Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আখুন্দ সাহেব সুওয়াত খাদাক যাঈ এলাকার অন্তর্গত বড়নগুলা গ্রামে চলিয়া যান। সেখান হইতে মোল্লা আবদুল হাকীম আখুন্দ যাদাহ-র নিকট কয়েক বৎসর লেখাপড়া করেন। অতঃপর পেশাওয়ার হইতে পাচ মাইল পূর্বে মিয়া উমার সাহিব চাম্কানীর মাযার সংলগ্ন মাদ্রাসায় তিনি তাহার লেখাপড়া সমাপ্ত করেন। তিনি নাক্‌-শবান্দিয়া তরীকার খিরকা হযরত-জী সাহিব পেশাওয়ারীর নিকট হইতে লাভ করেন এবং মির্আতুল আওলিয়া নামক পুস্তকের প্রণেতা ও তুরটারী মারদান-এর সাহিবযাদা মুহাম্মাদ শু'আয়ব-এর নিকট কাদিরিয়া তরীকায় দীক্ষা লাভ করেন, অতঃপর বীগী দাগাল নামক গ্রামে বার বৎসর কঠোর ধ্যান ও আধ্যাত্মিক সাধনার মধ্যে অতিবাহিত করেন এবং একজন সাধক হিসাবে খ্যাতি অর্জন করেন নোওয়াহ, ১৮২৮ খৃ.)। কিছুকাল পরে আটক নদীর তীরবর্তা হিন্ড নামক স্থানের বিখ্যাত শাসক মালিক খাবী খান তাহার মুরীদ হন। ১২৪৩/১৮২৭ সালের কাছাকাছি সময়ে ভারতীয় মুজাহিদগণের একটি কাফেলা সায়্যিদ আহ্‌*মাদ ব্রেল্ভী ও মাওলাবী ইসমা'ঈল শহীদ-এর নেতৃত্বে বুলান গিরিসংকট, কান্দাহার ও কাবুলের রাস্তায়, পেশাওয়ারের উত্তরে আশান্গার নামক স্থানে পৌঁছিয়া পাঞ্জাবে শিখ শাসনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন । আখুন্দ আবদুল গাফুরও এই জিহাদে তাহাদের সহিত শরীক.হন এবং তাহারই উৎসাহ প্রদানের কারণে তাহার কয়েকজন মুরীদ ও সমসাময়িক খান, যেমন হিন্ড-এর খাবী খান, কৃটা-র সায়্যিদ আমীর পাচা, যীদাহ-র আশরাফ খান ও পান্জতারের ফাত্হ" খানও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। আখুন্দ.আবদুল গাফুর পান্জতারের বিখ্যাত যুদ্ধে এবং হিন্ড দুর্গ বিজয়ে নিজে অংশগ্রহণ করেন। অতঃপর . আখুন্দ সাহিব ধ্ীয়ি শিক্ষার পরিপূর্ণতা লাভের উদ্দেশে খাটক এলাকার নামল নামক স্থানে মোল্লা মুহাম্মাদ রাসূল-এর নিকট অবস্থান করেন এবং তথা হইতে সুওয়াত গমন করেন। সুওয়াত, বুনীর, .বাজুড়, দীর ও সীমান্ত প্রদেশের উত্তর অঞ্চলসমূহের হাজার হাজার লোক তীহার মুরীদ হয়। ১৮৩৫ খু. যখন আমীর দোস্ত মুহাম্মাদ খান শিখদের ও আপন ভ্রাতা সর্দার সুল্তান মুহাম্মাদ খান তালাঈর বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য কাবুল হইতে আগমন করেন, তখন তিনি আখুন্দ সাহিবকেও উক্ত যুদ্ধে যোগদানের আহ্বান করেন। আখুন্দ সাহিব সুওয়াতের হাজার হাঁজার গাযী ও মুরীদকে সংগে লইয়া পেশাওয়ার হইতে নয় মাইল পশ্চিমে শায়খান নামক স্থানে আমীর-এর সম্মুখে উপস্থিত হন এবং ১৮৩৫ খু. ১১ মে পর্যন্ত মুরীদগণসহ শিখদের বিরুদ্ধে যুদ্ধ করেন, ইহার পর সুওয়াত প্রত্যাবর্তন করেন এবং সুওয়াতের প্রধান শহর সায়দূ নামক স্থানে বসবাস শুরু করেন। ১৮৪৯ খু. ইংরেজ সৈন্যরা পেশাওয়ার দখল করিয়া সুওয়াতের উপর আক্রমণ চালায় এইদিকে আখুন্দ আবদুল গাফুর সুওয়াত, বাজুড় ও বুনীর-এর এক বিরাট জির্গা আহশন করিয়া ১৮৫০ খু. উক্ত এলাকায় ইসলামী শাসন কায়েম করেন এবং সায়্যিদ আহ্মাদ শাহীদ ব্রেলভীর অন্যতম সহচর, বিশ্বস্ত উপদেষ্টা ও কোষাধ্যক্ষ সায়্যিদ আক্বার শাহকে সুওয়াত-এর জন্য শারী“আতের ইমাম মনোনীত করেন। তিনি শারী'আতের আইন-কানুন প্রচলন ও বায়তুল-মাল চালু করেন! আখুন্দ আবদুল গাফুর স্বয়ং শায়খুল ইসলাম হইলেন। সায়্যিদ আকবার শাহ ১৮৫৭ খৃ.