Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

আগৃ'লাবী . (আন্-নুওয়ায়রী) এবং সেই মনোনয়নে বাগদাদ কোনরূপ হস্তক্ষেপ করিত না। তাহার পরবর্তী সকল উত্তরাধিকারীই এই রীতি অনুসরণ করেন। জ্ঞান রহিয়াছে এবং তাহা দ্বারা তীহাদের যোগ্যতা ও চরিত্র সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করা সন্ভব। এই উচ্চপদস্থ কর্মকর্তাগণ পরে স্বাধীনভাবে রাজ্য শাসন করিতে থাকেন। তাহাদের মধ্যে খলীফাদের দোষগুণও পরিলক্ষিত হয়। যদিও তাহাদের অনেকেই তোগবিলাসী ছিলেন এবং সময় সময় নির্যাতনমূলক কার্যকলাপে লিপ্ত হইয়া পড়িতেন, তবুও কেহ কেহ অত্যন্ত সংস্কৃতিবান, উদারচিত্ত, সুবিবেচক ও মানবিক গুণসম্পন্ন ছিলেন । তাহাদের অনেকেই গণপূর্তের উন্নয়ন সাধন করেন। জনগণের প্রদত্ত কর রাজ্যের নানাবিধ কল্যাণে ব্যয় করেন। তীহাদের শাসনাধীনে ইফ্রীকিয়্যায় এক নবজাগরণের সূচনা হয়। তাহাদের মহৎ স্থাপত্যকুর্সসমূহ আজও জনদরদী ' শাসনের পরিচয় বহন করে। . কতিপয় অসুবিধা অতিক্রম করিবার জন্য তাহাদের কর্মশক্তি ও রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন ছিল। ইব্রাহীম ইব্নুল আগ্লাবকে (১৮৪-৯৭/৮০০-১২) বার্বার বিদ্রোহের শেষ অ্যু্থান দমন করিতে হয়। আগ্লাবী এলাকার সীমান্তে দক্ষিণ ইফ্রীকিয়্যা, আওরাস ও প্রায় সমগ্র মধ্য-মাগ্রিব ছিল খারিজীদের নিয়ন্ত্রণে, রাজ্যের পশ্চিম সীমান্তে ছিল “যাব” প্রদেশ। ছোট কাবিলিয়্যার কুতামা কর্তৃক শী'আ মতবাদের সমর্থনই এই বংশের পতনের কারণ হয় ৷ তবে সর্বাপেক্ষা বিপজ্জনক সংকট বিদ্যমান ছিল আগ্লাবী রাজ্যের কেন্দ্রমূলেই। তিউনিস, এমনকি কায়রাওয়ানও বিরোধের - কেন্দ্র ছিল। সর্বাপেক্ষা গেঁলযোগ সৃষ্টিকারী দল দ্িল জুন্দ-এর _ আরৰগণ-_যাহাদের আগ্লাবী শক্তির সর্বাপেক্ষা বড় সমর্থক হইবার কথা ছিল। যেই সমস্ত শহরে তাহাদের ছাউনি ছিল সেই সমস্ত স্থানেই তাহারা স্থানীয় জনসাধারণের সঙ্গে উঁধত্যপূর্ণ ব্যবহার করিত, দেশের শাসকশক্তির সঙ্গে ছন্দে লিপ্ত হইত এবং বিভিন্ন অন্যায় দাবি পূরণ করাইয়া লইতে সচেষ্ট থাকিত। ১ম ইব্রাহীম দুইবার আরব বিদ্রোহ দমন করেন। হাম্দীস ইব্‌ন *আবদি'র-রাহ-মান আল-কিন্দীর বিদ্রোহ (১৮৬/৮০২) এবং ইম্রান ইব্‌ন মুখাল্লাদের বিদ্রোহ (১৯৪/৮০৯), এই উভয় ক্ষেত্রেই কায়রাওয়ানীরা জড়িত ছিল। বিপদের.কথা পূর্বেই চিন্তা করিয়া আমীর, আল-ক শয়রাওয়ানের দুই মাইল দক্ষিণে আল-ক ণসৃ-রুল-কাদীম [বা আল-আব্বাসিয়্যা দ্র.)] নির্মাণ চিলি, মাহি হাব বনিজো: | | তৃতীয় আগ্লাবী আমীর আবু মুহাম্মাদ খিয়াদাতুল্লাহ (২০১- -২৩/৮১৭- ৩) জুন্দদের প্রতি অত্যধিক কঠোরতা প্রদর্শন করেন। তাহাদের আমলে আরও বেশী গুরুতর 'আরব বিন্দু হয়। সেই বিদ্রোহের প্ররোচনা দেন মানসূ-র ইব্‌ন নাস্*র আত্-তুন্বুধী । তিউনিসের নিকটবর্তী তুনবুয়া নামক দুর্গ হইতে তিনি 'আরব গোত্রপ্রধানদেরকে অস্ত্র ধারণ করিতে আহ্বান করেন এবং'তীহাদের সমর্থনও লাভ করেন (২০৯/৮২৪)। কয়েকবার ভাগ্য পরিবর্তনের পরে বিদ্রোহীরা কেবল কাবিস ও তাহার চতুষ্পার্্ব্তী . জেলাগুলি ব্যতীত প্রায় সমগ্র ইফ্রীকিয়্যার উপর আধিপত্য লাভ করে। 