001718115 আখুন্দ পাঞ্জ আখুন্দ পার্জ (৯৯; 4৪51) ৪ ৯৪৩-১০৪০/১৫৩৬-১৬৩০) শায়খ আবদুল ওয়াহ্হাব আকবারপুরী পেশীওয়ারী, আখন্দ পাঞ্জু সায়্যিদ গাষী নামে পরিচিত, বাবা নাওসাল্জায় সায়্যিদ হু-সায়নীর পুত্র, পেশাওয়ার-এর উত্তরে-অবস্থিত ইউসুফযাঈ এলাকায় ৯৪৩ হি. জন্ম । তাহার পিতা ছিলেন একজন ধর্মনিষ্ঠ ও পরহেযৃগার ব্যক্তি, যিনি ৯৪৫ হি.-র নিকটবর্তী সময়ে হাযারার পথে ভারতবর্ষ হইতে আসিয়া ইউসুফযাঈ এলাকায় ইয়ার হু-সায়ন নামক স্থানে বসবাস করিতে থাকেন এবং এ দেশের হাকিম কাজুখান খাদৃখীল-এর আশ্রয়ে জীবন যাপন করেন। _. ইহার পর তিনি তাহার ১৪ বৎসর বয়ঙ্ পুত্র “আবদুল ওয়াহ্হাবকে সঙ্গে করিয়া ৯৫৮ হি. চুহাগাজার বাগ্রাম নামক স্থানে স্থায়ীভাবে বসবাস করিতে লাগিলেন। আবদুল ওয়াহ্হাব সেইখানেই শিক্ষা লীভ করেন । তাহার পিতা ৯৮৯ হি. আটক দুর্গে ইন্তিকাল করেন এবং সেইখানেই তীহাকে দাফন করা হয়। ৯৯০ হি. ৪৮ বৎসর বয়সে আবদুল ওয়াহহাব পেশাওয়ার-এর পূর্বদিকে ১৩ মাইল দূরে অবস্থিত আকবারপুরী নামক স্থানে গিয়া বসবাস করিতে লাগিলেন এবং মৃত্যু পর্যস্ত সেখানেই ছিলেন। ৯৯৩ হি. সশবিরিয়া তারীকায় বায়'আত গ্রহণ করিলেন। উক্ত মীর সাহেব শায়খ জালানুদৃ-দীন থানেশ্বরীর মুরীদ ছিলেন। তিনি শারীআত ও তরীকতে বিশেষ গ্রসিদ্ধি লাভ করিয়াছিলেন এবং আফ্গান সম্প্রদায়ের মধ্যে তিনি অলৌকিক শক্তির অধিকারী একজন আল্লাহর ওয়ালী হিসাবে খ্যাতি অর্জন করেন। সুতরাং কাবুল ও খায়বার হইতে আটক পর্যন্ত সকলেই তীহার মুরীদ ও ভক্ত হইয়া গিয়াছিল। রিদওয়ানীর বর্ণনা (তুহ্ফাতুল আওলিয়া, পৃ. ৩৪) অনুসারে সম্রাট আকবার ও ৯৯৩ হি. আকবারপুরী নামক স্থানে আখুন্দ পাঞ্জুর খিদ্মতে হাযির হইয়া স্বীয় ভক্তি ও আন্তরিকতার কথ! প্রকাশ করিয়াছিলেন। মুফ্তী গুলাম সারওয়ার-এর বর্ণনা অনুযায়ী আখুন্দ পাঞ্জু শিক্ষা বিস্তার ও অধ্যয়ন-অধ্যাপনায় উৎসাহ দানে তৎপর ছিলেন। তিনি পশৃতু ভাষায় কথা ও বলিতেন, কিন্তু ফার্সী ভাষায় কবিতা রচনা করিতেন। তিনি হিন্দী ভাষাতেও কথাবার্তা বলিতে পারিতেন। তিনি কান্যুদ্-দাকাই-ক' নামক হানাফী ফিক্*হ-এর কিতাবখানা পশৃতুতে পদ্যানুবাদ করিয়াছিলেন । আকবারপুরী নামক স্থানে ১০৪০ হিজরীর ২৭ রামাদান, সোমবার প্রভাতে ৯৬ বৎসর বয়সে আখুন্দ পাঞ্জু ইন্তিকাল করেন এবং সেইখানেই তাহাকে দাফন করা হয়। খাষীনাতুল আসৃ-ফিয়া-র সংকলক ১০৭৪ হি. ত তাহার মৃত্যু বৎসর বলিয়া উল্লেখ করিয়াছেন। কিন্তু রিদওয়ানীর বর্ণনা (১০৪০ হি.) সঠিক. বলিয়া মনে হয়। কেননা মৃত ব্যক্তির সমসাময়িক সূত্র হইতে প্রত্যয়ন 'আখুন্দ পাঞ্জু, ইসলামের ৫টি মৌলিক ভিত্তিকে অনুসরণ করার জন্য জনসাধারণকে .