Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

-:০01718115 আজমীর “আরব আমীরাত (৯৯০ || ২১১১০1১1১01) দ্র. নিল্ো)-এর অন্তর্ভুক্ত রাজ্যের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্র 91১51100101 প্রকৃত প্রস্তাবে শায়খ শাসিত অঞ্চলের আয়তন প্রায় ১০০ বর্গমাইল এবং ইহার মধ্যে মাসফুত ও মানামা নামক ভিন রাষ্ট্র শাসিত দুইটি ছোট 60019 (অংশ) রহিয়াছে । ইহার লোকসংখ্যা প্রায় ৫,০০০। ইহার প্রধান গোত্রগুলি কারাবিসা হামীরাত ও না“ঈম (বা নূ'আয়ম)-এর শাখা আল-বু খুরায়বান-এর প্রশাখাসমূহ আল বু যানায়ন, যাহারা বুরায়মী মরদ্যান ও ইহার নিকটবর্তী এলাকায়ও পরিলক্ষিত হয়। ইহার বর্তমান শাসক (শায়খ) কারাতিসা শাখার রাশীদ ইব্‌ন হু'মায়দ তিনি ১৩৪ ৭/১৯২৮-৯ সালে ইহার উত্তরাধিকারী । ১৩শ/১৯শ শতাব্দী ব্যাপিয়া “আজুমান প্রতিবেশী কাসিমী শায়খ রাজ্য সারজা (আশৃ-শারিক") [দ্র.]-এর আশ্রিত রাষ্ট্রের অধিক কিছু ছিল না । যাহা হউক, ইহা যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত শায়খদের (7:0.019] 9185779) ও বৃটিশ সরকারের মধ্যে এই শতাব্দীতে সম্পাদিত ১২৩৫/ ১৮২০ সালের 06706781768 ০৫7৪0 (সাধারণ শাস্তি চুক্তি) হইতে আর. করিয়া ১৩০৯/ ১৮৯২ সালের 7১01 0.51% £052076005 (একচেটিয়া ছুক্তিসমূহ) পর্যন্ত বিভিন্ন দলীলে স্বাধীনভাবে অংশগ্রহণ. করিয়াছিল । শতাব্দীর প্রথয় দিকে. সা“উদী অনুপ্রবেশের ফলে “আজমান -এর আল-বুখুরায়বান, অধিকাংশ স্বগোত্রীয় নাঈম গোষ্ঠীর ন্যায় ওয়াহ্হাবী রীতিনীতিতে দীক্ষা লাভ করে। “আজ্মান-এর অর্থনীতি সাম্প্রতিক.বৎসরগুলি পর্যন্ত সম্পূর্ণভাবে নির্ভর করিত মৎস্য শিকার ও স্বকীয় ভোগের জন্য কৃষিকার্ষের উপর । বর্তমানে ইহার, ব্যয়ভার বহন করা হয় মুখ্যত সম্মিলিত "আরব আমীরাত-এর অধিকতর সম্পদশালী সদস্যদের, বিশেষত আবু ধাবী জোবী)-র আর্থিক সাহায্য দ্বারা এবং 0০০07781 01 59702915 (পাশ্চাত্য তৈল কোম্পানী) “আজ্মান-এর স্থলভাগে ও জলভাগে তৈল সন্ধানের বিশেষ অধিকারের জন্য প্রদত্ত অর্থ দ্বারা । | . এ৪. ঘা (6. 1.2 95090]. 1-2) /ছেয়দ লুৎফুল হক আজ্মীর (১:৯1) ৪ বা আজমের, ভারতের রাজস্থান রাজ্যের কেন্দ্রে অবস্থিত এই নামের জেলার সদর দফতর, জনসংখ্যা (১৯৮২) ৩,৬৪০০০ (১৯৫১ খৃ. আদম শুমারীতে আজমীরের জনসংখ্যার ২৩%, মুসলিম ছিল)। আজমীর সুপ্রসিদ্ধ সূফী দরবেশ হযরত খাওয়াজা মু'ঈনুদ্‌-দীন হাসান সিজ্যী (চিশতী) |] (দ্র.)]-এর কর্মক্ষেত্র ও মাযার-এর জন্য সুবিখ্যাত (মূ. ১২৩৬ খু.)। ইহা উপমহাদেশের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যিয়ারতগাহ। জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই মাযার যিয়ারত করিয়া থাকে । মাযার সৌধটি আরাবল্লী পর্বতমালার তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মালওয়ার সুল্তানগণ ১৪৫৫ খৃ.