Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 “আতাউল্লাহ শাহ বুখারী | করা হইত। তিনি বরাবর পাশ্চাত্য শিক্ষার বিরোধী ছিলেন। কারণ তাহার বিশ্বাস ছিল, উহাই ইসলামের পতনের প্রধান কারণ । নিজের সন্তানগণকে তিনি ইংরেজি স্কুলে পড়িতে দেন নাই। তিনি নিজে ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম তিনি হিন্দুগণের ধর্মবিশ্বাসের ন্যায় কাদিয়ানী বা আহমাদীগণের ধর্মবিশ্বাসের ঘোর বিরোধী ছিলেন। ১৯৩৫ খৃ. তিনি আহমাদী বিরোধী অভিযানও পরিচালনা করিয়াছিলেন। সারা জীবন তিনি কুরআনের একান্ত অনুসারী ও ইসলামের জন্য নিবেদিতপ্রাণ মুসলিমরূপে পরিচিত ছিলেন। তিনি আন্তরিকতা, সততা, সংকল্প, সৎ সাহস ও ত্যাগের প্রতীক ছিলেন। দারিদ্র্যের অভিমানকে তিনি শ্রেষ্ঠ সম্পদ বলিয়া মনে করিতেন এবং জীবনে কোনদিন কাহারও অনুগ্রহ গ্রহণ করেন নাই। সততা ও উদ্দেশ্যের অকৃত্রিমতার জন্যই তিনি বর্তমান যুগের অন্যতম শ্রেষ্ট বক্তারূপে পরিচিতি লাভ করেন। উপমহাদেশের খ্যাতনামা বহু “আলিম তাহাকে আমীর-ই শারী“আত বলিয়া স্বীকার করেন এবং তীহার মুরীদ হন। “'আতশউল্লাহ শাহ-এর জাতীয়তাবাদী আদর্শ ছিল অহিংস এবং শাসনতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেই ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করিতে হইবে । তিনি ছিলেন ভারতবর্ষেরই জাতীয়তাবাদী নেতা, তাই মুসলিম লীগের পাকিস্তান ধারণার পক্ষপাতী ছিলেন না। বিদেশী শাসক শক্তিকে বিতাড়িত করিয়া সম ও সংযুক্ত ভারতবর্ষকেই স্বাধীন করিবার উদ্দেশে তিনি কংগ্রেস পার্টিতে যোগদান করিয়াছিলেন। কংগ্রেস পার্টির একজন সক্রিয় সদস্যরূপে ও মহাত্মা গান্ধীর প্রতিনিধিরূপে তিনি সমগ্র ভারতবর্ষ জুড়িয়া ব্যাপকভাবে সফর করেন এবং সর্বত্র সকল ভারতীয়ের সমবেত প্রচেষ্টা দারা দ্রুত স্বাধীনতা অর্জনের কথা জোর দিয়া প্রচার করেন। কিন্তু রাজনীতিবিদ যতটা ছিলেন তাহার চেয়ে বড় ছিলেন ধর্মীয় নেতা । সমগ্র জীবনব্যাপী তাহার প্রথম ও প্রধান লক্ষ্য ছিল স্বীয় সমাজের অগ্থগতি ও কল্যাণ সাধন। তিনি যুসলমানগণের জন্য বিশেষ রক্ষা ব্যবস্থার দাবি করিতেন। জাতীয় আন্দোলনে “আত “উল্লাহ শাহ বুখারীর একমাত্র অবদান হইতেছে অহিংস ও শাসনতান্ত্রিক উপায়ে স্বাধীনতার প্রতি গুরুত্ব আরোপ ও প্রচার। তীহার সকল সহানুভূতি ছিল মুসলিমগণের প্রতি, কিন্তু সে সময়কার গরস্থুপঞ্জী 8 (১) “আযীযুর-রাহ মান লুধিয়ানবী, রাঈসু*ল-আহ"রার মোওলানা হাবীবুর রহমান-এর জীবনী), (উর্দূ, দিল্লী ১৯৬১ খু; (২) সারোশ কাশ্মীরী, “আত শউল্লাহ শাহ বুখারী (উর্দূ), লাহোর ১৯৫৪ খু. (৩) নাকৃ-শ, ব্যক্তিত্ব সংখ্যা, লাহোর ১৯৫৬ খৃ., সম্পী. মুহাম্মাদ তুফায়ল; (8) নাকৃ-শ, আত্মজীবনী সংখ্যা, লাহোর ১৯৬৪ খু., সম্পা. মুহাম্মাদ তুফায়ল; (৫) চৌধুরী খালীকুযযামান, 781178% ৮০ 191091212, লাহোর ১৯৬২ . খৃ.; (৬) ভারত সরকারের স্বরাষ্ট্র রাজনৈতিক দফতরের কার্যবিবরণী .