Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আত্জেহ সেখানকার আকিনিজদের মধ্য হইতে একটা পঞ্চম বাহিনী গড়িয়া তোলা হয়। এই বাহিনী তাহার চরদেরকে জাপানী ধ্বংসলীলার শরণার্থী হিসাবে আত্জেহতে প্রেরণ করে । জাপানীদের আগমনের ঠিক পূর্বে ষড়বিংশতি মুকীমদের সাগীপ্রধান তিউকুন্জা আরিফ বিদ্রোহে যোগ দেন। অন্যদিকে পরবর্তী কালে গুমপাঙ পেয়ং-এর তিউকু মুহাম্মাদ হাসান ঘোষণা করেন, তিনি আক্রমণের পূর্বেই জাপানীদের সহিত যোগাযোগ রক্ষা করিয়া আসিতেছিলেন। . ... শুরু হইতেই জাপানীরা উলীবালাঙ ও “উলামা*র সহিত ভিন্ন সম্পর্ক গড়িয়া তোলে। ওলন্দাজগণ এইরূপ সম্পর্ক স্থাপন করে নাই। প্রথমেই তাহারা “উলামার পক্ষ হইতে সর্বাপেক্ষা অধিক সমর্থন লাভ করে। জাপানীরা অবশ্য পুসা কর্তৃক উলীবালাউদের নিকট হইতে স্থানীয় ক্ষমতা দখলের অনুমতি দেয় নাই। কারণ তাহারা 'আদাত ভিত্তিক সরকারী প্রশাসন-সনত্র বিকল করিয়া প্রচলিত সমাজ ব্যবস্থায় বিপত্তি ঘটাইতে চাহে নাই। ইহাতে হয়তো তাহাদের সামরিক শক্তি দুর্বল হইয়া পড়িত। তৎপরিবর্তে জাপানীরা “আদাত ও হুকুম' উভয় রাজনৈতিক শক্তির মধ্যে সমন্বয় সাধনের নীতি অবলম্বন করে। যুদ্ধ প্রচেষ্টায় জনসাধারণের সহযোগিতা লাভের উদ্দেশ্যে এইরূপ করা হয় । ঠিক ওলন্দাজদের মতই জাপানীরাও তাই উভয় দলের মধ্যে ভারসাম্য বিধানের চেষ্টা করে! এই নীতি শীঘ্রই গ্রহণযোগ্য হয়। কারণ অভ্যুথানে উলীবালাঙগণ গুরুত্পূর্ণ ভূমিকা পালন করেন। এইভাবে উলীবালাঙদের শাসন বজায় থাকে । সরকারী কাজকর্মে তাহাদের ভূমিকা ও অবস্থান আরওদৃঢ় হয়। ওলন্দীজ সরকার ইন্দোনেশীয় গান্কেদের জন্য পথ প্রশস্ত করিয়া দেয়। একটি মাত্র ব্যতিক্রম ছাড়া ইহারা উলীবালাঙ পরিবার হইতেই নিযুক্ত হইত। ১৯৪৩ সালে সুমাত্রা হইতে জাপান সফরকারী আত্জেহর প্রতিনিধিত্ব করেন দুইজন উলীবালাঙ। তাহাদের একজন তিউকু মুহাম্মদ হাসান ছিলেন ইহার নেতা । ১৯৪৩ সালের শেষের দিকে সৃষ্ট আত্জেহর উপদেষ্টা পরিষদে তিউকুনজা আরিফ সভাপতি ও তিউকু মুহাম্মাদ হাসান সহ-সভাপতি নিযুক্ত হন। এইবারই পরিষদটি প্রথম প্রতিষ্ঠিত হয় বলিয়া ইহার বেশির ভাগ সদস্য ছিল উলীবালাঙ শ্রেণীর ব্যক্তিবর্গ । কিন্তু ১৯৪৫ সালে পুনর্গঠিত হওয়ার পর আর এমনটি হয় নাই। তথাপি উলীবালাঙদেরকে অবজ্ঞা করিয়া “উলামা”র অবস্থান উল্লেখযোগ্যতাবে দৃঢ় হইতে থাকে । ১৯৪৩ সালের প্রথমদিকে তুয়াং 'আবদুল' আযীয সম্গ্র আত্জেহর ধর্মীয় উপদেষ্টা নিযুক্ত হন। ইহার কয়েক মাস পর তিনি নব প্রতিষ্ঠিত ধর্মীয় বিষয়ের পরামর্শ কাউঙ্গিলের সভাপতি নিযুক্ত হন। ইহার সহ-সভাপতি নিযুক্ত হন তিউংকু মুহাম্মাদ দাউদ - বিউরিউএহ। সমগ্র আত্জেহ্‌ ব্যাপিয়া ইহার শাখা ছিল এবং তিনি অতি সত্বুর ইহার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব পরিণত হন। এই সংগঠন ও অনুরূপ অন্য সংগঠনগুলির প্রধান উদ্দেশ্য ছিল ০০০৪৪ লাগানো । ধর্মীয় মামলাসমূহ নিষ্পত্তির জন্য ১৯৪৪ খৃ.-এ 'শুকিউ হোয়েন নামে একটি “আদালত প্রতিষ্ঠিত হয়। ইহাতেও তিউংকু মুহাম্মাদ দাউদ বিউরিউএহ ও তাহার পুসা আধিপত্য বিস্তার করে। অবশেষে পুসার ২৭৫ আত্জেহ ' কার্যনির্বাহী পরিষদের একজন সদস্যকে ধমীয়ি শিক্ষা পরিদর্শক নিয়োগ করা . হুয়। তিউংকু মুহাম্মাদ দাউদ' বিউরিউএহ্‌.