-এর কাছাকাছি সময়ে শ্বেত মর্মর পাথর দ্বারা ইহা নির্মাণ করেন। এখানকার অন্য ভবনগুলি পরে নির্মিত হয়। মাযার সংলগ্ন দুইটি মস্জিদ নির্মাণ করেন বাদশাহ শাহজাহান ও ' . আওরঙ্গযেব। এইখানে আকবার নির্মিত একটি সুরক্ষিত এঁ্সাদে বর্তমানে বাদশাহ জাহাঙ্গীর নির্মিত মনোরম বাগিচা এবং হ্রদের তীরে শাহজাহান . নির্মিত একটি সুদৃশ্য বিশ্রামাগার রহিয়াছে (বাংলা বিশ্বকোষ,*১ম খণ্ড ২৫২ আজমীর “আজমীর” নিবন্ধ)। সম্রাট আকবার প্রতি বৎসর বেগমসহ আগ্রা হইতে আজমীর পদব্রজে গিয়া মাযার যিয়ারাত করিতেন (বোংলা বিশ্বকোষ) । পরবর্তী মুগল বাদশাহগণ সকল সময়ে এই মাযারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সকলেই এই পবিত্র স্থান যিয়ারত করিতেন । গঙ্গা নদীতে হুমায়ূনের প্রাণরক্ষাকারী ভারতবর্ষের. একদিনের বাদশাহ ভিশতী নিজামের কবরও দরগাহ প্রাঙ্গণে অবস্থিত। আজমীর রাজপুত রাজা পৃথথীরাজ ও মুহাম্মাদ গূরী-র মধ্যে সংঘটিত ভাগ্য নির্ধারণকারী তলাবাড়ী (তিরৌরী)-র যুদ্ধে (১১৯২) নিহত শহীদ মুসলিম সৈনিকগণের কবর নিকটস্থ তারাগড় পাহাড়ে রহিয়াছে বোংলা বিশ্বকোষ, ১ম খণ্ড, “আজমীর” নিবন্ধ)। উর্সের সময় যে বিশাল আকারের তামার ডেগ-এ তাবার্রুক রন্ধন করা হয় উহা বাদশাহ আওরঙগযেব কর্তৃক নির্মিত। তাত্বিক দৃষ্টিভঙ্গি হইতে এখানকার সর্বাপেক্ষা গুরুতৃপূর্ণ ভবন হইল: “আড়াই দিন কা ঝোপড়া”। পৃথীরাজের সময় উহা একটি পাঠশালা ছিল; পরে মসজিদে রূপান্তরিত করা হয় (বাংলা বিশ্বকোষ, ১ম খণ্ড “আজমীর”)। “লীওয়ান” ৪৪৮ ফুট১»৪৩ ফুট আকারের স্তন্তশোভিত একটি বড় হলঘর। উহা আট কোণাকৃতি মোট নয়টি কক্ষে বিত্ত, উপরে সমতল ছাদ ও হলঘরে হিন্দু যুগের পাঁচ সারি স্তত্ড রহিয়াছে । পরপর সাতটি . সুঁচালো খিলানযুক্ত. একটি সুউচ্চ (৫ ফুট) জাফরিকাটা লীওয়ানের সামনের দৃশ্যকে অত্যন্ত সৌন্দর্যমগ্ডিত করিয়াছে। মাঝখানের খিলানটি অন্যগুলি অপেক্ষা বেশী উচু, ইহার উপরে আযানের জন্য দুইটি ছোট মীনার বসানো; উহার ও সমথ মসজিদটির স্থাপত্য পদ্ধতি দিল্লীর কুতুব মীনার ও মসজিদের অনুরূপ । সুলতান, ইল্তুত্মিশ (ঈল্তুত্মিশ) কর্তৃক (সম্ভবত পূর্বেকার ১২০০ খু. নির্মাণ আরম করা একটি মসজিদের স্থলে বা সেই মসজিদটির বর্ধিত অংশরূপে) নির্মিত এই মসজিদে প্রাথমিক যুগের নিও স্থাপত্য রীতির অতি চমৎকার নিদর্শন রহিয়াছে।. . . ইতিহাস $. রাজপুত রাজা অজয় চৌহান কর্তৃক আনুমানিক ১১০০ খু. : আজমীর শহর স্থাপিত হয়। মু'ইয্যুদৃ-দীন মুহাম্মাদ গৃরী কর্তৃক ১১৯২ খু. ইহা বিজিত হয় এবং ১১৯৫ খু. ইহা কুত্বুদ-দীন আয়বাক-এর সাম্রাজ্যতুক্ত হয়। ১৩৯৮ খু. পরে মেবার-এর রাজপৃতগণ কর্তৃক ইহা "বিজিত হয়; কিন্তু ১৪৫৫ খু. মালওয়ার সুলতানগণ তাহাদেরকে বিতাড়িত করেন এবং ১৫৩১ খৃ..পর্যন্ত স্থানটি নিজেদের অধিকারে রাখেন । অতঃপর মারওয়াড়-এর রাজা মালদেব ইহা অধিকার করেন । আকবার তীহার রাজত্রে প্রারভ্েই আজমীর দখল করেন এবং ইহাকে এই নামের একটি সুবার সঙ্গে-যুক্ত করেন। রাজপুত রাজ্যসমূহ ছারা পরিবেষ্টিত হওয়া হেতু এবং মালওয়া ও গুজরাটের মধ্যপথে অবস্থিত হওয়ায় শহরটি অল্প সময়ের মধ্যে গুরুত্ব লাভ করে এবং একটি বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়। ১৭২১ খু.-র পরে রাজপুতগণ পুনরায় শহরটি অধিকার করে । অতঃপর ইহা মারাঠাদের হস্তগত হয়। ১৮১৮ খৃ.' মারাঠাগণ ইংরেজগণের নিকট আজমীরের অধিকার ন্যস্ত করে। ৃ বর্তমানে আজমীর রাজস্থান প্রদেশের তৃতীয় বৃহত্তম শহর এবং : আজমীর জেলার সদর দফতর । ইহা প্রধান সড়ক ও রেলপথের পার্থ অবস্থিত এবং লবণ, অভ্র, কাপড় ও বিবিধ কৃষিজাত পণ্যের বাণিজ্যকেন্দ্র । . এইখানে রেলওয়ে কারখানা, তেলের কল, সুতী ও-পশমী বস্ত্র বয়ন, জুতা, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।