Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আল-'আতক গ্রস্থপঞ্জী £ বাংলা বিশ্বকোষ, নওরোজ কিতাবিস্তান, ঢাকা ১৯৭২, ১খ., পৃ. ১২০। (সংকলিত) আল-“আতক (311) ৫ নাজ্দ-এর একটি উপত্যকা । তুওয়ায়ক পাহাড়ের পশ্চিম প্রাচীর যে কয়টি উপত্যকা ছারা বিচ্ছিন্ন, উহাদের সর্ব উত্তরে ইহা অবস্থিত। ইহা একটি প্রকৃত ওয়াদী (উপত্যকা), প্রচুর বৃষ্টি হইলে সেখানে প্রবল বন্যা দেখা দেয়। উপত্যকাটি উত্তরে সুদায়র জেলা এবং দক্ষিণে আল-মাহ্‌মাল জেলার মধ্যকার সীমা নির্ধারকরূপে বিদ্যমান । ইহার উদ্ভব (4 ১৪) তুওয়ায়ক পাহাড়ের পশ্চিমাঞ্চলের নিন্নভূমি তথা আল-কাসাব মন্দ্যানের সংলগ্ন এলাকায় ৷ উপত্যকাটির দক্ষিণে রহিয়াছে একটি লবণ আধার (০ বা ২১১...) | আল-বাকারাত-এ (বোক্রাঃ-র বৰ. ব.- অর্থ-৩-৫ বৎসরের উন্ত্রী) পর্বতমালা অতিক্রম করার পর উপত্যকাটি একটি সংকীর্ণ পথ দিয়া তুওয়ায়ক পাহাড়ের ক্রমশ ঢালু অংশের মধ্য দিয়া গমন করিয়াছে । এই সংকীর্ণ পথের ঠিক পূর্ব দিকে, সুদায়রের উচ্চভূমি হইতে উরাত উপত্যকা নামিয়াছে এবং দক্ষিণ দিক হইতে ছাদিক উপত্যকা আল-“আতক-এ আসিয়া মিলিত হইয়াছে। অধিকন্তু সুদায়র-এর মূল উপত্যকা-যেখানে জালাজিল, আল-আওদা ও অন্যান্য মরদ্যান অবস্থিত এবং “উশায়রা উপত্যকা উভয়ে একত্রে উত্তর দিক হইতে আসিয়া আল-'আত্ক-এর সহিত মিলিত হইয়াছে। অনুরূপভাবে আর-হি“সি উপত্যকা (সুবায় উপজাতির ওয়াহ্হাবী ইখুওয়ানের একটি বসতি) দক্ষিণ রুক্বা-এর দক্ষিণ দিক এবং রুওয়ায়গিব .সুহুল উপজাতির অন্তর্ভুক্ত ইখ্ওয়ানের একটি বসতি)-এর উত্তর দিক অতিক্রম করিয়া আল-আত্ক উপত্যকাটি আল-আরামা পর্বতের ঢালু অংশটিকে বিদীর্ণ করিয়াছে।, উপত্যকাটি হশাফারুল আতক-এর কুপসমূহের উত্তর-পশ্চিম দিক দিয়া কয়েক কিলোমিটার বিস্তৃত হইয়াছে এবং আদু-দাহনার মরুভূমির ঠিক পশ্চিমে রাওদ শতুত্-তান্হাহ-এর শেষ প্রান্তে আসিয়া পৌছিয়াছে। এই অবতলটি আশৃ-শাওকী ও আত্-তায়রী উপত্যকা হইতে পানি গ্রহণ করে। শেষোক্তটি হণফারুল “আত্ক-এর পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার পর্যস্ত অতিক্রম করিয়াছে। . হণাফারুল 'আত্ক-এ অবস্থিত সুমিষ্ট পানির কূপের (২৫ ডিথ্ি-৫৭ ফুট-০৪ ইঞ্চি উত্তর, ৪৬ ডিগ্রী-৩০ ফুট-২৮ ইঞ্চি পূর্ব) সংখ্যা এক ডজনেরও অধিক । সকল কূপের কিনারা পাথর দ্বারা বাধানো। ইহাদের গভীরতা প্রায় ২৩ বা" (প্রায় ৪০ মিটার)। প্রতিটি কূপের নিজস্ব নাম রহিয়াছে, উহাদের মধ্যে সবচেয়ে বেশি পানি রহিয়াছে আল -গাব্বাশিয়্যা ও সুদারায়। এই কৃপগুলি দারবুল কুনহুরী-র পশ্চিম প্রান্তসীমা নির্দেশ করে। একটি বহুল ব্যবহৃত মরুপথ পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত আল-জুবায়ল আয়নায়ন) শহর হইতে সমতল মক্ুভূমির উপর দিয়া প্রসারিত হইয়াছে। এই সকল কূপ হইতে যে কোন পরিব্রাজক সুদায়র অথবা মাহ্‌মাল উপত্যকায় পৌছিতে পারে অথবা নাফুদুল বালাদীন-এর অনতিদূরে অবস্থিত আল-ওয়াশম জেলায় পৌছিতে পারে । জনশ্র্তিতে জানা যায়, বান্‌ খালিদের গোত্র-প্রধানগণ এখানকার কৃপগুলি খনন করিয়াছিলেন। ইহারা অষ্টাদশ শতাব্দীর শেষদিকে আল