সব সময় উদ্ুদ্ধ করিতেন। এইজন্যই তিনি পাঞ্জ নামে খ্যাতি থাকিত। তাহারাই জনসমাজে তীহার ফায়য ও বরকতের প্রশ্বংসা করিতেন এবং তাহার সম্পর্কে পুস্তকাদিও রচনা করিতেন, যেমন শায়খ 'আবদুর-রাহীম ইবৃন মিয়া আলী ফার্সী ভাষায় মানাকি 'ব-ই আখুন্দ পার্জ নামে একটি পুস্তক রচনা করিয়াছেন । উহাকে খাকী আকবারপুরী ১১৯৮ হি. ২১০ আখুন্দ যাদাহ্ “মানাকি “ব-ই খাকী” নাম দিয়া পদ্যে রূপান্তরিত করেন। অতঃপর ফার্সী পদ্যকে মিয়া পাদৃশাহ কোনদী শায়খান, আকবারপুর অধিবাসী) পশ্তু পদ্য পরিণত করেন। শায়খ 'আবদুল গাফুর “আব্বাসী পেশাওয়ারীও আখুন্দের গুণাবলী লিপিবদ্ধ করিয়াছেন। ইহা ব্যতীত তীহার মুরীদগণের মধ্যে আখুন্দ চালাক ও আখুন্দ সাবাক নামে দুই ভাই খুব প্রসিদ্ধ ছিলেন যাহারা চাগারযাঈ পাহাড়ী এলাকা, রুদ আবাসীন নদীর তীরে অবস্থিত কাবুল গেরাম-এর অধিবাসী ছিলেন । মূলত তাহারা তুকীঁ বংশজ ছিলেন। তাহারা আখুন্দ-এর হাজার হাজার মুরীদ ও 'মুজাহিদগণের সহিত হাজারা ও বানীর-এর পাহাড়ী এলাকায় ধর্ম প্রচার করেন এবং জিহাদ করিয়া সেখানকার জনসাধারণকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। এ সময়ে সুল্তান মাহ্মূদ গাদান ও ইয়ারখান গারগাশৃতীও এ সরুল জিহাদে অংশগ্রহণ করিয়াছিলেন। ফাতাওয়া গশরীবা আখুন্দ চালাক-এর অতি নির্ভরযোগ্য সংকলনের অন্যতম মাওলানা ইস্মাঈল শাহীদ দিহলাবী (র) হিন্দু-ষীদাহ নামক স্থানে যুদ্ধলব্ধ সম্পদ বন্টন ও বাদ্রী হইতে সমর্থন ও ফাত্ওয়া লাভ করেন। বাহ্ “রুল আন্সাব তাহার রচিত দ্বিতীয় পুস্তক যাহা আফগান, তুকী, সায়্যিদ ও তরীকতপন্থী মাশাইখ-এর বংশতালিকা সম্পর্কে লিখিত । তীহার তৃতীয় পুস্তকের নাম গায্বিয়্যা, যাহা বানীর ও হাযারা পাহাড়ী এলাকা হইতে চীলাসাত এলাকা পর্যন্ত এবং গিলগিটবাসী কাফিরগণ ও তাহাদের মধ্যকার যুদ্ধ-বিগ্রহ সম্পর্কে লিখিত । এই তিনটি পুস্তকই ফার্সী ভাষায় রচিত। চতুর্থ পুস্তকের নাম “মানাকিব-ই হাদ্রাত আখুন্দ পাঞ্জর। ইহাও একটি নির্ভরযোগ্য গ্রন্থ । | খস্থপঞ্জী $ (5) মীর আহমাদ শাহ, তুহফাতুল আওলিয়া, লাহোর ১৩২১ হি.; (২) নাস্রুল্লাহ খান নাস্র হাদরাত আখুন্দ পাঞ্জু সাহিব (পশু ভাষায়), পেশাওয়ার ১৯৫১ খু. (৩) মুফ্তী গুলাম সারওয়ার লাহোরী, খাষীনাতুল . আসৃ'ফিয়া, ১ খ., নাওলকিশোর মুদ্রণ, ১৯১৪ খু. (৪) মুল্লা মাস্ত যামান্দ, সুলুকুল গুযাত, কাবুলের পশৃতু একাডেমীর পাণুলিপি; (৫) সিয়াহুদ্-দীন কাকাখীল, তাযৃ“কিরা-ই শায়খ রাহ্মকার, লাহোর ১৯৫১ খৃ.; (৬) . সিদদীকুল্লাহ, মুখতাসার তারীখ-ই আদাব-ই পাশৃতু, কাবুল ১৯৪৬ খু. । _.. হাবীবী আফগানী দো. মা.ই.)/এ. এফ. এম. হোসাইন আহমদ আখুন্দ যাদাহ্ (১১ ১১২) £ মীর্যা ফাতৃহ আলী (১৮১২-৭৮ খৃ.), তুকীঁ কথ্য ভাষায় মৌলিক নাটকের সর্বপ্রথম লেখক। তিনি পারস্যের আযারবাইজান হইতে আগত জনৈক বণিকের সন্তান। তৎকালীন শেকী (510510), বর্তমান নূখা (5179) নামক স্থানে (08608, : অনুসারে) ১৮১১ সালে অথবা (সোভিয়েট বিশ্বকোষ, ১৯৫০ অনুসারে) ১৮১২ সালে তাহার জন্ম । তাহার জনৈক আত্মীয়ের সাহায্যে তিনি সাহিত্য ও দর্শনে উত্তম শিক্ষা লাভ করিতে সমর্থ হন। তিনি ইসলামী ধর্মবিদের পেশা গ্রহণ করিতে মনস্থ করিয়াছিলেন, কিন্তু এই শিক্ষা তীহাকে উদারপন্থী মতবাদের সংস্পর্শে আনয়ন করে । গানজা (কোরাবাগ)-এর জনৈক ধর্মপরায়ণ ব্যক্তির নিকট প্রাথমিক শিক্ষা লাভের পর আখুন্দ যাদাহ মুসলমানদের জন্য শেকীতে নব প্রতিষ্ঠিত রাশিয়ান মাধ্যমিক স্কুলের শিক্ষা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।