ও আরও কয়েকজন “উলামা' আত্জেহ্র প্রথম ও দ্বিতীয় উভয় পরিষদের সদস্য ছিলেন। বিচার বিভাগও পুনর্গঠিত হয় এবং ইহাকে উলীবালাঙদের নিয়ন্ত্রণ হইতে প্রায় সর্বাংশে মুক্ত করা হয়, বিশেষত ম্যাজিস্ট্রেটদের আদালতে নিযুক্ত সদস্যদের এক বিরাট সংখ্যা ছিল পুসার সমর্থক, প্রতিরোধ আন্দোলনের নেতা ও উলীবালাঙদের শত্রু উভয় দলের মধ্যে ভারসাম্য রক্ষা করার এই নীতি উলীবালাঙ বা উলামা" কাহাকেও সন্তুষ্ট করিতে পারে নাই । নিশ্চিতরূপে বলিতে গেলে হুকুম গৃহকন্রী ও 'আদাত তাহার অনুগত দাসীর ভূমিকায় আর রহিল না। থাকিলেই “উলামা” সন্তুষ্ট হইতেন। কাজেই উভয় দলই জাপানী কর্তৃপক্ষকে উপেক্ষা করিয়া পরস্পর এক নিষ্ঠুর সংগ্রামে লিপ্ত হয়। ইতোমধ্টে জাপানীদের উপর দিন দিন চাপ বৃদ্ধি পাইতে থাকে । দেশে উৎপাদিত খাদ্য ও রাস্তাঘাট, বিম্যানক্ষেত্র ও দুর্গ তৈরির জন্য দেশীয় শ্রম-এই দুইয়ের উপরই দখলদার জাপানী সৈন্যরা নির্ভরশীল ছিল। এই চাহিদা মিটাইতে গিয়া জনসাধারণের উপর উলীবালাঙ ও “উলামা” উভয়ের মাধ্যমে এক অসহনীয় বোঝা চাপাইয়া দেওয়া হয়। ফলে অসন্তোষ বৃদ্ধি পাইতে থাকে। ক্রমবর্ধমান সংখ্যায় উলীবালাঙগণ দখলদার সৈন্যদের সেবায় নিজেদের জনবল সরবরাহ করিতে অস্বীকার.করে । অন্যপক্ষে জাপানী চাহিদা মিটান “উলামার পক্ষেও ক্রমেই কঠিন হইতে থাকে । ১৯৪৩ খু. সেপ্টেম্বর মাসে আত্জেহ্‌ ব্যাপিয়া বিপুল হারে গ্রেফতার শুরু হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কতিপয় উলীবালাঙও ছিলেন। ১৯৪৪ খৃ. আগস্ট মাসে গ্রুমপাং পেয়ং-এর শাসনকর্তাকে গোপন কর্মতৎপরতা ও ওলন্দাজদের সহিত ষড়যন্ত্রের সন্দেহে কতিপয় উলীবালাঙসহ গ্রেফতার করা হয় এবং ইহার অল্প কাল পর তাহাকে হত্যা করা হয়। এই গণথেফতারের কয়েক মাস পূর্ব হইতেই পিউসাঙান-এর শাসনকর্তা বন্দী ছিলেন। হিকায়াত প্রাঙ্গ সাবি (জিহাদের আহ্বান) গ্রন্থ সঙ্গে রাখা ও উহার পঠন-পাঠন অপরাধ ঘোষিত হইয়াছিল । দুইটি ক্ষেত্রে প্রকাশ্য প্রতিরোধ সৃষ্টি হয়। প্রারগ্তে ১৯৪২ খৃষ্টাব্দের দিকে লো" সিউমাউই উপজেলার 'বায়ু'তে এক বিদ্রোহ দেখা দেয় । সেইখানে তিয়াংকু “আবদুল' জালীল নামক এক “আলিম যিনি তরুণ হওয়া সত্তেও একটি বৃহৎ ধর্মীয় বিদ্যালয়ের প্রধান ছিলেন, জাপানীদের বিরুদ্ধে তাহার কথিত জিহাদ প্রাঙ্ সাবি ঘোষণা করেন। ফলে এক রক্তক্ষরী সংঘাতে তিনি অনুগামীদলসহ শহীদ হন। ১৯৪৫. খু. বিরিউ উপজেলার পান্দ্রা (68110:911))-এ বিদ্রোহ দেখা দেয়। এইখানে বাধ্যতামূলক সরবরাহের গুরুতর আর্থিক. বোঝা ও স্বেচ্ছাশ্রমে ফলে এক বিস্ফোরণ ঘটে, যাহা বর্বরভাবে দমন করা হয়। জাপানী আক্রমণের ফলে প্রথমত কাফির বিদ্বেষের নেতিবাচক মানসিকতা পুনর্জাগরিত হয়। কিন্তু জাপানী চাপ যতই বৃদ্ধি পাইতে থাকে ততই দেশপ্রেমের ইতিবাচক মানসিকতা গড়িয়া উঠে। ইহার ফলে . আকিনিজদের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ গ্রহণের উদণ্র বাসনা জাগিয়া উঠে। জাপানীদের স্বাধীনতা দেওয়ার অঙ্গীকারের ফলে শেষের দিকে এই 504 . পরিণত হয়। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।