001719115 [৬610006 এলে 00500610, 1027 0210015610-7210991] 100 51016 75020101106 100 (২910006]) 067 05501710165 225. [0701567516551 7011 6. 5901)- 0০৫599ি9 ঢা 91001551 [061091, ৫খ., ১৯৪ ৭-৮, ৬২১-৬০ (07010510, 563-620)। ড/. 291707010, 8. 5079151- (6.1.2) / শিরিন আখতার আতহার আলী (০০ ১৮1) £ মুহাম্মদ, আলহাজ্জ, হাফিজ, মাওলানা, বাংলাদেশের প্রখ্যাত “আলিম, সূফী ও সমাজ সংক্কারক। আনুমানিক বাংলা ১৩০১/খু. ১৮৯৪ সনে সিলেট জেলার বিয়ানী বাজারের এক এতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। বাং ১৩৮৩/খৃ. ১৯৭৬ সনে ময়মনসিংহে তিনি ইন্তিকাল করেন। সেইখানকার জামেআ ইসলামিয়া প্রাঙ্গণে তাহাকে দাফন করা হয়। বাল্যকাল হইতেই তাহাকে দারিদ্র্যের সহিত সংগ্রাম করিতে হয়। দীনী শিক্ষা লাভের প্রবল স্পৃহা তাহার মধ্যে 065 £€7095956870 ১81950107715517)76101165, ' বাল্যবয়স হইতেই পরিলক্ষিত হয় । দেশে প্রাথমিক শিক্ষা লাভের পর উচ্চ শিক্ষার জন্য তিনি উত্তর ভারতের মুরাদাবাদ গমন করেন। তথা হইতে রামপুর ও পরে প্রখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান দারুল-উলুম দেওবন্দ দ্র.) হইতে অত্যন্ত কৃতিত্বের সহিত হাদীছ ও তাফসীরশান্ত্রে উচ্চ সনদ লাভ করেন। সেইখানে তিনি “আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী ও “আল্লামা শাব্বীর আহমাদ 'উছমানী দ্ে-)-র মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বিষয়াদির বিশেষজ্ঞগণের সাহচর্য লাভ করেন। শিক্ষা জীবন সমাপ্তির পর দীর্ঘদিন সিলেট ও কুমিল্লা জেলার বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনায় তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেন। অতি প্রখর স্মরণশক্তিবলে অধ্যাপনার কাজের ফীকে ফীকে তিনি মাত্র তিন মাস . সময়ে সম্পূর্ণ কুরআন মাজীদ হিফ্জ করিয়াছিলেন। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ “আলী থানাবী (দ্র.)-র তত্বাবধানে থাকিয়া তিনি তাসাওউফের তালীম গ্রহণ করিয়াছিলেন। তাহার বিশিষ্ট খলীফাগণের মধ্যে তিনি অন্যতম। সেই যুগে ময়মনসিংহ জেলার দক্ষিণ-পূর্বস্থ ভাটি ও হাওর অঞ্চল শিক্ষাদীক্ষায়, বিশেষত ইসলামী শিক্ষার ব্যাপারে অত্যন্ত পশ্চাদ্্পদ ছিল ।. কিশোরগঞ্জ মহকুমার কতিপয় বিদ্যোওসাহী ব্যক্তির আমন্ত্রণে ও তাহার মুরশিদ মাওলানা থানাবীর অনুমতিক্রমে তিনি কিশোরগঞ্জে চলিয়া আসেন এবং সেখানে শিক্ষা দান ও সমাজ সেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। তাহারই প্রচেষ্টায় কিশোরগঞ্জ শহরে একটি সুবৃহৎ মসজিদ প্রতিষ্ঠিত হয় । জন মুসলিম শহীদ হন। এই কারণে এই মসজিদটি আজও “শহীদী মসজিদ" নামে পরিচিত । প্রতিদিন ফজরের পরে ইহাতে তিনি ধারাবাহিকভাবে . কুরআন মাজীদের তাফসীর বর্ণনা করিতেন। কিছুদিন পর তিনি সেই মসজিদ সংলগ্ন স্থানে জামেআ ইমদাদিয়া নামে উচ্চ মানের একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়া তোলেন । সন্ভবত বাংলাদেশে দেওবন্দী নিসাব অনুসণরকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্বপ্রথম এই জামেআর পাঠ্যসুচীতেই বাংলা, ইংরেজী, অংক, বিজ্ঞান ইত্যাদি বিষয় অন্তর্ভূক্ত করা হয়। মাদ্রাসার শিক্ষাপ্রাপ্তদের বেকারত তাহাকে খুবই পীড়া দিত। তাহাদেরকে স্বাবলম্বী ২৯০ আতহার