001719115 বাবুর যমুনা নদীর তীরে “চাহারবাগ” নামে একটি বাগান নির্মাণ. : করিয়াছিলেন। তিনি ১৫৩০ খৃ. এই বাগানে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (লোতীফ, পৃ. ১২ প.)। এই বাগানটি বর্তমানে আরামবাগ (অপন্রংশ রামবাগ) নামে পরিচিত। কিল্লাঃ চা হা হট নির্মিত কিন্লা “বাদলগড়-এর স্থানে আকবার কর্তৃক নির্মিত হইয়াছিল। মীর-ই বাহ্-র মুহাম্মাদ কাসিম খানের তত্্বীবধানে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৮ বৎসরে (৯৭২-৯৮০/১৫৬৪-১৫৭২-৭৩) ইহা নির্মিত হয়। কিল্লার ভিত্তি নদী-সমান্তরালে এবং আকারে ইহা অর্ধ বৃত্তাকার । চতুর্দিকে দুইটি প্রাচীর দ্বারা কিল্লাটি সুরক্ষিত। উভয় প্রাচীরের মাঝে দূরত্ব ৪০ ফুট। গোলা নিক্ষেপের জন্য দেওয়ালে ছিদ্র রহিয়াছে। বহিঃপ্রাচীর উচ্চতায় ৭০ ফুটের কিছু কম, সামনের দিক লাল বেলে পাথরে ঢাকা, পরিধি প্রায় দেড় মাইল। কিন্লার প্রধান তোরণ “দিল্লী দারওয়াযা” সমথ ভারতবর্ষে শ্রেষ্ঠতম । আবুল ফাদ"ল-এর মতানুসারে আকবার কিল্লার ভিতরে বাংলা ও গুজরাটের সর্বোৎকৃষ্ট স্থাপত্যরীতির পাচ শতেরও বেশী লাল পাথরের ভবন নির্মাণ করেন। সেইগুলির অধিকাংশই শাহজাহান ভাঙ্গিয়া ফেলেন এবং তদস্থলে শ্বেত পাথরের সৌধসমূহ নির্মাণ করেন। যেইগুলি ভাঙ্গা হয় নাই সেইগুলির মধ্যে “আক্বারী .মহল” ও “বাংগালী মহল” সর্বাপেক্ষা পুরাতন । আকবারের ব্যবহৃত পাথরগুলির বৈশিষ্ট্য হইতেছে কাটা পাথরের অবলম্বন (07:800551) যাহা চ্যাপ্টা ছাদ (০1116), পাথরের তীর (১০৪0) ও _ ছাদের প্রলম্বিত অংশ (০৪%৪)-এর ভার বহন করে। খিলানের ব্যবহার খুবই পরিমিত। জাহাঙ্গীরী মহল-এর স্থাপত্য রীতিও প্রায় অনুরূপ । ইহা _ দ্বিতল, দৈর্ঘ্য ১৮৮ ফুট ও প্রস্থ ২৬$ ফুট । মনে করা হয়, আকবার ইহা শাহযাদা সালীম (পরবর্তী কালে বাদশাহ জাহাঙ্গীর)-এর জন্য নির্মাণ করাইয়াছিলেন। কিন্তু খুব সম্ভব জাহাঙ্গীর নিজেই তাহার হারেমের _রাজপুত-রাজকুমারিগণের জন্য ইহা নির্মাণ করিয়াছিলেন (010031061)910-এর মতে ইহা ইব্রাহীম লোদী কর্তৃক নির্মিত)। শাহজাহান-এর আমলে স্থাপত্য রীতির আমুল পরিবর্তন ঘটে । পর্যাপ্ত . পরিমাণে উঁচু মানের মর্মর প্রস্তর প্রাপ্তির ফলে লাল বেলে পাথরের ব্যবহার “কমিয়া যায় এবং মর্মর পাথরের ব্যাপক ব্যবহারের দ্বারা আকাবাকা রেখার সৌকর্ষ ও সুন্দর পুষ্পিত ছন্দায়িত কারুকার্য সম্ভব হয়। দেওয়ালের ' অবলম্বনের স্থলে সৃক্ষাগ্ধ পত্র শোভিত সুদৃশ্য খিলানের বেশী প্রচলন হয় এবং খিলানযুক্ত শ্বেত পাথরের খোলা বারান্দা শাহজাহানের সৌধসমূহের স্থাপত্য রীতির প্রধান বৈশিষ্ট্য হয়। কিল্পার ভিতরে শাহজাহানের শ্রেষ্ঠ সৌধসমূহের মধ্যে রহিয়াছে কে) খাস মহল ও তৎসংলগ্ন উত্তর ও দক্ষিণের কারুকার্যময়, _ চন্ত্রাতপ (0951110705); (খে) শীশ কোচ) মহল। ইহা একটি হাম্মাম, ইহার দেওয়ালে ও ছাদে বিভিন্ন আকারের অগণিত দর্পণখণ্ড 50০০০ [91161 পদ্ধতিতে বসান রহিয়াছে; (গ) মুছাম্মান (0902£0191) বুর্জ, ইহা সম্াঙ্জী মমৃতায মহল-এর জন্য নির্মিত হইয়াছিল। এইখানেই শাহজাহান ইন্তিকাল করেন; ঘে) দীওয়ান-ই খাস বা বিশেষ দরবার; (উ) দীওয়ান-ই “আম বা সাধারণ দরবার গৃহ, ইহাতে ছিল একটি প্রাঙ্গণ, দৈর্ঘ্যে ৫০০.