র ১১ মে ইন্তিকাল ২১৯ আখুন্দ সাহেৰ সুওয়াত করিলে সুওয়াতে গোলযোগের সৃষ্টি হয়। সায়্টদ আকবার শাহর পুত্র . মুবারক শাহ ১৮৫৭ খু. ১৮ জুলাই নারানজী নামক স্থানে ও ১৮৫৮ খু এপ্রিল মাসে পান্জতার নামক স্থানে মেজর ওয়াকসন ও মেজর জেনারেল সিডনি কটন-এর নেতৃত্বে পরিচালিত ইংরেজ সৈন্যবাহিনীর মুকাবিলা করেন। এই ঘটনার পর ব্রিগেডিয়ার নেভিল চেস্বারলেন (ব5৮111৩ 0178170196719177০) ১৮৬২ খৃ.১ ২৬ অক্টোবর সাত হাজার সশস্ত্র বাহিনী ও গোলন্দাজ সৈন্যসহ কুতিল আমবীলা নামক স্থানে সুওয়াত-এর । মুজাহিদদের উপর আক্রমণ করিলে আখুন্দ সাহিব ও মাওলাবী আবদুল্লাহ মুজাহিদ ইংরেজ সৈন্যগণের বিরুদ্ধে কঠোর সংামে অবতীর্ণ হন। এই যুদ্ধে ইংরেজ সৈন্যদের মধ্যে নয় শত আটজন হতাহত হয় এবং মুজাহিদদের মধ্যে তিন হাজার শাহাদাত লাভ.করেন। ইহার পর আখুন্দ সাহিব কতল গড়ের প্রসিদ্ধ যুদ্ধের প্রস্তুতি শুরু করেন, যাহা ১৮৬৩ খু., ১৮ নভেম্বর সংঘটিত হয়। আখুন্দ সাহেব ১৫ হাজার মুজাহিদের সহায়তায় ১৫ ডিসেম্বর পর্যন্ত ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকেন। কিন্তু বুনীর-এর লোকজন ও মুজাহিদদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হইলে আখুন্দ সাহিব ইংরেজদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ হন এবং সীদূ শরীফ প্রত্যাবর্তন করেন (১৮৬৩ সনের ২৭ ডিসেম্বর)। আখুন্দ সাহিব জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত সুওয়াত এলাকাকে বিদেশী প্রভাব হইতে মুক্ত রাখিতে এবং উহার স্বাধীনতা রক্ষা করিতে সক্ষম হইয়াছিলেন। উক্ত এলাকায় তীহার রাজা মনে করিত। সীমান্ত প্রদেশ ও আফগানিস্তানের আফগান বংশীয় সকল সন্তান্ত ব্যক্তি ও খানবর্গ আখুন্দ সাহিবের অনুসারী ও অন্তরংগ বন্ধু ছিলেন। তাহার পেশকারের নাম ছিল লাতীফ খান। আফগানিস্তানের বাদশাহও তাহাকে ও তীহার মুরীদগণকে সম্মানের চক্ষে দেখিতেন। আখুন্দ সাহিব স্বীয় পুত্রের বিবাহ চিত্রলের রাজবংশের আমানুল মালিক মিহতার-ই চিত্রাল-এর কন্যার সহিত সম্পন্ন করেন। তিনি পবিত্র হজ্জও পালন করেন। তিনি আজীবন বিভিন্ন গোত্রের পারস্পরিক মতাসসৈক্য দূরীকরণ, তাহাদের স্বাধীনতা রক্ষা ও উক্ত এলাকায় ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট ছিলেন। ১৮৭৬ সালে জালালাবাদের গভর্নর আহমাদ খান ইস্হাকযাঈ আফগানিস্তানের বাদশাহ আমীর শের “আলী খান কর্তৃক দূত নিযুক্ত হইয়া আখুন্দ সাহিবের নিকট উপনীত হন এবং তীহাকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির জন্য অনুরোধ করেন, কিন্তু আখুন্দ সাহিব ইহাতে সম্মত হন নাই। হান্টারের মতে আখুন্দ সাহিব এইরূপ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে, উপজাতিসমূহের উপর তাহার বিশ্ময়কর প্রভাব ছিল। সায়্যিদ কঠোর সাধনা, পুত চরিত্র, জিহাদের উৎসাহ ও স্বাধীনতা আন্দোলনের আগ্রহের ভূয়সী প্রশংসা করেন । পাদরী [77161)99 তাহার বহু কারামাতের উল্লেখ করেন। মূলত আখুন্দ সাহিব ছিলেন আফগানদের ধর্মীয় ও রাজনৈতিক বীর নেতাদের অন্যতম এবং স্বাধীনতা সংগ্রামের একজন মহান মুজাহিদ । তিনি কার্যত সুওয়াতে আফ্গানদের একটি স্বাধীন জাতীয় ও ' ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। আখুন্দ সাহিব ১৮৭৭ র ১২ ২৩১55

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।