আলী সেলাই, বয়ন, টাইপ রাইটিং; টেলিগ্রাফী ইত্যাদি কারিগরী ও অর্থকরী শিক্ষারও ব্যবস্থা করিয়াছিলেন। এইজন্য তাহাকে প্রবল বিরূপ সমালোচনার সম্মুখীন হইতে হইয়াছিল। প্রাচীন ও দুষ্প্রাপ্য পুস্তক সংগ্রহে তিনি বিশেষ আগ্রহী ছিলেন এবং বহু ্ দুষ্প্রাপ্য কিতাব সংগ্ুহ করিয়া জামেআ ইমদাদিয়ার গ্রন্থাগারকে তিনি আকর্ষণীয় গবেষণা কেন্দ্রে পরিণত করিয়াছেন । তখনকার দিনে বাংলা ভাষায় ইসলামী সাহিত্যের পরিধি ছিল খুবই সংকীর্ণ । এই অভাব পূরণের উদ্দেশে তিনি “গবেষণা ও প্রচার দফতর” নামে আলাদা একটি বিভাগ প্রতিষ্ঠিত করিয়াছিলেন । তীাহারই উৎসাহে ও তত্বাবধানে এই বিভাগ হইতে “আল-মুনাদী” নামে বাংলায় একটি ইসলামী মাসিকপত্র প্রকাশিত হয় এবং কয়েকটি গবেষণামূলক পুস্তক রচিত হয়। তাহার উৎসাহে আরও বহু ইসলামী শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান কায়েম হয় । বাংলাদেশের প্রায় তিন সহ কওমী মোদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়নত্রবহির্ভূত) মাদ্রাসাকে একই কেন্দ্রের আওতাভুক্ত করিয়া উহাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা ইত্যাদির মান প্রচেষ্টার ধারা অনুসারে ১৯৭৮ সনে “বিফাকুল মাদারিসিল. কাওমিয়া আল-আরাবিয়া” নামে একটি কেন্দ্রীয় সংগঠন প্রতিষ্ঠা লাভ করে । রাজনীতিকেও তিনি এড়াইয়া চলেন নাই । তিনি ইহাকে “ইবাদতের ন্যায় মনে করিতেন । পাকিস্তান প্রতিষ্ঠার সংবাম হইতে শুরু করিয়া তাহার ইসলামী দৃষ্টিভংগীর সামঞ্জস্যবিশিষ্ট প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্বহণ করিয়াছেন! তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান জমীয়তে উলামায়ে ইসলাম পার্টির সভাপতি নির্বাচিত হন। পরে ইহার অধীনে তাহারই নেতৃত্বে নেজামে ইসলাম পার্টি গঠিত হয়। ১৯৫৪ সনে প্রাদেশিক ব্যবস্থাপক সভার নির্বাচনের সময় “যুক্তফ্রন্ট” নামক সংগঠনের একটি শক্তিশালী অজদল হিসাবে নেজামে ইসলাম দল সক্রিয় থাকে । এ সময় তিনি তদানীত্তন প্রাদেশিক পরিষদ ও কেন্দ্রীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এক সময় এই দলের নেতা চৌধুরী মুহাম্মাদ “আলীর নেতৃত্বে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠিত হইয়াছিল। ১৯৫৬ সনে সর্ববিধান প্রণয়ন ও ব্যবস্থাপক পরিষদে তাহা গৃহীত হওয়ার পিছনে মাওলানার অবদান অনন্বীকার্য। উক্ত সংবিধানে যে কতগুলি মৌলিক ইসলামী ধারা সন্নিবেশিত হইয়াছিল, তাহার পিছনে মাওলানার যথেষ্ট অবদান ছিল। | তিনি অত্যন্ত পরিশ্রমী, সময়নিষ্ঠ ও সকল কাজে হযরত মুহাম্মাদ (স)-এর সুন্নাহ্র পাবন্দ ছিলেন। সফরে বা গৃহে সকল অবস্থাতেই তিনি সকল দায়িত্ব পালন করিয়াও যিকর, সালাত, তিলাওয়াত ইত্যাদি রূহানী উন্নতিমূলক নির্ধারিত কর্মসূচী অনুসরণ করিতেন । মাওলানার পুত্র জামেআর বর্তমান অধ্যক্ষ মাওলানা আজহার আলী আন্ওয়ার-এর নিকট পারুলিপি আকারে সংরক্ষিত তাসাওউফ সংক্রান্ত পত্রসমূহ তাহার মেধা ও জ্ঞানের উজ্জ্বল সাক্ষ্য বহন করে। স্বাধীন বাংলাদেশের অস্যুদয়ের পর তাহাকে প্রায় তিন বৎসর বিনা .. বিচারে অন্তরীণ থাকিতে হয়। পরে হাইকোর্টের নির্দেশে তাহাকে মুক্তি দেওয়া হয়। অত্যধিক পরিশ্রম ও দীর্ঘ কারাভোগের দরুন তাহার স্বাস্থ্য ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।