001718115 7 ২৯ ্ আথৃ'লাবী জারীদ-এর বারবারদের সাহায্যে যিয়াদাতুল্লাহ পুনর্বার সাফল্য লাভে সক্ষম হন। আত্-তুন্বুধী আত্মসমর্পণ করেন এবং তীহাকে প্রাণদণ্ড প্রদান করা হয়। ইহার পরে সম্মিলিত শক্তি ভাঙ্গিয়া যায়। যিয়াদাতুল্লাহ্‌ অন্যান্য বিদ্রোহী নেতাদের ক্ষমা করিয়া দেন কায়রাওয়ানীরা ইহার পরেও আর একবার .. বিদ্রোহীদের প্রতি সমর্থন দান করে। | এ এই রাজবংশের অভ্যন্তরীণ, ইতিহাসের অপর অধ্যায় হইল কায়রাওয়ানীদের শক্রতামূলক আচরণ এবং তাহাদের প্রতি আগ্লাবী .. 'শাসকগণের ব্যবহার । সেই বৈরিতার প্রধান উৎস ছিল বিভিন্ন ধর্মীয় শ্রেণীসমূহ, পত্তিত ও ধর্মপ্রাণ ব্যক্তিগণ ষাহারা দেশের জনগণের বিশ্বাস ও শ্রদ্ধার পাত্র ছিলেন। এই “আলিম, মুহ'দ্দিছ', ফাকী'হ ও কালামশান্ত্রবিশারদগণের অধিকাংশই ছিলেন প্রাচ্যবংশোভ্ভূত। তাহারা জনসাধারণের ঘনিষ্ঠ সান্নিধ্যে বাস করিতেন এবং সকল জনমতের . গতিপ্রকৃতি নির্ধারণ করিতেন। আড়ন্তরহীন সহজ সরল জীবন যাপনকারী এই ধর্মীয় নেতাগণ আমীরগণের নৈতিক চরিত্রের সমালোচনা করিতেন, - নিষ্ঠাবান ধর্মপ্রাণ হিসেবে তীহারা আমীরগণের নীতিবিরুদ্ধ সিদ্ধান্তের ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদ করিতেন। দ্বিতীয় আগ্লাবী আবুল আব্বাস “আবদুল্লাহ ইব্‌ন ইব্রাহীম (১৯৭-২০১/৮১২-২) এক অর্থনৈতিক সংস্কার প্রবর্তন করেন যাহা ছিল শারী“আত বিরোধী, যথা উৎপাদিত ফসলের উপর ফসল দ্বারাই উশর প্রদানের পরিবর্তে একটা নির্দিষ্ট পরিমাপের নগদ কর আরোপ । ইহার ফলে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয় এবং ঘটনার অল্পকাল মাত্র পরেই-আমীরের মৃত্যু ঘটিলে তখন সকলে উহাকে আল্লাহ্‌র গযব (5) বলিয়া মনে করে। মোটের উপর আগ্লাবী শাসকগণ ধর্মানুরাগী শ্রেণীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং সকলেই তীহাদেরকে তুষ্ট করিতে চেষ্টা কোন যথার্থ উদ্যোগ গ্রহণ করেন নাই। এই বংশের শাসকগণের বিভিন্ন স্থাপত্যকীর্তি ও পূর্ত কর্মসূচীর মধ্যেও (এইগুলি সম্বন্ধে পরে আলোচনা করা হইবে) তাহাদের ধর্মীয় নীতির প্রভাব পড়িয়াছিল। তাহাদের বায়যানটায় সিসিলী বিজয়ের পশ্চাতেও এই একই ধর্মীয় অনুপ্রেরণা কাজ করিয়াছিল। আগ্লাবী আমীরগণের এই বিজয়, এই বিরাট সামরিক সাফল্য যিয়াদাতুল্লাহ কর্তৃক মানসৃ"র আত্-তুন্বুধীর বিদ্রোহের ঠিক পরপরই অর্জিত হইলেও, নিঃসন্দেহে “আরবদের শক্তিকে বাহিরের দিকে প্রভাবিত করিবার . . উদ্দেশে গৃহীত হইয়া থাকিলেও সম্পূর্ণ অভিযানটি ২১১/৮২৭ সনে একটি জিহাদের রূপ ধারণ করিয়াছিল। সেনাবাহিনীর অধিনায়কত্ব ন্যস্ত করা হইয়াছিল ধর্মশান্ত্র্ঞ পন্তিত আসাদ ইব্নুল ফুরাত (দ্র.)-এর উপর এবং যে সুসাতে মুজাহিদরা.ও তাহাদের অনুসারী যোদ্ধারা জাহাজে আরোহণ করিয়াছিল তাহা এক জিহাদী বন্দরের রূপ লাভ করিয়াছিল। ছয় বৎসর পূর্ব হইতেই শহরটিতে একটি রিবাত নির্মাণ করা হয়। সেই রিবাত অদ্যাবধি বর্তমান রহিয়াছে। উহার ফটকে হুশিয়ারি সংকেতের জন্য যে গুশ্বজ রহিয়াছে উহার পাদদেশের শিলালিপিতে যিয়াদাতুল্লাহর নাম ও তারিখ ২০৬/৮২১ উৎকীর্ণ রহিয়াছে। এই আমীরই আল-কায়রাওয়ান দ্র.)-এর বড় মসজিদ (দ্র.) পুনর্নির্মাণ করিয়াছিলেন বলিয়া কথিত হয়। এই অপূর্ব মসজিদটি “উক্-বা ইব্‌ন নাফি' (আনু. ৬৭০ খৃ.) ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।