Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 গ্রন্থপঞ্জী £ 2 ড/. 86919, 4৯0 071577691 8102- [0701095110100077225, 50. 7.0 892], [00000 1894, 00. 45, 302-3 & 327; (2) বাংলা বিশ্বকোষ, ঢাকা ১৯৭২ খু. । আজিজুর রহমান (০.২: ১১১০) £ পিতা মৌলবী মুহাম্মদ বশীর উদ্দীন; মাতা সবুরণ নেছা। জ. হাটশ হরিপুর (গ্রাম). জমিদার পরিবারে (উপজেলা ও জেলা কুষ্টিয়া) ১৮ অক্টোবর, ১৯১৪ খু. মৃ.১২ সেপ্টম্বর, মঙ্গলবার, ১৯৭৮ খু. মুতাবিক ২৬ ভাদ্র, ১৩৮৫ বাংলা সন (আই. পি. জি. হাসপাতালে গ্যারগ্রন রোগে)। নাবালক অবস্থায় পিতার মৃত্যু হওয়ায় জমিদারী কোর্ট অব ওয়ার্ডস-এ সরকারী তত্ত্বাবধানে চলিয়া যায় (১৯২৭)। ১৯৩১ খু. বিবাহ ও সংসার জীবনে প্রবেশ করায় প্রবেশিকা প্ররীক্ষা সমান্তির পূর্বেই শিক্ষা জীবনের সমাণ্তি ঘটে । | ১৯৩৫ খু. “মোয়াজ্জিন' নামে তীহার প্রথম কবিতা ফজলুল হক সেলবর্ী সম্পাদিত দৈনিক তকবীর-এ প্রকাশিত হয় । সমকালীন মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত 'মোহাম্মদী' পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতার নাম “পরাণ পিয়া" । ছেলেবেলায় প্রখ্যাত সাহিত্যিক ও আইনবিদ এস. ওয়াজেদ আলী বি.এ. (ক্যান্টাব), বার-আ্যাট-ল-এর বিশেষ সান্নিধ্যে আসার ফলে আদর্শবাদী কাব্যচর্চার প্রতি আগ্রহ জন্মে এবং নিয়মিতভাবে লিখিতে শুরু করেন। এস. ওয়াজেদ আলী প্রতিষ্ঠিত ও সম্পাদিত 'গুলিস্তা' পত্রিকাতে প্রকাশিত তাহার প্রথম কবিতার নাম “এ নব আষাট়ে। . তাহার প্রথম জীবন কলিকাতায় কাটে । এই সময়ে কণ্ঠশিল্পী এবং সেই সূত্রে তিনি ইসলামী গযল, গান ইত্যাদি লিখিতে উদ্ুদ্ধ হন। ১৯৪৪ খৃ. তীহার প্রথম ইসলামী গানের একটি রেকর্ড প্রকাশিত হয়। গানের প্রথম কলি- ও কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবার ঘরে । . তাঁহার অনেক গান দি গ্রামোফোন কোম্পানী, কলিকাতা হইতে রেকর্ডকৃত হয়। ১৯৪৫ খু. কবি আবদুল কাদির ও রেজাউল করিম সম্পাদিত “কাব্য মালঞ্চে” তাহার “শহরের সন্ধ্যা” নামক একটি কবিতা সংকলিত হয়। তিনি রেডিও পাকিস্তান, ঢাকায় (পরে রেডিও বাংলাদেশ), প্রথমে অনিয়মিতও পরে নিয়মিত কথিকা লেখক হিসাবে যোগদান করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই কাজে নিয়োজিত ছিলেন। নানা বিষয়ে কবিতা, আলোচনা, নাটক ইত্যাদি লিখিলেও তিনি প্রধানত গীতিকার হিসাবেই সুপ্রতিষ্ঠিত । তীহার গযল-গানের সংখ্যা অনেক। মরমী কবি লালন শাহের তিনি ভক্ত ছিলেন। তাহার কতিপয় গান ছায়াছবিতেও বিশেষ জনপ্রিয়তা অর্জন করিয়াছে। তাহার মৃত্যুর পরে ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার তাহাকে একুশে পদক পুরস্কারে সম্মানিত করেন। কবির অন্তিম ইচ্ছা অনুযায়ী তাহাকে নিজ বাটিস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি অধুনালুপ্ত বিখ্যাত শিশু পত্রিকা আলাপনীর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন (১৯৬০)। দৈনিক পয়গাম-এর তিনি সাহিত্য সম্পাদক হিসাবেও বেশ কিছুদিন কাজ করেন (১৯৬৪) । জীবনের সুদীর্ঘ কাল তিনি ২৬০ সাংবাদিকতার সঙ্গেও জড়িত ছিলেন । তাহার প্রথম গ্রন্থ ছুটির দিনে (শিশু নাটিকা) বাংলা একাডেমী হইতে প্রকাশিত হয় (১৯৬৩); দেশাত্মবোধক গানের সংকলন-এই মাটি, এই মন (১৯৭০), পাচ মিশালী গানের সংকলন-উপলক্ষের গান (১৯৭০) ইত্যাদি সমকালীন শিশু, যুবক ও ধর্মানুরাগী পাঠক সমাজে বিশেষ আবেদন সৃষ্টি করিতে সমর্থ হয়। গ্রন্থপঞ্জীঃ (১) কবি আজিজুর রহমান স্মরণিকা (কবি আজিজুর রহমান সাহিত্য পরিষদ, প্রকাশিত ১৯৮০-৮১); (২) বাংলাদেশের লেখক, বাংলা একাডেমী কর্তৃক সংকলিত, ঢাকা ১৯৮৪। আজিজুল হক, কাজী রি ১১১০) 8 খান বাহাদুর [১৮৭২-১৯৩৫] খুলনা জেলার পারগ্রাম কাশ্রাহয়ে জন্ম। তাহার পিতার নাম কাজী জহুরুল. হক। কলিকাতা প্রেসিডেঙ্সী কলেজ হইতে বি. এ. ডিগ্রী লাভ করিয়া একজন সাব-ইনসপেকটর অব পুলিশ হিসাবে তিনি তাহার কর্মজীবন শুরু করেন (১৮৯২)। ১৯০০ খু. পর্যন্ত তিনি এই পদে বহাল থাকেন। ১৯০১ সালে ইনসপেকটর অব পুলিশ হিসাবে তাহার পদোন্নতি হয় এবং কর্মব্যাপদেশে বাংলাদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করিবার সুযোগ লাভ করেন। পরে পুলিশ সুপার পদে উন্নীত হইয়া তিনি তত্কালীন বিহার প্রদেশের চাম্পারন জেলার মতিহারীতে বদলি হন। মতিহারীতে কর্মরত অবস্থায় তাহার কর্মকাল শেষ হয় এবং তিনি ১৯২৩ সালে কর্মজীবন হইতে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণ করার পর তিনি.১২ বৎসর জীবিত ছিলেন। শেষ জীবন তিনি মতিহারীতেই কাটান। মতিহারীতে স্বনির্মিত “আজিজ মঞ্জিলে তাহার কবর অবস্থিত। কৃতিত্পূর্ণ কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯১৩ খু. “খান সাহেব" ও.১৯১৬ খু. “খান.বাহাদুর” খেতাব লাভ করেন । অবসর গ্রহণের পর ভারত সরকার তাহাকে একখণ্ড নিষ্কর জমি এবং সেই সঙ্গে নগদ পীচ হাজার টাক৷ পুরস্কারস্বরূপ দান করেন। হাত-পায়ের ছাপের সাহায্যে অপরাধী সনাক্তকরণের যে নয়া পদ্ধতি . আবিষ্কৃত. হইয়াছে, কর্মজীবনে তাহাতে উল্লেখযোগ্য অবদান রাখার 'জন্য তীহাকে উক্ত পুরস্কার প্রদান করা হয় (১৯২৪)। প্রসঙ্গত উল্লেখ্য, অপরাধী সনাক্তকরণের উক্ত পদ্ধতি অদ্যাবধি তাহার পূর্বতন পুলিশ প্রধান এডওয়ার্ড হেনরী সাহেবের নামে হেনরী সিস্টেম. (76705 5৮9%51)-বূপে পরিচিত। কর্মজীবনের প্রারভে অধীনে বেশ কিছুকাল কর্মরত ছিলেন (১৮৯১-১৮৯৯)। হেনরী সাহেব এই সময়ে হাত-পায়ের ছাপ অবলম্বনে অপরাধী সনাক্তকরণ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষারত ছিলেন। খান বাহাদুর সাহেবকে উপযুক্ত মনে করিয়া হেনরী সাহেব তীহাকেই এই গবেষণা কাজের পূর্ণ দায়িত্ব অর্পণ করেন। খান বাহাদুর সাহেবও বিশেষ যোগ্যতার সঙ্গে দায়িত্‌ পালন করেন এবং এইভাবে একটি নূতন পদ্ধতি আবিষ্কার করেন। কিন্তু দুর্ভাগ্য ক্রমে হেনরী পদ্ধতিটি গ্রন্থাকারে (মূল বইখানির নাম “019595108101010 2:00 [0555 ০01 চ10667 77717705,” [40000 1900)" প্রকাশকালে খান বাহাদুর আজীজুল হকের নাম উল্লেখ করেন নাই । তবে পরে ৬ জানুয়ারী, ১৯১২ সনে কলিকাতায় হেনরী সাহেবকে প্রদত্ত এক সন্বধর্না সভায় হেনরী সাহেব এই আবিষ্কারে জনাব আজীজুল হকের সহযোগিতার উদ্ছসিত প্রশংসা করিয়াছিলেন । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।