সাউদ-এর ২৬৬ ওয়াহ্হাবী রাষ্ট্রের অভ্যুদয় পর্যন্ত পূর্ব আরবের শাসক ছিলেন। গ্রীষ্মকালে কয়েক হাজার বেদুঈন হশফারুল “আত্ক-এ সমবেত হইতে পারে। যে নিঙ্নভূমিতে কুপগুলি অবস্থিত, সেখানে তাহাদের তাবুগুলি সারিবদ্ধভাবে চতুষ্ার্স্থ পাহাড়গুলির পাদদেশ পর্যন্ত খাটান হয়। আল-আতক উপত্যকাটি সুবায়' ও আস-সুহূল উপজাতির বসতি অঞ্চলে অবস্থিত বলিয়া বিবেচিত। অপরপক্ষে কুপগুলি আল-খুদ্‌রান উপজাতির অধিকারভুক্ত এবং যাহারা নাবাতা ও আল-উরায়নাত' গোত্রদ্বয়ের সময়ে গঠিত। এই উভয় গোল্রই সুবায়' উপজাতির শাখা । এই সকল উপজাতির সদস্যগণ নাজ্দের অধিকাংশ শহরবাসীর ন্যায় উপত্যকার নামটিকে “আত্তস্‌ উচ্চারণ করে । কিন্তু নাজদ ও পূর্বাঞ্চলীয় অন্যান্য বেদুঈন ইহার নামটিকে “আতশা েহার অর্থ ঝোপবৃক্ষাদি) শব্দের সঙ্গে মিলাইয়া 'আত্শা বলিয়া থাকে । 'আতক উচ্চারণটি কদাচিৎ শোনা গেলেও হাম্দানী ১খ., ১৪১)-এ বাত্নুল আত্ক রূপটি লিপিবদ্ধ করিয়াছেন, তিনি আল-বাকারাত ও বাতন যী উরাত-এরও উল্লেখ করিয়াছেন। ইব্‌ন বিশর “উনওয়ানুল-মাজদ মেকা সং, ১খ., ৪৪, ৭২, ১০৮, ২খ., ২৬)-এ আল-“আতক ও হাফারুল “আত্ক লিখিয়াছেন এবং ইব্‌ন বুলায়হিদ সাহীহুল আখবার (১খ., ১৩৭)-এ আল-'আত্ককে প্রাচীন আরবী কার্যে উল্লিখিত আল-ইত্কান অথবা আল-আত্কান নামক স্থানদ্বয়ের একটিব্ূপে সনাক্ত করিয়াছেন। . | 050156 8২০71 (5.2) / মাহবুবুর রহমান ভূঞা আত্জেহ £ (আত্চিন, আচিন- ৭ আচায়, দা-মাই., ২খ.» ৬) সুমাত্রা দ্বীপের সর্বাপেক্ষা উত্তর অংশ । বর্তমানে ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের অন্তর্গত এই প্রদেশে এক সময় আত্জেহ নামক শক্তিশালী মুসলিম সাম্রাজ্যের বিকাশ ঘটিয়াছিল। তাপানূলী ও বর্তমান কালের সুমাত্রা উতারা প্রদেশরূপে চিহিত সুমাত্রার ওস্টকাস্ট-এর ওলন্দাজ রাজপ্রতিনিধি শাসিত এলাকা দ্বারা ইহার দক্ষিণ সীমানা নির্ধারিত হইত । আরও পূর্ববর্তী কালে আতজেহ প্রদেশ অথবা ন্যুনপক্ষে ইহার রাজনৈতিক সার্বভৌমত্রে ক্ষেত্রে আরও দক্ষিণে অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সুমাত্রার পূর্ব ও পশ্চিম উপকূলের একটা বৃহৎ অংশ আত্জেহ সাম্রাজ্যের কর্তৃত্বাধীন ছিল, এমনকি বাটাক অঞ্চলসমূহের পৌত্তলিক (79.£90) গোত্র-প্রধানগণ আত্জেহ-এর রাজন্যবর্ দ্বারা নিজ নিজ পদে অভিষিক্ত হইত। বৃহৎ আত্জেহ £ আত্জেহ-এর রাজন্যবর্গের সাবেক আবাসস্থল আত্জেহ বন্দর, আত্জেহ নদী ও উত্তর-পশ্চিমে যে জেলা তাহাই প্রথম হইতে মূল আত্জেহ বলিয়া পরিচিত । ওলন্দাজরা ইহাকে বৃহৎ আত্জেহ ও রাজধানীকে কৃতা রাজা (অর্থাৎ রাজার দুর্গ) নামে চিহ্নিত করে। কৃতা রাজার উত্তর-পূর্ব পূলোওয়ে দ্বীপে অবস্থিত সাবাং বন্দর মাত্র এই শতকের প্রথম দিকে প্রতিষ্ঠিত হয়। উপকূলবর্তী বারোহ্‌ অধিবাসীরা অভ্যন্তর ভাগের পার্বত্য অঞ্চলের তুনভ জনসমষ্টি হইতে অনেক দিক দিয়াই পৃথক বৈশিষ্ট্যের দাবিদার । রাজপ্রতিনিধিদের বাসভবনের নিকটবর্তী অঞ্চলে বসবাসরত প্রথমোক্ত গোত্রের (বারোহদের) রীতিনীতিকে সব সময়ই অধিকতর মার্জিত বলিয়া মনে করা হইত। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।