ফুট ও প্রস্থে ৭৩ ফুট, প্রাঙ্গণের সংলগ্ন ২০১ ফুট দীর্ঘ ও ৬৭ ফুট প্রস্থ ৯ ২১৯ আথা সুদৃশ্য স্তন্যুক্ত একটি দরবার গৃহ. ছিল। ইহার এক প্রান্ত ছিল শাহী তখত স্থাপনের জন্য নির্মিত শ্বেত পাথরের কারুকার্যময় খিলানযুক্ত প্রকোষ্ঠ, যাহাতে ছিল লাল বেলে পাথরের ও অত্যন্ত-শিল্প কুশল শ্বেতপাথরের কারুকার্য; চে) “মোতী (মুক্তা) মসজিদ”, ইহা লাল বেলে পাথরের ভিত্তির উপরে স্থাপিত সম্পূর্ণ শ্বেত পাথরে নির্মিত আশ্চর্য সুন্দর ভবন। ইহার নির্মাণে তিন লক্ষ টাকা ব্যয় হইয়াছিল এবং ১০৬৩/১৬৫২ সালে ইহার নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের সাহ্ন (অঙ্গন) অংশ খুবই চিত্তাকর্ষক, - মধ্যঅংশে একটি পানির হাওয (১১১) রহিয়াছে। “আবদুল লাতীফ লিখিয়াছেন; কিল্লার দরজার পার্থ “মাহকামার . মাস্জিদ' নামে আরও একটি বৃহদাকার জামে মসজিদ রহিয়াছে (তাওয়ারীখ আগ্রা, পৃ. ৩১ প.; লাতীফ, পৃ. ৯১)। আরা বেগম কর্তৃক ১০৫৮/১৬৬৮ সালে নির্মিত জামে মস্জিদ | লাল বেলে পাথরের তৈরী এই সুন্দর মসজিদটি তিন গন্ুজবিশিষ্ট এবং ইহাতে সুন্দর ও সুষম পাচটি খিলান রহিয়াছে । মাঝখানের খিলানটি একটি অর্ধগন্থু্জীকার যুগ্মতোরণ । মসজিদটির দৈর্ঘ্য ১৩০ গজ এবং প্রস্থ ১০০ গজ । মসজিদের সাহন অংশটি ৮০ শাহী যিরা (গজ) (তাওয়ারীখ-ই আধা, পৃ. ৩২; লাতীফ, পৃ. ১৮৪)। বু: | আগ্ৰার পাঁচ মাইল দূরে সিকান্দ্রায় আকবারের সমাধি অবস্থিত । আকবারের নিজের নির্বাচিত স্থানে জাহাঙ্গীর ইহা নির্মাণ করেন । সমাধির উপরের সৌধটি অত্যন্ত সুন্দর এবং সমাধিটি মনোহর উদ্যানের মাঝখানে অবস্থিত। সন্ভবত আকবার নিজেই এই সৌধটির স্থাপত্য রীতি স্থির করিয়া গিয়াছিলেন, কিন্তু সৌধটিতে সম্রাটের অন্যান্য স্থাপত্য রীতির নির্ভুল রীতিগত বৈশিষ্ট্যের অভাব পরিলক্ষিত হয় । সৌধটি দৈর্ঘ্যে ৩৪০ ফুট এবং ্রস্থেও ৩৪০ ফুট। পাঁচটি স্তর ক্রমান্বয়ে ছোট হইয়া উপরে উঠিয়া গিয়াছে। নিন্নতম তলা তোরণবিশিষ্ট। প্রতি পার্থের মাঝখানে রহিয়াছে স্তনতশ্রেণী, যাহার গাত্রে আছে একটি তোরণবিশিষ্ট গভীর কুলুঙ্গি। উপরের দিকের পরবর্তী তিনটি তলা প্রধানত লাল বেলে পাথরে নির্মিত ক্ষুদ্র কক্ষবিশিষ্ট ্তনতশ্রেণী। সর্বোচ্চ তল শ্বেত মর্মরের কারুকার্ধময় জালি দ্বারা বেষ্টিত। ইহার প্রতি কোণে এক একটি সংকীর্ণ কক্ষ রহিয়াছে। জাহাঙ্গীরের উধীর মির্া গিয়াছ বেগ উপাধি ই'তিমাদুদ্-দাওলা, মৃ. ১৬১২)-এর সমাধি সৌধটি তাহার কন্যা সম্রাঙ্জী নূরজাহান কর্তৃক নির্মিত। নির্মাণ কাজ শেষ হয় ১৬২৮ খৃ.। যমুনা নদীর বাম তীরে একটি সুপরিকল্পিত বাগানের মাঝখানে ইহা অবস্থিত। সৌধটির নীচের তলা ৬৯ ফুট প্রশস্ত সমচতুর্ভুজ। চার কোণে অতি সুন্দর ও সুষম আট কোণবিশিষ্ট চারটি খর্ব মিনার রহিয়াছে। উপরের তল একটি কারুকার্য মণ্ডিত চাদোয়া ও ঝুলত্ত, উপরে রহিয়াছে দুইটি সোনার চূড়া । আগাগোড়া শ্বেত পাথরের তৈরী, উত্তর ভারতে ইহাই প্রথম বড় সৌধ। কারুতকার্ষের আশ্চর্য সৌন্দর্য এবং খচিত পাথরের অজন্র নকশার জন্য এই সৌধটি বৈশিষ্ট্যমন্তিত। তাজমহল £ (তাজ ম'হ শল্ল) আগ্রায় অবস্থিত পৃথিবীর সুন্দরতম : স্থৃতিসৌধ দ্র. তাজমহল)। বাদশাহ শাহজাহান তাহার প্রিয়তমা সহধর্মিনী ইসলামী বিশ্বকোষ -
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।