধ, সংক্ষিপ্ত বিবরণী, ভ্রমণ কাহিনী ও আত্মজীবনী রচনায় পারদর্শী ছিলেন। তিনি ছিলেন গতানুগতিকতা বিরোধী ও নিবেদিতপ্রাণ কামালবাদী। লেখক হিসাবে তিনি তাহার সম্পূর্ণ জীবন রিপাবলিকান আমলের অর্জিত সংস্কার রক্ষা ও সমর্থনে নিয়োজিত করেন। . আধুনিক প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ তুরস্ককে টিকাইয়া রাখিবার জন্য তিনি অবিরাম আপোষহীন সং্রাম করেন। তিনি কি লিখিয়াছেন তাহা বড় কথা নয়, তিনি যে. শিক্ষা রাখিয়া গিয়াছেন তাহা অপরিবর্তিত রহিয়া গিয়াছে, পশ্চাদৃূপসরণ নয় । | আধুনিক তুকাঁ গদ্যের একজন প্রধান লেখক ছিলেন তিনি । 1. 7). ঢ9785 ও উমার সায়ফুদ্‌-দীন-এর মত তিনিও সাধারণ 'তুকীদের কথ্য তুকাঁ ভাষা ব্যবহার করিতেন এবং পূর্বেকার লেখকদের সমুদয় কৃত্রিমতা সাবধানতার সহিত পরিহার করিয়া সংক্ষিপ্ত, অথচ নিখুত বর্ণাঢ্য ও নিজস্ব রীতিতে লিখিতেন। ১৯৩০-এর দশকে সরকার কর্তৃক পুনজীবিত ভাষা সংস্কার আন্দোলনের প্রতি জীবনের শেষ দিকে আতায়-এর কিছু সন্দেহ থাকিলেও তিনি ভাষা সংস্কার আন্দোলনের একজন বড় সমর্থক ছিলেন। তিনি ১৯৪০-এর দশক ও ১৯৫০-এর দশকের শেষ পর্যন্ত সময়ের মধ্যে জনগণের ভাষা ও সাহিত্যের গুরু হিসাবে বিবেচিত নূরুল্লাহ আতাচের আবির্ভাবের পূর্ব পর্যন্ত যে সংস্কারকৃত ভাষা প্রবর্তিত করেন তাহা তরুণ লেখকদের আদর্শ ছিল। সম্ভবত এই আকর্ষণীয় রীতির জন্য তাহার পাঠকগণ তাহার কতিপয় লেখনীতে গভীরতার অভাব প্রায় অনুভব করে না। এইসব লেখনীতে বেশী কৃত্রিমতার আশ্রয় না লইয়া অত্যন্ত দক্ষতার সহিত তিনি ঘটনাবলীর পর্যবেক্ষণ, বিবৃতি ও বর্ণনা দিয়াছেন। আতায় ৩০টিরও অধিক গ্রন্থের লেখক ছিলেন কিন্তু তাঁহার রচনা ও প্রবন্ধের যে বৃহত স্তুপ সংবাদপত্র ও পাক্ষিক পত্রিকাগুলিতে প্রকাশিত হইয়াছিল তাহা অদ্যাবধি পুস্তক আকরে প্রকাশিত হয় নাই । তাহারা প্রধান গ্রন্থাবলী আতেশ ভে গুনেশ (১৯১৮) ও জাইতিনদাগী (১৯৩২), জাইতিনদাগী (১৯৭০) নামে দুইটি পুস্তক এক খণ্ডে প্রকাশিত, উহ্ৃমানী সাম্রাজ্যের পতনের শক্তিশালী বর্ণনা সম্বলিত ফিলিস্তীন ও সিরিয়াতে প্রথম মহাযুদ্ধে তাহার ধারণাসমূহ দেনিযাশীরি (১৯৩১), ইয়েনী- রুশিয়া (১৯৩১), তাইমিশ কিয়িলারী (১৯৩৪), তুনা কিয়িলারী (১৯৩৪), হিন্দ (১৯৪৪) এই গ্রন্থগুলি যথাক্রমে ব্রাজিল, সোভিয়েত রাশিয়া, ইংল্যান্ড, বলকান উপদ্বীপ ও ভারত সম্বন্ধে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।