(১৯৩০-১৯৩৬ খু); (৭) 1177765 01 10012, ১৯৪০-১৯৪৬, সালের সংখ্যাসমূহ; ৮৮) বাংলা বিশ্বকোষ, ১খ., ফ্রাঙ্কলিন বৃক প্রোগামস, ঢাকা ১৯৭২ (প্রবন্ধ আতাউল্লাহ শাহ বুখারী)। ২৯৬ নস রর & 1). :252.910101, 7010007221 9 006 1২981101791] [01092791010 ০01 17019, 0510005 (1972) / হুমায়ুন খান “আতাচ, নৃরুল্লাহ (111৬ (১০) £ আধুনিক তুকীঁতে নূরুল্নাহ আতাচ (১৮৯৮-১৯৫৭), বিখ্যাত তুকাঁ প্রবন্ধকার, সাহিত্য সমালোচক, দুই যুগ ধরিয়া (১৯৩৫-৫৫) সমসাময়িক তুকীঁ ভাষা ও সাহিত্যের আধুনিকীকরণের পথপ্রদর্শক । ইস্তান্থুলে জন্ম, সরকারী চাকুরিয়া ও লেখক মুহাম্মাদ “আতার (১৮৫৬-১৯১৯) পুত্র। জে. ফন হ্যামার প্রণীত “উছমানী সাম্বীজ্যের. ইতিহাসের (09501101716 969 0575721015017610 1২০101759, 7951 1828-35)-এর ফেরাসী অনুবাদ হইতে) অনুবাদক হিসাবে সমধিক পরিচিত । ১৯৩৪ খু. পারিবারিক দস্তখত করেন এবং তখন আতাকে আতাচে পরিবর্তন করেন। পরে নৃরুল্লাহ সম্পূর্ণরূপে বাদ দেন। তাহার বিভিন্ন কলমী নামের মধ্যে সবচেয়ে . বেশি ব্যবহৃত নামটি হইল কাভাফ্ওগলু (৫৪৪০1) । আতাচের শিক্ষা গ্রহণ ছিল অনিয়মিত । তিনি বিভিন্ন স্কুলে লেখাপড়া করেন (চার বৎসর গালাতাসরায় স্কুলে এবং পরে সাহিত্য অনুষদে) এবং কোথাও শিক্ষা সমাপ্ত করেন নাই। যদিও তিনি প্রথম মহাযুদ্ধের সময়ে কিছুকাল সুইজারল্যান্ডে অতিবাহিত করেন, ফরাসী ভাষা ও সাহিত্যে পূর্ণ জ্ঞান, তাহার অন্য গুণাবলীর মত, প্রধানত ্বঅর্জিত। আতাচ শিক্ষক ও অনুবাদক হিসাবে এবং বহু সংবাদপত্র ও সাময়িকীতে অনবরত প্রবন্ধাদি লিখিয়া জীবিকা নির্বাহ করিতেন । তিনি ইস্তান্ুল, আনকারা ও প্রদেশসমূহের বিভিন্ন স্কুলে ফরাসী সাহিত্য ও ভাষা শিক্ষা দিতেন এবং প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের অফিসসহ বিভিন্ন সরকারী দফতরে অনুবাদকের কাজ করিতেন। তিনি ১৯৫৭ খু. -এর ১৭ মে ইন্তিকাল করেন । আতাচ বিখ্যাত পাক্ষিক পত্রিকা দারগাহতে কবিতা, সমালোচনামূলক প্রবন্ধ ও নাট্য-সমালোচনা দ্বারা ১৯২১ খু. তাহার সাহিত্যিক জীবন শুরু করেন। এই পত্রিকার লেখক ছিলেন সেই যুগের সকল প্রধান লেখক ও অনেক উদীয়মান প্রতিভা । এই সময়ে তিনি বিশেষভাবে নাটকে আগ্রহী ছিলেন এবং প্রধানত দৈনিক আকশাম-এ নাট্য সমালোচনা লিখিতেন (দ্র. 01০0) 4050, 8190 0098 0০9৭2, ইস্তান্থল ১৯১৩)। পরে তিনি সাহিত্য সমালোচনায় আত্মনিয়োগ করেন এবং ঘনিষ্ঠভাবে সাহিত্য-পটের দৈনন্দিন অগ্রগতি বিশেষভাবে অনুসরণ করিয়া অবিরত প্রায় ৬০টিরও বেশি দৈনিক পত্রিকা ও সাপ্তাহিকীতে, বিশেষ করিয়া আকশাম, হাকিমিয়েত-. তেরকুমি, উলকু, তুর্কদিলি, জুমহুরিয়াত, পাযার. পোস্তাফি, দুনয়া এবং সর্বোপরি ঘন ঘন উলুস-এ সমালোচনামূলক প্রবন্ধ লিখিতেন (দ্র. কোনুর আরতপ, আতাচ বিবলিওথাফিয়াসি, আতাচ, সম্পা. তুর ভাষা কাউন্সিল, আনকারা ১৯৬২ খৃ.)। আতাচ তুকাঁ সাহিত্যের একটি অতি অবহেলিত দিক, প্রবন্ধের উন্নতি সাধন করিয়া ইহাকে একটি স্বাধীন সন্তায় রূপ দেন। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।